এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৩ আগস্ট ২০১২ ০২:২৫30750
  • আমি কোনো দক্ষিণী বিয়েতে ট্রাডিশনাল শাড়ি ছাড়া কাউকে কিছু পরতে দেখিনি।

    তবে আমাকে একবার আমার ম্যানেজার কলকাতা থেকে তাঁতের শাড়ি আনতে বলে মহা বিপদে ফেলেছিল মনে আছে।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০২:২২30749
  • আমাকে কেউ একটা নতুন কীবোর্ড প্রেজেন করবে? আর তো এসব বানান চোখে দেখা যায় না! ঃ-(
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:২০30748
  • তালে কী বলতে হবে ? আমাদের বিয়েতে গোলপজামুন, লেহেঙ্গা চলছে না, চলবে না ? ঃ)
    সেও অবশ্য বেশ তেজীয়ান, বিপ্লবী বিপ্লবী শুনতে ঃ)

    চলুক না র সাথেই তো চলছে কিনা, না চলছে কেন না, সেই প্রশ্নগুলো এসে যায় ঃ)
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০২:১৮30745
  • পাইয়ের এই চলুক না, হোক না দাবীগুলো ক্ষিউট। যেন এক অদৃশ্য ভগমানের কাছে দাবী রাখা হচ্ছে। ঃ)
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০২:১৮30746
  • হ্যাঁ পাই, কন্নড় অ্যাকসেন্ট। মানে ঠিক হয়তো সেড়িই বলে ন, কিন্তু আমি অমনটাই শুনি।
  • san | ০৩ আগস্ট ২০১২ ০২:১৮30747
  • এবং চুমকি দেওয়া শাড়ি 'মাত্রেই' আমার খারাপ লাগেনা তাও উচ্চকন্ঠে জানিয়েই দিই।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:১৭30743
  • প্রভাব আসলে আমার খারাপ লাগে না। কিন্তু প্রভাবটা চাপ হয়ে নিজেদেরটাকে চাপা দিয়ে দিলে, নিজেদেরটা হারিয়েই গেলে খারাপ লাগে। আর প্রভাব উভমুখী হলে সেটা স্বাস্থ্যকর। উঃ ভারতের বিয়েতেও মাঝে সাঝে মুখ বদল ক'রে রসগোল্লা, বালুচরী চলুক না ! ঃ)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০২:১৭30744
  • আমি বিউটি পার্লার, স্পা এসবের বিরোধী নই। আগে প্রতি সপ্তাহে গিয়ে ধোয়া তে বসে থাকতুম। মন্দ কি। মাসাজ নিলে মাসল রিলিজ হয়। সারা সপ্তাহ অন্য এক্সারসাইজ করে একদিন পার্লারে যাওয়া ভালো।

    কিন্তু তাই বলে মুকে চাদ্দি উদ্ভুটতে রং মেকে ঘুরে বেড়ানো এ কেমন জিনিষ বাপু :|
  • san | ০৩ আগস্ট ২০১২ ০২:১৫30742
  • যে যাই বলুক লেহেঙ্গা দেখতে আমার বেশ ভাল লাগে। পরতেও।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০২:১৪30740
  • এমনকি খাওয়া দাওয়ার মধ্যেও কেমন উত্তর ভারতীয় প্রভাব। গুলাবজামুন এটসেট্রা।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:১৪30741
  • সেড়ি ? ঃ)

    এটা কি কন্নড় অ্যাকসেন্টে ?
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০২:১২30739
  • আমি কোলকাতা গেলেই প্রতিবারই গুচ্ছের রিকো থাকে ক্যালকাটা কটন (মানে এখানকার লোকরা কোল্কাতার তাঁতকে ক্যালকাত কটন বলে ডাকে) সেড়ি (শাড়ি) এনে দেওয়ার জন্য।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০২:১১30738
  • না অক্ষ, দক্ষিণে এখনো অব্দি যে কটা বিয়েতে গেছি, অধিকাংশ মহিলাকেই দেখি দক্ষিণী ঐতিহ্যবাহী বিভিন্ন শাড়ি পরতে, ঐ চুমকি-পাথরের কালচার এখনও তেমন করে গেঁড়ে বসতে পারে নি এখানে।
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:০৯30737
  • কোল্কাতার তাঁত টাঁত নিয়ে ভারতে অন্যত্র এত আহা উহু করতে দেখি, পরলেই, অথচ তাদের কখনো শখ ক'রে পরতে দেখলুম না। অ্যাভেলেবিলিটিই নাই বোধায়।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০২:০৭30735
  • আজকাল সবাই দেখি হিন্দি সিনেমার মত করে সাজে। কলকাতাতেই কি এই হিন্দি কালচারের এত রমরমা নাকি দক্ষিণেও এরকম এখন? সবই কেমন চুমকি টুমকি দেওয়া শাড়ি পরে। বিয়েবাড়িতে লেহেঙ্গা ইত্যাদি পরে।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০২:০৭30736
  • কিন্তু লাল রঙ দেখে জেনেশুনে সাদা কইলেন???? রিদ্ধি????
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০২:০৬30734
  • আমার এক বুড়ী পিসিমা বেশ ফরোয়ার্ড। উনি কইছিলেন আহা পার্লারগুলো ও তো চলতে হবে, এই করে দুটো পয়সা তো কিছু লোক কামাচ্ছে, একদিকে তো ভালোই! ঃ-)
    আগে তো মহিলারা নিজেরাই সাজগোজ করতেন বাড়ীতে আয়নার সামনে, কিন্তু এখন বিশেষ দিনে পার্লারে যান, অর্থনীতি এতে সমৃদ্ধ হয়, বেশ একটা অর্থের চলন হয় নানাদিকে, তাই নয়?
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০২:০২30731
  • মেকাপ করে চীনে পুতুলের মতন মুখ করে দিয়েছিলো এক কনেকে, সে হাসতে পারছিলো না পাছে ঝনঝন করে গাল ভেঙে পড়ে!
    আজকাল ছেলেরাও তো বিউটি পার্লারে যান, ফেশিয়াল করান। ঃ-)
  • pi | ০৩ আগস্ট ২০১২ ০২:০২30732
  • চোখ ঝলসানোও ঠিক না, চোখে আঙুল দিয়ে দেখনদারি ব্যাপার।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০২:০২30733
  • ভিবি, সেইটাই তো হয়। কি ভয়ঙ্কর উত্পীড়ন। এইসবের বিরুদ্ধে কথা বল্লে আবার শুনতে হয় "অমন বলতে নেই, অনুষ্ঠান বাড়িতে একটু না সাজলে লোকে কি বলবে ? " একটু সাজা মানে কি সং সাজা নাকি :(
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০২:০১30730
  • কলকাতায় সবকিছুই খুব লাউড এখন। জামা কাপড়, বাড়ির ইন্টেরিয়র সবেতেই কেমন প্রচণ্ড চোখ ঝলসানো ব্যপার।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৯30729
  • আরে একক, এক্জন সেদিন লিখলেন বিউটি পার্লার থেকে সেজে মেয়েরা বের হয়ে এলো, তিনি কাউকে আলাদা করে চিনতে পারলেন না, সবাইকে একরকম দেখলেন। ভয়ে ভয়ে উনি লিখেছেন এইভাবে সাজগোজ চলতে থাকলে কদিন পরে সবাইকে গলায় আইডি কার্ড ঝুলিয়ে তারপরে অনুষ্ঠানবাড়ী যেতে হবে। ঃ-)
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৬30726
  • হু
    আজকাল বাঙালির বিয়েবাড়ি হচ্ছে যাবতীয় নান্দনিক অনুভূতির আদ্যশ্রাদ্ধ করার জায়গা। কি উত্কট সব ঝলমলে পোশাক। ঝলমলে সোনা আর সবচে দুক্ষের হলো সোন্দর সোন্দর দেখতে মেয়েগুলোকে অতি ভয়ানক মেক আপ করিয়ে "ভিডিও ওয়ালা "-র ওই চড়া সোডিয়াম ভেপার লাইট এর সামনে বসিয়ে রাখা। যে মেয়েকে সারা বচ্ছর দেখতে ভাল্লাগে তাকেও বিয়ের দিন দেখলে মনে হয় এটা কোন যাত্রাপালা থেকে উঠে এলো রে বাবা :( :(
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৬30727
  • এই ফুলের রং না চিনেতে পারার জন্য আমার পাঠভবনে ক্লাস ওয়ানে হয়্নি। লাল টকটাকে কোন ফুল দেখিয়ে বলেছিল রং কি। আমি চীৎকার করে বলেছিলাম সাদা। সাদা লাল, এই দুটো কালার পসিটিভ ভাল গ্রুপে, আছে এরকম একটা আইডিয়া ছিল। কিন্তু দলীয় অন্তর্দ্বন্দ(ঐ জেমন ম বল্লেন) আর খুচরো সুক্ষ্ম তফাত নিয়ে সেই বয়সে কোন ধারণা ছিল না।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৬30728
  • বামপন্থীরা কী ফুল দেন? রাখী বা কার্ডের ব্যাপারেই বা তেনারা কী বলেন? গানের ব্যাপারে জানি, গণসঙ্গীত। ঃ-)
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৫30725
  • অক্ষ ঃ-))
  • Ishan | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৪30724
  • রাখি আর ঘাসফুল দিলে তৃণমূল। সস্তায় পুষ্টিকর।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৫৩30723
  • অর্থাৎ কিনা সাজসজ্জা মোগলাই মতে করা যায়, তাতো করা যাবেই ওরা রাজা বাদশা ছিলো, কিন্তু যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র পুজাআচ্চা হিন্দুমতে। ঃ-)
    আমি এমন এক কট্টর বাড়ী দেখেছিলাম সেখানে নানা ফুলগাছ ছিলো, জবা স্থলপদ্ম শিউলি টগর এইসব। কিন্তু গোলাপ গাছ নিষিদ্ধ, নাকি মোগলাই গাছ। নূরজাহান যদি শুনতেন! ঃ-)
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:৫২30722
  • আর কি কুচুটেরে বাবা, আমি ভাবলাম আমার সবুজ মনের প্রতি ভালোবাসা জানিয়ে সবুজ রাখী। তা না, আমার এমনই হিংসে যে লোকে বুঝতে পারছেনা, তাই এই যে এটা হিংসে বলে লেবেল করে রাখী পরাতে এসেছেন!
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:৫০30720
  • হু, সাজানোর জন্য বা এমন্কি খাবার টেবিলে ফুলদানিতে গোলাপ দেয়, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে যেখানে ঐ আগুনের সামনে যজ্ঞ হচ্ছে, সেখানে ফুল চন্দন এসব থাকে যেখানে, সেখানে গোলাপ থাকে না। এমনকি সেখানে রজনীগন্ধাও থাকে না। পূজার ফুল আলাদা ক্যাটেগোরি বলে মনে হয়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত