এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৩৮৬ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 122.*.*.* | ২৮ মার্চ ২০১২ ১৯:৪৪529059
  • রিমিদি থ্যাংক্স, একদম এই জায়গাটাই বলছিলাম। শুধু অন্যদিক থেকে, যে একটা জিনিসকে বোঝা, একটা ইন্‌ফরমেশনকে জ্ঞানে পরিণত করার জন্য মুখস্ত ব্যাপারটাঅর দরকার আছে, দরকার আছে পাঠের, স্মৃতি বা টেক্সচুয়াল ফর্ম থেকে উচ্চারন করে পড়বার। এমন কি কীভাবে উচ্চারণ হবে সেই নিয়েও একসময় মানুষ অনেক কাজ করেছে, চর্যার পদগুলি মনে করুন, প্রত্যেকটি পড়বার জন্য রাগ বেঁধে দেওয়া হয়েছে।
    এবং এখানে প্রশ্ন আশবে বই ছিলনা বলেই এই পদ্ধতি এরকম সরলীকরণ ঠিক কিনা? নাকি এই পদ্ধতি (শুনে, মনে রেখে, বলে শেখা)টাই শেখবার সহজাত পদ্ধতি?

    কেবলমাত্র প্রয়োগমূলক শিক্ষণে ঢুকে গিয়ে ফেলে আসা জ্ঞানচর্চার পথটাকে সম্পূর্ণ বর্জন করা ঠিক কিনা ভেবে দেখবার।
  • b | 125.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২১:৪০529060
  • তাতিনকে যেটা বলার দরকার ছিল।

    মুখস্ত করব কি করব না, সে তো কন্টেক্সটের উপরে। শব্দরূপ/ধাতুরূপ মুখস্ত করে ফাটিয়ে দিতে পারি, কিন্তু কারক বিভক্তি না জানা থাকলে তার ব্যবহারিক প্রয়োগ বুঝবো না, এমনকি একটা সেন্টেন্স অবধি বুঝে লিখতে পারবো না। শব্দরূপ মুখস্ত (বোল্ড ও আন্ডারলাইন) না থাকাটা চূড়ান্ত মূর্খামী, কিন্তু কারক প্রকরণ, প্র্যাকটিকাল পার্টটি, না জানা অসম্পুর্নতা।

    যদি এটাই বক্তব্য হয় তবে দ্বিমত নেই। সেট থিওরী না জানা সঙ্কেÄ।

    তবে এখনো বলছি, ক্লাস সেভেনে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগা আমাদের সেই মাস্টারমশাই যদি একটু চাবিটি ধরিয়ে দিতেন, দেখো বাপু, এই জন্যে তোমরা মুখস্ত করছ, তবে আরেকটু ভালো লাগতো। সেটা হতনা বলেই সংস্কৃত ক্লাস শুধু নর নরৌ নরা:/ বেঞ্চির ওপর দাঁড়া নামক একটি অসম্ভব প্রহসন, শুধু প্রহসন নয়, কারণ চড় চাপাটি-ও যথেষ্ট থাকত।
  • tatin | 117.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২১:৪২529061
  • এক্মত
  • Generic letter | 72.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২১:৫০529062
  • পুরো থ্রেডটা পড়িনি, হয়ত একথাটা আগেও কেউ বলে থাকবেন। তাহলে নিজগুণে ইগনোর করবেন।

    লোকজন আমেরিকার হিসেব নেওয়ার সময় অদ্ভুত সব স্ট্যন্ডার্ড ব্যবহার করে। একটা উদা দিচ্ছি।

    আমেরিকার সাধারণ মানুষ নাকি বোকা (অথবা বাইরের দুনিয়া সম্পর্কে কিসুই জানে না)। (পাদপূরণ: সাধারণ ভারতীয়ের তুলনায়। ।।)। কে এই সাধারণ ভারতীয়? আপনার রিক্‌শাওয়ালা? সব্জির দোকানদার? বাড়ির কাজের লোক?

    অধিকাংশ ক্ষেত্রে আমাদের comparison-এর standard আমরা আমাদের আশেপাশের শিক্ষিত ভদ্রলোক বলে দেশে যাঁদের দেখে এসেছি। তার সঙ্গে তুলনা করি এখানকার সাধারণ মানুষের। ভুলে যাই আমাদের দেশের তুলনায় আমরা (যারা যারা এই ফোরামে লিখি তারা সবাই) এবং আমাদের আশেপাশের ভদ্রলোকেরা অত্যন্ত privileged। সবাই পড়ে এসেছি একেকটা ভালো ভালো ইশ্‌কুল-কলেজে। যদি যদুপুরে পড়ে আসি, তাহলে কলেজ হিসেবে তুলনা করতে হলে ক্ষ্‌ব্‌ড়্‌ক্ষ কলেজ নয়, কোন টপ টেন ইউনির তুলনা করব। তার কারণ আমার বেঞ্চমার্কটা তো সবসময়ই যদুপুর। আর আমেরিকন গোবিন্দপুরের লোকের সাধারণ জ্ঞানের বিচার করতে গেলে তুলনা টানব ঝুমরি তিলাইয়ার মানুষের সাথে, কলকাতার সাথে নয়।

    আর একটা অপ্রিয় কথা বলি। অধিকাংশ ক্ষেত্রে, আমরা যারা দেশ থেকে আমেরিকায় আসি, তারা দেশীয় সমাজের যে স্তর ছেড়ে আসি, তার তুলনায় আমেরিকান সমাজের অনেক নীচের স্তরে বিচরণ করি। কটা লোক আর বম্বে থেকে বস্টন বা প্রেসি থেকে প্রিন্সটন আসে? আমেরিকার মোহভঙ্গের কারণ খানিকটা সেটাও।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২২:০৪529063
  • সব স্কুলই কিছু বস্টন ক্যালটেক বা প্রিন্সটন নয়, ঠিকই। তবে আম্রিকার প্রথম পঁচিশটা স্কুল সারা পৃথিবীতেই মোটামুটি নামকরা। সেখানকার ছাত্রছাত্রীরা কিন্তু সত্যিই বাইরের দুনিয়া সম্পর্কে কমই জানে। সেটা আমার মনে হয় ওদের চয়েস। কারণ চাকরি পাওয়ার জন্য ওদের জেনেরাল স্টাডিস নামে একটি হাস্যকর পরীক্ষায় বসতে হয়না। তাছাড়া কর্মসংস্কৃতির তফাৎও আছে বলে মনে হয়। আমরা ছোট থেকেই বিস্তর কাগজ-পত্রিকা পড়েটড়ে বড়ো হয়েছি। এখানে সেই সময়টা কৈশোরের পর আর কেউ অ্যাফোর্ড করতে পারেনা বলেও মনে হয়।
  • lcm | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২২:২০529064
  • টিম,
    ধুস্‌, ওভাবে বলা যায় নাকি।
    আমেরিকানদের কাছে বাইরের দুনিয়া মানে কি? ভারত?
    ভারতীয় স্টুডেন্টদের কাছে বাইরের দুনিয়া হল আমেরিকা/ইংল্যান্ড/অষ্ট্রেলিয়া... তথা পশ্চিম... ভূটান/মায়ামার/ফিলিপিন্‌স কি ভারতীয় সাধারন স্টুডেন্ট খুব জানে?

    সুনীল গাঙ্গুলি বহু আগে বলেছিলেন ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালদের থেকে সাধারন মানুষ- সকলেই একদম পার্মনেন্টলি পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে রেখেছে। কেউ কি জানতে চায় থাইল্যান্ড-এর নাট্যকার, বা, চীনের কবি-র কথা?

    আমেরিকান-রা ওন অ্যান অ্যাভেরেজ, মেক্সিকো, কুইবা, জাপান বা চায়্‌না সম্বন্ধে ভারতীয় দের থেকে বেশী জানতেই পারে।
  • nk | 151.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২২:৩১529065
  • চীনের কবিতা সম্পর্কে জানার বহুদিনের সাধ ছিলো। এমনকি বার্মা র নাটক বিষয়ে ও জানার উৎসাহ ছিলো। ফিজির দ্বীপে দ্বীপে ইস্কুল বিষয়েও। একটা ক্লাস এক দ্বীপে করে নৌকা করে আরেক দ্বীপে গিয়ে পরের ক্লাস হয়-এরকম গল্প শুনেছিলাম :-)
    কিন্তু হায়, এসব বিষয়ে কে জানায়? আমাদের খবরের কাগজে তো হায় এসব আসতো না।(আমার কৈশোর ও যৌবনের কথা কইছি, এখন বৃদ্ধ বয়সে এসব জেনে কী হবে আর? :-) )
  • tatin | 117.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২২:৩৩529066
  • মাও সে তুং-এর কবিতাও জানতেন না?
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২২:৫০529067
  • বাইরের দুনিয়া সম্পর্কে ঠিক কি ধরনের জ্ঞান আহরণ সাধারণ মানুষের জন্যে খুব দরকারি? আর কেন দরকারি??

    অন্যভাবে বলতে গেলে, ধরা যাক, একটি ফিজিক্সের ডক্টরাল স্টুডেন্ট, আমেরিকান, ভারত সম্পর্কে জ্ঞানলাভ করা কি তার জন্যে মাস্ট? হ্যাঁ হলে, কেন হ্যাঁ?
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:০২529069
  • সেভাবে দেখতে গেলে কারুরই কিছু জানার দরকার নেই। শুধু গ্রাসাচ্ছাদনের জন্য যেটুকু দরকার সেটুকু বাদে বাকি সব অদরকারী হলে কিছু বলার নেই।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:০৫529070
  • রিমিদিকে, দরকার মনে হয় এইজন্য কারণ হয়ত একদিন তাকে ভারতীয় কারুর সাথে কাজ করতে হতে পারে। কিংবা পাপুয়া নিউ গিনির কারুর সাথে। আর পরষ্পরের সম্পর্কে একেবারেই কিছু না জেনে কোলাবোরেট করতে হলে কি হয় রোজ চোখের সামনে দেখছি।
  • ppn | 112.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:১১529071
  • বাইরের দুনিয়া সম্বন্ধে সামান্য ধারণা থাকলে বাগদাদের মিউজিয়াম মেসোপটেমিয়ান সভ্যতার অমূল্য সব স্মারক লুট হত না।

    মজার ব্যপার হল, একজন গড়পড়তা ইওরোপিয়ানের বাইরের জগতের সম্বন্ধে ধারণা সত্যি যেটুকু না থাকলেই নয় তার চেয়ে একটু বেশিই। না জানলে, কারোরই কিছু হত না অবশ্যই।
  • aka | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:১৮529072
  • এগুলো একেবারে পার্সেপশন এবং নিজের দেখা স্যাম্পেলের ওপর ভীষণভাবে ডিপেণ্ডেন্ট।

    কলকাতার কটা কলেজ পড়ুয়া রিপাবলিক আর ডেমোক্রেট জানে? বুকে হাত দিয়ে বলি কলেজে পড়ার সময়ে আমি জানতাম না।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:২০529073
  • রিপাবলিক আর ডেমোক্র্যাটের সাথে কি আমরা মেসোপটেমিয়ার তুলনা করছি? মানে দরকারের নিরিখে?
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:২১529074
  • গ্রাসাচ্ছাদনের বাইরে যেটা দরকার সেটা আসে নিজস্ব ইন্টারেস্ট থেকে, ভালো লাগার জায়গা থেকে। প্রত্যেক মানুষের বিভিন্ন বিষয় নিয়ে প্যাসন থাকে, কেউ কবিতা ভালোবাসে, কেউ গান, কারুর আর্টে ইন্টারেস্ট, কারুর পলিটিক্স, কারুর ফেমিনিজম, তেমনি কারুর বিভিন্ন দেশ ও সংস্কৃতি। যেমন আমার বন্ধু সেই বুড়ো জ্যাকের বিভিন্ন দেশ সম্পর্কে বিশেষ আগ্রহ।

    কিন্তু এগুলো জোর করে চাপিয়ে দেবার কোনো মানে হয় না। আমাদের সমাজে, মানে বাংলাদেশে, বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞানলাভ করাটা অনেকটা জোর করেই চাপিয়ে দেবার প্রবণতা আছে। অন্যভাবে বলতে গেলে, বাইরের দুনিয়া সম্পর্কে যার জ্ঞানগম্যি কম, তাকে ছোটো চোখে দেখা হয়। যেমন তুমি সায়েন্সে যতই ভালো হও, যদি কামু কাফকা ইত্যাদি না পড়ে থাকো তাহলে তুমি ইনফিরিয়র। এইরকম একটা সোশ্যাল প্রেশার থেকেই আমাদের দেশের ভালো ছেলেপুলেরা বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞানলাভ করে। এবং নিজেদের প্রফেশনের বাইরেও বিভিন্ন বিষয়ে ফোরামে ফোরামে আলোচনা করে বিশেষ আত্মপ্রসাদ লাভ করে, যেমন আমরা এখানে করছি।
    আমি বলছি না যে এইটা খারাপ কিছু। কিন্তু এইটা গণহারে কোনো সমাজে না হলে সেই শিক্ষাব্যবস্থায় বাইরের দুনিয়া সম্পর্কে জানার কোনো ব্যবস্থা নেই - এইটা অতিসরলীকরন।

    ইন ফ্যাক্ট, ভেবে দেখলাম, আমেরিকান শিক্ষা ব্যবস্থায় বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞান সঞ্চয়ের সুযোগ অনেক বেশি।
  • aka | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:২৩529075
  • না জিজ্ঞেস করছি। এমন কিছু জিনিষ যা আমাদের সিলেবাসে, সোশ্যাল প্রেসার ইত্যাদির জন্য খুব সহজলভ্য - যেমন বিভিন্ন দেশের ফ্ল্যাগ চেনা - তাই জানা দিয়ে ভারতীয়রা খুব সব বিষয়ে আগ্রহী এরকম কিছু বলা হচ্ছে কিনা। ইন জেনারাল ভারতীয়রা বাইরের দুনিয়া সম্বন্ধে যতটা আগ্রহী আম্রিগানরাও বাইরের দুনিয়ার সম্বন্ধে ততটাই আগ্রহী। আমরা বিভিন্ন কারনে কিছু বেশি তথাকথিত জিকে কালেক্ট করি বলে খুব বেশি কিছু তীর মেরে ফেলি না।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:২৭529076
  • ওরে টিম যদি একসঙ্গে কাজ করার কথা বলিস, তাহলে আমেরিকানরা অন্যান্য দেশ, অন্য ভাষার অন্য কালচারের লোকেদের সঙ্গে মিলেমিশে কাজ করার ব্যপারে আমাদের থেকে অনেক বেশি পটু। কারণ এটাই তাদের কালচার। আমেরিকানদের ছোটো থেকেই খোলা মনে সব ধরনের লোকের সঙ্গে মিলে মিশে টিম ওয়ার্ক করার শিক্ষা দেওয়া হয়। যেমন আমার ছেলের স্কুলে এগুলো স্পেসিফিকালি জোর দিয়ে শেখানো হয়।

    আমাদের দেশে অন্য কালচার অন্য ভাষা তো দূরস্থান, নিজের ভাষার নিজের কালচারের লোকের সঙ্গেই টিম ওয়ার্ক করানোর শিক্ষা দেওয়া হয় না।/
  • Du | 117.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:২৮529077
  • লাইব্রেরীতে তো অংকের বইতে ইউক্লিডের গল্প, আলেকজান্দ্রিয়ার লাইব্রেরীর গল্প সবই থাকতো, সৈন্য যারা হয় তাদের বেশিভাগ হয়তো পড়েনি সেসব। বাইরের দুনিয়া নিয়ে কিন্তু জানানো খুব ভালোমতই হচ্ছে এখন -- মহাদেশ আর দেশ ধরে ধরে, রাজার নাম মুখস্ত না করালেও -- বুশম্যানেরা কেমন থাকে, কেমনই বা কিউবার একটা ছোট ছেলের জীবন, কি আছে ভারতবর্ষ, চীনে বেশ ভালো ডিটেলে পড়াতো।
    টিভিটাও একটা কাল, আমাদের দেশের সিরিয়াল আইপিএলময় মাল্টিচ্যানেল টিভিতে বড় হওয়া জেনারেশনের কি হবে কে জানে! ওদের সাথে আমাদের তুলনা হলে, তা করা উচিত তিরিশ বছরের গ্যাপে -- পড়াশোনাই হোক বা ওবেসিটিতে।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৩০529078
  • সেটা মানছি। আমেরিকানরা কলিগদের প্রতি বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি রেসপেক্টফুল। টিমওয়র্ক নিয়ে দ্বিমত নাই।
    যেটা বলার, জিকে যেমন চাপিয়ে দেওয়ার জিনিস না, তেমনি একেবারে কাটিয়ে দেওয়ার জিনিসও না। মানে যার যেটায় ইন্টারেস্ট সে সেইটা নিয়েই নিজে থেকে জানবে, এবং পেরিফেরাল একটা ভিশন থাকবে, এইটুকু মনে হয় সব শিক্ষাব্যবস্থারই উদ্দেশ্য।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৩২529080
  • আরো ভেবে দেখলাম, আরে আমার ছেলের ইস্কুলে তো প্রত্যেক মাসে একটা করে নতুন দেশ সম্পর্কে নানারকম তথ্য দেওয়া হয়। সকালে ওদের "অ্যানাউন্সমেন্ট" নামে একটি প্রোগ্রাম হয়। স্কুলের মিডিয়া সেন্টার থেকে এই প্রোগ্রাম প্রতি ক্লাসরুমে ব্রডকাস্ট করা হয় ক্লাসরুমের টিভিতে। এই প্রোগ্রামে স্কুলেরই সবচেয়ে উঁচু ক্লাসের মানে ক্লাস ফাইভের কোনো ছাত্র বা ছাত্রী সেই বিশেষ দেশের ম্যাপ, প্রাকৃতিক বৈশিষ্ট্য, ভাষা ইত্যাদি সম্পর্কে বলে। যেমন এই মাসে ওদের "কাϾট্র অব দ্য মান্থ" ছিল থাইল্যান্ড।
  • lcm | 128.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৩৩529081
  • টিম যে কথাটা বলেছে, একজনকে আমেরিকানকে বাইরের দেশের লোকের সঙ্গে কাজ করতে হতেই পারে, সম্ভাবনা বেশী। ঠিক কথা।

    কিন্তু, তাহলে কি আমেরিকান স্টুডেন্টদের সারা পৃথিবীর সব দেশ সম্বন্ধে আগে থেকে জেনে রাখতে হবে। সব দেশের রাষ্ট্রপ্রধানদের নাম, রাজধানী, শহর, কালচার সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে হবে - এ কি সম্ভব।
    আর তা না হলেই, কোনো এক দেশের লোক এসে বলবে - দ্যাখো আমাদের দেশ (বাইরের দেশ) জানে না।

    ভারতীয় স্টুডেন্টদের এই সমস্যা নেই। রাজশাহী জেলা বাংলাদেশের কোনদিকে - এ প্রশ্নের উত্তর না জানলেও কেউ আওয়াজ দেবে না।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৪১529082
  • উঁহু, একসঙ্গে কাজ করতে হলে অন্যান্য দেশের রাজধানী, প্রধানমন্ত্রীর নাম কিম্বা জাতীয় পাখি কোনটা, রয়াল বেংগল টাইগার পাওয়া যায় কি না ইত্যাদি জানা মোটেই আবশ্যক নয়।

    একসঙ্গে কাজ করতে হলে যেটা দরকার সেটা হল অন্য দেশ, অন্য ভাষা অন্য সংস্কৃতির প্রতি এক রকমের রেস্পেক্ট, আর খোলা মন। সেইটা এখানকার লোকের আমাদের থেকে ঢের ঢের বেশি। আর সেটা স্কুল লেভেল থেকেই শেখানো হয়। এর মধ্যে জিকের কোনো ভূমিকা নেই। কিছু তথ্য, সেগুলো অন্য জাতের লোকের সঙ্গে মিশলে শিখে নেওয়া যায়।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৪৩529083
  • নাহ সব গুলিয়ে যাচ্ছে। আমরা আগে বরম ঠিক করে নি কোনগুলোকে এসেনশিয়াল আর কোনগুলোকে অপশনাল বলতে চাইছি।
    যেমন ধরো, একজন প্রফেসর একদিন সেমিনারের আগে প্রসঙ্গক্রমে আমাকে জিগালেন, ""ভারতে শুনেছি বেশিরভাগ লোকেরই অ্যারেঞ্জড ম্যারেজ হয়? তোমার মনে হয়না এটা একটা প্রিমিটিভ অ্যাপ্রোচ?""

    বা আরেকজন:
    "" এত টাকার করাপশন, এত গরীব লোক তোমাদের দেশে, তোমরা এটাকে কিভাবে গণতন্ত্র বলো? জিম্বাবোয়ের থেকে ভারতের সিস্টেমটা কিসে আলাদা? ""

    তো, আমার মনে হয় এই ধরণের প্রশ্ন একমাত্র তখনই করা সম্ভব ( যদি ধরে নিই টন্ট করা উদ্দেশ্য নয়) যখন উদ্দিষ্ট দেশ সম্পর্কে সেই ব্যক্তি কিসুই জানেনা। এবং এই না জানাটা, এটা ঠিক রাষ্ট্রপ্রধানের নাম জানার মত ব্যাপার নয় বলেই মনে হয়েছে।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৪৪529084
  • যাহ রিমিদি লিখে দিয়েছে। হ্যাঁ এটা ঠিক জিকে নয়।
  • tatin | 117.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৪৫529086
  • জেনারেল আমেরিকানদের কথা কিন্তু আমিও টানিনি, মানে গাল্ফপোর্টের বা লাপ্লেসের কোনো ফ্যামিলির স্কুল ড্রপাঅউট ছেলেপুলের কথা। অনেকের সংগে কথা বললে আরণ্যকের দোবরু পন্নর কল্কাতা আর মুঙ্গের নিয়ে ডায়লগগুলো মনে পড়বে। এনিওয়ে, তো আমাদের ফ্ল্যাটে এক ইউপিএস পোস্টম্যান আড্ডা মারতে আসতো, ভদ্রলোকের ঠাকুর্দা দ্বিতী বিশ্বযুদ্ধে কোলকাতায় ছিলেন বলে ওনার বাঙালি নিয়ে খুব উৎসাহ। তার মতে, যে নিজের দেশের বাইরে যায় সে ইম্মিগ্রান্ট, যে নিজের শহরের বাইরে যায়, সে ফ্রম অ ডিফারেন্ট সিটি, আর যে এগুলো কিছুই করেনা, সে আমেরিকান। আমরা গড়পড়তা তিনটে ভাষা লিখতে পড়তে জানি বলে ঘাবড়ে গেছিলেন, তার্পর বললেন, দুটো ভাষা লুইসিয়ানাতেও অবশ্য অনেকে জানে, কিন্তু পিওর আমেরিকান (নন-কেজান) মানে শুধু একটাই ভাষা জানবে।
  • SC | 150.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৪৫529085
  • সকলে ভাবছে আমি জানি, বাকীরা সব মুর্খ। আমেরিকানরাও কোনো ফোরামে হয়ত ভারতীয়দের সম্বদ্ধে খিল্লী ওড়াচ্ছে।
    এভারেজ বাঙ্গালী আঁতেলদের জানার পরিধিটাও খুব সীমিত।(ব্রেকিন নিউজ :))
    রাজনীতি নিয়েই যদি বলেন, দক্ষিণপন্থী রাজনীতি নিয়ে তো অনেকেরই দেখি কোনো পড়াশুনো নেই।
    এভারেজ ভারতীয়রা সুপার বোল নিয়ে চাট্টি প্রশ্ন জিজ্ঞেস করলে, কিংবা বেসবল নিয়ে, ক লাইন বলতে পারবে।
    স্কাই ফাই নিয়ে বেশীরভাগ বাঙ্গালী আঁতেলদের জ্ঞান শুন্য। আমাদের ল্যাবে তো সারাদিন স্টার ওয়ার্সের কি সব অবস্কিউর ফান্ডা নিয়ে আলোচনা হত, আমি একলাইনও জানতাম না। তাহলে তারাও নিশ্চয় আড়ালে আবডালে বলত, ভারতীয়রা নিজেদের পড়াশুনার বাইরে কিছুই জানে না।
  • rimi | 168.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৫০529088
  • টিমি, কিন্তু এইগুলো না জানাটা কি একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আদৌ কোনো বাধা? তোর প্রফেসার যখন, ধরে নিচ্ছি উনি ফিজিক্সের অধ্যাপক (পিকা)। একজন ইতিহাস কিম্বা সোশ্যাল সায়েন্সের প্রফ এগুলো না জানলে ব্যথা হতে পারে।

    তবে ভারতে এখনো বেশির ভাগ অ্যারেঞ্জড ম্যারেজ - এইটা তো সত্যি কথা বলেই মনে হয়। আর করাপশনের ব্যপারটাও খুব ভুল কিছু না, একজন বিদেশি, সায়েন্সের লোক, ভারতের গণতন্ত্রের ব্যপারটা খুব গভীর গিয়ে বোঝার সুযোগ পাবে কি করে?

    আর ভেবে দ্যাখ, এরকম অনেক আজগুবি ধারণা আমরাও তো আমেরিকানদের সম্পর্কে পোষণ করি। এই যেমন অনেকে ভাবে আম্রিগান স্কুলে অংক শেখায় না।
  • Siddhartha | 131.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৫০529087
  • বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বস্তুবাদ।

    এখানে কাউকে কাউকে দেখে সেটা মনে হল আবার।
  • Tim | 198.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৭529091
  • কাজ করার সময় আসল অসুবিধে হয় যদি বোঝো যে সম্পূর্ণ ভুল ধারনার বা অজ্ঞতার জন্য কেউ জাজমেন্টাল হয়ে থাকছে। বা ভুলভাল কমেন্ট করে দিচ্ছে, নিজেও বুঝছেনা যে সেটা ডেরোগেটরি। বিশেষ করে স্টুডেন্ট অবস্থায় তো গাইডই মা-বাপ, তারে কে চটায়?

    আমার মতে একজন কলিগের ( সে ফ্যাকাল্টি হোক বা ফেলো স্টুডেন্ট) আরেকটু সাবধানী হওয়া উচিত। সবাই সবকিছু জানবে না, কিন্তু অন্তত না জানলে সেটা জেনে নেওয়ার চেষ্টা করা উচিত। আমি সমস্তরকমই দেখেছি।
  • SC | 150.*.*.* | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৭529089
  • এবার একটু ডেভিলস এডভোকেট খেললে, আমি অনেক কলকাতার বাঙ্গালির সাথে কথা বললে মনে হয়, কলকাতার, বড়জোর আশেপাশের শহরতলী, ওখানেই বাংলা সীমিত। হ্যাঁ, মফস্বল বলে একটা জায়গা আছে বটে, লোকে মুড়ি খায় (এইলাস্ট পার্ট টা একচুয়াল কোট, এক কলকাতার বাঙ্গালীর করা বাঁকুড়া সম্পর্কে)। খুব বেশী আলাদা কি?
    ভারতে নর্থ সাউথ ডিভাইড নিয়ে লিখতে গেলে বেলা কাবাড় হয়ে যাবে। আমরা ম্যাড্রাসে সকল হিন্দীভাশীকেই নর্থি বলতাম। আবার অনেকেই দেখি তামিল-তেলুগু-মাল্লু নির্বিশেষে সাউথ ইন্ডিয়ান বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন