এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ২১:০২555012
  • "এই পেপারটা দেখতে পারেন, অ্যামেরিকার ছটা সেক্টরে (এগ্রিকালচার, ফসিল ফুয়েল, ফরেস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, ফিশারি, আর মেটাল মাইনিং) যে সাবসিডি দেওয়া হয় তার এফেক্ট নিয়ে আলোচনাঃ"
     
    পেপার গুলোর জন্যে ধন্যবাদ। ভালো ইনফো। কিন্তু প্রশ্নটা আমারই আরো একটু বিশদে করা উচিত ছিল। আমার প্রশ্ন আসলে ছিল ইউনিভার্সাল সাবসিডি নিয়ে। টার্গেটেড সেক্টর সাবসিডি নয়।
     
    ইন্ডাস্ট্রি বা এডুকেশন সেক্টরে সাবসিডি খুবই কমন কারণ এগুলোতে হিউমান রিসোর্স এবং ইন্ডাস্ট্রি বাড়ানো যায় লং টার্মে। ভবিষ্যতের রিটার্ন অনেক গুন্ ফেরত আসার চান্স বেশি। একই কথা ইনফ্রার ক্ষেত্রেও। যে কারণে লোন নিয়েও ইনফ্রাতে ইনভেস্ট করে সব সরকার - কারণ একটাই - লং টার্মে রিটার্ন. প্রায় নিশ্চিত।
    এবার সাবসিডি দিলে তার ফান্ড এলোকেশন এই সোর্স গুলো কি কি ? সব দেশেই মোটামুটি সিমিলার-ঊনিশ বিশ শুধু। এক - ইনকাম ট্যাক্স / জিএসটি - ইত্যাদি বিবিধ সরকারি ট্যাক্স। দুই - নোট ছাপানো। তিন - ব্যাঙ্ক বা ফরেন লোন। এর অনেক ডিটেলস আছে - কিন্তু বেসিক মোটামুটি এই - ডেবিট ক্ৰেডিট দুদিকেই হিসেবে মেলানো।
     
    এই তিনটে অপশনের প্রতিটার প্লাস মাইনাস আছে। যেমন কিছু দেশে দেখা সরকার মেডিকেয়ার কভারেজ বাড়াতে চাইলে একটা মেডিকেয়ার লেভি ট্যাক্স বাড়িয়ে দিলো। অথবা কোভিড এর সময় স্পেশাল লেভি। পশ্চিম দেশগুলোর ট্যাক্স বেস ২০-৩০ %. ইন্ডিয়ায় ৩-%। এবার ট্যাক্স বাড়াতে চাইলে লোকের রিঅ্যাকশন কেমন হয় ?
     
    এদিকে বেশি নোট ছাপালে কারেন্সী ডিভ্যালুয়েশন আর ইনফ্লেশন রিস্ক। লোন নিলে ইন্টারেস্ট গোনা- ইত্যাদি সমস্যা। এদিকে নোট ছাপানো রাজ্য সরকারের হাতে নেই। সুতরাং বাজারে লোন নেওয়া ছাড়া এই প্রভিশন গুলো কিভাবে সাস্টেইন করা যায় ?
     
    এটা সত্যি যে গরিব অংশকে সাবসিডি দিলে লং টার্মে মেডিকেল এডুকেশন এ অনেক বেশি সোশ্যাল বেনিফিট পাওয়া যাবে। কিন্তু ইনকাম নির্বিশেষে সাবসিডি দিলে কেমন একটা সার্কুলার লজিক হয়ে যাচ্ছে না ? যদি একজন মহিলা চাকরি করেন তিনি অলরেডি ট্যাক্স দেন। আবার তারই দেওয়া ট্যাক্সের টাকা একটা অংশ তার কাছেই ফেরত আসছে - এর থেকে ওনাকে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স রিলিফ দেওয়া হোকনা ? অলরেডি তো মহিলাদের additional ইনকাম ট্যাক্স রিলিফ প্রভিশনস আছে। হিসেবে ও মেলাতে সুবিধা হবে। আর যিনি অলরেডি ট্যাক্স দিচ্ছেন তিনি সমাজের আফোর্ডেবল সেক্শনেই আছেন। তাদেরকে সাবসিডি দিলে তাদের মেডিকেল বা এডুকেশন এসবে কি এডিশনাল বেনিফিট হবে লং টার্মে ?
     
    আর্জেন্টিনা বা গ্রিসে র ইকোনমি কিভাবে ডাউনফল হলো - সেই কেস স্টাডি গুলোও দেখা দরকার।
  • Manali Moulik | ২৯ মে ২০২৬ ২০:৫৮555011
  • দালের মেহেন্দির অনেক অ‍্যালবাম ছিলো আমাদের সিডিতে প্লে করার জন‍্য। সো এই নেমটা ছোটো থেকে শোনা। তখন এটাকে ভাবতাম ডালের মেহেন্দি or Mehendi made by ডাল
  • Ranjan Roy | ২৯ মে ২০২৬ ১৯:৫৬555010
  • घिरी आयी काली घटा मतवाली
    सावन की आयी बहार ll
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ১৮:৫২555009
  • ১৯৯০ থেকে একদিকে মনমোহন সিং এর ইকোনমিক রিফর্মস আর ইন্ডিয়ার ট্রান্সফর্মেশানের শুরু, অন্যদিকে আয়রন কার্টেন এর কোল্যাপ্স, পৃথিবীতে ইউনিপোলার যুগের সূচনা। আক্ষরিক অর্থে যুগান্তকারী সময়।
  • r2h | 208.*.*.* | ২৯ মে ২০২৬ ১৮:১৭555008
  • সত্যি বলতে কী এখন মনে হয় ঐ সময়টা ভয়ানক দ্রুত বদলাচ্ছিল। ১৯৯০-৯২-৯৫-৯৮ এই কয়েক বছরের মধ্যে কত কী।

    এইটা অবশ্য মনে হল অন্য কারনে এখন- দলের মেহেন্দি তো অনেক পরে, এমন মনে হচ্ছিল, ভাংড়া পপ এই স্রোতটাই পরের দিকে, তারপর দেখলাম ১৯৯৫, ১৯৯০ থেকে তেমন কিছুই দূরে না।
  • r2h | 208.*.*.* | ২৯ মে ২০২৬ ১৮:১৩555007
  • হ্যাঁ, যদ্দুর মনে পড়ে বাবা সায়গল আর অ্যাপাচে ইন্ডিয়ান - এই দুজন এসেছিলেন সব্বার আগে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ১৮:০৯555006
  • আর বাবা সায়গল, লাকি আলি, আর দালের মেহেন্দি। চ্যানেল ভি তে ভিকস এর একটা অ্যাড দিতো, ম্যায় সর্দি রাব রাব কর দি।
  • r2h | 208.*.*.* | ২৯ মে ২০২৬ ১৮:০৩555005
  • শুভা মুদগলের গানটা ঐসময় বিশাল হিট হয়েছিল। সর্বত্র ঐ বাজতো।
    সে সময় ইন্ডি পপ, ফিউশনের একটা ধুম লেগেছিল বটে। আলিশা চিনয়, সুনিতা রাও, ইউফোরিয়া - কত কী। বিড্ডু। আর তার বছর দশেক আগে নাজিয়া হাসান।
  • Manali Moulik | ২৯ মে ২০২৬ ১৭:৪৩555004
  • এইটা শুনুন
  • dc | 106.*.*.* | ২৯ মে ২০২৬ ১৭:১২555003
  • হ্যাঁ।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৯ মে ২০২৬ ১৭:০৮555002
  • @
    dc | 106.*.*.* | ২৯ মে ২০২৬ ১৬:২৬
    শুভা মুদগলের গানটাতে যে ভদ্রমহিলা লিপ দিচ্ছেন, সেই অভিনেত্রীও কি উনি নিজেই?
  • dc | 106.*.*.* | ২৯ মে ২০২৬ ১৬:৩২555001
  • আর যদি কালবৈশাখী এসে থাকে তো এইটা শুনুন
     
  • dc | 106.*.*.* | ২৯ মে ২০২৬ ১৬:২৬555000
  • আরে এসব না, যদি প্রচন্ড তর্জন গর্জন সহ বর্ষন হয় তো শুনতে হবে এইটাঃ
     
  • কৌতূহলী | 115.*.*.* | ২৯ মে ২০২৬ ১৫:৪০554999
  • সাথে এটাও শুনুন।
  • একটা গান শুনুন | 103.*.*.* | ২৯ মে ২০২৬ ১৫:৩৭554998
  • একটা গান দেখুন | 103.*.*.* | ২৯ মে ২০২৬ ১৫:৩৬554997
  • Manali Moulik | ২৯ মে ২০২৬ ১৫:০০554996
  • প্রচন্ড গর্জনে
    আসিলো একি দুর্দিন
    অবিরল অশনি তর্জনে
     
    ঘন ঘন দামিনী
    ভুজঙ্গ ক্ষত যামিনী
    অম্বর করিছে অন্ধ
    নয়নে অশ্রু বর্ষণে
     
    ছাড়ো রে শঙ্কা, ভীরু
    অলস আনন্দে জাগাও অন্তরে শকতি
    অকুন্ঠ আঁখি মেলি হেরো
    প্রশান্ত বিরাজিত
    মহাভয় মহাকাল মহাসনে
     
     
    ব‍্যালকনিতে দাঁড়িয়ে ভিজছি...ঝড়ের সময়ে কাগজ কুচিকুচি করে উড়িয়ে দিয়েছি। কী আনন্দ !!! কী আনন্দ !!!!!
    সিয়েরা মায়েস্ত্রায় এরকম ঝড়বৃষ্টি এলে সবাইকে কমান্ডারের ধারকাছে থেক‍ে হঠিয়ে দিতাম.....
  • . | ২৯ মে ২০২৬ ১৩:৩০554995
  • তবে আপনাদের দেশে বড্ড করাপশন সর্বস্তরে।
  • . | ২৯ মে ২০২৬ ১৩:২৬554994
  • আমার কাছে X নেই, তাই ওসব খুলতে পারি না, facebook ও করি না।
  • . | ২৯ মে ২০২৬ ১৩:২৪554993
  • দেখছি স‍্যার। কী আর বলি বলুন। আপনাদের হাতেই তো ভোটযন্ত্র। আপনারা যেমন চাইছেন তেমন সরকারই আনছেন, রাজ‍্যে ও কেন্দ্রে। আমি বিদেশি বৈ তো কিছুই না। দূর থেকে যতটুকু দেখি এবং জন্মভূমির ওপর যে টানটুকু আছে সেই নিরিখেই টুকটাক মন্তব‍্য করি।
    তবে কারোর মুখে কথা বসাই না এবং মিথ্যা বলি না।
  • albert banerjee | ২৯ মে ২০২৬ ১২:৫৪554992
  • to ডট ২৮ মে ২০২৬ ২২:০৬ এর জন্য albert banerjee | ২৯ মে ২০২৬ ১২:৫১
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ১০:২০554989
  • তাহলে বোধায় পাকিস্তানিরা আর আর্বান নাক্সালরা স্যাটেলাইট জ্যাম করে দিয়েছিল।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ১০:০৪554988
  • ইসরোর কাজটা ছিল স্যাটেলাইট দিয়ে রিয়েল টাইমে লিক ধরা। ভারতের কোন জায়গায় বসে চক্রীরা পেপার দেওয়া নেওয়া করছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০৯:৪৬554987
  • নিট পরীক্ষার পেপার নিয়ে উড়ে যাচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স, গ্রামে গ্রামে ল্যান্ড করছে মিগ আর রাফায়েল, ভাবতেই কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। এ যেন সাহারায় শিহরন, রাঁচিতে রক্তারক্তি, হিমালয়ে হাহাকার!
  • হেঁয়ালি | 49.*.*.* | ২৯ মে ২০২৬ ০৯:৩১554985
  • X | 103.*.*.* | ২৯ মে ২০২৬ ০১:০১
    আগেরবার নিট লিকের পর ইসরোকে ডাকা হয়েছিল
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০৮:৩৪554984
  • "কয়েকটা ঠিকঠাক স্টাডি রেফারেন্স দেওয়া যাবে যেখানে ঢালাও সরকারি সাবসিডি দিয়ে দেশের ইকোনমির উন্নতি হয়েছে লং টার্মে ? বা কোনো দেশের উদাহরণ ?"
     
    অবশ্যই! মার্কেট ফেলিওর সমাধানের সূত্র হিসেভে সাবসিডির লং টার্ম এফেক্ট, আর তার এক্সটার্নালিটিজ নিয়ে কিছু পেপার, কেস স্টাডি, বই ইত্যাদিঃ
     
    এই পেপারটা দেখতে পারেন, অ্যামেরিকার ছটা সেক্টরে (এগ্রিকালচার, ফসিল ফুয়েল, ফরেস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, ফিশারি, আর মেটাল মাইনিং) যে সাবসিডি দেওয়া হয় তার এফেক্ট নিয়ে আলোচনাঃ
     
    এই উইকিটা দেখতে পারেন, জাপানের বিখ্যাত বুলেট ট্রেন ডেভেলপ আর ইমপ্লিমেন্ট করার জন্য জাপানি সরকারের দেওয়া সাবসিডি নিয়েঃ
    আর তার ইকোনমিক এফেক্ট নিয়ে একটা আর্টিকলঃ
     
    ইউকে তে হায়ার এডুকেশান সেক্টরে সাবসিডির এক্সটার্নালিটি নিয়ে আর্টিকলঃ
     
    এছাড়াও অনেকগুলো ইকোনমিক্সের টেক্সটবুক আছে যেখানে সরকারি হস্তক্ষেপের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা আছে। দুটো উদাহরনঃ পল ক্রুগম্যান এট আল এর এসেনশিয়াল্স অফ ইকোনমিক্স আর যোসেফ স্টিগলিটজ এট আল এর ইকোনমিক্স অফ দ্য পাবলিক সেক্টর।
     
    আর য়ুরোপিয়ান স্টেটগুলোর ওয়েলফেয়ার পলিসি আর সাবসিডির এক্সটার্নালিটি, নিউ জিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সাবসিডি পলিসি আর তাদের এফেক্ট ইত্যাদি নিয়েও অনেক পেপার আছে, গুগল স্কলারে সার্চ করে দেখতে পারেন। যদি পিছিয়ে যেতে চান তো আমেরিকার ভেহিকল ইন্ডাট্রিতে সাবসিডি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর য়ুরোপে ম্যাসিভ পাবলিক সাবসিডি আর সাপোর্ট নিয়েও পড়ে দেখতে পারেন।
     
    আসলে যেহেতু প্রায় সব দেশের সরকার সব সময়ে নানান সেক্টরে আর নানান ডেমোগ্রাফিক কে টার্গেট করে সাবসিডি দিয়ে চলেছে, তাই শুধু কয়েকটা উদাহরন সিলেক্ট করাটা একটু মুশকিল।
  • ? | 2001:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০৮:০৫554983
  • যে পুরুষরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা কি এবার বঞ্চিত হবেন?
  • রাজ্যে রাজ্যে যা হয়েছে... | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০৭:১৪554982
  • এটা দু মিনিট শুনে নিন। শুনে কেউ সামারি করে দিলে ফেসবুক না থাকা লোকজনও পড়তে পারবেন
     
  • X | 103.*.*.* | ২৯ মে ২০২৬ ০১:০১554981
  • প্রস্তাবের হদ্দমুদ্দ - বোধহয় গোদি মিডিয়া পাকিস্তানি খুঁজে পেয়েছে তাই এয়ার ফোর্স কে ডাকছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত