এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০৮:৪২30900
  • উফ্ফ একদিন একটু তাড়াতাড়ি ঘুমাতে গেছি, আর এরা কত কিছু নিয়ে ভাটিয়ে রেখেছে, আমাকে ফোড়ন কাটতে না দিয়ে!
    পিপি,
    আমরা যখন প্রাইমারিতে পড়তুম, তখন আমাদের স্কুলেও টিচার্স ডের দিন দিদিমণিদের পড়ানো থেকে অব্যহতি দিয়ে উঁচু ক্লাসের দিদিরা আমাদের পড়াতে আসত। বলাই বাহুল্য, আমরাও একটু দুরুদুরুবক্ষে অপেক্ষা করতাম, কোন দিদি কোন ক্লাসে যাবে। প্রায় সবারই একজন -দুইজন করে রোলমডেল দিদি ছিল ক্লাস নাইন টেনে। ব্যাকুল হৃদয়ে অপেক্ষা করতাম তারা কখন আমাদের ক্লাস নিতে ঢুকে আমাদের ধন্য করবে।
    যেই আমরা সেকেন্ডারিতে গেলাম উঁচু ক্লাসের দিদিদের পড়ানোর ভালো নিয়মটা কেমন করে যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। মানে আমরা আর প্রাইমারির মেয়েদের পড়ানোর সুযোগ পেলাম না। তখন আমাদের মধ্যে একটা রেষারেষি শুরু হল। কোন ক্লাস নিজেদের ক্লাসঘর সবচেয়ে সুন্দর করে সাজাতে পারবে, কোন ক্লাস সবচেয়ে সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করে দিদিমণিদের দেখতে পারবে। আর দিদিমণিরাও এক ক্লাস থেকে আরেক ক্লাস ঘুরে বেড়াতেন প্রোগ্রাম দেখতে, ক্লাস সাজানো দেখতে। টিফিনের পরে বড় হলে সবাই মিলে বড় একটা অনুষ্ঠান করে দিদিমণিদের দেখানো হত। কিন্তু টিফিনের আগে অব্দি সব ক্লাসেই ছোট একটা অনুষ্ঠান।

    অভ্যু,
    টই পড়ে জানলাম, তুই আমাকে মোটেই পছন্দ করিস না। জেনে খুব মনখারাপ হল।

    আকা,
    দুঃখ পাস নি। কলেজে পড়ার সময়ে আমিও জানতাম ন চাম্বালামা কাকে বলে। পরে যাদপ্পুরে পড়া বালিগঞ্জে থাকা কতগ্গুলো বন্ধু আমাকে নিয়ে কী খিল্লিটাই না করল চাম্বালামার নাম শুনি নি বলে। তাদের কী করে বোঝাই, ক্যান্টিনে সকাল থেকে আড্ডা দিয়ে, ক্লাস কেটে নিউএম্পায়ার, লাইটহাউস, চ্যাপলিন করে এতই মন ভরে যেত যে কলেজে পড়ার সময়ে চাম্বালামার নামঠিকানা না জানার জন্য মনে কোনো দুঃখুই নাই। আর আমাদের হাতিবাগানে ভাইদার দোকান ছিল কী করতে!
  • sp | ০৩ আগস্ট ২০১২ ০৮:৩৩30899
  • একটু আশার আলো, অনেকেই দেখেছেন হয়ত তবুও দিলামঃ
    http://www.anandabazar.com/3bus1.html
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৮:১৭30898
  • শিম্পাঞ্জি ! আরিব্বাস।
    আমার ঘরে এখন জমতে শুরু করেছে প্যাঁচারা। চমৎকার সব প্যাঁচারা !
  • kc | ০৩ আগস্ট ২০১২ ০৮:০০30897
  • মানুষের কোয়ালিটিও খারাপ হয়ে গেছে। এখন ঘামের রংও কালো হয়ে গেছে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৭:৫৫30896
  • তবে চাম্বালামার পুরোনো কোয়ালিটি আর নেই- রুপোর গয়না দুদিনেই কুষ্টি কালো হয়ে যায়ঃ(
  • kc | ০৩ আগস্ট ২০১২ ০৭:৩৬30895
  • বাঃ!! চাম্বালামা আর নাহুমস দুটোই জানি। অনেক কিছুই জানি দেখছি।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০৭:৩৩30893
  • সেকি আমি জীবনে দেখিনি। এবারে দেখতেই হবে।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৭:৩২30892
  • ও স্যানকে। নির্ঘাত স্পেস-টাইম কন্টিনুয়ামে ফাটল ধরেছে, কেননা এই রং-বেরংএর ধুতি পরা, গামছা গলায় বর আমি দেখেছি, বুলাদি না জানলেও ঃ-))
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৭:৩০30891
  • না আউটডেটেড ;-)

    চম্বালামা নিউমার্কেটে তিব্বতী গয়না, ফ্যাশন জুয়েলারির দোকান। খুব পুরোন দোকান।

    নাহোমস কেক পেস্ট্রী, প্যাটির দোকান। এটাও বহু পুরোনো ইহুদি দোকান।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৭:২৯30890
  • চাম্বালামা হলো কিউরিও প্লাস গয়নার দোকান।পাথর আর অন্যান্য ধাতুর গয়না পাওয়া যায়।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০৭:২৮30889
  • মাক্কালি এগুলো কি জানি না। মানে ঐ চাম্বালামা এটসেট্রা। আমি কি ব্যাকডেটেড?
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৭:২৫30887
  • দেশে থাকতে নিউমার্কেট চত্বরে গেলেই আমাকে দুটো জায়গাতে যেতেই হবে। একটা নাহোমস আরেকটা চম্বালামা। তখন পয়সা ছিলনা, খালি দেখতাম। এখনো দেশে গেলে দেখতেই যাই। কিম্বা অন্য কাউকে গিফট করতে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৭:২৫30888
  • এই আমোদ প্রমোদ কখন করে? কোথায় করে? ভিলেজে সকলের কি আলাদা আলাদা ঘর?
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৭:২৩30886
  • বুলাদি খুশি হবেন। সবধানে আমোদ আহ্লাদ করছে ছেলেপিলেরা।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০৭:২১30885
  • Olympics committee provide 100,000 condoms to every Olympic village. In Vancouver 2010, 7000 athletes finished them within twelve days.
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৭:১৪30884
  • আহা "বউ কে দেখি " হবা।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৭:১২30883
  • বুকে দেখি পায়ে বুট!!!
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৭:০৭30882
  • জান্ক সাজগোজ দিব্বি লাগে কিন্তু দেখতে :)।
    কতরকম মেটাল-অক্সিদায়জ-সেমি প্রেশাস স্টোন বাআআপ রে !
    দুনিয়ার যত এবরিজিন, কেল্টিক, পাগান সাইন স্স্সব মিলেমিশে ঝাম্পু কেস পুরো। বুকে দেখি পায়ে বুট, কানে দুরকম পাথর, গলায় মাটি -পাথর- তামার কয়েল- কাঠের শিম্পাঞ্জি কি নেই !! হরেক্রকম্বাজিবারুদের্কারখানা !!!
  • পেপে | ০৩ আগস্ট ২০১২ ০৬:৫৯30881
  • পাই এর সাথে আমার খুব মিল সাজসজ্জা নিয়ে ঃ)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৬:৫৫30880
  • চশমার পাশে কদমফুল --- হা হা হা হাহা হা সত্যি পুরো জোকার লাগে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০৬:৫২30879
  • না সাজতে সাজতে এই অবস্থা দাঁড়িয়েছে যে চোখে কাজল লাগালে ছেলে বলে, মামা আজকে কালি লাগিয়েছো,তোমাকে সুন্দর দেখাচ্ছে!!
    তবে দুঃখ হয়, টাক পড়ে যাবার আগে যখন একমাথা চুল ছিলো, তখন কেন একবার বড় চুলে খোঁপা বেঁধে দেখলাম নাঃ)
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৬:৫১30878
  • আমার কেস উল্তো। একসময় মা যখন একটু সাজগোজের জন্য সাধ্যসাধনা করতো, তখন যোগিনী টাইপ হয়ে কাটিয়ে দিলুম, কিম্বা ওরকম ছিলুম বলেই মা উল্টো চাপ দিতো, আর বুড়ো বয়সে এসে আমার যত জাঙ্ক সাজগোজের শখ চাপলো। আর এখনো মা হা হুতাশ করে তাতে। কোথায় একটা সোনার দুল, সোনার হার, সোনার চুড়ি, নোয়া,ছিমছাম সাজবো, তা নয় ... মা এখন পারলেই এসব জঞ্জাল সব ঝেঁটিয়ে বিদেয় করে !
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪৭30877
  • কাচপোকার টিপ পরার খুব শখ ছিল। বইয়ে পড়ে টড়ে। কিন্তু পরা টরার আর সুযোগ হল কই ?
  • | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪৬30874
  • সিঁদুরদানির লম্বা পাতের মত অংশটা দিয়ে চুলের মাঝখানে লম্বা করে টেনে দিলেই একটা অতি সরু লম্বা লাইন হয়ে যেত। মার অনুপস্থিতিতে কতবার ঐ দিয়ে চুলের মধ্যে ট্রাই দিয়েছি;)
    আর টিপ পরানোর এবং পরার জন্যে আমি বন্ধুমহলে বিখ্যাত ছিলাম। বিরাট বড় টিপ পরতাম,বা লাইনার দিয়ে নানা বিমূর্ত রেখাচিত্র। বন্ধুদেরকেও ফরমাশ মতো লাগিয়ে দিতাম।
    এখন টিপের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪৬30875
  • তবে বরেদের প্রাচীন সাজুগুজু হারিয়ে যাবার দুক্ষু নিয়ে এত কথা যখন হল, তখন বলেই ফেলি, একটা জিনিস বিলুপ্ত হলে সত্যি খুশি হব। টোপর। ওরকম জোকার টুপি, আর অরো তো আরো, ঐ চোখের চশমার পাশে ঝুলন্ত দুইখান কদম্বফুল ... হাস্যকর বল্লেও অতি কম বলা হয়।
    আর হ্যাঁ, ঐ নীল, লাল ধুতিতে কয়েকজন বরকে মনে পড়লো, দিব্বি মানিয়েছিল। কেবল সাদা ধুতি, লাল বেনারসী, নয়তো তারপরের সেই ট্রেণ্ড, সবুজ পার রানী বেনারসী, সেও বেশ বোরিং।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪৬30876
  • এই বাজারে একটা ডিক্লে দিয়ে দি। তৈত্তিরীয় সংহিতার তিত্তির একজন মুনি। আর তৈত্তিরীয় উপনিষদের তিত্তির কিন্তু ওই তিত্তির পাখি-বৈশম্পায়ন এদের নিয়ে একটা মিথ। দুটো আলাদা। অনেকে পিছিয়ে এসে পড়ে (সম্ভাবনা নেই) বিভ্রান্ত হতে পারেন তাই বলে দিলুম।

    ভিবি : বেশ, টই খুলতে হবে তাইলে একটা।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪২30872
  • হ্যাঁ একটা সময় ক্ষুদ্রাতিক্ষুদ্র কানের দুল আর ততোধিক ক্ষুদ্র টিপ খুব চলত। আমিও পরেছি। যখন মা'র শাসনে ছিলাম টিপ, ফ্যাশন জুয়েলারি এসবের শখ ছিল আর মা একদম পছন্দ করতনা। প্রচুর ব্যাঁকা ব্যাঁকা কথা শোনাত। এখন যখন যা খুশি করতে পারি, কিছুই করিনা। ইচ্ছেও করেনা।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪২30873
  • একক, থ্যাংকস। শুনুন, একটা টই খুলুন নানা সংহিতা, যজু শতপথ এইসব নিয়ে। আগেও ছিলো, তবে তখন মূল ঋকগুলো তুলে তুলে দেওয়া হতো আর টুকরো টুকরো আলোচনা হতো। আবার খুলুন, শুক্ল কৃষ্ণ এইসব নিয়ে নতুন করে আলোচনার জন্য।
  • pipi | ০৩ আগস্ট ২০১২ ০৬:৪১30871
  • চুলের কাঁটা দিয়ে টিপ আমিও পরতাম। আর ঐ গোলাপী লিপস্টিকের টিপ সেও পরানো হত (এটা ম্যাগোর লিস্টিতে যাবে)। তবে খুব ভালো লাগত সিঙ্গার কুমকুমের গন্ধ।
    কেউ কাচপোকার টিপ পরতে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত