এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ১০:৫২555706
  • ক, দেখলাম। একটা কথা হলো, এই "সিনিয়র গর্মেন্ট" সোর্স নাম দিয়ে অনেক সময়েই গুজব ছড়ানো হয়, আগেও দেখেছি। তামিল নাড়ুতে এখন যা অবস্থা, তাতে ডিএমকে আর বিজেপির ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং এ আসাও বেশ মুশকিল মনে হয়। তবে উদয় কংগ্রেসের ওপর হেব্বি চটেছে, সেও ঠিক। যাই হোক, দেখা যাক আগে কি হয়।
  • এটি সত্যি? | 2401:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ১০:৩৭555705
  • কী চলছে বোঝা দায়!
    Trinamool Congress MP Kirti Azad has dismissed claims that 20 TMC MPs are preparing to support the BJP-led NDA, calling the reports "fake and fabricated." Defending the party leadership, Azad challenged those spreading the claims to produce concrete proof and maintained that the Trinamool Congress remains united despite speculation of a rebellion within its parliamentary ranks. His remarks come amid a political storm triggered by assertions from rebel leaders that a group of TMC MPs has sought recognition as a separate bloc in Parliament.

     
  • | 103.*.*.* | ০৯ জুন ২০২৬ ১০:২৮555704
  • dc-র জন্যঃ

    https://indianexpress.com/article/political-pulse/to-hike-lok-sabha-strength-government-works-on-more-clarity-eyes-south-dmk-support-10730388/?ref=hometop_hp

    TWO MONTHS after its first attempt to pass a Constitution amendment to operationalise delimitation and women’s reservation was defeated in the Lok Sabha in April, the government now plans to reintroduce it with some changes that clarify that the number of seats of all states in the Lok Sabha with an enhanced strength of 850 seats will be in proportion to their existing numbers.

    According to at least two senior government functionaries, talks are ongoing with the DMK, which recently lost the Assembly elections in Tamil Nadu. With Lok Sabha MPs of Trinamool also resigning, issue-based support may be forthcoming from both the DMK and the Trinamool Congress, they said.
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ০৯:৩৩555703
  • আটটা ৫৪: ক্ক। সেই সময় উনিজির সাইকোলজিক্যাল এনালিসিস হবে আর জনতা নোটবন্দি থেকে স্টেশন পোস্কার থেকে তুঘলঘের যুক্তি -- সবই জলবৎ তরলং বুঝে যাবে।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ০৯:২৯555702
  • তিনটে সতেরো: শেষ লাইনের প্রেক্ষিতে উনিজি বা অন ক্যামেরা ইয়ে নেওয়া ইসেজি যে এই বদখদ নামের অসুখটির শিকার নন সে ব্যাপারে কি আপনি নিশ্চিত?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ০৮:৫৪555701
  • নানা তা কেন? আমার তো মনে হয় আমরা মোটামুটি মোদি আর অমিত শাহর পিক পাওয়ার পিরিয়ডের মধ্যে দিয়ে পেরোচ্ছি। এরপর অবশ্যই বিজেপি ডিক্লাইন করবে, কিছু রাজ্যে অলরেডি ক্ষমতা হারিয়েছে, অন্য রাজ্যেও মানুষ দরজা দেখাবে। ভেবে দেখুন, ২০০৬ এর পর পবতে সিপিএমকেও ওরকম ইনভিন্সিবল মনে হতো, কিন্তু তারপর আস্তে আস্তে হাওয়া ঘুরে গেছিল।
  • hihi | 51.*.*.* | ০৯ জুন ২০২৬ ০৮:০৩555700
  • হাল ছেড়ো না যদুমাষ্টর, বরং অঙ্ক ছাড়ো জোরে।
  • যদুবাবু | ০৯ জুন ২০২৬ ০৬:১০555699
  • Dhuttor-কে ক্ক। কিস্যু লেখার নেই, বলার নেই। খাদ না চোরাবালি সেই নিয়ে সামান্য দ্বিমত আছে।
  • Dhuttor | 2409:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ০৬:০৩555698
  • বর্তমান রাজনীতির পরিস্থিতিতে আর কিছুই বলবার বা লিখবার নেই l সব অন্ধকার চারদিকে l এক প্রলয়ঙ্কর সর্বগ্রাসী অন্ধকার খাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে l
  • পর্যবেক্ষক | 119.*.*.* | ০৯ জুন ২০২৬ ০৩:১৭555697
  • মমতার grandiose narcissism ও narcissistic personality disorder এর খেসারত দিতে হচ্ছে যে কারণে দলটাই ভেঙে গেল। grandiose narcissism এবং নেতৃত্ব নিয়ে প্রচুর গবেষণা আছে, উৎসাহী পাঠক পড়ে দেখতে পারেন, ছোট কিন্তু প্রাসঙ্গিক

    https://psycnet.apa.org/fulltext/2023-08279-004.html

    কথাটা এই কারণে উঠছে, narcissistic personality disorder এ ভোগা নেতা বা নেত্রীরা তাঁদের চারপাশে একটি বলয় তৈরী করেন (যেমন মমতার চারপাশে অভিষেক, কুণাল, চন্দ্রিমা, মদন) এবং এই এরাই স্থির করেন, যাবতীয় গুরুত্বপূর্ণ position এরাই স্থির করেন। এই বলয়ের বাইরে যারা থাকেন বা যারা “চলে যান”, তাদের সংগঠনে গুরুত্ব দূরস্থান, রীতিমতন অত্যাচার চলে। যে কারণে NPD leadership এর বিরুদ্ধে বিদ্রোহীরা যখন এক হন, তখন তার প্রতিশোধ অদ্ভুত রকমের হয়। যে ব‍্যাপারটি মমতার ক্ষেত্রে দেখা যাচ্ছে।
    এক্ষেত্রে বিজেপি যে উসকে দিয়েছে এ নিয়ে প্রশ্ন উঠবে না, কারণ শুভেন্দু ও এই NPD প শিকার ফলে এনারও শোধ নেওয়ার একটা ব্যাপার থাকেই।
  • r2h | 134.*.*.* | ০৯ জুন ২০২৬ ০২:০৭555696
    • সেই ট্রাডিশন সমানে চলেছে | ০৮ জুন ২০২৬ ২২:৩৫
    • এবং নাস্তিক শিরোমণি ও যুক্তিবাদী অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)
    • পুরনো চাড্ডি | ০৮ জুন ২০২৬ ২২:২১
    • ...বাঙালি তো আজ থেকে চাড্ডি নয়, এ ব্যাপারে তার ইতিহাস প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো। ...
     
    নাঃ, আমি এগুলিকে এক ট্র‌্যাডিশনের ধারা বলে মনে করি না।

    জতীয়তাবাদ, আত্মপরিচয়ের নতুন রকম, গণতন্ত্র, সার্বভৌম দেশ - মানুষের চিন্তা জগত, গোটা পৃথিবীর রাজনৈতিক অবস্থা - সবেতে অনেক বড় রকমের পরিবর্তন হয়েছে।

    সাম্প্রদায়িক অসম্প্রীতির নজির, মানুষে মানুষে অবিশ্বাস ও খুনোখুনি সমাজের আদিকাল থেকে আছে। সে আর কী করা।
    তৎকালীন শাসক নিয়ে ক্ষোভ ছিল, জাতীয়তাবাদ বা দেশ বিষয়ক ধারনা আলাদা ছিল, গণতন্ত্রের ব্যাপার ছিল না, এক শাসকের বদলে অন্য শাসক পছন্দ হয়েছিল, সমাজে স্পষ্ট ভাগাভাগি ছিল, সব মানুষ সমান হতে পারে এমন কোন ধারনাই ছিল না। তো দেশকালজনিত সীমাবদ্ধতা তো থাকবেই। সেসবের সঙ্গে আজকের পচা চাড্ডিপনার কোন তুলনা হয় না।
  • X | 42.*.*.* | ০৯ জুন ২০২৬ ০০:৪৭555695
  • ৭৫ জন জাজ ইংল‍্যান্ড গেছেন - মানে ল মিনিস্ট্রি পাঠিয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ যোগ দিতে। ভোগীজির কথা শুনছে না কেউ - সেসব ম‍্যাঙ্গো পিপল এর জন্য। আর সাইকেল, বাইক এই সব নিয়ে ফোটোশুটও শেষ এখন। নতুন আবার কি সার্কাস আসে এর পরে সেটাই দেখার
  • X | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২৩:৪২555694
  • বেশি ভেবে লাভ কি? এর পরে কাকলি পিসি ও আরো উন্নততর তৃণমূলের সাহায্যে (উন্নততর বামফ্রন্টের মতো) সংবিধান পরিবর্তনের জন্য যথেষ্ট সাপোর্ট এবার পেযেই যাবে - হা হলে ডিলিমিটেশন এও আর কোন বাধা থাকবে না বা হিন্দু রাষ্ট্র বানাতেও
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২৩:১৩555693
  • বিজয়নের মেয়ের কেসটা লিপসে অ্যাণ্ড বাউণ্ড টাইপেরও হতে পারে।

    পঃবঃ দখল হয়েছে, সেই ইসির তদারকির সময় থেকে। অতএব আভিশেক মার খাবে, কেরল সেরকম হয়নি, ফলে বিজেপি সেখানে অত সুবিধে পাবে না, এখনো।
  • পিসেমশাই | 2a0d:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২৩:১০555692
  • ভাজপা ক্ষমতাশালী, কিন্তু ভগবান নয়। যা ইচ্ছে সেটাই যদি করতে পারত তাহলে তো কথাই ছিল না। হাত তুলে দিয়ে ডিফিটিস্ট হয়ে যাওয়াই একমাত্র উপায়। কিন্তু সেটা তো নয়। ক্ষমতা থেকে চলে যাবার পরেও বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়ে ভাজপা সুবিধা পায়নি। কিন্তু অভিষেক পিসীকে রক্ষা করতে কেউ আসেনি। নিজের দলের লোকেরাও না।
     
    যাই হোক, পিসী আপাতত নিজের ঘা চাটুক। লোকে ওদের চুরির টাকা বাঁচাতে একটুও ইন্টারেস্টেড না।
     
    ভাল ব্যাপার হল, এই হকার উচ্ছেদ নিয়ে বাম দলগুলোর মধ্যে একটা নীচু স্তরে ঐক্য তৈরি হয়েছে। সিপিএম আর লিবারেশন তো বটেই, যাদবপুরে শুনলাম এসইউসিও ছিল।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২৩:০৭555691
  • আর বিজয়নের খবরও পড়ে দেখবেন, কেস তো তার মেয়েকে নিয়ে। ইডির যথেষ্ট অভিযোগ আছে, আজকেই দেখেছি হেডলাইন, কোম্পানী আছে আউটপুট নেই ইত্যাদি। ডিটেলস পড়িনি, তবে মনে হল সুজিত বসুর কেস হলেও হতে পারে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২৩:০৪555690
  • নয়ডা চ্যানেলরা যদি গভঃ কে খবর না করে, পাপ্পু, নেহরু আর আওরঙ্গ্জেবকে নিয়ে চোদ্দ বছর ধরে খবর বানাতে পারে এবং এতদিন পরে এসে আওয়াজ খায়, তাহলে সদ্য গুখোরে উন্নীত বাংলা চ্যানেলরা নীলমূলের আমল নিয়ে স্বচ্ছন্দে ৫ বছর কাটাতে পারবে বা ২০২৯ অবধি। কিছুই না, নিরপেক্ষ চ্যানেল হলে গ্রামে গিয়ে কটা লোকের সঙ্গে কথা বললেই, সরকারি স্কীমে সত্যি লাভ হত কিনা সেসব নিয়ে খবর করলেই অন্যদিক আসত। কিন্তু সে তো আর হওয়ার নয়। ভাজপা সমর্থকরাও সেসব বোঝে, তারা বকে, খবরগুলো তো সত্যি, কিন্তু প্রোপাগাণ্ডা বলে তো একটা বস্তু অনেকদিনই প্রচলিত।
  • | ০৮ জুন ২০২৬ ২৩:০০555689
  • উদ্ধব কতগুলো সিদ্ধান্ত নিয়েছিল যেটায় গড়করি তথা ভাজপার অসুবিধে হচ্ছিল। তার একটা হল নতুন করে কোন পাহাড় কেউ কিনতে বা কাটতে পারবে না। আরেকটা হল পুণে মেট্রোর টাকার ভাগাভাগি। পরিবেশ রিলেটেড আরো কিছু জিনিষ ছিল এখন এগজ্যাক্টলি মনে পড়ছে না। তো উদ্ধবকে সরাতেই হত।
     
    এলেবেলেকে দেখে খুশী হলাম।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২২:৫৭555688
  • ক, দেখা যাক।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২২:৪৯555687
  • আনপপুলার বা লায়াবিলিটি বা স্লা চোর, এসব ভাজপা খুব সহজে তৈরী করতে পারে, যদি উদ্দেশ্য থাকে। নবীন একই সঙ্গে দীর্ঘদিন ধরে দোস্তি ও কুস্তি করে যাচ্ছে, এখনো করছে। বিজেপির সেটায় অসুবিধে নেই, কেন নেই জানিনা। কথা হল, নবীন ভাল অতএব ভাঙেনি আর মমতা খারাপ বলে ভেঙ্গে গেল, এটা আজকাল খাচ্ছি না, বিশেষ করে বাংলা মিডিয়ার সম্পূর্ণ গোদিকরনের পরে।

    @dc - খবর পড়ে দেখবেন, ডিএমকে ভাজপা হাত মেলানোর সম্ভাবনা আছে, বিশেষ করে কং - বিজয় জোটের পরে।
  • পিসেমশাই | 2a0e:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২২:৪০555686
  • নবীন পট্টনায়কের দল ভাঙেনি কেননা নবীন ব্যক্তিগতভাবে খুব আনপপুলার নয়। যতটা জানি ওকে দেখে লোকে চোর চোর বলে চিৎকার করে না। মমতা অভিষেক দের বেলায় ঠিক উল্টো। ডিম মারা, চোর চোর চিৎকার করাটা সম্ভব হয়েছে কারণ উনি চূড়ান্ত আনপপুলার। তাই কেউ, এমনকি ওনার নিজের দলের লোকেরাও ওনার পক্ষে দাঁড়াতে যায়নি। কেরালায় কিন্তু উল্টোটা হয়েছে। বিজয়নের বাড়িতে ইডি পাঠিয়ে বিজেপির খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে। সন্দেশখালীর সাথে কেউ তুলনা করবেন না। তখন তৃণমূল ক্ষমতায় ছিল, এখন বিজয়ন ক্ষমতায় নেই।
     
    সুতরাং মমতা আজকে একটা লায়াবিলিটি। ওকে যে দলে রাখা হবে সেই দলই মারা পড়বে। কিন্তু আরএসএসের একটা রিজনেবলি ভায়াবল ফেক বাইনারি দরকার। তাই ওনাকে ফুটিয়ে দিয়ে ওনার বাকী দলটাকে কর্পোরেট টেক ওভার করে নিল।
     
    তাই বলে আরএসএসের কাছে মমতার দরকার ফুরিয়ে যায়নি। আরএসএস চেষ্টা করছে মমতাকে কংগ্রেসের ভেতরে ট্রোজান হর্স করে ঢোকাতে। নিজের আর ভাইপোর চুরি করে জমানো টাকা রক্ষা করতে মমতা এই কাজটা জান লড়িয়ে করবে।
  • সেই ট্রাডিশন সমানে চলেছে | 115.*.*.* | ০৮ জুন ২০২৬ ২২:৩৫555685
  • এবং নাস্তিক শিরোমণি ও যুক্তিবাদী অক্ষয়কুমার দত্ত (১৮২০-১৮৮৬)
     
    ...যখন মুসলমান রূপ পিশাচেরা এই ভাগ্যহীন ভারতবর্ষকে ৯১৯ শকে আক্রমণ করিয়া বিবিধ অত্যাচার দ্বারা খণ্ডবিখণ্ড এবং মুমূর্ষু করিল সেই অবধি ক্রমে বিদ্যার সুতরাং ধর্মের বল হ্রাস হইতে লাগিল। ...অনেক ব্রাহ্মণ কেহ বা জীবন ধারণার্থে কেহ বা সম্মান উপচয়ার্থে শূদ্রদিগের দৃষ্টান্তে মুসলমানদিগের দাসত্ব স্বীকার করিতে বাধ্য হইলেন এবং সেই জাতীয়েরদিগের পারস্য ভাষা শিখিতে লাগিলেন যে ভাষায় কেবল কতকগুলিন উন্মাদ প্রলাপের ন্যায় গদ্য পদ্য রচনা ভিন্ন যাহাকে বিদ্যা বলা যায় এমত কোন বিদ্যার বাষ্পও নাই, তাহার অভ্যাসে-মনের বিকার ব্যতীত সংস্কার কুত্রাপি সম্ভব হয় না। মুসলমানের বিদ্যা অর্থকরী বিদ্যা হইল সুতরাং বালক কালাবধি ধনের উদ্দেশে ধর্মনাশের শিক্ষা পিতার শাসনে শিখিতেই হইল, তদবধি সকলের মনে এই এক কুসংস্কার হইল যে কেবল ধনের নিমিত্তে বিদ্যা শিক্ষার প্রয়োজন, যে বিদ্যায় ধনের আয় নাই সে বিদ্যা অভ্যাস করা পরিশ্রম মাত্র, এই রূপ গাঢ় সংস্কারবশতঃ আপনারদিগের শাস্ত্র দেখিবার ও শুনিবার প্রয়োজন থাকিল না। সুতরাং শাস্ত্র জ্ঞানাভাবে আমাদিগের সনাতন ধর্মেরও নানাবিধ বিকৃতি হইয়া উঠিল।
    এইক্ষণে ইংলণ্ডীয়দিগের প্রাদুর্ভাবে এ দেশ উজ্জ্বল হইবার উন্মুখ হইয়াছে, ক্রমে প্রায় ৮০০ বৎসর পর্যন্ত যে দুঃখ এদেশে সঞ্চিত হইয়াছে তাহা ক্রমে দূরীকৃত হইতেছে। দুঃখ দূরের মহদুপায় জ্ঞান হইয়াছে, কারণ জ্ঞানই আমাদিগের শক্তি...।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২২:৩০555684
  • "তবে দেখার হল, বিজেপি নবীন পট্টনায়কের দল ভাঙেনি বা স্টালিনের দল। নবীন তো চিরকাল বিজেপির সাথে, হেরে যাওয়ার পরও কাছাকাছি আছে। স্টালিন হেরে গিয়ে আর কং - বিজয় জো হওয়াতে নাকি বিজেপির সঙ্গে তলায় যোগ রাখছে, পার্লামেন্টে ঐ বিলগুলো এলে সমর্থন করতে পারে"
     
    ক, স্ট্যালিন আর উদয় যদ্দুর মনে হয় বিজেপির সাথে কোভার্ট সম্পর্কও রাখবে না, কারন আইডিওলজির ব্যপার আছে। তবে তামিল নাড়ুতে একটা ইন্টারেস্টিং ব্যপার হয়েছে, বিজেপির বড়ো নেতা আন্নামালাই বিজেপি ছেড়ে বেরিয়ে এসেছে আর তার সাথে আরও বেশ কয়েকজন নেতা বেরিয়ে এসেছে। আন্নামালাই নতুন পার্টি বানানোর কথা ঘোষনা করেছে, আর তাতে খুব ভালো রেসপন্সও পেয়েছে। ফলে তামিল নাড়ুতে বিজেপি ভেঙে পড়েছে। এখন আন্নামালাই কি সত্যিই নতুন পলিটিকাল ফ্রন্ট খুলবে, নাকি এটা বিজেপির চাল, সেটা আগামী দিনে বোঝা যাবে।
  • পুরনো চাড্ডি | 115.*.*.* | ০৮ জুন ২০২৬ ২২:২১555683
  • r2h | 165.*.*.* | ০৮ জুন ২০২৬ ২১:৩০
     
    হুঁ, আমার ইনফ্যক্ট মনে হয় সোচ্চার ও উগ্র চাড্ডিপনায় বাঙালী বেশ কয়েক দশক একটু পিছিয়ে ছিল- এখন দ্রুত ক্যাচ আপ করবে, এমনকি উত্তর ভারতকে ছাপিয়ে গেলে অবাক হবো না।
     
    বাঙালি তো আজ থেকে চাড্ডি নয়, এ ব্যাপারে তার ইতিহাস প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো। আর উত্তর ভারত চাড্ডি হওয়ার অনেক আগে উগ্র চাড্ডিপনার সেরা নিদর্শন হিন্দু কলেজের আগুনখেকো বিপ্লবী রাজনারায়ণ বসু।
     
    বাঙালির ২০০ বছরের চাড্ডিপনার সামান্য কিছু নমুনা :
     
    ১. ...যেমন রূপালঙ্কারবতী সাধ্বী স্ত্রীর হৃদয়ার্থবোদ্ধা সুচতুর পুরুষেরা দিগম্বরী অসতী নারীর সন্দর্শনে পরাঙ্মুখ হন তেমনি সালঙ্কারা শাস্ত্রার্থবতী সাধুভাষার হৃদয়ার্থবোদ্ধা সৎ পুরুষেরা নগ্না উচ্ছৃঙ্খলা লৌকিক ভাষা শ্রবণমাত্রেতেই পরাঙ্মুখ হন।
    — কথ্য ভাষা বা ‘ইতর’ বাংলা সম্পর্কে পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬৩-১৮১৯)
     
    ২. কয়েক শতাব্দী ধরে হিন্দুস্থানের বৃহত্তর অংশ মুসলমান শাসনের অধীনে ছিল, [ফলে] এ দেশের মূল অধিবাসীদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্রমাগত পদদলিত হয়েছিল... কিন্তু মুসলমান শাসকদের রাজত্বকালে বাংলার অধিবাসীরা দৈহিক অপটুতা ও সক্রিয় পরিশ্রমের অনীহা হেতু শাসকদের প্রতি একান্তভাবে বিশ্বস্ত ছিল, যদিও তাদের ধনসম্পদ প্রায়শই লুণ্ঠিত হয়েছে, ধর্মের অবমাননা হয়েছে এবং যথেচ্ছভাবে তাদের হত্যাও করা হয়েছে। অবশেষে অশেষ করুণাময় জগৎপিতা, সেই অত্যাচারীদের কবল থেকে নিপীড়িত বাংলার অধিবাসীদের উদ্ধার করে নিজের তত্ত্বাবধানে গ্রহণ করার জন্য ইংরেজদের অনুপ্রাণিত করেন। এসব বিষয়গুলি বিবেচনা করে এবং এ দেশের কল্যাণের জন্য [ইংরেজদের] সচেষ্ট হওয়ার কথা মনে রেখে... আপনার কর্তব্যপরায়ণ প্রজাবৃন্দ ইংরেজদের কখনও বিজয়ী দল হিসেবে দেখেনি, বরং পরিত্রাণকর্তা হিসেবে দেখেছে; মহারাজকে কেবল একজন শাসক হিসেবেই দেখেনি, পিতা ও রক্ষক হিসেবেও দেখেছে।
    — রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)
     
    ৩. এই ভারতবর্ষে প্রায় নয় শত বৎসর হইল যবন সঞ্চার হওয়াতে তৎসমভিব্যাহারে যাবনিক ভাষা অর্থাৎ পারসী ও আরবীভাষা এই পুণ্যভূমিতে অধিষ্ঠান করিয়াছে অনন্তর ক্রমে যেমন যবনদের ভারতবর্ষাধিপত্য বৃদ্ধি হইতে লাগিল তেমন রাজকীয় ভাষা বোধে সর্বত্র সমাদর হওয়াতে যাবনিক ভাষার উত্তরোত্তর এমত বৃদ্ধি হইল যে অন্য সকল ভাষাকে পরাস্ত করিয়া আপনি বর্ধিষ্ণু হইল এবং অনেক অনেক স্থানে বঙ্গভাষাকে দূর করিয়া স্বয়ং প্রভুত্ব করিতে লাগিল বিষয় কর্মে বিশেষত বিচারস্থানে অন্য ভাষার সম্পর্কও রাখিল না তবে যে কোন স্থলে অন্য ভাষা দেখা যায় সে কেবল নাম মাত্র। সুতরাং আমাদের বঙ্গভাষার তাদৃশ সমাদর না থাকাতে এইক্ষণে অনেক সাধুভাষা লুপ্তপ্রায়া হইয়াছে এবং চিরদিন অনালোচনাতে বিস্মৃতিকূপে মগ্না হইয়াছে যদ্যপি তাহার উদ্ধার করা অতি দুঃসাধ্য তথাপি আমি বহুপরিশ্রমে ক্রমে ক্রমে শব্দ সঙ্কলন করিয়া সেই বিদেশীয় ভাষাস্থলে স্বদেশীয় সাধু ভাষা পুনঃ সংস্থাপন করিবার কারণ এই পারসীক অভিধান সংগ্রহ করিলাম।
    — জয়গোপাল তর্কালঙ্কার (১৭৭৫-১৮৪৬)
     
    ৪. ...বঙ্গদেশস্থ সমস্ত বাঙ্গালি প্রজা নিতান্ত প্রভুভক্ত, ইহারা নিরন্তর কেবল শ্রীশ্রীমতী রাজ্যেশ্বরীর প্রতুল প্রত্যাশা করে, যাহাতে রাজপুরুষদিগের রাজলক্ষ্মী ভারতবর্ষে চিরস্থায়িনী হয়েন, একাগ্র চিত্তে তাহারি অভিলাষ করে, স্বপ্নেও কখনো অমঙ্গল চিন্তা করে না, কারণ ব্রিটিশ গবর্ণমেন্টের অধীনতায় অধুনা দুর্বল ভীরু বাঙ্গালি ব্যূহ যেরূপ সুখ সচ্ছন্দতা সম্ভোগ পূর্বক সানন্দে বাস করিতেছে, কস্মিন্‌কালে তদ্রূপ হয় নাই, রামরাজ্য আর কাহাকে বলে? এই রাজ্যইতো রাম রাজ্যের ন্যায় সুখের রাজ্য হইয়াছে, আমরা যথার্থরূপ স্বাধীনতা সহযোগে পদ, মান, বিদ্যা, এবং ধর্ম, কর্মাদি সকল প্রকার সাংসারিক সুখে সুখি হইয়াছি; কোন বিষয়েই ক্লেশের লেশমাত্র জানিতে পারি না, জননীর নিকট পুত্রেরা লালিত ও পালিত হইয়া যদ্রূপ উৎসাহে ও সাহসে অভিপ্রায় ব্যক্ত করিয়া অন্তঃকরণকে কৃতার্থ করেন, আমরাও অবিকল সেইরূপে পৃথিবীশ্বরী ইংলণ্ডেশ্বরী জননীর নিকটে পুত্রের ন্যায় প্রতিপালিত হইয়া সর্বমতে চরিতার্থ হইতেছি
    — ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)
     
    ৫. এই দেশ যখন দুরন্ত যবনজাতি দ্বারা আক্রান্ত হইয়াছিল তৎকালে ঐ দুর্বৃত্তজাতির দৌরাত্ম্যে আমাদিগের সুখসম্পত্তির একেবারেই লোপাপত্তি হইয়াছিল। কেহ ইচ্ছানুসারে নিত্যনৈমিত্তিক ক্রিয়ার অনুষ্ঠান করিতে পারিত না। ...দুশ্চরিত্র যবনজাতির ভয়ে স্ত্রীলোকদিগের প্রকাশ্য স্থানে গমনাগমন ও বিদ্যানুশীলন সম্পূর্ণরূপে স্থগিত হইয়া গেল। সকলেই আপনাপন জাতি প্রাণ কুলশীল লইয়া শশব্যস্ত, স্ত্রীজাতিকে বিদ্যা দান করিবেক কি পুরুষদিগেরও শাস্ত্রালোচনা মাথায় উঠিল। তদবধি স্ত্রীদিগের অন্তঃপুরনিবাস ও বিদ্যাভ্যাস নিরাশ হইয়া গিয়াছে। এক্ষণে জগদীশ্বরের কৃপায় আমাদিগের আর সে দুরবস্থা নাই, অত্যাচারী রাজা নাই। শুভদিন পাইয়া সকল শুভকর্মেরও অনুষ্ঠান করিতেছি। আমাদিগের লুপ্তপ্রায় অন্যান্য সদ্ব্যবহার সকল পুনরুদ্ধার করিতেছি। অতএব এমত সুখের সময়ে সংসার সুখের নিদানভূত আপন আপন পুত্র কলত্র কন্যাদিগকে কি বিদ্যারসে বঞ্চিত রাখা উচিত?
    — মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-১৮৫৮)
  • হেঁয়ালি | 49.*.*.* | ০৮ জুন ২০২৬ ২২:১৭555682
  • আপকেও করা হয়েছে। সফ্ট হিন্দু হলে এরকম অপ্রসাঙ্গিক করে দেওয়া হয়।
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২২:০২555681
  • ** উদ্ধবের প্রাসঙ্গিকতা আছে
    ** পঃবঃ - এ মমতাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:৫৫555680
  • মহাঃ তে উদ্ধবের ওপর রাগের বশে লিখলাম বটে কিন্তু রাজ্য বিজেপির সঙ্গে তার যোগ আছে, রাজ্য রাজনীতিতে উদ্ধবের প্রাসঙ্গিতা আছে। কিন্তু পঃবঃ - এ নমতাজে সম্পূর্ণ অপ্রসাঙ্গিক করে দেওয়া হচ্ছে। এতখানি কেন, সে বুঝিনি, ভেতরে কত কী আছে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:৫০555679
  • তবে দেখার হল, বিজেপি নবীন পট্টনায়কের দল ভাঙেনি বা স্টালিনের দল। নবীন তো চিরকাল বিজেপির সাথে, হেরে যাওয়ার পরও কাছাকাছি আছে। স্টালিন হেরে গিয়ে আর কং - বিজয় জো হওয়াতে নাকি বিজেপির সঙ্গে তলায় যোগ রাখছে, পার্লামেন্টে ঐ বিলগুলো এলে সমর্থন করতে পারে। তো মহঃ তে দল ভাঙতে হল আর পঃবঃ এ। মহাঃ নয় উদ্ধবের ওপর রাগের বশে এবং মুম্বই পুরসভা, তার সম্পদ ইত্যাদি দখলের জন্য এবং এককভাবে মহঃ দখকের জন্য। পঃবঃ র ক্ষেত্রে মনে হয় কারণটা পলিটিক্যাল, মূলতঃ আরএসএসকেন্দ্রিক।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ২১:৫০555678
  • //এত হকার উচ্ছেদ করে কী হবে বুঝিনি,//
    নোটবন্দি টাই এখনো বুজতে পারলাম না। দাদারা তুঘলক বলে কাউকে মনে পড়ছে? কেউ ওকে বুঝলো না রে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:৩৯555677
  • ** ইনফর্মাল ইকোনমি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত