এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০০:৫৩554980
  • হোয়া অবিলম্বে হাইলি পেড ইউনি করা উচিৎ। যত রঙচঙে ভিডো তত পয়সা দিয়ে দেখতে হবে। গৌমাতারা নিজেদের ইয়ের সোনা বেচে সেসব ভিডো থেকে ইতিহাস বিজ্ঞান শিখবে।
  • . | ২৯ মে ২০২৬ ০০:১২554979
  • "সে লোকে নিজমুখে স্বীকার না করুক।"
    এর চেয়ে বড়ো স্বীকারোক্তি আর হয়? laugh
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ০০:০৬554978
  • তবে লোকের দুঃখ পাওয়া উচিত নয়। ব্যাঙ্কে ১৫ লাখ আর বছরে দুই কোটির চাকরির থেকে এ অতি অল্পের ওপর দিয়ে গেছে। আর বিজেপি তো জানে যে লোকে কেন এককাট্টা হয়ে ভোট দিয়েছে, সে লোকে নিজমুখে স্বীকার না করুক। ফলে কী দায় তাদের ওয়েলফেয়ার করার, গ্রেটার বাংলাদেশ না হলেই হল। দুদিন পরে সবাই মানিয়ে নেবে। ৫ মে থেকেই টাকা দেওয়া শুরু, এই কথা বলে তারপর জুনে দেওয়া হবে বলে এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফর্ম ভরা হবে।
  • =+- | 168.*.*.* | ২৯ মে ২০২৬ ০০:০৫554977
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:২৪
     
    "ঠিক। সরকারি সাবসিডি বা ওয়েলফেয়ার স্কিম বাই ডিজাইন ইনক্লুসিভ হওয়া উচিত। তার মধ্যে কিছু লিকেজ থাকবেই, সব সরকার সেটা ধরে নিয়েই পলিসি ডিজাইন করে। সে নিয়ে বহু স্টাডিও হয়েছে। "
     
    কয়েকটা ঠিকঠাক স্টাডি রেফারেন্স দেওয়া যাবে যেখানে ঢালাও সরকারি সাবসিডি দিয়ে দেশের ইকোনমির উন্নতি হয়েছে লং টার্মে ? বা কোনো দেশের উদাহরণ ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৫৮554976
  • আমি এদিকে ভাবছিলাম পবতে বুঝি বিজেপি নাম দিয়ে নতুন একটা পার্টি ক্ষমতায় এলো, যারা শিক্ষাক্ষেত্রে বিপ্লব এনে দেবে আর সব চুরি টুরি একদম বন্ধ করে দেবে।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:৫৮554975
  • মোটকথা যারা পাচ্ছিলেন ( এখানে) সম্ভবত আর পাবেন না।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৫১554974
  • ডিসি, হ্যাঁ, ভিডো ঘুরত, বাড়ি বাড়ি এসে নাকি ফর্ম ফিল আপ করাত, যে ভরে দিলেই ৫ মে থেকে টাকা। সুচারু প্রচার আর কী ! আসলটা এখন হচ্ছে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৪৯554973
  • সার করে লোক ছাঁটলে ভোটের অধিকার, সুযোগ সুবিধের অধিকার সব ছাঁটা যায়। আর তারপর তেরো পাতার ফর্ম করে আরো ছাঁটাই করা যায়। ব্যাপারগুলো তো সব যুক্ত। অবশ্য যারা সার - মাহাত্ম্য বোঝেনি, এখন তারা তেরো পাতার মাহাত্ম্য বুঝবে।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:৪৬554972
  • " ... সরকার সুচারুভাবে নিজেদের কাজটা নাগরিকদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে ..."

    এটা একটা ব্যাপার ... নিড বেসড বা অন্য ক্রাইটেরিয়া জুড়তে গেলে সরকারকে কাজ করতে হবে ... একটা প্রসেস তৈরি করতে হবে ..
    কিন্তু নাগরিকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া ব্যাপারটা ঠিক নয় ....

    ডিমানিটাইজেশন এর দায়িত্ব নাগরিকদের ঘাড়ে ফেলা হল - দুম করে একটা ডেট দিয়ে বলা হল অমুক দিনের মধ্যে টাকা নিয়ে লাইনে দাঁড়ান ... এসআইআর প্রক্রিয়ায় তাই করা হল, যে কাজটার জন্য তিন থেকে পাঁচ বছর লাগার কথা সেটা তিন মাসে করার জন্য লোকজনকে রাজ্যের ডকুমেন্ট নিয়ে বার বার লাইনে দাঁড়াতে বলা হল ... জেন্ডার ওয়েলফেয়ার সাবসিডিতে একটা ১৩ পাতার ফর্ম লাগিয়ে দেওয়া হল ...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৪৫554971
  • ভোটের আগে এক পাতা আর ভোটের পর তেরো পাতা? ব্যাপক তো! laugh
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৪৩554970
  • আয়ুষ্মানেও এরকম অনেক গল্প আছে। সবাই পাবে না।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৪১554969
  • সময় নিয়ে মনে হয় ফর্ম ভরতে বলা হয়েছে। তো সেই সময়ের মধ্যে মূল্য ধরে দেওয়ার লাইনগুলো তৈরী হবে।

    ভোট প্রচারের সময়ে নাকি বিজেপির মহিলারা এক পাতার ফর্ম নিয়ে ঘুরত, ভোট মিটতে এই। এই হল বিজেপি! কোথা দিয়ে যে হেলমেট পেরিয়ে দেবে লোকে বুঝতেই পারবে না।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৩৭554968
  • তেরো পাতার ফর্মটা আর কিছু না, কাটমানির ব্যবস্থা রাখা হয়েছে। যাদের কম আছে, তাদের টাকা পেতে গেলে ফর্ম ভরতে হবে, কিন্তু তারা অসুবিধায় পড়বে, সেই বাবদ মূল্য ধরে দিতে হবে। এই তো সিম্পল ব্যাপার।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৩৬554967
  • সরকার সুচারুভাবে নিজেদের কাজটা নাগরিকদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:৩৫554966
  • না না, জেন্ডার বেসড ওয়েলফেয়ার তুলে দেবে কেন...

    ফ্ল্যাট ইউনিভার্সাল ওয়েলফেয়ারের কিছু সুবিধে তো অবশ্যই আছে... সবচেয়ে বড় সুবিধে যেটা সেটা হল ইমপ্লিমেন্ট করা সহজ, সবাইকে জেন্ডার ধরে দিয়ে দাও ...

    কিন্তু, আবার কিছু অসুবিধেও আছে...
  • . | ২৮ মে ২০২৬ ২৩:৩৪554965
  • মেয়েরা কেন নিজেদের পায়ে দাঁড়াবে না সেটা বলুন কেউ। কেন ভাতা নির্ভর হয়ে থাকবে? উইকার সেক্স হয়ে থাকবে কেন?
    কম বেতনের কাজ কেন করে যাবে ক্রমাগত?
    পরিচারিকার কাজে কম বেতন কেন পাবে?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৩৩554964
  • আচ্ছা, কারা যেন এসে প্রশ্ন করবে, তার আগেই ডিসক্লেমার দিয়ে দি বাবাঃ এসবের সাথে আমার পার্সোনালি একটুও সম্পর্ক নেই, মানবকল্যান নিয়ে আমার একটুও ইন্টারেস্ট নেই। গুরুতে পোস্ট করে একটু টাইমপাস করছি, একটু পরেই শুতে যাবো।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:৩১554963
  • তাই ই কি বললাম? তা কিন্তু একেবারেই বলি নি।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:৩১554962
  • অগ্নিমিত্রা তো এই ফর্মকে বাংলাদেশী আর রোহিঙ্গা দিয়ে গুণ করে বলেই দিয়েছেন যে আগে ঐ ওরাই সব নিয়ে বেরিয়ে যেত। এবার তাই তথ্য চাওয়া। ঠিকই আছে, ঐ ন্যারেটিভ তো জিতেছে সুতরাং সব ঐ ছাঁকনিতে ছেঁকে খাওয়ানো হবে। যুক্তিসম্মত কোন কারণ দিয়েছেন বলে তো মনে হল না।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:৩০554961
  • তাহলে কি সমস্ত জেন্ডার ওয়েলফেয়ার তুলে দেওয়া উচিত? যেহেতু মুকেশ আম্বানির স্ত্রীও দাবিদার হতে পারেন, ভাইপোর স্ত্রী দাবিদার হতে পারেন, এই যুক্তিতে?
  • . | ২৮ মে ২০২৬ ২৩:২৭554960
  • সেভাবে দেখলে ভাইপোর বৌ ও তাহলে দাবি করতে পারে লক্ষ্মীর ভান্ডার। হয়ত পেত ও। হাউজওয়াইফ যেহেতু।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:২৬554959
  • খাঁড়া ---->খাড়া
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:২৬554958
  • অপ্রেশড জেন্ডারের মধ্যে যারা নিডি, তাঁদের বাড়তি সাবসিডি দেওয়া হোক। কিন্তু যে ওয়েলফেয়ার সঙ্গত কারণেই তারা পেতেন, সেখান থেকে আর্থিক প্যারামিটার খাঁড়া করে তাঁদের বাদ দেওয়া অযৌক্তিক। প্রকল্পের মূল ফিলোজফিটারই বিপ্রতীপে।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:২৫554957
  • ২৮ মে ২০২৬ ২৩:১৯
    একদম।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:২৪554956
  • "এই বার পাতার ফর্ম, জমির দলিল - এসব বহু মহিলাই দিতে পারবেন না - বিশেষ করে, গ্রামাঞ্চলে - ফলে বঞ্চিত হবেন। বহু মহিলার নাম বাদ ও গেছে এস আই আর এ - তারাও পাবেন না"
     
    ঠিক। সরকারি সাবসিডি বা ওয়েলফেয়ার স্কিম বাই ডিজাইন ইনক্লুসিভ হওয়া উচিত। তার মধ্যে কিছু লিকেজ থাকবেই, সব সরকার সেটা ধরে নিয়েই পলিসি ডিজাইন করে। সে নিয়ে বহু স্টাডিও হয়েছে। তার উল্টোদিকে হলো বিজেপি সরকার, যারা বাই ডিজাইন এক্সক্লুশানিস্ট। সেইজন্যেই তেরো পাতার ফর্ম, সেইজন্যই এক হাজারটা নথি চাওয়া, ডেটা ফার্নিশ করতে বলা। কারন যারা এন্টায়ার পলিটিকাল সায়েন্স পড়েছে তারা জানে যে এই পলিসিগুলো যে সেকশানের জন্য তৈরি, ঠিক সেই সেকশানেরই ঐ তেরো পাতা ফর্ম ভরার ক্ষমতা নেই, ঠিক সেই সেকশানই নথি দেখাতে পারবে না। কাজেই তারা বাদ পড়বে।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:২৩554955
  • ফ্ল্যাট জেন্ডার বেসড সাবসিডি নয়, তার সঙ্গে নিড বেসড জুড়তে হবে...
  • . | ২৮ মে ২০২৬ ২৩:২২554954
  • "অনেকেরই নিজেদের জমি নেই ... ভাড়া থাকেন ... মানে, নানারকম ভেরিয়েশন আছে ..."
     
    গ্রামের দিকে ভাড়া থাকেন অনুপাতে কম বলে মনে করি।
    কজন মেয়ের নিজের নামে সম্পত্তি আছে? আনডিভাইডেড ফ‍্যামিলিতে সম্পত্তির নিয়ম কানুন শহরের মতো না।
    পুরো ফর্মের অনেক খুঁটিনাটি আছে। যাদের পাবার কথা নয় তাদের না পেয়ে রাগ দুঃখ হতেই পারে। তবে গণহারে সবাইকে দেবার ব‍্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা সরকারের ব‍্যাপার। সবাই আনেকডোট চালাচ্ছেন।
    কটা দিন যাক, সঠিক পরিসংখ্যান আসুক, তখন দেখা যাবে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:২০554953
  • এক দোকানে তো দেখলাম, দুই পুরুষমানুষ, ফর্ম দেখছেন আর খিল্লি করছে। দূর্দুর করছে, এত কিছু কীভাবেই বা ফিল আপ হবে, মোটামুটি লোকে বুঝে গেছে, না দেওয়ার ধান্ধা আর দুদিনে পরে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেবে। পরিবারের মাথা না কার যেন মেডিক্লেমের ডিটেলস না কী একট চেয়েছে, এসব দেখে হাসছে।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:২০554952
  • ভ্যারিয়েশন তো আছেই। কিন্তু জেন্ডার ইস্যুকেন্দ্রিক ওয়েলফেয়ার থেকে কাউকে পারিবারিক আর্থিক স্বচ্ছলতার জন্য বঞ্চিত করা উচিত নয়। এটাই বলছি।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:১৯554951
  • Some feminists caution that a gendered basic income might disincentivize women from participating in the traditional paid workforce, encouraging a return to traditional "housewives" roles while men continue to build full-time careers.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত