এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৪:৫১30840
  • অভ্যু, শৃন্বন্তু বিশ্বে শুনলাম, খুব ভালো লাগলো। এটা ইংরেজী মহাভারতেও শুনেছি শর্মিলার গলায়। দুটো ই অসাধারণ।
    এই পুরানো ঔপনিষদিক গানগুলো সম্পর্কে আমার একটা খুব অবাক লাগা আছে সুর নিয়ে। তখন তো স্বরলিপি ছিলো না, তাহলে সুর সম্পর্কে কী করে ঐক্যমত্য হলো? কোনো বিশেষ সম্প্রদায় কি সুরসমেত গুরু শিষ্য পরম্পরায় রেখে গেছেন? নাকি নবজাগরণের সময় যারা গেয়েছেন নিজের সুরে, সেই টাই পরে সবাই অনুসরণ করেছেন?
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৪:৪৫30839
  • আগে তো লিকুইড বিন্দি পড়ার ও চল ছিল। আজকাল আর দেখিনা। আমার এক বান্ধবী পরতো। আর বারবার বা হাতের উল্টোপিঠ দিয়ে চুল সামলাতে সামলাতে সেই কাস্তমায়স্দ টিপ ঘেঁটে গিয়ে দৃশ্যের জন্ম দিত।
    সব কিছু ব্লান্ট হয়ে যাচ্ছে আজকাল। কেমন একটা ইউনিসেক্স মেট্রো রেলের টানেলে ঢুকে পরেছে মধ্যবিত্ত বাঙালির ফ্যাশন সেন্স। নতুন যুগের কবিরা কোত্থেকে উপমা খুঁজবেন কে জানে।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:৪১30838
  • একক, নীলিমা সেনকে নিয়ে একটা টই খুলেছিলাম বহুদিন আগে।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩৯30837
  • শহর থেকে শহরের মতো একটা টই খুলব - ক্যাসেট থেকে ক্যাসেটে - গান সংগ্রহের গল্প :)
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩৭30836
  • এটা আবার রবীন্দ্রসঙ্গীতই নয় - দাদু আত্মীকরণ করেছেন http://www.stat.uga.edu/~amandal/personal/sr.mp3
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩৬30835
  • টিপের ব্যাপারে একটু বলি। খুব ছোটোবেলা টিপ পরতাম, এই ক্লাস থ্রী অবধি। তখন অন্য যারা পরতো তাদের দেখাদেখি দুই ভুরুর মাঝে টিপ পরতাম, ঐ সোয়েটের রেডিমেড টিপ, পাতায় আটকানো থাক্তো, আঠাওলা। কখনো কুমুকুমের টিপ, সেটাও ঐ দুই ভুরুর মাঝখানে।
    তো, ঐ দুই ভুরুর মাঝে টিপ ছিলো ফ্যাশন, কিন্তু ঠাকুমা কেবল কইতো নাকের উপরে টিপ পরিস কেন? ঃ-) ওনার আমলের দৃষ্টিতে অত নিচে টিপ পরা ছিলো নাকের উপরে টিপ পরা, কারণ নাকের রিজ শেষ হচ্ছে ঐ প্রায় ওখানেই।
    পরে ভেবে দেখেছি, আরেক্টু উপরে পরলেই ব্যাপার বেশ সিমেট্রিক হয়। কপালটির মাঝে একটা বেশ ভালো পজিশন হয় টিপের। (মনে হয় রায়মশায় এই কারণেই বলতেন, ক্যামেরায় ধরতে গেলে কপালের মাঝখানে টিপই ভালো আসবে, দুই ভুরুর মাঝে টিপ একেবারে নাকের উপরে কেস হয়ে যাবে ঃ-) )
    তারপরে তো টিপ ফিপ দুল ফুল নখপালিশ ঠোটপালিশ সব বাদ্দিয়ে জৈনধম্মো নিলাম। ঃ-)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩৪30834
  • আমারও নীলিমা সেন বেশি প্রিয়। গায়কি আর উচ্চারণ। চিত্রলেখার গায়কি ভালো।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩৩30833
  • এক বাংলাদেশী শিল্পী - কে জানে কেন কেউ এনার গান শোনে না http://www.stat.uga.edu/~amandal/personal/sk.mp3
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৪:৩১30832
  • অভ্যুদেব, ল্যাব থেকে এখন শোনার উপায় নাই ঃ(
    তবে cc থেকে গেসাচ্ছি, চি চৌ ঃ)
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৯30831
  • তার আগে বলতে হবে কোনটা সবচেয়ে ভালো? আমার পছন্দ নীলিমা সেন। পাই হয়তো CC.mp3 বলবে :)
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৭30830
  • মিশনের ছেলেরা মনে হয় ধুতি পরা একেবারে মাস্ট করে শিখে ফ্যালে। ঃ-)
  • siki | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৬30827
  • গুন্নাইট। কাল আবার ছুটি।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৬30828
  • তাহলে এখন যাঁরা পরেন না তাঁরাই বলতে পার্বেন কেন।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৬30829
  • ওঃ অভ্যু, গান বড়ো ভালো লাগলো। রাঙা উত্তরীয়ের একটা অর্থ পাওয়া গেল।
    আরো গান দাও।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:২৪30826
  • আমাদের আগের ব্যাচ, তখন বিটু, একদিন ঠিক করল সবাই ক্লাসে ধুতি পাঞ্জাবি পরে আসবে (কোনো কারণ ছাড়াই) - এমনকি ডে স্কলারগুলো পর্যন্ত ধুতি পরে এলো (আই এস আইয়ের নিজেদের বাস থাকে, ভিড়ের সমস্যা নেই) - ডীন শুদ্ধ সবাই হাঁ :)
  • | ০৩ আগস্ট ২০১২ ০৪:২২30825
  • একক, চুলের সঙ্গে সম্পর্ক টা ঠিক মানা গেল না। আমার দিদা,ঠাকুমারা বেশি বয়সেও বুটুরি খোঁপার সঙ্গেও ওভাবেই কপালের মাঝখানে টিপ পড়তেন। এবং তাদের দিব্যি দেখাতো।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:২১30823
  • আমাদের ব্যাচে দ্রোণদেব ধুতির উপর অ্যাপ্রণ পরে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করত।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৪:২১30824
  • এখন সবচে বেশি ধুতি পাঞ্জাবী পরে বোধহয় একেবারে কুচোকাচারা।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৪:২০30821
  • কিন্তু লুঙ্গি পরার চল তো গেল না ঃ(

    বাড়িতে পাজামা পাঞ্জাবীর চল তো এখনো আছে। ধুতি পাঞ্জাবী বাড়িতে বা কোন অকেশন ছাড়া পড়তে তো প্রায় দেখিইনি, ছোটবেলাতেও।
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০৪:১৮30818
  • আমাদের সময় ফিসিক্সের এক ছেলে কলেজে ধুতি পরে আসত। প্রেসি। অনেকেই চিনবেন হয়তো।
  • Abhyu | ০৩ আগস্ট ২০১২ ০৪:১৮30819
  • ধুতি আমার খুব পছন্দ। এই তো আগের বছরই, আমার ভাই নরেন্দ্রপুরে পড়তে যাবে বলে ধুতি পরতে শিখিয়ে এলাম। এখানেও পুজোর সময় দু চারজনকে হেল্প করে থাকি। (নিজে পরি না, কাচানো হেব্বি হ্যাঙ্গাম।)
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০৪:১৫30817
  • থ্যাংকু ছোটাইদিদি, তেনারে কইয়া দিমু নে। ঃ-)
    আমি নিজেই আপনার থেকেই প্রথম শুনলাম, একটা আন্দাজ ছিলো বটে, তবে ঠিকঠাক কবে ঘটবে জানা ছিলো না। সম্ভবনার জগৎ, ডেলিভারি ডেটের মতন, আগে থেকে এক্স্যাক্ট জানা যায় না। সেজন্য আবারো থ্যাংকু। ঃ-)
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০৪:১৩30816
  • ধুতি পরা একটা জেনারেশন হুস করে ফুটে গেল। আগে ভাবতাম বুড়ো হলেই লোকে ধুতি পরবে। বাচ্চারা হাফ-প্যান্ট, বড়রা ফুল, আর বুড়োরা ধুতি। একটা দিন আসবে যখন আমাদের বাবা কাকও বুড়ো হবে আর সেই অফিশিয়াল বুড়ো হবার দিন প্যান্ট ছেড়ে ধুতি পরবে।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৪:০৮30815
  • ধুতি ফুতিও আবার ইন থিং এখন।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০৪:০৭30814
  • এসব জিনিসই আসে যায়।আবার কোনদিন উদয় হবে। তখন সিনিমার নায়িকারাও ওভাবে সাজতেন। কোথায় পড়েছিলাম, রায়মহাশয়ের কড়া নির্দেশ থাকতো, টিপ যেন একটা উচ্চতার নীচে না নাএম।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৪:০৩30813

  • তার কারন পেছনে টেনে চুল বেঁধে কপালে টিপ পড়তে সবার আগে ঘন চুল থাকা জরুরী যেটা এখন খুব কম দেখা যায়। যেটুকু যা আছে সেটাকেই চেপেচুপে রেখে ভ্রুর মাঝে টিপ পড়ে যাতে নজর টা ঐখানে আটকে যায়। আরবান ইভলুশন আর কি :)
  • | ০৩ আগস্ট ২০১২ ০৩:৫৮30811
  • আরেকটা জিনিস আমি খুব মিস করি- মা র বা তার আগের প্রজন্মের মহিলাদের কপালের মাঝখানে পড়া বড় লাল টিপ।তর্জনী ঘুরিয়ে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তাকে গোল করা-কি যে ভালো লাগতো দেখতে। এখন সবাই দুই ভুরুর মাঝখানে টিপ লাগায়। কপালের মাঝখানে টিপটা প্রায় উঠেই গেলো।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০৩:৫৮30812
  • আমি পরি। সাদা তো ঘরেই পরি। বাড়ির অনুষ্ঠানে আমাদের গরদ পরেই রীতি। অন্যদের বাড়ি গেলে পরিনা। ওই লাল ধুতি-সবুজ পাঞ্জাবিদের দল থেকে দূরে থাকার জন্যে। তবে মটকার জামা আমার সবচে প্রিয়। ওটা এখনো বাবা করিয়ে দেন। বাড়ির দর্জি কে দিয়ে। গোল্ডেন পসেসন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত