এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ০৩ আগস্ট ২০১২ ১০:৫২30960
  • আমি কোলকাতায় থাকিনা। বাড়ি ফিরব কালকে, কিন্তু ফিরতে ফিরতে ১২টা বেজে যায়, তখন গেলে কি কাজ হয়?
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:৫০30959
  • এক্সচেঞ্জ অনুযায়ী ব্যবহার খুব বদলে যায়, আজ পর্যন্ত সবচেয়ে খারাপ ব্যবহার পেয়েছি কামারহাটি তে, সবচেয়ে ভালো বাগবাজার এ
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৯30957
  • ফোন এর কমপ্লেন আজকাল কিন্তু ফোন এ দকেত নিয়েই সরিয়ে দেয়
    তবে ব্রডব্যান্ড এর অভিজ্ঞতা ভালো না, এক্ষ্চেন্জ এর উপর নির্ভর করে
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৯30958
  • আসলে ক্যাব এ লোকে ভয় পাচ্ছে, যেতে হবে হাইওয়ে দিয়ে। আর এসময় চেনা গাড়ীদের পাচ্ছিনা। বিয়ের দিন।ঃ(
  • | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৮30956
  • হ্যাঁ টেলিফোন এক্সচেঞ্জ র লোকেদের ই হেল্প করার কথা গান্ধী।
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৭30954
  • গান্ধী, তুমি কি কর জানিনা, কিন্তু কাল যদি ছুটি থাকে তাহলে সোজা exchange এ গিয়ে কথা বলো

    বিল এর পিছনে escalation প্রসেস থাকে, তবে সেগুলো করে কতটা কাজ হয় জানিনা
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৭30955
  • আমার বিএসেনেল মোবাইল থেকে করা গেলো। নাম্বার টা ঠিক।
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৬30953
  • ওহ! বোধায় মোবাইল থেকেও করা যায়।
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৫30950
  • গান্ধী,
    যে কোনো ল্যান্ড থেকে কমপ্লেন করো প্রথমে। মনে হয় ১৯৮ নাম্বার। টোল ফ্রী। ডকেট নাম্বার টা নিয়ে নাও। সাধারনতঃ এক দুদিনেই কাজ তো হয়ে যায়। এতদিন ডেড? নইলে তোমাদের ওখানকার হেড কোয়াটারে যোগাযোগ করো। ফোনেও ভালো রেসপন্স করে আজকাল।
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৫30951
  • আমিও সাজতে পারিনা :(

    কেউ সাজিয়ে দিলে (যেটা পারতপক্ষে রাজি হইনা) সেটা বজায় রাখতেও চাপ লাগে :(
  • গান্ধী | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৫30952
  • এক্সচেন্জে যাওয়া সম্ভব নয়, কারণ মা যেতে পারবে না। ফোন করলেই বলে আজই সারিয়ে দেব

    এদিকে ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন সবেরই বিল আসবে।
  • de | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৪30949
  • কিকির সাথে হাত মিলিয়ে যাই -- আম্মো মোটে সাজতে পারিনা, ঐজন্য চেষ্টাও করিনা! তবে আমার মেয়ে মাঝেসাঝে আমায় ধরেবেঁধে সাজায়, বেশ গিনিপিগের মতো লাগে তখন।

    কিন্তু কিকি, বৈঁচিগ্রামে (নামটা কি সুন্দর) গাড়ি যায় না? একটা এসি ক্যাব বুক করে চলে যাও -- সাজগোজ নষ্ট হবে না!
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৪৩30948
  • আর যেন কি বলার ছেলো!

    ও বেঙী কেবল প্রিয় দিদি এসব, আরো কে যেন বল্লো, এমন ভাবে বলছে, দিদিরা কি সিগনাল পাঠাতো জিগাতে ইচ্ছে যায়।

    সেদিন অক্ষ ও এমন কিছু বলছিলো, আর আমি ভেবেটেবে বুড়ো বয়সে কেমন ঘেঁটে যাচ্ছি।

    মানে হয়েছিলো কি, সে তখন প্রেসিডেন্সি গাইডের জন্য গেসলুম। তো আমার পার্টনার যে মেয়েটি ছিলো সে একটু ভীত টাইপ। তো হার্ট ব্লক হলে না কি যেন! কৃত্রিম শ্বাস দেওয়ার প্রসেস টা দেখানোর ছিলো। তো একটা তো দু হাতের তেলো দিয়ে হার্ট কে দাবানো, আর একটা ছিলো মাউথ টু মাউথ। কি গেরো! মেয়েটা বললো( ও আমাদের গ্রুপের নয়, ওখানেই আলাপ) তুমি মাউথ টু মাউথ করবে। তো সেসময় আমরা একটু ভেব্লু টাইপ ছিলাম। মুখের মধ্যে বাতাস পুরে সেটা হাল্কা করে তার ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে দিয়ে দিলাম। তো মেয়েটা পুরো কেঁপে গেলো। ক্ষী চাপ!
  • | ০৩ আগস্ট ২০১২ ১০:৪১30947
  • হ্যাঁ, এটা আমি ও বলবো। তোমার খানিক টা অন্ততঃ সাজা উচিত কিকি।ঃ))
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:৩৯30946
  • গান্ধী, এক্সচেঞ্জ কি বলছে?
  • j | ০৩ আগস্ট ২০১২ ১০:৩৮30945
  • বৈঁচিগ্রাম - বড় ভাল জায়গা

    কবে যে আবার যাব ... আদৌ এ জনমে ই হবে কি না কে জানে !
  • গান্ধী | ০৩ আগস্ট ২০১২ ১০:৩৭30944
  • বিএসএনএল ল্যান্ড লাইন ২০দিন ধরে ডেড। ঠিক করছেনা। এই অবস্থায় কোথায় কমপ্লেন করব?
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:৩৬30943
  • এদিকে আজ ছোট মাসীর মেয়ের বিয়ে। সেই বৈঁচীগ্রামে যেতে হবে। তাও ছানা স্কুল থেকে আসার পর। ওদিকে ভাইয়ের ছানা ও স্কুলে গেছে। কাজেই দুই ছানা আর দুই মা যাবো সেই বিকেলে। ভগা জানে কটায় পৌঁছাবো। মিনা কালকেই ফোন করে জিগালো, দিদি গিয়ে সাজবে? না সেজেই যাবে? বেচারী কচি মেয়ে, তায় সাজতে ভালোবাসে তারপর সাজতেও জানে আর মানায় ও তাকে। রাগ গিলে বললাম, যা পরার পরেই যাবো, গিয়ে চেঞ্জ হবার সময়, ইচ্ছে কোনোটাই থাকবে না। এদিকে ঐসময় ট্রেনে যে অবস্থায় যাবো ভাবলেই কেঁদে ফেলতে ইচ্চে করে। তারপর দুটো যুযূধান ইন্স্ট্রুমেন্ট নিয়ে ল্যাজে গোবরে হতে হতে যেতে হবে।ঃ(

    মা আর মিনা সেখানে না থাকলে ড্যাং ডেঙিয়ে যাহোক কিছু গলিয়ে দৌড়ানো যেত।

    আর আমার ছেলেটা ধুতি পরতে ভালোবাসে, কেবল ধুতি নামটাই ভুলে যায়। কিসব অদ্ভুত কথা দিয়ে বোঝায়, যা কেবল আমি ই বুঝি।
  • Sibu | ০৩ আগস্ট ২০১২ ১০:৩৪30942
  • দু, নেটে এইটে পেলাম।

    http://en.wikipedia.org/wiki/Marfa,_Texas

    তাঁতের শাড়ি দিয়ে টেবিলক্লথ করতে খুব ভাল। তলায় একটা সাদা কাপড় পেতে নিতে হয় অবিশ্যি।
  • | ০৩ আগস্ট ২০১২ ১০:৩১30941
  • কিন্তু মেয়ে দের ও কম বেশী গোঁফ থাকে ব্যাঙ? একটু চেষ্টা করলেই তোর গোঁফ কে মানুষ করতে পারতিস।
  • kiki | ০৩ আগস্ট ২০১২ ১০:২৮30939
  • বাপরে! ক্ষি ভাট! এদিকে আমিও না কয়ে কিছু যেতে পারিনা, তালে হয়তো দল থেকে বাদ হয়ে যাবো এমনি ভয়ে।

    প্রচুর কিছু বলার আছে, কাজেই মনে থাগলে হয়। আমি কিন্তু ট্রাডিশনাল তাঁতের শাড়ী, এলো খোঁপা আর টিপ পরা মেয়েদের দারুন দেখতে লাগে, কিম্বা লম্বা বেনী। কি স্নিগ্দ্ধ যে লাগে! আর আমার নিজের ও তাঁতের শাড়ী ই ভাল্লাগে, তাই যে কটা আছে বেশী ই তাই। আমার শ্বশুর বাড়ীর নিয়ম ই ছিলো আত্মীয় বাড়ীতে তাঁতের শাড়ী ই পরে যেতে হবে আর সে আমার ভারী পছন্দই ছিলো। কিন্তু দুর্জনে বলে যে আমাকে তাঁত মানায় না, যদিও পাত্তা দিই না। আর আমি যে কটা বিয়ে বাড়ী গেলুম (খুব ই কম) কোথাও নেটের শাড়ী দেখি নাই।

    আর কত রকম দুঃখু হয় রে! আমায় সাজি না বলে কিসব শুনতে হয়। বোঝাতেই পারিনা, জিনিসটা আমি জানিনা, কাজেই সাজলে সেটা চক্ষুপিড়াদায়ক হয়ে উঠবে। এদিকে সাজার কন্সেপ্ট ও কেমন ক্লিয়ার নয় বলে কি বিপাকে, বুধবার এক জম্মদিনের পার্টি তে গেলাম। সে এক হৈ হৈ রৈ রৈ পার্টি। লোকে কিসব ভারী শাড়ী আর ভারী গয়নায় শোভিত। আর আমি কিনা গেলাম জিন্স আর একটা সাদা লং টপ পরে। কানে দুটো ছোট দুল। এদিকে আমার বোধায় কানের ফুটো বুজে যাচ্ছে, একটা দুল ঠেলে গাঁথতে হলো প্রায়, কি ব্যাথা এখন ও। ব্যস! লোকজন কি খচে গেলো। কোন কারন ই খুঁজে পেলাম্না। তবু বাড়ীর বিভীষন টা নেই। তিনি থাকলে নিগ্ঘাত শুনতে হতো সব সময় নিজেকে আলাদা দেখাতে চাই।ঃ(
  • | ০৩ আগস্ট ২০১২ ১০:২৮30940
  • কেসি অত আফটার শেভ পায় কোথা থেকে? সব বৌ দেয় প্রত্যয় হয় না। তবে কী......
  • | ০৩ আগস্ট ২০১২ ১০:২৬30938
  • যে সব বোন আর দিদি রা আমাকে ধন্যবাদ/মিষ্টি পঠিয়েছে তাদের থ্যাঙ্কু। ঃ))

    যারা যারা কিছু পাঠায় নি তাদের কেউ নোট করে নিয়েছি ঃ((

    পিপি,বাদ গেছে। তাই ওকে চার পিস সূয্যি মোদকের জলভরা, এক বাটি মাংসের ঘুঘনি আর প্রচুর তালফুলুরি পাঠালাম।
  • Du | ০৩ আগস্ট ২০১২ ১০:২৫30937
  • না তো। শিবুদা, এমনি দিনে তুলতে দেয় অবিশ্যি। আমাদের ফিল্মে তোলা ছবি আছে স্ক্যান করে উঠতে পারলে দেবো।
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:২১30935
  • বাহ !!
  • Sibu | ০৩ আগস্ট ২০১২ ১০:২১30936
  • দাড়ির ওপর আফটারশেভ অনেকটা এয়ার-কন্ডিশনারের কাজ করে।
  • Sibu | ০৩ আগস্ট ২০১২ ১০:২০30934
  • ক্যামেরা না নিতে দিলে আর কি করা।

    দু, তুমি কখনো মার্ফা গেছ? আজকে এনপিআরে শুনছিলাম ওদের আর্ট কমিউনিটির কথা।
  • মিলা | ০৩ আগস্ট ২০১২ ১০:১৯30933
  • দাড়ির উপর আফটার সেভ লাগালে কি কন্ডিশনার এর কাজ করে?
  • Du | ০৩ আগস্ট ২০১২ ১০:১৭30932
  • শিবুদা, Taos এ ক্যামেরা নিয়ে যেতে দ্যায় না সেই উৎসবের দিন। ওরা মনে করে আত্মারাসেদিন আসে। ছবি তোলা বারণ। এতে দুঃখিত স্মাইলী দিতেও মন চাইলো না, কারন সেরকম একটা পাহাড়( যারা কিনা নেটিভ অ্যামেরিকানদের দেবতাও বটে) ঘেরা পুরোনো পৃথিবী আগুনের আলোয় যখন জীবন্ত হয়ে ওঠে, তখন ক্যামেরা ? নাঃ, মনে করে নিয়ে আসাই ভালো।
  • Sibu | ০৩ আগস্ট ২০১২ ১০:১৬30931
  • আফটারশেভ আমারো খুব পছন্দ। অবশ্য আমি শেভ করি না। কিন্তু কে বলেছে দাড়ির ওপরে আফটারশেভ মাখা যাবে না।

    প্রতিবেশী শেভ করার পর আমি আফটারশেভ মাখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত