এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৯ মে ২০২৬ ২৩:৫৬555042
  • ২৯ মে ২০২৬ ২৩:৫১
    মামদানির কী খবর? সমস্ত প্রকল্প এগোচ্ছে বা কার্যকর হয়েছে?
  • . | ২৯ মে ২০২৬ ২৩:৫৪555041
  • বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো-কনভেনর পিন্টু পাড়ুই বলেন, ‘‘ সব শিক্ষকদের বলতে চাই এতে উদ্বেগের কিছু নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলব। আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের মুখে হাসি ফোটাবে।’’
  • lcm | ২৯ মে ২০২৬ ২৩:৫১555040
  • সাবসিডি বা ওয়েলফেয়ার শব্দটার সঙ্গে নানারকম পারসেপশন জড়িয়ে আছে...
    খুব কমন পারসেপশন হল যে - বড়লোকের টাকা নিয়ে গরীবদের দিয়ে দেওয়ার একটা স্কিম হল গিয়ে এই সাবসিডি জিনিসটা...

    কিছুদিন আগে নিউইয়র্ক এর মেয়র মামদানির পলিসি, সাবসিডি এইসব নিয়ে একটা ইন্টারেস্টিং আলোচনা শুনছিলাম... এটা আর্বান সাবসিডির ব্যাপার.. পৃথিবীর অন্যতম ধনীতম শহরে কেন সাবসিডি লাগে... এর একটা কারণ বলছে, যে, মর্ডান সোশ্যাল স্ট্রাকচার এখনও এভাবে তৈরি হয় নি যেখানে ধনী ব্যক্তিরা কম আয়ের মানুষের কোনোরকম সাহচর্য ছাড়া জীবনযাপন করতে পারবেন... অর্থাৎ কিছু ধনী মানুষ নিজেরা একটা কলোনী তৈরি করল, সেখানে আর কাউকে লাগবে না, তারা নিজেরাই সেলফ সাফিশিয়েন্ট, সেই জনপদে অন্য কাউকে কাজ করতে বা কোনো কারণে আসতে হবে না, বা, কাউকে কাছাকাছি থাকতে হবে না... এমন এখনও হয় নি.. ( আধুনিক প্রযুক্তির সাহায্যে ভবিষ্যৎএ হবে কিনা সেটা অন্য বিষয়...)... তো এই পরিস্থিতিতে, বেশি আয়ের মানুষ এবং কম আয়ের মানুষকে কাছাকাছি থাকতে হচ্ছে, অস্তিত্বের তাগিদে... এবং সেক্ষেত্রে কম আয়ের মানুষকে বেঁচে থাকার মতন ন্যুনতম সাপোর্ট না দিলে, ধনীরাও বাঁচবেন না.. বেসিক্যালি সোশ্যাল স্ট্রাক্চারে সাবসিডি ইনহেরেন্টলি জড়িয়ে আছে...
  • . | ২৯ মে ২০২৬ ২৩:৫০555039
  • থ‍্যাংকস@কৌতুহলী
  • . | ২৯ মে ২০২৬ ২৩:৪৭555037
  • | ২৯ মে ২০২৬ ২৩:৪২
     
    লিংক পাওয়া যাবে?
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২৩:৪৪555036
  • যুব সাথী নতুন সরকার চালাবে? ঐটার কপাতা ফর্ম দেখতে হবে।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৯ মে ২০২৬ ২৩:৪২555035
  • এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কর্মরত সমস্ত প্রাইমারী টিচার, যাদের চাগ্রী ৫ বছরের বেশি বাকি,তাঁদের টেট পাশ করতে হবে। নাহলে চাগ্রী থাকবে না।
     
    এখন যা অবস্থা, সরকারি চাগ্রী পেয়ে গিয়েও রিটায়ারমেন্টের আগে অবধি মক টেস্ট দেওয়া চালিয়ে যেতে হবে।
  • . | ২৯ মে ২০২৬ ২৩:৩৯555034
  • ২৯ মে ২০২৬ ২২:৫৩
     
    ঠিক কথা।
     
  • | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২৩:৩৭555033
  • ধুর ধুর, এদের তো কাজই হল ঢপ মারা। লক্ষ্মীর ভাণ্ডারে নাকি লাখ লাখ নাম চুরি হয়েছে, কাগজে আসছে একটা লোকের ছবি। উদ্দেশ্য ভাল হলে, ঐ লাখ লাখ নাম বার করুক। কিন্তু এখন তো যেন পঃবঃ এ চাইসেস্কুর পতন হয়েচে, অতএব ঢপ চলবে। লাখ লাখ নাম চুরি হয়েছিল মহারাষ্ট্রে, লাডলি বহেনস স্কীমে, সে প্রায় ১৪ লাখ। তো স্কীম বন্ধ হয়েছে না ঐ ১৪ লাখ লোক এখনো টাকা পায়। আর গভঃ এর কাজই হল, চুরি বন্ধ করা, সেসব করুক, KYC র মত কিছু করুক, তা না ঢপ মেরে স্কীম বন্ধ করা আর সিক্সিতজনকে খুশী করা।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২৩:৩৪555032
  • সাবসিডি মানে তো ভর্তুকি। বাজারে কোনো জিনিসের যা দাম তাতে সরকার ভর্তুকি দিয়ে দামটা কমিয়ে আনে। যেমন সার বা পেট্রল। পাঁচ টাকায় ডিম ভাত বা বিনামূল্যে মিড ডে মিল, কিছুক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বা চিকিৎসা সাবসিডি প্রকল্প। ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার সাবসিডি প্রকল্প নয়।
  • জ-ম-প্র | 119.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:৫৩555031
  • "এক মহিলা যিনি চাকরি করেন আর ট্যাক্স দেন - তিনি কেন এই লক্ষী বা অন্নপূর্ণা সাবসিডি পাবেন ? যেখানে অলরেডি তাদের জন্যে ট্যাক্স রিলিফ প্রভিশনস আছে। এটা কি সার্কুলার হয়ে যাচ্ছে না ?"
    এর উত্তর নির্ভর করে কি খাতে টাকা দেওয়া হচ্ছে তার ওপর, বা কেন স্কীম চালু হয়েছে। তিন রকমের provision রয়েছে, অন্নপূর্ণার ক্ষেত্রে নিশ্চয়ই means testing এর একটা ব্যাপার আছে, যার জন‍্য এত ডকুমেন্টেশন চাইছে। সরকার দেবার টাকাটা কোথা থেকে পাচ্ছে এক্ষেত্রে সেটিও বিবেচ‍্য।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:৪৯555030
  • প্রশ্নটা ঠিক "এক মহিলা" র না :-) প্রশ্ন হলো, কতো কোটি বা লক্ষ মহিলা সাবসিডি পেলেন আর সেটা কতোটা এফেক্টিভ হলো। সরকার যখন পলিসি বানায় তখন একজন আম্বানির বৌ এর কথা ভেবে বানায় না। বা নর্মালি ভাবা উচিত না।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:৪৬555029
  • এইটা একেবারে হাতুড়ির মাথার ওপর পেরেক ঠোকার মতো - প্রায়োরিটি সেটিং। একটা দেশের সরকার সেই দেশের অবস্থা বিচার করে প্রায়োরিটি সেট করে, কোন সেক্টরে আর কাদের সাবসিডি দেবে। সেই সাবসিডির থেকে কতো লিকেজ হচ্ছে সে নিয়ে গৌমাতারা প্রচুর লাফাচ্ছে, কিন্তু লিকেজ ইস নট দ্য মেইন ইস্যু। আসক ইসুই হলো এফেকটিভনেস, অর্থাত যাদের সাবসিডি দেওয়া হচ্ছে সেই সেগমেন্টটার কতোটা উপকার হলো।
  • জ-ম-প্র | 119.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:৪৪555028
  • এটা বরং পড়ে দেখুন
     
     
    বইটা ওয়েবসাইট থেকে ফোকটে ডাউনলোড করে পড়ুন, ডিসি আর লসাগু কি বলতে চাইছে কিছুটা পরিষ্কার হবে, অন্তত সামাজিক সুরক্ষার প্রশ্নের মীমাংসার।
  • lcm | ২৯ মে ২০২৬ ২২:৪২555027
  • কেন - সার্কুলার হবে কেন?
    তাহলে তো যারা ইনকাম ট্যাক্স আপিসে কাজ করে তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না...
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:৪১555026
  • সব একই লুপ এ গোল গোল ঘুরে যাচ্ছেন। আচ্ছা - আবার প্রশ্নটা চেষ্টা করি।
     
    এক মহিলা যিনি চাকরি করেন আর ট্যাক্স দেন - তিনি কেন এই লক্ষী বা অন্নপূর্ণা সাবসিডি পাবেন ? যেখানে অলরেডি তাদের জন্যে ট্যাক্স রিলিফ প্রভিশনস আছে। এটা কি সার্কুলার হয়ে যাচ্ছে না ?
  • lcm | ২৯ মে ২০২৬ ২২:৪০555025
  • সব সাবসিডি তো ডাইরেক্ট টাকা দিয়ে নয়...

    আর কথা হল - গভর্নমেন্ট যে ট্যাক্সের টাকা পায় - ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, কর্পো ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, হ্যানা ট্যাক্স, ত্যানা ট্যাক্স .... কাড়ি কাড়ি ট্যাক্স .... সেই ট্যাক্সের টাকায় কি করা হবে... সাবসিডি হবে, নাকি নতুন পার্লামেন্ট বিল্ডিং হবে... এসব তো বেসিক্যালি প্রায়োরোটি সেটিং...

    সুতরাং, বেশির ভাগ ক্ষেত্রেই সাব্সিডির মূল প্রবলেমটা ফান্ডিং সোর্স বা ফাইনান্সিয়াল সাস্টেইনেবিলিটি নিয়ে নয়... প্রায়োরিটি সেটিং নিয়ে ... চাঁদে রকেট পাঠানোতে পাবলিক ট্যাক্সের টাকা খরচা হবে, নাকি সেটা কমিয়ে বুড়োবুড়িদের স্বাস্থ্যখাতে বেশি অ্যালোকেশন হবে...
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:৩৬555023
  • "মনরেগা হলো ইনকাম বেসড সাবসিডি" - সেটাই তো বলছি, সাবসিডি নানা ফর্মের হয়, তাদের নানারকম উদ্দেশ্য থাকে।
     
    তাহলে বলতে পারি আপনি ক্রুগম্যানের বইটা চট করে পড়ে ফেলুন, তাহলে অন্তত সাবসিডির থিওরেটিকাল বেসিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর টই খুলে আলোচনাও করতে পারেন।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:৩৩555022
  • এটা পড়ে দেখতে পারেন, ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্কিং পেপার সিরিজ। ফুড সাবসিডির সোশ্যাল সেফটি নেট এফেক্ট নিয়ে আলোচনাঃ
     
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:৩৩555021
  • মনরেগা হলো ইনকাম বেসড সাবসিডি। আমার প্রশ্ন তো সেটা নিয়ে ছিলই না। প্রশ্ন টা হলো ইউনিভার্সাল সাবসিডি আর তার সাস্টেনেবিলিটি / বেনিফিট নিয়ে।
    যাকগে - লসিম দা নাহয় আগে একটু শিখিয়ে পড়িয়ে দিন আমাদের এসব জটিল জিনিস - কিছুই জানিনা। তারপর আলোচনা করা যাবে।
  • lcm | ২৯ মে ২০২৬ ২২:৩৩555020
  • যেখানে টাকা নেই, সেখানে সাবসিডি দেবে কি করে... যা নেই, তা দেবার কোনো ডেফিনিশন নাই...
  • জনৈক মতামতপ্রদানকারী | 119.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:৩০555019
  • "ওকে -মেনে নিলাম কিছু বুঝিনা। তাহলে আপনার ডেফিনেশন অনুসারেই - "redistributes tax payers money" এটাও অক্ষরে অক্ষরে মানা উচিত তো ?"
     
    না, সব সময়ে এভাবেও হয়না। অনেক। mechanism আছে, বিশেষ করে আপনার যেখানে interest, social protection এর ব‍্যাপারে। Asian Defelopment Bank এর ওয়েবসাইট চেক করুন।
     
     
    এশিয়ার নিরিখে ভারতের social protection এর খাতে খরচা খুব ভাল কিছু নয়, জাপান কোরিয়ার চেয়ে অনেকটা পিছিয়ে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:২৬555018
  • মনরেগা নিয়ে এই পেপারটা পড়ে দেখতে পারেন, ওয়েজ এফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা আছেঃ
     
     
    বিজেপি এটাকে প্রথমে নানাভাবে রেস্ট্রিক্ট করেছিল, তারপর এটার বদলে জয়রামজি না কি একটা যেন জগাখিচুড়ি চালু করেছে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২২:২২555017
  • =+- আপনি সাবসিডির লং টার্ম এফেক্ট, এক্সটার্নালিটি ইত্যাদি নিয়ে টই খুলে বিস্তারিত আলোচনা করতে পারেন। ইন জেনারাল বলতে পারি, লাস্ট একশো বছরে পৃথিবীর প্রায় সব দেশে সব আইডিওলজির সরকার নানান ফর্মে সাবসিডি দিয়েছে, তার কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে, কিছু স্পেসিফিক সেক্টরে, আর কিছু আরও ব্রড বেসড পপুলেশান সেগমেন্টে বা ডেমোগ্রাফিককে। এসব সাবসিডির থিওরেটিকাল বেসিস, তাদের অ্যাপ্লিকেশান, আর তাদের শর্ট আর লং টার্ম সোশ্যাল আর ইকোনমিক এফেক্ট নিয়ে বহু বই, পেপার লেখা হয়েছে, অনেক ইকোনমিস্ট নোবেল অবধি পেয়েছেন। কাজেই বিস্তারিত আলোচনা করাই যায়।
     
    আর ইন্ডিয়ার মতো আন্ডারডেভেলপড, থার্ড ওয়ার্ল্ড নেশনে, যেখানে পপুলেশানের বৃহত অংশ ইকোনমিকালি উইক, সেখানে তো সাবসিডি অবশ্যই দেওয়া উচিত আর সেই সাবসিডি যতোটা সম্ভব ব্রড বেসড হওয়া উচিত, যাতে যতো বেশী সম্ভব ইকোনমিকালি উইকার সেকশান সহজে সেটা পেতে পারে। ২০১৪ র আগে অবধি প্রায় সব সরকার সেটাই করতো, তবে ২০১৪ র পর থেকে বিশ্বগরুর ফ্যাসিস্ট সরকার চেষ্টা করছে নানারকম ব্যারিয়ার তৈরি করার, যাতে যতো বেশী সম্ভব উইকেস্ট সেকশানের মানুষকে এক্সক্লুড করা যায়। পবতে ১৩ পাতার ফর্ম একটা উদাহরন মাত্র, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে এরকম ব্যারিয়ার তৈরি করার আরও অনেক উদাহরন আছে।
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ২২:১৪555016
  • ওকে -মেনে নিলাম কিছু বুঝিনা। তাহলে আপনার ডেফিনেশন অনুসারেই - "redistributes tax payers money" এটাও অক্ষরে অক্ষরে মানা উচিত তো ?
     
    যেখানে ট্যাক্স মানি যথেষ্ট নয় সেখানে ঠিক কি করা উচিত ? সেটারও এরকমই আইনগত ডেফিনেশন দিয়ে দিন।
  • lcm | ২৯ মে ২০২৬ ২২:০৬555015
  • " ... যেকনো সাবসিডি র উদ্দেশ্য যাতে আস্তে আস্তে টার্গেটেড লোকজনকে পভার্টি থেকে বের করে আনা ... "
     
    ধুর ! ... বেসিক এন্ডারস্টেন্ডিং কে গন্ডগোল ...
     
    What is a subsidy?
    A subsidy is a type of government expenditure which redistributes tax payers money to individuals, households, or businesses. Subsidies take various forms, such as direct government expenditures, tax incentive, cash incentive, loans with lower or zero interest, price support and government provision of food, goods and services.
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ২১:৫৮555014
  • আরে দাদা রিটার্ন বলতে তো ব্যাঙ্কের ফিক্সড রিটার্ন নয়। যেকনো সাবসিডি র উদ্দেশ্য যাতে আস্তে আস্তে টার্গেটেড লোকজনকে পভার্টি থেকে বের করে আনা যায় যাতে এক সময় তারা ইকোনোমিতে কান্ট্রিবিউট করতে পারেন। আর তাদেরকে সাবসিডি ​​​​​​​র ​​​​​​​ওপর ​​​​​​​নির্ভর ​​​​​​​করতে ​​​​​​​নাহয়। ​​​​​​​অবশ্যই ​​​​​​​এর ​​​​​​​কোনো ফিক্সড টাইম ​​​​​​​লাইন ​​​​​​​নেই। ​​​​​​​বেশিও ​​​​​​​লাগতে ​​​​​​​পারে। ​​​​​​​বা ​​​​​​​কম।
     
    আর বুড়োবুড়ি দের কথাই যখন তুললেন - সেটা কোনো দাক্ষিণ্য নয়। বা রিটার্ন পাওয়ার আশায় নয়। এটা তারা যে গত ৩০-৪০ বছর ধরে অলরেডি ইকোনোমিতে কান্ট্রিবিউট করেছেন সরকার সেটাই ফেরত দিচ্ছে।
  • lcm | ২৯ মে ২০২৬ ২১:৩৫555013
  • " ... ভবিষ্যতের রিটার্ন অনেক গুন্ ফেরত আসার চান্স ... "
     
    খেয়েছে !! সাবসিডিতেও রিটার্ন !! ...
     
    একদিন এখানে টিভিতে একটা প্রোগ্রাম দেখছিলাম - মেডিকেয়ার নিয়ে - অবশ্য মেডিকেয়ার পুরো সাবসিডি নয়, কিন্তু সরকারের বেশ কিছুটা খরচ হয় বড়োবুড়িদের (৬৫+) স্বাস্থ্য খাতে ... সিনিয়র সিটিজেনদের স্বাস্থ্য ভাতা তে রিটার্নের কোনো চান্সই নেই ... দুদিন বাদেই পটল তুলবেন ...
     
    সাবসিডি বা ওয়েলফেয়ার তো সবসময় দেশের ইকোনমির উন্নতির জন্য নয় ... প্রাইমারিলি দেশের নাগরিকদের সুবিধের জন্য ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত