এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৪ জুন ২০২৬ ০১:৪৪555376
  • তালে তালে ওই নাচে তারিণী মুক্তকেশে ঢেউ খেলে।
    চরণচিহ্নে ফোটে শত শতদল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে।।
  • Manali Moulik | ০৪ জুন ২০২৬ ০১:৪২555375
  • ওঁ মহামেঘ প্রভাতাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং।
    কালীকাং দক্ষিণাং নিত‍্যং মুন্ডমালা বিভূষিতাং।।
  • Manali Moulik | ০৪ জুন ২০২৬ ০১:৩৪555374
  • জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
    দুর্গা শিবাঃ ক্ষমাদাত্রী স্বহাঃ স্বহাঃ নমস্তুতে।
  • Manali Moulik | ০৪ জুন ২০২৬ ০১:৩২555373
  • Albert বাবু কী শাক্ত সাধক? এরকম করছেন কেন?
    দ‍্যাখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে
    ত্রিনয়নী শ‍্যামা বামা তারিণী তারা।
    দুলিছে মেদিনী ত্রাসে
    বিকট অট্টহাস‍্যে
    চিন্ময়ী লীলাময়ী সৃষ্টিছাড়া।
  • X | 103.*.*.* | ০৪ জুন ২০২৬ ০০:২৮555372
  • এতো বাজে অবস্থা ভাবা যায় নি- এই বিরোধী বিরোধী খেলার মানেটা কি? সামনের ইলেকশনে কি এই তৃণমূল থেকে ভোটে দাঁড়ানোর চরম সার্কাসে লোকে বিশ্বাস করবে?
  • @ | 2409:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ০০:২২555371
  • শিন্ডেকরণ না বরং সপিন্ডিকরণ হলো, সব পিণ্ডি চটকে দিয়েছে। এবার আর বিরোধীও র‌ইলো না, বুলডোজারের পথ পুরো পরিষ্কার।
  • @দ | 107.*.*.* | ০৪ জুন ২০২৬ ০০:২১555370
  • বকা খেয়ে গুপুরা পোস্কার করে দিয়েছে। smiley
  • | ০৩ জুন ২০২৬ ২৩:৪৪555369
  • এহ গুচ্ছের স্প্যাম। গুপুরা সব গেল কৈ?
     
    এদিকে তিনোমুলের শিন্ডেকরণ হল। আমার মারাঠী প্রাক্তন সহকর্মীরা মেসেজ করছে কেয়া তুমহারে উধার ভি এক শিন্ডে নিকলা।
  • albert banerjee | ০৩ জুন ২০২৬ ২৩:১০555366
  • ওঁ মহাকালী চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ স্ব
    ক্রীং ক্রীং ক্রীং হ্রীং হ্রীং হ্রীং হুং হুং হুং স্বাহা।।
     
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ২৩:০৭555365
  • ওদিকে নিট নিয়ে আরও কেচ্ছা বেরোচ্ছে। কুড়ি লাখ দিলে ওএমআর শিটে উত্তর ভরে দিয়ে গর্মেন্ট মেডিআল কলেজে সিট পাওয়া যাচ্ছে।
  • এইসব দেখেশুনে | 2409:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ২২:৫৬555363
  • একটা কবিতা পড়েছিলাম, নামধাম কবির নাম কিছুই মনে নেই, জয় গোস্বামী শঙ্খ ঘোষ না নীরেন্দ্রনাথ কার লেখা মনে পড়ছে না, কিন্তু শাঁসটুকু মনে আছে। খুব সম্ভবত জয় গোস্বামীর‌ই হবে, কারণ জয়ের লেখাও আগেও প্রতিফলন ঘটেছে সমাজের এই নিষ্পেষিত অংশের প্রতিনিধিদের জবানের- শৌখিন অথচ অর্থ সামর্থ্যহীন মানুষ, চাল বিক্রেতা মাসি প্রমুখদের। এই লেখাটা ছিল ওই লক্ষ্মীকান্তপুর লোকালের মতো ট্রেন ধরে সকালবেলা যেসব গৃহপরিচারিকা দিদি মাসিরা আসেন আমাদের ঘরগেরস্থালি সামলাতে, তাঁদের‌ই একজনের আত্মকথন। একটা লাইন ছিল, পুঙ্খানুপুঙ্খ মনে নেই, কিন্তু ওই আর্ত অসহায় অভিযোগের সুরটুকু মনে আছে-" আমরা কি তবে শূন্য থেকে এসে, তোমাদের কাপড় কেচে, বাসন মেজে, আবার মিলিয়ে যাব শূন্যে?" এই সবকিছু স্বয়ংক্রিয়করণের যুগে এসে আরো তাড়া করে বেড়ায় কথাটা।
  • albert banerjee | ০৩ জুন ২০২৬ ২২:৫৬555362
  • lcm আত্ম শ্রাদ্ধ lcm আত্ম শ্রাদ্ধ চাই।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ২২:৫৩555361
  • একটা গান ছিলঃ বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়।
  • lcm | ০৩ জুন ২০২৬ ২২:২১555360
  • চন্দ্রিল আরও বলেছেন --
     
    "হকারদের কোনও সময় না দিয়ে এবং পুনর্বাসনের কোনও বন্দোবস্ত না করে হুড়মুড়িয়ে দোকান গুঁড়িয়ে, এবং সেই ফাঁকা রাস্তা দিয়ে দামি বাইক মসৃণ ছোটানো যাবে এমন অশ্লীল আস্ফালন দাবড়ে, শাসক দল দিব্যি পার পেয়ে যাচ্ছে এবং তখন মধ্যবিত্তের কর্তৃপক্ষ-বিদ্বেষ কিছুতে জাগ্রত হচ্ছে না। কারণ মধ্যবিত্ত মনে করে, তাকে খেতে না-দিয়ে বড়লোকেরা যদি ইউরোপ বেড়ায়, তা অন্যায়, কিন্তু গরিবকে খেতে না দিয়ে মধ্যবিত্ত যদি জোম্যাটোয় পিৎজা আনায়, তা তার হকের ধন। গরিবরা ময়লা পোঁটলাপুঁটলি নিয়ে রাস্তা জুড়ে থাকে, নখের তলায় নোংরার ডাঁই, তদুপরি স-স করে কথা বলে। তাই ফুটপাথের গরিবগুলোকে গুলি করে পুঁতে দিলে মধ্যবিত্তের তেমন আপত্তি হবে না। বোম মেরে বস্তি উড়িয়ে দিলে একটু অসুবিধে হবে বটে (ড্রাইভার আর ঝি কোত্থেকে আসবে), কিন্তু পলিসি-টায় সে একমত হবে। তাই কিছু হকার-পরিবার যদি না-খেয়ে মরে, আর তার বদলে শহর হয়ে ওঠে ফাঁকা ও দৃষ্টিনন্দন— বহুৎ আচ্ছা। সত্যি বলতে, এ তার বহুদিনের ফ্যান্টাসি। এবং বদ-শাসক বলতে সে এখনও তৃণমূলকেই বোঝে। তাই নতুন শাসক মুসলমানদের টাইট দেবে, একইসঙ্গে হিন্দু-মুসলিম নির্বিশেষে নিঘিন্নে গরিবগুলোকেও টাইট দেবে— দ্বিগুণ জিলিপি পেয়ে হিন্দু মধ্যবিত্তের লাল পড়ে হোয়াটসঅ্যাপ ভিজে যাচ্ছে।"
     
    ...
    "মানুষ বাদ পড়ছে, মানুষকে তাড়ানো হচ্ছে, মানুষকে অত্যাচার করা হচ্ছে, এর মধ্যে নব-নব উল্লাসের উপাদান বাঙালি মধ্যবিত্ত তারিয়ে-তারিয়ে খুঁটছে। অন্যের বিপদ হলে, এবং সেই আঁচ নিজের গায়ে না লাগলে, তাকে সুখের মতোই চাখা যায়— কে যেন বলেছিলেন। কেউ না বললেও কিছু এসে যায় না, কারণ উগ্র ও কর্কশ হয়ে এখন আমরা গর্ব অনুভব করি, বর্বরতাকে বীরত্ব বলে ভজিয়ে নিই, শুধু আমারটা বুঝব এবং অন্যেরটা দলেপিষে ছারখার করব— এই অমানবিক স্বার্থপরতাকে দেশের অবশ্যকর্তব্য বলে মাথায় তুলে নাচি। কোনও দলকে দোষ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষের মধ্যে প্রহার-প্রবৃত্তি লকলক না করলে আজ এই মারকুটে-পনার জয় দেখতে হত না। মধ্যবিত্ত চিরকালই কদর্যচিত্ত, দাঙ্গার সিংহাসনে সে চিরকালই নায়ক খুঁজে পেয়েছে, বৈঠকখানার আড্ডায় সে সরাসরি সাম্প্রদায়িক সেডিস্ট, এখন ঠিকঠাক ইন্ধন ও প্রশ্রয় পেয়ে তার নীচতা নতুন ভোজালির মতো চকচকাচ্ছে। অসহায়ের, প্রতিরোধহীনের পাঁজরা গুঁড়িয়ে দিয়ে সরকার ও মধ্যবিত্তের যৌথ নাচ নির্ঘাত উদয়শঙ্করাতীত। অচিরে মা দুর্গার বাহন হিসেবে বুলডোজার গড়ার আবদার কুমোরটুলিতে পৌঁছল বলে।"
    ...
  • albert banerjee | ০৩ জুন ২০২৬ ২২:১১555359
  • এতৎ পিণ্ডং Albert Siraj Banerjee শান্ডিল্য গোত্রায়
    প্রেতায় স্বয়ং ময়া দীয়মানমুপত্তিষ্ঠতাম্।
     
    ওঁ যমদ্বারে মহাঘোরে তপ্তাবৈতরণী নদী।
    তাঞ্চ তর্তুং দদাম্যেষা স্ব বৈতরণী চ যা।
  • albert banerjee | ০৩ জুন ২০২৬ ২২:০৭555358
  • এতৎ পিণ্ডং Albert Siraj Banerjee শান্ডিল্য গোত্রায় প্রেতায় স্বয়ং ময়া দীয়মানমুপত্তিষ্ঠতাম্।
  • albert banerjee | ০৩ জুন ২০২৬ ২২:০১555357
  • কলেজ স্ট্রিট নয়, চাড্ডি রা। বহুত বড়ো ভুল করবি। মা জানি মা তুই মহাভোগ চাস। তোর ইচ্ছাই পূর্ণ হোক মা। আমি নিজের আহুতি দেব।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ১৮:২২555356
  • বিশ্বগরুর আশ্বাস, দিল্লির বিজেপি সরকারের আশ্বাসভঙ্গঃ
     
     
    Modi’s ‘guarantee’, Gupta’s ‘priorities’: A year on, Delhi women wait for their Rs 2,500
    A key BJP poll promise was to deposit Rs 2,500 per month into the accounts of women from low-income households. A year later, Delhi’s women are still waiting.
     
    It has been a year since Rekha Gupta took oath as chief minister, but the women of Delhi have not received the Rs 2,500 they were promised every month.
    A centrepiece of the BJP’s Delhi campaign was the Mahila Samriddhi Yojana, a promise to deposit Rs 2,500 per month into the accounts of women aged 21-60 from low-income households. Calling it ‘Modi’s guarantee’, the prime minister said that money would soon start arriving in their accounts after the first cabinet meeting.
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ১৭:৪৮555355
  • RBI নাকি মে মাসে ১২ বিলিয়ন ইউএস ডলারের সমমূল্যের সোনা বিক্রী করে দিয়েছে, গোল্ড রিজার্ভ থেকে। ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি। কিন্তু কিনল কে ? বিজেপি ?

    এদিকে আবাপ খুললে, কোন কলেজে কন্ডোম পাওয়া গেছে আর লোকে আইটি সেল দ্বারা চালিত, আরজিকর থেকে গ্রেটার বাংলাদেশ। এই তো অর্থনীতির অবস্থা, ভাজপা ভাবছেন এরপরও স্কীম চালাবে ?
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ১৬:৪২555354
  • এইটা ভাল হয়েছে, তৃণমূল ভেঙে লালমূল হয়েছে। সিপিএমের ঘুরে দাঁড়ানোর সময় আসন্ন !

    আর, এটাও ভাল, দিল্লী এবার বাংলা সিনেমার পাশে দাঁড়াবে। ভাল স্ক্রীপ্ট লিখে দেবে।

    https://www.anandabazar.com/entertainment/will-federation-desolve-from-tollywood-in-future-dgtl/cid/1690954
  • Manali Moulik | ০৩ জুন ২০২৬ ১১:০৫555352
  • LCM - 100% আমি এই মতবাদে বিশ্বাসী।
     
     
    Defne নাম ছিলো Suleiman the magnificent এর কনিষ্ঠ রাজপুত্র বায়েজিদের স্ত্রীর। হুররাম সুলতানা, কসেম সুলতানা বা নৃরবানুর মতো অতো বর্ণময় জীবন নয়। ভীষণ ভালো মহিলা ছিলেন।
  • Daphne Du Maurier | 2601:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ০৬:৫৩555351
  • “What a pity I’m not a vagrant on the face of the earth,” du Maurier wrote in her diary at 21. “Wandering in strange cities, foreign lands, open spaces, fighting, drinking, loving physically. And here I am, only a silly sheltered girl in a dress, knowing nothing at all — but Nothing.”



    https://www.nytimes.com/2017/07/06/books/daphne-du-maurier-enthusiast.html
  • জিজ্ঞাসু | 119.*.*.* | ০৩ জুন ২০২৬ ০৩:১৪555350
    • . | ০২ জুন ২০২৬ ১২:১০555327
    • তৃণমূল দ্বিধাবিভক্ত

      এই খবরটা তাহলে ঠিক নয় ?
       
  • lcm | ০৩ জুন ২০২৬ ০২:৪৯555349
  • মধ্যবিত্ত হওয়ার সবচেয়ে বড় ঐশ্বর্য হল, গরিব ও বড়লোক— দুজনকেই তেড়ে ঘেন্না করা যায়, এবং ভিন্ন কারণে। গরিবও মধ্যবিত্ত এবং বড়লোক দুজনকেই ঘেন্না করে, কিন্তু তা দুজনই তার চেয়ে ক্ষমতাবান বলে। বড়লোকও মধ্যবিত্ত ও গরিব উভয়কেই ঘেন্না করে, দুজনেই তার তুলনায় ক্ষমতাহীন বলে। কিন্তু মধ্যবিত্তই একমাত্র গোষ্ঠী, যা একটা বর্গকে ক্ষমতাবান বলে এবং অন্য একটা বর্গকে ক্ষমতাহীন বলে ঘেন্না করতে পারে। তাই গরিবের পেটে লাথি মেরে স্টেশন-চত্বর পরিষ্কার করলেও তার আনন্দ— মরুক ব্যাটারা। আবার ক্ষমতাবানের মাথায় ডিম ছুড়লেও তার আনন্দ— অনেক বাড়িগাড়ি হাঁকিয়েছিল না, এবার বুঝুক। এই যে দিকে-দিকে আনন্দের ভাঁড়ার পাতা আছে, এই কারণেই মধ্যবিত্ত এত ছটফটে ও বাক্যময়।
     
    - চন্দ্রিল ভট্টাচার্য ( যত মার তত মজা )
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৩ জুন ২০২৬ ০০:৪১555348
  • অরণ্যদা অনেকদিন আসছেন না। পিঠের, কোমরের ব্যথায় ভুগছিলেন। আশা করি ঠিক আছেন।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ২২:০৫555347
  • ওহ এগুলো ভিডিওর লিংক? আসলে আমি ফেবুত ঢুকিনা আর ফেবুর লিংকে ক্লিকও করিনা, তাই বুঝতে পারিনি।
  • @dc | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ২১:৫২555346
  • ভিডিওর কপিপাস্তা কীকরে করে ভাই?
  • @kk | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ২১:৫১555345
  • দু:খিত। এটা বোঝানোর সাধ্যি নেই ভাই! :(
    দেখুন, কেউ যদি পারেন।
     
    https://www.facebook.com/share/v/1Dxye8ffU1/
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ২১:৫০555344
  • আমি কেকে কে সেকেন্ড করলাম। এমনিতে এতো ফেবু লিংক না দিলেও চলে, তাও যদি ফেবুর কন্টেন্ট দিতেই হয় তো কপিপাস্তা করে দিলে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত