এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ২০:০৫31289
  • প্রত্যেকবার দক্ষিণাপনে ঢুকতে আমার দেরী হয়ে যায়,আর সব দোকান বন্ধ হয়ে যায়।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ২০:০৫31290
  • কুমুদি, সরি কেন, আমি তো যেতে পারবই না, এসকর্ট থাকবেনা, তুমি যাবে কিনা জিগালাম। ব্যাং, এয়ারপোর্টের থেকে মাইসোর যাবার পথে কোন শাড়ির দোকানটা পড়বে?
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২০:০৩31287
  • তবে একটি মেয়েকে এমসির সামনে দেখতাম। ইয়া লম্বা কোমর পর্যন্ত চুল, তার ওয়ান ফোর্থই পাকা। কেয়ারও করেনা। সেই চুল রোজ খুলে রেখে রেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। আমি রোজ পিছন থেকে দেখতাম। কি যে ভালো লাগত, প্রায় হহপাপ্রে হয় হয় আর কি।

    কিন্তু তারপর। একদিন সেই মেয়ের দেখি সব চুল কালো। আমার সব প্রেম ঘুচে গেল। ভালো জিনিস বেশিদিন থাকেনা। কি আর করা।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ২০:০৩31288
  • ব্যাং,কোত্থেকে কিনলে?
  • san | ০৩ আগস্ট ২০১২ ২০:০২31285
  • অক্ষদি আছো? তোমার কালকের পোস্ট পড়ে আমার ছোটবেলার জন্য দুঃখ উথলে উঠল। সবার মায়েরা সাজতে সাধাসাধি করে মেয়েকে। আমার মাবাবা? অল্পবয়সে সাজগোজ স্ট্রিক্টলি বারণ ছিল, অথচ কত ইচ্ছে করত। এখনও আমার বাড়ির লোকেরা আমি একটুও না সাজলেই খুশি হয়। বরেরা ঘরশত্রু হয় সবাই জানে, কিন্তু হায় মাবাবাও এরকম হয় সে কে খবর রাখে ঃ-(

    আমার আর কোনোদিন সাহস করে সাজগোজ করা হলইনা।
  • | ০৩ আগস্ট ২০১২ ২০:০২31286
  • আমার গুর্জরির সঙ্গে থাকতো কটেজ ইন্দাস্ট্রিজ,আর একটা জায়গা আমার খুব প্রিয় ছিলো,সেন্ট্রাল এভিনিউ র খাদি। কত একরঙা কাপড় কিনে পাঞ্জাবি/ কামিজ করিয়েছি তার ইয়ত্তা নেই।
    দক্ষিণাপনে অবশ্য পারলে রোজই যেতাম। একটু টাকা থাকলেই মাসির দোকানে দোসা আর কুলফি- এখন তো ওখানকার সেই সুদিন আর নেই। আগেকার ছোট ছোট টুকিটাকির দোকানগুলো ও আর নেই- বদলে একই ডিজাইনের সালোয়ারকামিজে ছয়লাপ। এরমধ্যেও মৃগনয়নী,লেপাক্ষি আগের মতই আছে- বরং অনেক বেড়েছে। গুর্জরি দেখকে কষ্ট হয়। যে ধরণের জামাকাপড় আগে স্টাইল স্টেটমেন্ট ছিলো, সেগুলো এখন খুবই কমন। কোলকাতায় ফ্যাবইন্ডিয়া জাতীয় দোকান এসে যাওয়ায় বানিয়ে নেবার হ্যাপা নেই।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ২০:০১31283
  • নীনাদি আজ আমারও একটা খুব সুন্দর কাঞ্জিভরম প্রাপ্তি হল। অফহোয়াইটের উপর লাল, কালো, সোনালী সুতোর কাজ। আর অফহোয়াইট বেসে জরির কল্কা। তার উপর লাল, কালো, সোনালি সুতোর কাজ। লোভে পড়ে কিনে ফেললাম কনের জন্য। তারপর মা বলল বিয়ের কনের শাড়িতে কালো সুতোর কাজ চলবে না। অম্নি বাবা আমাকে নিয়ে নিতে বলল শাড়িটা। আমিও নিয়ে নিলাম। ঃ-))
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ২০:০১31284
  • কুমুদি কালই তো লিখলাম। কানে দুল আর লম্বা চুলের ইচ্ছা ছিল, কিন্তু করতব্যের চাপে শখ আহ্লাদ আর মিটল কই। যখন বিপ্লব করতাম তখন ওসব অপসংস্কৃতি ছিল। বিপ্লব যখন শেষ হল, তখন হাপ চুল পেকে গেছে। সবই কপাল।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৯31282
  • সরি শ্রাবণী,পরশু প্রচুর কাজ।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৮31279
  • কাল থেকে নিজের অজানা দেখে নিজেই ঘাবড়ে যাচ্ছি, অথচ আমার কোন অহংকার নেই। ফুশিয়া রঙও জানি না।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৮31280
  • কেউ যখন জানতে চাইলেন না, তখন এমনিই বলি। আমার তো একটা সামাজিক কর্তব্য আছে।
    এটি আসলে ডাইনো বিষয়ক একটি অনুগল্প। কোথায় যেন পড়লাম।

    ডাইনোঃ কই গো এসো না।
    ডাইনোর বউঃ ধুর মুড নেই।

    এইভাবেই মহান ডাইনো সভ্যতার পতন হল। আর এই হল আমার গয়না বিষয়ক গোরু রচনা।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৮31281
  • ঈশান,হঠাৎ গয়না নিয়ে পড়লে কেন?তুমি কি দাড়িতে/নাকে/কানে কিছু পরতে চাও?বলো,লজ্জা কি!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৭31277
  • নীনাদি, তোমার শাড়ির খোঁজ পেয়েছি। ফুশিয়া রঙের। খুব সুন্দর। প্রসিদ্ধি সিল্ক, বানেরঘাটা রোড। ফটো তুলতে অ্যালাও করল না। ওদের ফোন নং ০৮০২৬৬৮৯৩৪৫। তুমি ফোনে কথা বলতে পারো।
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৭31278
  • কুমুদি, কখন যাব, অফিস চলছিল তো। পরশু সতীশ ট্যুরে যাবে, চিত্রাঙ্গদা বোধহয় পরশু, তুমি যাবে?
  • aka | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৬31276
  • যেন কারুর ফেসবুক অ্যাকাউন্ট নেই। হোঃ।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৪31275
  • আপনারা ভাবতে পারেন, এইসব জাঙ্ক গয়নার থেকে মুখ সরিয়ে, আসুন আমরা পরিবেশ বান্ধব হই। খোঁপায় গুঁজি করবী। বসন্তে পরি পলাশ। কিন্তু তাতেও বিপদ কম নয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ রীতিমতো নোটিস দিয়ে জানিয়েছেন পলাশের ডাল ভাঙা যাবেনা, ফুল তোলা যাবেনা। তুললে পুলিশে দেবেন কিনা অবশ্য বলেন নি।

    তাইলে কি উপায়? ঘাসফুল? উঁহু। সেও ভালো জিনিস না। ডাইনোসররা কিভাবে মরল জানেন তো? অন্য কিছু না, স্রেফ পোলেন অ্যালার্জি। মেসোজোয়িক বা ওই রকম কোনো যুগে ডাইনোরা যখন রাজত্ব করত, তখন কোথাও কোনো ফুল ছিলনা। মার্কেটে বিবর্তন হল, গাছে ধরল ফুল, আর হাঁচতে হাঁচতে ওই গামা পালোয়ানরা গুষ্টিশুদ্ধ ফৌত।

    ডাইনো পতনের এই গপ্পোটা অবশ্য আমার ছেলের থেকে শোনা। ঢপও দিতে পারে। কারণ অন্য আরেকটা আরও প্রাপ্তবয়স্ক কারণ শুনলাম। কেউ জানতে না চাইলে অবশ্য বলবনা।
  • stoic | ০৩ আগস্ট ২০১২ ১৯:৫৩31274
  • ভিজয় কুমার সিলভার জিতল। ঃ)
  • nina | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৯31273
  • ঝিকি জাঙ্ক গয়না কিনতে হলে দরিবায় যাও---এখন তো মেট্রো ও যায়--ঐ দামে অমন জিনিষ ভুভারতে কোথাও পাওয়া যাবেনা---কি জাঙ্ক কি রিয়েল!!
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৭31271
  • আমার জাঙ্ক গয়না কিনতে দারুন লাগে। এবার দিল্লীতে ডিএলফের অফিসে কিছু কাজ ছিল, সেটা সিপি তে, গিয়ে দেখলাম বসতে হবে, বরকে সেখানে বসিয়ে রেখে ছেলেকে বগলদাবা করে সোজা জনপথ, মনের সুখে জাঙ্ক গয়না কিনেছিলাম সেদিন!!
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৭31272
  • মেসোপটেমিয়া আর মায়া সভ্যতার পতনের কারন হল পোড়ামাটির পাত্র আর গয়না। মাটির নিচে জমে জমে জলনিকাশী ব্যবস্থাকে জ্যাম করে দিল। ব্যস। খেল খতম পয়সা হজম। একই কারণে শোভন সভ্যতারও নাকি পতন হবে। অনেকে অবশ্য কারণ হিসেবে প্লাস্টিকের কথাও বলেন। কিন্তু সে কারণ নিতান্তই অর্বাচীন।
  • nina | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৬31270
  • পাই
    মিহিকা নাম কোথায় পেলি রে ??!! আমি রিসেন্টলি শুনলাম আমার এক ছোট্ট বন্ধু মৌপিয়াসি তার ছোট্ট মেয়ের নাম রেখেছে--
    কুন্দন মানে তো খাঁটি সোনা----কুন্দন কিন্তু কোনো পাথর নয়।
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৫31269
  • শ্রাবণী,ফিলিম দেখতে গেছিলে?কবে যেন চিত্রাঙ্গদা(ঋতুপর্ণ ঘোষের)আছে।
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪৩31268
  • পোড়ামাটির গয়না কিন্তু পরিবেশ সহায়ক নয়। সাবধানে পরবেন। নইলে পুলুশে ধরবে।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ১৯:৪২31267
  • কুন্দন ওর নামের মতই সুন্দর ঃ)
    আমার এক সিনিয়রের নাম ছিল কুন্দন।
    কাল মিহিকা শুনে মনে পড়লো হিমিকা। এক বন্ধুর বন্ধুর নাম ছিল। আমার নামের খাতায় টুকে রেখেছিলাম। খাতাটা নেই আর। তাও মিহিকা টুকে রাখলাম। দুটোর মানে বোধহয় এক।

    এদিকে সকালে উঠে সিকির একটি পোস্টে সিকির জায়গায় ঝিকি পড়ে মনে হল আরেক ঘুম দিয়ে নেওয়া দরকার। তাই দিলাম। ৩ঃ৩৯ এর পোট ছিল।
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ১৯:৩৯31266
  • আমার গুর্জরি বললেই বারাখাম্বা রোডের কথা মনে পড়ে।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ১৯:৩৭31264
  • সেদিন খেয়াল করলাম, একটা জামা, যা এখনো মাঝেসাঝে পরি, সেটা ক্লাস এইটের ঃ)
  • ঝিকি | ০৩ আগস্ট ২০১২ ১৯:৩৭31265
  • কুন্দনের গয়না তো দারুন জিনিস, আমর দরুন লাগে। যদিও সবচেয়ে প্রিয় সেটটা দিল্লীতে পিজি থাকাকালীন চোর বাড়ীর অন্যান্য জিনিসের সাথে চুরি করে নিয়ে গেছিল!
    মাটির গয়না ঠিকঠাক জমে নি কোনদিন, আমি আমার বেশীরভাগ জীবনটা ছোট সোনার ট্যাব পরে কাটিয়ে দিলাম।
    !
  • শ্রাবণী | ০৩ আগস্ট ২০১২ ১৯:৩২31263
  • ওহ, গুর্জরী তে কিনে বা না কিনে, ডলি রায়ের চায়ের দোকানে চা স্যান্ডউইচ খেয়ে আড্ডা, তারপরে আবার সিঁড়িতে বসে, এখনো দক্ষিণাপন গেলে সিঁড়ির দিকে তাকালে গলার কাছটা কেমন করে!:(
    দোতলায় একটা দোকান ছিল, কোল্ড ড্রিঙ্কস খেলে নানারকমের হজমি ভরা একটা ট্রে রাখত, আমরা সেখান থেকে মুঠো মুঠো নানা গুলি নিয়ে নিতাম!
    পার্ক সার্কাসে এক দর্জি ভাইয়া ছিল, গুর্জরীর কাপড় থেকে যা সুন্দর সুন্দর কুর্তা বানিয়ে দিত, নানা নতুন ধরণের, একবার গড়িয়াহাটে এক মা মেয়ে পিছু পিছু দৌড়ে এসে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে কুর্তা ডিজাইন দেখেছিল!
    সেইসব জামাকাপড় কতদিন হাতে ধরে কাউকে দিতে পারিনি! ভাইয়ার কাছে মাঝে মাঝে যেতাম, বছর দুয়েক যাইনি। আমাদের কয়েকজনকে চিনে রেখে দিয়েছে, তখন মাপ দিতেও হতনা।
    সেদিনে ওখান দিয়ে যেতে গিয়ে দেখলাম, একই আছে শুধু চুলগুলো পেকে গেছে, তবে দোকানটা এখন একটু ভালো হয়েছে!
  • kumu | ০৩ আগস্ট ২০১২ ১৯:১৭31262
  • গুর্জরি খুব ভাল-দেখতে ও ব্যবহার কর্তে।

    পোড়ামাটির গয়না সুন্দর দেখতে,তবে সব সাজই মাত্রাজ্ঞান ও ক্যারি করার ওপর ডিপেন করে।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ১৯:১০31261
  • আরে শ্রাবণী, আমিও কলেজ লাইফ, ইউনি লাইফ গুর্জরি দিয়ে চালালাম। কি সুন্দর সব কাজ করা হত! আর প্রচণ্ড টেঁকসই। এখনও কয়েকটা রাখা আছে।

    একটা সময় লোকে খুব কুন্দনের গয়না পরত। এখন আর পরেনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত