এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.*.*.* | ১৪ জুন ২০২০ ১১:৩১447632
  • এখানে লিবেরাল বলে যারা পরিচয় দিতে ভালোবাসে,তারা লিবে রাল কথাটার মানেই বোঝে না। বি এল এম প্ৰটেস্ট সরে যায় ধীরে ধীরে সিস্টেমিক রেসিজিম এর দিকে।

    রেসিজিম এ সবচে দায়িত্ব থাকে ইন্ডিভিজুয়াল ব্যক্তির।পুলিশ ডিপার্টমেন্টে কর্মী ভালো করেই জানে কোনটা বে আইনী আর কোন একটিভিটি রেসিজিম এর বেড়া লঙ্ঘন করে। একটা সাদা লোক খুব ভালো করে জানে কোন জিনিষ কে বলে রেসিজিম।কোন মতে এটাকে সিস্টেমিক বলতে পারলে, দায়িত্ব লঘু করে দেওয়া যায়।

    সো কল্ড, লিবারাল লোকজন মধ্যিখান থেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে যাচ্ছে।বলছে,এটা সিস্টেমিক ফেলিওর।সিস্টেম কে উল্টে দাও।

    সিস্টেম কে চালাচ্ছে ?না ট্রাম্প বাবু।অর্থাৎ ওই যতো নষ্টের গোঁড়া!

    আন্দোলন সর্বতোভাবে সফল হতে পারতো।যদি কোন রাজনৈতিক দল এর ভূমিকা আলোচনায় না আসতো। এখানে বারংবার লোকজন রাজনীতি,ট্রাম্প,দল এসব এনে ফেলছে।সেটা বিরক্তিকর!

  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১১:০৫447631
  • মানুষের সংস্কার কিন্তু আবার টেকনোলজি, আর হয়ত বাজারকেই ব্যবহার করে টিকে থাকে। perpetuate হতে পারে। কাল একটা লেখা পড়ছিলাম, wire এ আছে, বিহার ইউপির শ্রমিকরা যারা বাড়ী ফিরছে, হেটেই, তাদের ফোনে হোয়াতে ক্রমাগত মেসেজ এসেছে যে মুসলমান প্রধাণ এলাকায় না দাঁড়াতে। এবং তারা মেনেও নিয়েছে করোনা হওয়ার সাথে মুসলমানদের থুতু ছেটানোর খবরকে। এখন এই শ্রমিকদের ক্ষেত্রে হোয়া তাদের কাজের সুবিধে কীভাবে করছে জানিনা, হয়ত করছে, কিন্তু সেটা হলেও অন্যদিকটা থেকে যাচ্ছে। হ্যাঁ, আশা করা যায় যে বাজার বড় হলে লোকের দরকার পড়বে ফলে মেলামেশা বাড়বে, প্রেজুডিস কমবে।
  • ইয়ে | 37.*.*.* | ১৪ জুন ২০২০ ১০:৫০447630
  • প্রগতি যা হয়েছে, তা গ্লোবাল ক্যাপিটালের স্বার্থে। মার্কেটের পক্ষে সাদা কালো বিভাজন, লিঙ্গগত বিভাজন এগুলো ইনএফিশিয়েন্ট। সুন্দর=ফর্সা হলে ফ্যাশন ইন্ডাস্ট্রির অর্ধেকটা বাদ পড়ে যায়। শুধু মেয়েদের পোশাক বাহারি হলেও তাই। ছেলেদের ফ্যাশান এভাবে এসেছে। এই যে বাংলা টাইপ করছি, গুগুলের বাংলা প্রীতি নয়। বাজারটা বেড়েছে। বাজারের ফোর্স আর মানুষকে সংস্কারের মধ্যে লড়াই চলছে। কখনো কখনো স্থানীয় কারণে মানুষের সংস্কার জিতে যায়, কিন্তু লং টার্মে বাজার মানুষকে মাল্টিকালচারের দিকে ঠেলতে থাকে।

  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:৪৩447629
  • হ্যাঁ, এটা আমারও মনে হয়। টেকনোলজির প্রগতি আর সামাজিক প্রগতি ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়ে যায়। এবং এই প্রযুক্তির উন্নতি মোটামুটি একটা ধারাবাহিক ব্যাপার, যুদ্ধ আর বাণিজ্যের সৌজন্যে সেটা এগিয়েই চলে, দেশকাল-ভেদে তার গতিবেগ কমবেশি হতে পারে অবিশ্যি।

    S, হ্যাঁ স্কুলের বাইরের প্রভাব তো বিশাল আছেই। অনেক সময় পিয়ার প্রেসারে মানুষ অন্যরকম বিহেভ করে, সে চাপ সরে গেলে বা উল্টোদিকের প্রভাব বেড়ে গেলে ব্যবহার বদলে যায়।

  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:৩৪447628
  • আর এই যে প্রগতির ধারণাটি, সমাজের ক্রমাগতই উন্নতি হচ্ছে, শিল্প বিপ্ল এর আগে সেরকম করে মানুষ ভাবত ? টেকনোলজি প্রগতির সাথে সমাজ প্রগতি এক হয়ে গেছে, সেটা কতটা কার্যকরী সন্দেহ আছে।
  • aranya | 162.*.*.* | ১৪ জুন ২০২০ ১০:৩০447627
  • অভি-র কথাটাই ভাবছিলাম। ভারতে স্কুল পড়ুয়াদের সাথে কথাবার্তা এখন খুবই কম, আত্মীয়, বন্ধু বান্ধবের ছেলেমেয়েদের সাথে যেটুকু কথা হয়, মনে হয় একটা ব্রেইন ওয়াশের চেষ্টা চলছে, মুসলিম- বিরোধী কথাবার্তা শুনি।
    আবার সিএস যেটা লিখল, কমবয়্সীরা ই সিএএ নিয়ে প্রতিবাদ করেছিল
    কে কোন স্কুলে পড়ছে, সেখানকার পরিবেশ - তার ভিত্তিতে মানসিকতায় পার্থক্য হবে
  • S | 2405:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:২৫447626
  • শুধু স্কুলের দোষ দিয়ে আর কি হবে? সেসব তো আছেই। বাড়ির ইনফ্লুয়েন্স কম নাকি? বাড়িতে রাতদিন অর্ণব বা জি নিউজ বা ফক্স নিউজ চললে বাচ্চাদের আর কি দোষ। তার উপরে ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে যে বাবামা নাকি ভগবানের রুপ। ফলে বাবামায়ের বিগট্রিও ছেলেপিলে প্রসাদের মতন গ্রহণ করছে।
  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:২০447625
  • ভারতে গত কুড়ি বছর একটা বিশাল সংখ্যক স্কুল পরিচালনা কার্যক্রম উগ্র দক্ষিণপন্থী সংগঠনের অধীন, এবং সেই সংখ্যাটা দ্রুত বাড়ছে। যদিও সবসময় স্কুলের শিক্ষা আর ছাত্রের মনন এক রেখায় চলে না, তাও এর প্রভাব কাটিয়ে বেশিরভাগ তরুণ প্রজন্ম প্রগতির পথে এগিয়ে চলেছে, এটা ভাবতে চাই অবশ্যই, কিন্তু সে ভাবনায় তেমন জোর পাচ্ছি না।

  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:১৪447624
  • ভারতে তো সিএএ নিয়ে প্রতিবাদের সময়ে কম বয়সীরাই রাস্তায় নেমেছিল। কিন্তু এও তখন একটা লেখায় পড়েছিলাম, লখনৌর এক কলেজের কিছু ছেলেমেয়ের কথা যে তারা এসব সমর্থন করে না এবং সে ব্যাপারে তাদের কোন দ্বন্দ নেই বলেই মনে হয়েছিল।
  • aranya | 162.*.*.* | ১৪ জুন ২০২০ ১০:১১447623
  • আমেরিকায় বাইবেল বেল্টে, রক্ষণশীল রাজ্যগুলোয় ছোটরা কি ভাবছে, জানতে ইচ্ছে করে।
    ভারতে স্কুল কলেজের ছেলেমেয়েরা - তারাই বা কি ভাবে। ভারতে অব্শ্য পড়ার চাপ এখন এত ভয়াবহ, কমপিটিশন এত বেশি - জানি না পরীক্ষা, কেরিয়ার- এসবের বাইরে কিছু ভাবার সময় পায় কিনা
  • S | 162.*.*.* | ১৪ জুন ২০২০ ১০:০৫447622
  • হ্যাঁ মানুষ মুক্তমনা হয়েছে তো বটেই। একসময় আমেরিকার রাস্তায় কয়েকজন কালো লোক শিকল ছাড়া পাশাপাশি দাঁড়াবে, এ কথা কেউ ভাবতেও পারতোনা। আমাদের দেশেও ব্রাহ্মণের ছায়া মারানোর জন্য কত মানুষকে জুতোপেটা পর্যন্ত খেতে হয়েছে। এগুলো অন্তত এখন নর্মাল ব্যাপার স্যাপার নয়। কিন্তু ফিনিশ লাইনে পৌঁছে গেছি, তা মোটেও না। লিবারলিজম কোনও রেস নয় যে একদিন পৌঁছে যাবো, আর তারপরে কোনও কাজ থাকবে না। বরং জাতি হিসাবে আমরা মাঝে মধ্যেই উল্টো দিকেও হাঁটা দিচ্ছি। মানুষের জন্মসুত্র থেকেই তার মধ্যে হিংসা, স্বার্থপরতা, বিভেদের বীজ রোপণ করা আছে। ফলে এই লড়াই চালিয়ে যেতে হবে প্রত্যেক প্রজন্মকে। যাতে মানুষের মধ্যের যে অন্ধকার রয়েছে তার থেকে মানুষকেই দূরে রাখা যায়।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:০২447621
  • মানুষ যুগে যুগে ক্রমাগতই প্রগতি করছে এটা মনে হয় ঢপ। মানুষেরই বানানো, ওরকম অনিবার্য সম্মুখগতি, সেটা না বানালে মানুষের নিজের মনটাই কেমন কেমন করে যেন। ঐ প্রগতির ধারণা না আনলে একটা জেনারেশেনের নিজের কাছেই নিজের মুল্য থাকেনা। প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ, শান্তি আর ভয়োলেন্স জট পাকিয়ে থাকে।
  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ১০:০০447620
  • অরণ্যদা, হক কথা। কিন্তু এরকম প্রগতিশীল পকেট দেশকাল নির্বিশেষে বর্তমান। উল্টোদিকের ব্যালেন্সও আছে। কদিন আগেই তো স্কুল ছাত্রদের লকাররুম টক হিসেবে কিছু বিষয়বস্তু ঘুরে বেড়ালো। এবার কোন পকেটে বেশি লোকজন থাকে, সেটা অনেক কটা বিষয়ের ওপর নির্ভর করে। এমনিতে মনে হয়, বেশিরভাগ মানুষ, ছোট বড় নির্বিশেষে, সাধারণত রক্ষণশীল বা উদাসীন হয়, ছোট একটা অংশই প্রগতিশীল হয়।

  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০৯:৫৪447619
  • ওটা নিয়েও বিতর্ক আছে। মোদ্দা ভাবটা এসেছিল ফ্লিন এফেক্ট থেকে, যাতে বলা হয় প্রতিটি বার্থ কোহর্টে ক্রিস্টালইন ও ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়ছে। পরে লোকজন বলছেন, সেটা স্টেবল ও প্রোগ্রেসিভ সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। উল্টো অবস্থায় পরের প্রজন্ম রিগ্রেসিভ বা বেশি রক্ষণশীল চিন্তা দেখাচ্ছে, এমনটাও অসম্ভব নয়। ইতিহাস থেকে যদি দেখা হয়, ক্রমে বৌদ্ধ চিন্তাভাবনায় পুজো ও তন্ত্রের প্রসার, অথবা সহজিয়া সুফি ইসলাম সরে গিয়ে ওয়াহাবি সালাফি ইত্যাদির জাঁকিয়ে বসা দেখায় যে ধারাবাহিক প্রগতি সব জায়গায়, সব সময় মেলে না।

  • aranya | 162.*.*.* | ১৪ জুন ২০২০ ০৯:৪৮447618
  • অভি, মানুষ তো নিজের অভিজ্ঞ্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। মেয়ের স্কুল-্কলেজের বন্ধুদের যেটুকু দেখলাম, আমি আশাবাদী।
    আরও অনেক বছর আগে, পার্টিতে আমার এক বন্ধু ঠাট্টা করে মেয়েকে বলছে - কোন মুসলমান-কে যেন বিয়ে কোর না - সাথে সাথে প্রতিবাদ করল, তখন বোধহয় ক্লাস এইট-নাইন হবে
    তার পর ধর, বার্ণি-র জন্য সমর্থনে আমেরিকার তরুণ প্রজন্ম। ভাল লাগে এগুলো দেখলে, এই আর কি
  • aka | 2600:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০৯:৪৫447617
  • মানব সভ্যতা তো প্রতি প্রজন্মেই আরও বেশি নতুন আইডিয়া অ্যাডপ্ট করছে, দশ বছর আগের থেকে আজ সভ্যতা আরও বেশি প্রোগ্রেসিভ, একশ বছর আগের থেকে অনেক বেশি অহিঙ্গস। আশা জাগাই তো ঠিক। প্রোগ্রেসিভ আইডিয়া মানুষ অ্যাডাপ্ট করবেই, কখনো কখনো একটু দেরি হয়।
  • pi | 2402:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০৯:৩৬447616
  • অরণ্যদা, দারুণ!
  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০৯:৩৩447615
  • খুব ভালো ব্যাপার।

    আচ্ছা, ইন জেনারেল, অনেক সময় বিভিন্ন জায়গায় দেখি এই নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা, বা একটা বোধ যে এরা সব ঠিকঠাক করবে, এটা একরকম উইশফুল থিঙ্কিং, না? যে প্রত্যাশা থেকে রবীন্দ্রনাথ শিশুতীর্থ লেখেন। বাস্তবে তো এরকম হয় না। বড়দের মতো ছোটদেরও কেউ লিবারেল ধাঁচের হয়, কেউ বুলি হয়, কেউ অন্তরে বুলিদের সম্মান জানায়। ছোটদের আসরে রেপ ফ্যান্টাসি দেখে নতুন প্রজন্ম উচ্ছন্নে গেছে বলে দুঃখ করা বা বিএলএম মার্চ দেখে সামগ্রিকভাবে আশান্বিত হওয়া - দুটোই সম্ভবত ওভারজেনারেলাইজেশন।

  • S | 2a0b:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০৯:২০447614
  • ব্রাভো।
  • aranya | 162.*.*.* | ১৪ জুন ২০২০ ০৮:৪৭447613
  • মেয়ে আর তার বন্ধুরা প্রটেস্ট মার্চে গেল। ভাল লাগে, এই বাচ্চাগুলোর কাছে অনেক প্রত্যাশা, young generation have their hearts in the right place'
  • Du | 47.*.*.* | ১৪ জুন ২০২০ ০৪:০৩447612
  • এই আন্ক্ল্টা ক্লাসিক -
    হেন কালে আকাশেতে উঠিলেন চাঁদা। কেরোসিন শিখা বলে ভালো আছো দাদা?
  • S | 54.*.*.* | ১৪ জুন ২০২০ ০১:০৭447610
  • এটা আমেরিকা নিয়ে পোস্ট। যাদের অ্যালার্জি আছে, আর পড়বেন না।
    --------------------------------------------------------
    @আকাদা,
    ট্রাম্পের ইলেকশান নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছি। আসলে মানুষের মধ্যে দুটো দিক থাকে - কিছু ভালো প্রবৃত্তি আর কিছু খারাপ প্রবৃত্তি। ট্রাম্প জিতেছে কারণ ট্রাম্প মানুষের খারাপ প্রবৃত্তিগুলোকে খুব করে আকৃষ্ট করেছে। এবারেও সেটা করছে। ইলেকশান কাছে এলে ফক্স নিউজ আরো বেশি করে ক্যারাভান, অ্যান্টিফা, সোশালিজম নিয়ে চেঁচাবে। আমেরিকার এক বিশাল অংশকে ভয় দেখাবে। এর বাইরে সাদারা মাইনরিটি হয়ে যাবে - এই ভয় তো আড়ালে আবডালে দেখিয়েই যাচ্ছে। আসল কারণটা এইটাই। ট্রাম্প এই বিগট্রি আর ভয়ের মিশ্রণকেই খুব করে ব্যবহার করেছে।

    এর বাইরে প্রচুর রিপাব্লিকান আছে যারা শুধুমাত্র লিবারল ওপিনিয়ন, ডেমোক্র‌্যাট, হিলারি ক্লিন্টন, আর সোশালিজমকে দূরে রাখতেও ভোট দিয়েছিল ট্রাম্পকে। এবারেও যে খুব পরিবর্তন হবে, তা নয়। তবে এবারে কিছু রিপাব্লিকান হয়ত ভোটমুখো হবেনা, বা তৃতীয় প্রার্থীকে ভোট দিয়ে দেবে, বা সামান্য কিছু বাইডেণকেও ভোট দেবে। তবে এখনও পাঁচ মাস বাকী আছে। অনেক নাটক বাকী।
  • avi | 2409:*:*:*:*:*:*:* | ১৪ জুন ২০২০ ০০:৫৪447609
  • নেপালের নতুন মানচিত্র প্রকাশে কাঠমাণ্ডুর সংসদে বিপুল ভোটে সম্মতি। রাউন্ড অন্নপূর্ণা ট্রেক কঠিন হয়ে গেল।

  • b | 14.*.*.* | ১৩ জুন ২০২০ ২৩:২৮447608
  • অরিন কই গ্যালেন?
  • aka | 2600:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ১৯:১০447607
  • S লেখো লেখো, এত ক্রিটিসিজমে মাথা ঘামালে চলবে না। কিন্তু সিরিয়াসলি বড়েস কি ঘুমোয় না?

    ধরো, ট্রাম্প জিতেছে, পড়ে মনে হচ্ছে শুধুমাত্র রেসিসিজমকে হাতিয়ার করেই জিতেছে, অতএব রেসিসিজম বেশ ছড়িয়ে আছে, এতটাই যা প্রেসিডেন্সিয়াল ইলেকশনকেও ইনফ্লুয়েন্স করে। খানিকটা সত্য কিন্তু ট্রাম্প জেতার আরও অনেক ইকনমিক কারণ আছে। ট্রাম্পকে সবাই রেসিস্ট বলেই ভোট দেয় নি। লেখাতেও যে সেটা এক্সপ্লিসিট তা বলা যায় না, কিন্তু আলোচনার ধরণটা তাই।

    তারপরে ধর, ইমিগ্র‌্যান্টদের সবাই প্রচণ্ড ঘৃণা করে, আলোচনা পড়ে সেটা মনে হচ্ছে, কিন্তু এক, আমেরিকায় ইমিগ্রেশন একটা সমস্যা এখন বিভিন্ন কারণে, সে আলোচনা অন্যত্র। ঘৃণা নেই তা নয়, কিন্তু পাশাপাশি একটা বিরাট সন্খ্যক লোকে হিসপানিকদের হয়ে ট্রু হিউম্যানিট্যারিয়ান গ্রাউন্ডে লড়ে চলেছে।

    সেই লড়াই গুলো আলোভ্হনায় এখনও অনুচ্চারিত। এ
    হুতো একবার এনেছে প্রসঙ্গ, দীপাণ্জন কিছু স্ট্যাট দিয়েছে। ওভারল প্রোগ্রেসটা আর তাতে হোয়াইটদের কন্ট্রিবিউশন অনুপস্থিত।

    এইসব, তবে আলোচনা চলছে হয়ত এসব আসবে, ধরো আমি একটু ধরতাই দিলাম বই কিছু না। আর বললাম না ওটা আর শুধু তোমার লেখা নেই, একটা বড় আলোচনা হয়ে দাড়িয়েছে, আমার বক্তব্য কারুর পার্টিলুলার পোস্টের বিরুদ্ধে নয়, ওভারল আলোচনার যে ট্রেণ্দ সেখানে আমি যে গ্যাপ দেখেছি সেই কথা বললাম।

    বিশ্বরূপ, আর রান্না, ফিশ ট্যান্ক থেকে জল লিক করছে মনে হচ্ছে। বিরাট কাজ। আজ বোধহয় শুধু ডিম্ভাত।
  • বিশ্বরূপ রায় | 52.*.*.* | ১৩ জুন ২০২০ ১৭:১০447606
  • আকাদা ভালো আছেন তো ? রান্না বান্না কি হচ্ছে উইকেন্ডে ?
    ওদিকে শুক্তো করে দেখি বড়ি দিতে ভুলে গেছি

  • S | 2405:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ১৬:৫২447605
  • আকাদা, আপনি পোস্ট ধরে ধরে উদাহরণ দিয়ে লিখুন। দেখি। লাভ যে অন্তত পরেরবার লেখার সময় সতর্ক থাকবো।
  • aka | 2600:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ১৬:৪৯447604
  • S কে এখানে বলি, টইয়ের বর্তমান স্ট্রাকচারে লেখকের লেখা আর পাঠকের মন্তব্য দুই একসাথে মিশে যায়, পুরোটা পরপর পড়লে সবটাই একই লেখা মনে হয়। তা পুরোটা পড়ে আমার অমন মনে হল। এখন আমি পোস্ট ধরে ধরে উদা দিতে পারি কিন্তু তাতে আর কি লাভ।

    তুমি লিখতে থাকো।
  • S | 2405:*:*:*:*:*:*:* | ১৩ জুন ২০২০ ১৬:৪৭447603
  • memior?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত