০৯ জুন ২০২৬ ১৭:৩৫
//একটা জিনিস মনে হয় যে, শহুরে, মফস্বলি ভা গ্রামীণ মধ্যবিত্ত, উচ্চবর্গীয় বাঙালি চিরকালই মিটমিটে ডান, হাতাহাতি মারামারির রক্তক্ষয়ী প্রবণতা বাঙালি চরিত্রে নেই যতোটা গোবলয় রাজস্থানে দেখা যায়, কিন্তু ভাতে মারার প্রবণতাটা আছেই।//
একেবারেই ঐতিহাসিক সত্যকথন। ছিয়াত্তরের মন্বন্তর দেখুন কিংবা চিরস্থায়ী বন্দোবস্ত - এর বিরুদ্ধে কোনও ব্যাটা কস্মিনকালেও টুঁ শব্দটি উচ্চারণ করেনি। তার পরে ধরুন লবণ শিল্পের ধ্বংস (যেখানে কেবল মালঙ্গিই ছিল ৬ লাখ এবং তাঁরা রাতারাতি সাফ হয়ে যান) কিংবা বস্ত্রশিল্পের বিনাশ নিয়ে বাবুরা রা কাড়েননি। বাংলার চাষি যখন আফিম চাষ করতে বাধ্য হচ্ছে তখন উচ্চবর্গীয় বাঙালি বুলবুলি লড়াইতে ব্যস্ত। আর নীলচাষের ইতিহাসে বাঙালি বাবুদের অবদান তো বাঁধিয়ে রাখার মতো!
মনে রাখতে হবে সিপাহি বিদ্রোহে এই শ্রেণীর মানুষ নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন অথচ নীল বিদ্রোহ নিয়ে কী বারফাট্টাই। বড় ইংরেজ আর ছোট ইংরেজের গপ্পো আছে যে! কিন্তু সেই গপ্পে প্রথম ফানুসটা উড়িয়েছিলেন স্বয়ং দীনবন্ধু মিত্র (নীলদর্পণ-এর উৎসর্গ পশ্য), পরে এর চমৎকার তাত্ত্বিক ব্যাখ্যা হাজির করেন রণজিৎ গুহ।
বেশি দূর যাওয়ার দরকার নেই। একবার পাতি উইকি খুলে বাঙালি সি আই ই-দের তালিকা দেখলেই মালুম পাওয়া যাবে এঁরা ক্ষমতার কতটা কাছাকাছি থাকতে চেয়েছিলেন। এই শ্রেণী প্রথম যুগে ফারসির দাস, পরে ইংরেজির এবং সব শেষে হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের।
এমনকি ৪৩-এর যে মন্বন্তরে প্রায় ৩৫ লাখ বাঙালি রাতারাতি নেই হয়ে যাচ্ছেন, তখনও এই ভদ্রলোক বাঙালির শ্রেণী অবস্থান আজকের হকার উচ্ছেদের মতোই।
বাপু হ্যাল্বট (আপনাকে দিনে অল্বট ও রাতে হ্যাল্বট বলার কারণটা গুরুর পুরনো ইউজাররা বুঝতে পারবেন), এই ষড়গোস্বামীরা জব্বর চিজ ছিল। মূলত তাঁদেরই নেতৃত্বে চৈতন্য প্রচারিত ধর্মের দার্শনিক ভিত্তি স্থাপিত হয় যা ‘অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব’ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। আর কৃষ্ণদাস কবিরাজ অসাধারণ নৈপুণ্যে এই তত্ত্বকে চৈতন্যের জীবনের সঙ্গে মিশিয়ে চৈতন্যচরিতামৃত (১৬১২) রচনা করেন। এই তত্ত্ব-ফত্ত্বের সাত হাত দূর দিয়েও চৈতন্য তাঁর ইহজীবনে হাঁটেননি।
আরও একটা কথা। চৈতন্য সারা ভারত তো দূরস্থান, বাংলাদেশেই তেমন সামাজিক সংস্কারে সফল হননি। সন্ন্যাস নেওয়ার পরে তিনি নবদ্বীপে সাকুল্যে এক বছরও থাকেননি। এমনকি তাঁর মৃত্যুর পরেও নবদ্বীপে শক্তি উপাসকদের প্রাবল্য ছিল চোখে পড়ার মতো, জাতপাত পুরোমাত্রায় ছিল এবং নারীদের অবস্থারও বিশেষ উন্নতি হয়নি।
কিন্তু দ-দি বা ১৭.৩৫ এগুলো কী করছেন? সাইটে নিকের গোপনীয়তা ও স্যাঙ্কটিটি বজায় রাখুন প্লিজ )))))))))))