এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৭ মে ২০২৬ ১৪:০৭554860
  • গাধাটে নয় উদ্দেশ্যপ্রণোদিত। এটা আরএসএসের লাইন। শমীকবাবু আরএসএসের গুডকপ আর কিছু বাঙালি তাঁর বক্তব্যে আহা কী দিলেন বলে নেচে মরচে। আপাতত এই খেলাটা চলৰে। এরিয়ান মাইগ্রেশন আর ইনভেশন এইদুটো থিওরির পার্থক্য উনি বোঝেন না এরকম কিস্যু নয়।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ১১:১০554859
  • সরশুনার ব্যপারটা জানতাম না। কি আর বলবো।
  • প্যালারাম | ২৭ মে ২০২৬ ১১:০৬554858
  • @হিজি-বিজ-বিজ | ২৭ মে ২০২৬ ০৯:২১
     
    যদুবাবু তারপর হরিদাস পালে একখানা ভালো লেখাও নামিয়েছে সেই নিয়ে...
  • :\ | 2401:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ১০:৪৫554857
  • হিজি-বিজ-বিজ | 2603:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ০৯:২১554855
  • "@দ শমীক ভশ্চাজ্জি একটা গাধাটে পিস নামিয়েছেন রাখিগড়ি নিয়ে।" দ দি কি নামিয়েছে? লিংক থাকলে দাও।
  • টেক্সট বই | 108.*.*.* | ২৭ মে ২০২৬ ০৭:০৭554853
  • kk, অনেক ধন্যবাদ। যেটা খুঁজছিলাম পেয়ে গেলাম!
     
    ভাল থাকবেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ০৬:৫১554852
  • ওশন অভ পিডিএফ ও ভালো -- https://oceanofpdf.com/
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ০৬:৪৯554851
  • অ্যানা'জ আর্কাইভ গন কেস নয়, ডোমেইন চেঞ্জ করেছে। এই নিন https://annas-archive.pk/
  • টেক্সট বই | 108.*.*.* | ২৭ মে ২০২৬ ০৬:৪০554850
  • বলছিলাম কি, libgen য়ের অন্তর্ধানের পরে টেক্সট বই নামাবার ভাল কিছু সাইট আর পাওয়া যায়? Anna's Archive ও তো গন কেস। z-lib মনে হচ্ছে এখনও কাজ করে, কিন্তু তত ভাল কি?
    পাওয়া গেলে গরীবের উপকার হয়, এই আর কি!
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ০২:০৬554849
  • অ (১৯ঃ৩১) আর মানালির(২৩ঃ৩৫) পোস্ট পড়ে আমার একটা বইয়ের কথা মনে পড়লো হঠাৎ। বই না, ছোট গল্প। 'বিছন', মহাশ্বেতা দেবীর। 'শবনম' বা 'নিম অন্নপূর্ণার' সাথে কোনো মিল নেই। কিন্তু ঐ আলতো করে কঠিন কথা আর ব্যথিত হওয়া, এই দুটো মিলিয়ে ...
  • Manali Moulik | ২৬ মে ২০২৬ ২৩:৩৫554847
  • নিম অন্নপূর্ণা পড়ে খুব ব‍্যথিত হলাম।
  • | ২৬ মে ২০২৬ ২৩:০৯554846
  • জানি। ইংরিজি মিডিয়া থেকেই পেয়েছিলাম গতকাল। বলেছি মূলধারার বাংলা মিডিয়ায় নেই।
  • albert banerjee | ২৬ মে ২০২৬ ২২:৫৯554844
  • কিবলবেন দ ? সেটা এখন অ্যাসেট নয় লায়াবিলিটিস।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৬ মে ২০২৬ ২২:৫২554843
  • কোশ্ন হলো তৃণদল যাবে কোথায় -- গৌমাতার পেটে নাকি কাস্তে দিয়ে কেটে নিয়ে যাবে হাত?
     
    একটা টই কি স্পেকুলেশন রেকর্ড রাখতে পারেনা? বছর দশেক পর ফিরে দেখে নস্টালজিক হওয়া যাবে।
  • | ২৬ মে ২০২৬ ২১:৪৯554842
  • সরশুনার নাবালিকার ধর্ষণ ও ব্ল্যাকমেলের খবরটা এখনো মূলধারার বাংলা মিডিয়ায় নেই।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মে ২০২৬ ২১:৩৯554841
  • একটা গান শুনুন।
     
  • a | 124.*.*.* | ২৬ মে ২০২৬ ১৯:৩১554840
  • ব্রতীন্দা অনুভব করেছি তাই বলছি। শবনম যে কত বার পড়েছি গুনে বলা যাবে না, কিন্তু প্রথম পড়ার চোটটা এখনো মনে লেগে আছে। রাষ্ট্রবিপ্লবের ব্যাকড্রপে লেখা প্রেমের গল্পও তো অনেক পড়লাম, শবনমের মত আলতো করে কঠিন কথা ফুটিয়ে তুলতে আর দেখলাম না
  • একক | ২৬ মে ২০২৬ ১৭:৫৭554839
  • হলেই বা ! বুদ্ধবাবু তো বলে দিয়েসেন যে ভালো তিনুগণ বেলকাম।
  • | 2401:*:*:*:*:*:*:* | ২৬ মে ২০২৬ ১৬:৪৫554838
  • নিশ্চয় মাস্ট্রারস্ট্রোক হবে। অথবা মন্ত্রীদের জন্য নতুন সিলেবাস তৈরী হচ্ছে। বা হয়ত, টিএমসি থেকে লোক এনে মন্ত্রী করা হবে।
     
  • | ২৬ মে ২০২৬ ১৫:৩৬554837
  • হ্যাঁ মাইরি! ২২ বছর পরে ঈস্টবেঙ্গল ভারত সেরা হল। আর্সেনালও বোধহয় ২২ বছর পরেই জিতল। এদিকে ২২ দিন হতে চলল মন্ত্রীসভা গঠন করে উঠতে পারল না। দিল্লি থেকে বোধহয় করে দিতে পারে নি।
  • | 103.*.*.* | ২৬ মে ২০২৬ ১৫:২০554836
  • রাজ্যের লোকে বিজেপির কাছে সুশাসান চেয়ে এমন ভোট দিয়েছে যে ভয় পেয়ে তারা মন্ত্রীসভাই তৈরী করছে না। ৫ মন্ত্রী আর ১৫ বুলডোজারের অতিকর্মক্ষম সরকার চলছে।
  • albert banerjee | ২৬ মে ২০২৬ ১৫:০১554835
  • বই ভার কমাবে। যা বোঝা কঠিন তা না পড়া ই ভালো "আজ তুমি হেবি মেটাল নিয়ে প্রশ্ন করবে, আর কাল আমাকেই প্রশ্ন করবে? " সেট হতে দেওয়া যায় না শিক্ষা কে মারতে হলে ক্রিটিক্যাল থিঙ্কিংকে মারতে হবে। অবশ্য আগের আমলেও sin 30 ...... cos60 এর যে ইউক্লিডিয়ান প্রুফ বাদ দিয়েছিলো।
  • Bratin Das | ২৬ মে ২০২৬ ০৭:৫২554834
  • অরিন দা কেমন আছো?
     
    a, সেটা ভালো না খারাপ? smiley
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৬ মে ২০২৬ ০৭:১১554833
  • ওবাবা, NCERT টেক্স্টবুক যে কি জিনিষ, সে স্টুডেন্টরা জানে। নানান ধরনের ভুলে ভর্তি, আর স্যান্ডি যেমন বললেন, উত্তর ভারতীয় হিন্দু আইডিওলজি চাপানোর চেষ্টা তো আছেই। সেইজন্যই, পবতে সেই বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে হঠাত ভালো কিছু করবে এরকম আশা দেখে অবাক হলাম।
  • syandi | 223.*.*.* | ২৬ মে ২০২৬ ০৪:১১554832
  • @অরিন | 119.*.*.* | ২৬ মে ২০২৬ ০৩:১০৫৫৪৮২৯
    Calvin Cycle এর উল্লেখ টুকু করলে এই ইকুয়েশনটিকে আরেকটু শিক্ষণীয় করে তোলা যেত। হতে পারে প্রশ্ন হিসেবে trick question করার চেষ্টা হয়েছে।
     
    না না trick question নয়, chemical reactions and equations চ্যাপ্টারে Balanced Chemical Equations- এর ধারণা দিতে গিয়ে ফোটোসিন্থেসিসের ইকোয়েশানের অবতারণা করা হয়েছে এবং বলাবাহুল্য় ছড়িয়ে ছিটিয়ে একশা করা হয়েছে। নিজেই দেখে নিন এখানে:
     
  • syandi | 223.*.*.* | ২৬ মে ২০২৬ ০৩:৫৮554831
  • ২৬ মে ২০২৬ ০২:৫৯,
    বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। এটা ইনঅরগ্যানিক কেমিস্ট্রি বা বায়োসায়েন্সের ব্য়াপার নয়, বরং অরিন যেমন বলেছেন তেমন কমনসেন্সের প্রশ্ন। আমি এইমাত্র Lehninger এবং Voet & Voet খুলে এইরকম কোন বিসদৃশ ইকোয়েশান পেলাম না যার দুইদিকে কমন এনটিটি আছে। সাইক্লিক রিপ্রেজেন্টেশানে ১২-৬ ফর্মটাই ঠিক, কিনতু যখন ইকোয়েশান ফর্মে লেখা হচ্ছে তখন simplest ফর্ম এ লেখাটাই যুক্তিযুক্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত