এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৮ মে ২০২৬ ২২:০৬554920
  • পরিবার পিছু একটাই ফর্ম।
    তবে চুরি করার স্কোপ কমিয়ে দিয়েছে।
    পৃথিবীর অনেক দেশেই সেন্ট্রালাইজড ডেটাবেস থাকে। পারিবারিক আয় বা সম্পত্তির হিসেব লুকিয়ে রাখতে হবে কেন?
  • . | ২৮ মে ২০২৬ ২২:০৩554919
  • গরীবরা তো অ‍্যামেরিকায় চলে যান বলে এতকাল জেনে এলাম।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২১:৫৬554918
  • ২১:৪৭ -- শেষ ছত্রে একমত না। দরিদ্রদের বাংলাদেশ চলে যাওয়া উচিৎ।
    পাওয়া উচিৎ কারিয়াকরতাদের বউমনিদের। তাঁদের সোয়ামীরা কীসব যেন স্লো-গান সেবায় ব্যাস্ত তাই কাজ করতে পারেননা কিনা তাই!
  • . | ২৮ মে ২০২৬ ২১:৫৫554917
  • মাধ‍্যমিকের পর ন‍্যাশানাল স্কলারশিপের জন‍্য বিশাল ফর্ম ভরতে হয়েছিল। পাতার পর পাতা। সঙ্গে অনেক কাগজপত্র জমা দিতে হয়েছিল তো বটেই, প্রতিটি ডকুমেন্ট ফোটোকপি করে অ‍্যাটেস্ট করাতে হয়েছিল। মাসে পঞ্চাশ টাকার জন‍্য। আটের দশকের কথা। সেই ফর্ম বোর্ডের অফিসে পাঠানো। অনেক ঝামেলা ছিল। তার পরে কয়েক মাসের অপেক্ষা কবে টাকা আসবে কলেজের অফিসে নিয়মিত খোঁজ নেওয়া।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২১:৪৯554916
  • তবে বিশ্বগরুর এন্টায়ার পলিটিকাল সায়েন্স পড়া সার্থক হয়েছে ​​​​​​​বলতে ​​​​​​​হবে। একটা সরকারি সাহায্য পাওয়ার জন্য তেরো পাতার ফর্ম, হিটলারেরও মনে হয় এতো বুদ্ধি ছিল না laugh​​​​​​​
  • . | ২৮ মে ২০২৬ ২১:৪৭554915
  • আমার এক বন্ধু একটু আগে ফোন করেছিল। সে আপাতত বেকার, তার বোনও বেকার। মায়ের বয়স ৮০, বিধবা পেনশন পান। ওরা দুই বোনই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। বাড়িতে নটা ঘর, তিনতলা বাড়ি। মায়ের পেনশনের টাকায় সংসার চলে।
    লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হাতখরচ চালাতো। এখন সেটা ক্রমে বন্ধ হয়ে যাবে।
    আরেকজন মেয়ের কথা জানলাম সে বিবাহিত, স্বামী ইন্জিনিয়ার, সেও পাবে না।
    আরেকটি মেয়ে ভাড়া বাড়িতে থাকে, স্বামী চাকরি করে। জমি কেনা আছে সেখানে বাড়ি তৈরি হবে শীঘ্রই, সেও পাবে না। এরা সকলেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল হাতখরচের জন‍্য। অন্নপূর্ণা ভান্ডার পেলে কোন কোন পছন্দের কুর্তি শাড়ি বেডশিট কিনবে সব প্ল‍্যান করে রেখেছিল।
    এদের তো পাওয়া উচিত নয়। বরং দরিদ্রদের পাওয়া দরকার।
  • . | ২৮ মে ২০২৬ ২১:৩৭554914
  • অশিক্ষিত মানে যার শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইটের কম। তাই নয়?
    এছাড়া সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লেখার জায়গা তো রয়েইছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২১:৩৬554913
  • ঠিকই আছে তো! অশিক্ষিত ছোটলোকরা কেন সরকারি সাহায্য পাবে?
  • lcm | ২৮ মে ২০২৬ ২১:২৪554912
  • এই ফর্মের এক জায়গায় দুটো চেক বক্স -- শিক্ষিত / অশিক্ষিত ... কোনো একটা চেক করতে হবে...

    হে প্রভু! আর কত ...
  • . | ২৮ মে ২০২৬ ২০:৫৯554910
  • অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সবার জন‍্য নয়। পারিবারিক আয় এবং সম্পত্তির পরিমাণ যাদের নিতান্তই কম, অর্থাৎ যাদের সত‍্যিই প্রয়োজন, তারাই পাবে। বাকিরা বাদ পড়বে। ফর্ম দেখেছি।
  • b | 117.*.*.* | ২৮ মে ২০২৬ ২০:১৬554909
  • দীপের সমস্ত লেখা একেবারে মুছে দেবার বিরোধী আমি।
  • r2h | 134.*.*.* | ২৮ মে ২০২৬ ১৬:৪১554907
    • :{ | ২৮ মে ২০২৬ ০৭:৪৮
    • ...পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কেন মানবকল্যাণের কথা না ভেবে তুচ্ছ অন্নচিন্তায় কাতর সেই নিয়ে বিলাপ করলেন?
     
    না, অন্নচিন্তা তো করতেই হবে। আমার কোন কথায় এরকম মনে হল কে জানে।
  • b | 14.*.*.* | ২৮ মে ২০২৬ ১৬:২২554906
  • ও আচ্ছা। আমার বুঝতে ভুল হয়েছিলো। ধন্যবাদ এতোটা সময় দেবার জন্যে।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ মে ২০২৬ ১৬:২০554905
  • যতদূর মনে হচ্ছে আপনি এই লেখাটার কথা বলছেন। https://www.guruchandali.com/comment.php?topic=35044
     
    এটা খেরোর খাতা বিভাগের লেখা, লেখক নিজের ইচ্ছে মতো ফ্রন্ট পিসের ছবি বসিয়েছেন। গুরু এটার সাথে যুক্ত নয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ মে ২০২৬ ১৬:১৫554904
  • সেটা তাহলে গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের লেখা নয় বা কোনো বাছাই হরিদাস পাল বিভাগের লেখাও নয়। যে কোনো ব্যাবহারকারী নিজের ইচ্ছে মতো ছবি দিতে পারেন নিজের পাতায়। সেখানে কী ছবি ব্যবহার করছেন ওঁরা সেটা নিয়ে গুরুচণ্ডা৯ কী বলতে পারে?
  • b | 14.*.*.* | ২৮ মে ২০২৬ ১৫:৫৬554903
  • @রমিত, লেখাটার ঠিক টাইটেলটা মনে পড়ছে না। কে লিখছিলেন ? (দেবাঞ্জন ?)। কিন্তু মোটামুটি সিরিয়ালি বের হয়।
  • albert banerjee | ২৮ মে ২০২৬ ১২:০১554901
  • b | 14.*.*.* | ২৮ মে ২০২৬ ১২:০০
    লিংকটা দেবেন তো
  • albert banerjee | ২৮ মে ২০২৬ ১২:০০554900
  • :{ | 141.*.*.* | ২৮ মে ২০২৬ ০৭:৪৮
    এ লেখাটা পড়তে পারেন তা হলে মনে হয় আপনার মতামত কিছু টা হলেও পাল্টাতে পারে।
  • b | 14.*.*.* | ২৮ মে ২০২৬ ১২:০০554899
  • খুলিগুহাবাসীদের প্রতি অনুরোধ :
    গুরুতে কখনো কখনো দেখছি ফ্রন্টপিসের ছবি হিসেবে এ আই ব্যবহার করা হচ্ছে। যেমন ওই ইহুদী জাতির ইতিহাস। এতো ক্রিয়েটিভ মানুষজন আছেন যখন তখন হাতে আঁকা ছবিই থাকুক।
    নিবেদন ইতি
  • Manali Moulik | ২৮ মে ২০২৬ ১১:০৫554898
  • ইনভেশন আর মাইগ্রেশনের পার্থক‍্য বোঝে না গোরুগুলো গাঁ গাঁ করে চ‍্যাঁচাচ্ছে। আমরা যে ডিরেক্ট আর্যপুত্র, তা অ‍্যাদ্দিন নাকি সেকু-মাকু ঐতিহাসিকরা ভুলিয়ে রেখেছিলো। আর আমরাও ভুলে গেছিলুম! যাগ্গে, এবার জানতে পেরেছি, লাফ দিয়ে ইউরেশিয়া পার হয়ে আবার বেরিয়ে পড়বো।
  • buddhadeb | 51.*.*.* | ২৮ মে ২০২৬ ০৯:২৫554897
  • r | 2001:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ০৯:১৩554896
  • লিভ অ্যান্ড লেট দ্য হকার্স ডাই।
  • প্রত্যয় ভুক্ত | ২৮ মে ২০২৬ ০৮:৪২554895
  • RTI করা যায় কি, এ কথা জানতে চেয়ে, কেন একটি জনকল্যাণমূলক প্রকল্পের নথিভুক্তির জন্য এত তথ্য চাওয়া হচ্ছে? তাহলে তা অবিলম্বে করা উচিত
  • প্রত্যয় ভুক্ত | ২৮ মে ২০২৬ ০৮:৪১554894
  • অন্নপূর্ণা ভাণ্ডারে এই বারো পাতার ফর্ম ভরানো কি শুধুই হয়রানির জন্য একগাদা তথ্য নেওয়া? এর পেছনে মনে হয় উদ্দেশ্য তথ্য সংগ্রহ করে রাখা ভবিষ্যতে যাচাই করার জন্য, যেসব তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের কাজে না লাগুক, অন্য কাজে লাগবে। একখানা মিনি এন‌আরসি হচ্ছে, এভাবেই ক্রমাগত ছাঁকনি দিয়ে ছেঁকা হবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ০৮:১৮554893
  • আমি এক্কেবারেই মুখেই মারিতং জগৎ। মানবকল্যাণ তো অনেক দূরের কথা, আমি দিনরাত খালি আরও টাকা ইনকামের ধান্দায় থাকি যাতে আমি আরও ভালো থাকতে পারি। লিভ অ্যান্ড লেট ডাই।
  • :{ | 141.*.*.* | ২৮ মে ২০২৬ ০৭:৪৮554892
  • গুরুচন্ডালির দাদাদিদিরা যাঁরা এখানে মানুষের দুঃখে কাতর, এনারা রিয়েল লাইফে মানুষের জন্য কিছু করেন টরেন? নাকি মুখেই মারিতং জগৎ? হুতবাবু কি আম্রিগায় বসে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কেন মানবকল্যাণের কথা না ভেবে তুচ্ছ অন্নচিন্তায় কাতর সেই নিয়ে বিলাপ করলেন? সিরিয়াসলি মশাই আপনার চাঁদে থাকা উচিত।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ০১:৫১554891
  • বিজেপি যে ছোটলোকদের দল নয়, ঐ সুভদ্র ডাক্তারবাবুদেরই দল, তার প্রমাণ হল ১১ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ! চোদ্দ গুষ্ঠীর ইনফো চেয়েছে, ফর্ম হরতে গেলে উকিল লাগবে। একে বলে exclusion by design, প্রথমে SIR, এখন এই। এবং এই পদ্ধতিটি হল ঐ শিক্সিত শ্রেণীকেই ইঙ্গিত দেওয়া যে আমি তোমাদেরই লোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত