এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 198.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৬432450
  • "হ্যাঁ` একেবারেই ছোট ঘটনা।"

    আপনারা সবাই জানেন, নতুন করে কিছু হয়ত বলার নেই, তবুও সরাসরি গ্রেগরি স্ট্যানটনের লেখা গণহত্যার দশটা পর্যায় একের পর এক ঘটে চলেছে:

    আমরা/ওরা শ্রেণীবিভাজন >>

    দাগিয়ে দেওয়া >>

    সামাজিক বৈষম্য >>

    মানুষকে পশুর স্তরে কি অমানুষের লেভেলে নামিয়ে নিয়ে আসা >>

    সংগঠন গড়ে হত্যালীলা >>

    গোটা সমাজে মেরুকরণ >>

    রাজনৈতিক নেতাদের ক্রমান্বয়ে প্রস্তুতি ("আমরা না মারলে ওরা আমাদের মারবে, আত্মরক্ষার জন্য ওদের মারা প্রয়োজন" >>

    অত্যাচার >>

    গোটা জনগোষ্ঠিকে নিশ্চিহ্ন করে দেওয়া >>

    তারপর শেষে সরাসরি ডিনায়াল, অস্বীকার করা যে মারাত্মক কিছু হয়েছিল

    (এগুলো আমার মত করে লিখলাম, আরো সুপ্রযুক্ত প্রতিশব্দ আপনারা সবাই জানেন, আমার সীমিত বুদ্ধিতে যা মনে হল লিখলাম)।

    এই ব্যাপারগুলো লিনিয়ার নয়, ঘুরে ফিরে আসে, কিন্তু প্রায় কিছু সিকোয়েন্সে দেখতে পাওয়া যায়। যেটা সবচেয়ে মর্মান্তিক, একটু সচেতন হলে যে কোন অবস্থা থেকে একে প্রতিরোধ করা যায়।

    এখনো (হয়ত) সময় আছে, এবং তার পুরোটা রাজনৈতিক নেতাদের দায়িত্ব নয়, সাধারণ মানুষের ওপর অনেকটা বর্তায়।

  • o | 172.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৩432449
  • 'সেটিং সান'-এ কাজুকো ভাইপারের ডিম ভেবে কতকগুলো এমনি সাপের ডিম পুড়িয়ে দিয়েছিল। তারপর থেকে তার মনে হত পেটের ভেতর য্যানো একটা সাপ বেড়ে উঠছে। ঐ ঘিনঘিনে অনুভূতিটা কখনও ঠিক ফিল করিনি। এখন বুঝছি ফ্যাসিস্ট স্টেটের আন্ডারে না বাস করলে ওটা অনুভব করা যায় না। একটা ফ্যাসিস্ট স্টেট সংখ্যালঘুকে ডিরেক্টলি অত্যাচার করে কিন্তু সংখ্যাগুরুকে একদম ভেতর থেকে নষ্ট করে দেয়।
  • quark | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩১432448
  • বুঝলাম না। রবি শংকর প্রসাদ আর কি বলতো? বলতো কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর উস্কানি দিয়েছে? বলতো পুলিশ হামলাকারীদের আড়াল ক'রে ঠিক করেনি? বলতো শাহিনবাগের মানুষের কথা শোনা উচিৎ?

    বিজেপি নেতার সততায় ভরসা ক'রে বিজেপিকে রোখার আশা?
  • অর্জুন | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৫432447
  • *রোখা
  • অর্জুন | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৫432446
  • কি বলেছিলাম? রবি শংকর প্রসাদ এখন পুরো দোষটা কংগ্রেস আর শাহীনবাগের ঘাড়ে চাপিয়ে দিল ! পরিষ্কার বলছে কংগ্রেস নেতারা ওখানে গিয়ে উস্কানি দিয়েছে। পুরো ডিসকোর্স চেঞ্জ করে দিল। কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর টাকুর সব বেমালুম চেপে দিল। তাহির খান বলির পাঁঠা। ল মিনিস্টার বিশেষ প্রশ্নেরও উত্তর দেবেন না বলে দিল।

    বিজেপি'কে রখা আর সম্ভব হল না। :((

  • S | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৫432445
  • তবে এদেরকে যারা ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছে মাঠে-ঘাটে-হোয়াট্সাপে-বাড়িতে-দোকানে-টিভির স্টুডিওতে, তাদেরকেও ভুলবেন না। যারা ক্রমাগত হিংসা ছড়াচ্ছে এবং বেশ হয়েছে বলছে বা কিছু হয়নি বলছে বা এইবারে ঠিক হয়েছে বলছে, তাদেরকে চিনে রাখুন। নতুন সূর্য যেদিন উঠবে, উঠবেই, সেদিন তাদেরকেও কাঠগড়ায় দেখতে চাই। তারা যেন তখন সাধারণ লোক হওয়ার আড়ালে, বুঝতে পারিনি বলে বোকা হওয়ার আড়ালে, শুধুমাত্র উপরওয়ালার নির্দেশ পালন করেছি সেই মেরুদন্ডহীনতার আড়ালে ছাড়া না পায়। সেকথাই এখন শুধু মনে করিয়ে দিন আশেপাশের লোকেদের। গুন্ডা-পুলিশ-বিজেপি-আরেসেস-চাড্ডী মারতে এলে তাদের ছবি তুলে রাখুন, নাম নোট করে নিন। জিগালে বলবেন যে নুরেমবার্গে কাজে লাগবে।
  • o | 172.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫১432444
  • এই লোকটার কোনোদিন সাজা হবে না। এতগুলো মানুষের রক্ত হাতে নিয়ে ঘুরে বেড়াবে। ভাবলে অসুস্থ লাগছে। চোখের সামনে দেশটা নষ্ট হয়ে গেল।
  • g | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৭432443
  • হ্যাঁ` একেবারেই ছোট ঘটনা।
  • সে | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৭432442
  • রঞ্জনদা খুব ভালো হিন্দি/উর্দু কবিতা অনুবাদ করতে পারে কিন্তু।
  • pi | 172.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৭432439
  • অরিনদা, অনেক অনেক থানকু!
  • quark | 141.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৬432438
  • তুম কালে কমল লিখোগে হাম লাল গুলাব লিখেঙ্গে -

    আমার উর্দুজ্ঞান মোটেই নেই, অনেক শব্দের মানে জানি না, তার ওপরে কবিতা!
  • de | 141.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৫432437
  • এইটা শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্চ্চিলো -



    এটার একটা বঙ্গানুবাদ হোক?
    টিম, কোয়ার্ক, একক, হুতো, টি?
  • g | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৬432436
  • "Dozens of interviews with Democratic establishment leaders this week show that they are not just worried about Mr. Sanders’s candidacy, but are also willing to risk intraparty damage to stop his nomination at the national convention in July if they get the chance. Since Mr. Sanders’s victory in Nevada’s caucuses on Saturday, The Times has interviewed 93 party officials — all of them superdelegates, who could have a say on the nominee at the convention — and found overwhelming opposition to handing the Vermont senator the nomination if he arrived with the most delegates but fell short of a majority."
    নিউ ইয়র্ক টাইমস, ০২/২৮
    https://www.nytimes.com/2020/02/27/us/politics/democratic-superdelegates.html
  • অরিন | 198.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:৪৩432435
  • কেউ এর ফুল পেপারটা মেল করতে পারেন ? অনেক আগাম ধন্যবাদ।

    এই যে:

    https://sci-hub.tw/10.1038/nm0907-1002b

    যদি না পাও, পিডিএফ পাঠিয়ে দেব।  

  • .. | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:২৭432433
  • কংগ্রেস বাদ কেজরি বাদ তাহলে কে রইলো?
    কেউ নেই। কেউ কোথাও নেই।
  • PM | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৯432432
  • আইপি কি আজকাল আর মাস্ক হচ্ছে ন গুরুতে?
  • PM | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:১৮432431
  • শেয়ার মার্কেট আজ ১০০০ পয়েন্ট পড়েছে। একদা শাইনিং চাড্ডিরা খুব গাল দিচ্ছে দেখ্লাম
  • o | 172.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:১২432430
  • আইটিসেল একটা বডিই কাউন্ট করছে হুইচ ইজ কোয়াইট অবভিয়াস!
  • অর্জুন | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১০:০০432429
  • @দ্রি  ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৮

    তাছাড়া আরেকটা ব্যাপার প্রমাণিত হল, কেজরিয়াল মোদীর থেকে আলাদা করে কিছু ভাল নয়। ওরও ধান্দা ভোট ব্যাঙ্ক।  

  • অর্জুন | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৮432428
  • সোনিয়া গান্ধীকে নিয়ে একটা জোক আছে। উনি তখন প্রথম রাজনীতিতে এসেছেন। আমেদাবাদ না কোথায় গেছেন বক্তৃতা দিতে। নোটে লিখে দেওয়া হয়েছে 'আপ সব ধূপ ম্যায় খড়ে হোকে জ্বল রেহে হ্যায়।' এদিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। সোনিয়া গান্ধীর সচিব এসে কানে কানে বলল 'বাস কিজিয়ে ম্যাডাম। বারিষ হো রাহা হ্যায়। বলিয়ে আপ সব বারিষ ম্যায়......' ঃ-)))))))))))

  • | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৩432427
  • *বডি
  • দ্রি | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৮432425
  • আসলে বিজেপির মত পার্টি পোলারাইজেশানই চায়। পোলারাইজড সময়ে অনেক মানুষ যারা গ্রে এরিয়ায় থাকেন তারা পক্ষ বেছে নেন। সেটা হলে স্ট্যাটিস্টিকালি বিজেপিরই লাভ। আর কেজরিওয়ালের চেষ্টা হল একটা মারামারির পর শান্তির গান গেয়ে একটু হাই গ্রাউন্ড নিয়ে নিলে যদি কিছুটা মাইলেজ পাওয়া যায়।

    সবারই নিজস্ব ক্যালকুলেশান আছে। ইন আ পারভার্স ওয়ে মারামারির বেনিফিট দুদলই তুলতে চায়।
  • অর্জুন | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৫432424
  • আতোজ আছেন?

  • দ্রি | 172.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪০432423
  • "অথচ কেজরিওয়াল এইসময়ে নিজের দলের লোক ও সমর্থক দের নিয়ে শান্তিবাহিনী তৈরী করে দাঙ্গা ঠেকিয়ে একটা কাজের মতন কাজ করতে পারতেন। রাজনৈতিকভাবে (এবং নৈতিকভাবেও) তাঁর অনেক লাভ হত। "

    কেজরিয়ালের দলের লোকের তো এই অবস্থা।

    এরাও তো পুরো ব্যাপারটায় পার্টিসিপেট করেছে। একা বিজেপিতে কি রক্ষে আছে?

    এই গেমটা যারা খেলল সবাই বুঝেছিল কি হতে চলেছে। শুধু সবাই ভেবেছে একবার হয়ে গেলে ফায়দাটা আমি তুলব। এখন দেখা যাক কে আসলে তোলে।
  • amit | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩০432422
  • নেহেরু -ইন্দিরা আর সোনিয়া রাহুলের ডিফারেন্স আমরা নাহয় যুক্তি দিয়ে দেখছি। ম্যাংগো পাবলিক কি তাই দেখছে ? এদের কাছে সবাই নেহেরু ফ্যামিলি র। এই যে রাহুল নিজে রাজনীতি তে থাকতে চাইছেন না, তেনাকে জোর করে নেতা বানানোর চেষ্টা হয়ে চলেছে প্রায় ১০-১৫ বছর ধরে, এতে কার লাভ হচ্ছে ?

    দেশে একটা ঠিক ঠাক বিরোধী দল বা জোট থাকলে আজকে এই NRC বা CAA নিয়ে মোদী শাহ এতটা বাড়াবাড়ি করতে সাহস ই পায়না। এখন এরা তো পুরো ২০-২০ ম্যাচ খেলছে ফাঁকা মাঠে।

    দেশে আম আদমি কি ভাবছে জানি না, আমি যেখানে আছি, ৮০-% ইন্ডিয়ান খুব খুশি যা হচ্ছে তাতে। আমেরিকা বা ইউরোপ এ তবুও বেশ কিছু ইন্ডিয়ান বিক্ষোভ দেখিয়েছে এম্বাসির সামনে। এখানে আমরা কয়েকজন একটা চেষ্টা করেছিলাম গত ১-২ হপ্তায়, ২০ টা লোক ও জোটাতে পারিনি। নর্থ বা সাউথ ইন্ডিয়ান ছেড়েই দ্যান, বাঙালিরা ৯০-% এখানে অন্ধ মোদী ভক্ত।
  • হুম | 162.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৫432421
  • গনেশের নিজের "দাঁত ভেঙে" তাই দিয়ে "লেখা" ইটসেলফ অ্যালিগরিকালি এই দিকেই সাজেস্ট করে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত