এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ আগস্ট ২০১২ ০১:২৬30688
  • বাব্বা অক্ষর কি বুদ্দি!!!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:২৬30689
  • সবুজ নাহলে কেমন করে সবাই বুঝবে যে তোমার হিংসে হয়েছে!
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০১:২৬30690
  • ভি বি, ক্লিপ্টো তো চুরির পাগলামি। এ হল চুরি, (খুব বুদ্ধি করে), আর 'ভ্যনিলা' পাগলামির সহাবস্থান।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:২৫30686
  • ঐ লাল গোলাপের এক মানে, হলুদ গোলাপের আরেক, এরকম রাখিরও আছে কিনা কে জানে!
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০১:২৫30687
  • আরে হিন্দি সিরিয়াল থেকে রাখি পড়ানো আর আইশারিয়া থেকে মাঙ্গলিক এখন বাঙালির হাল ফ্যশন।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:২৪30685
  • কেন কেন, সবুজ কেন?
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০১:২৩30684
  • এ এক্স, 'সালা' স্বগতোক্তি ছিল।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:২০30682
  • আকা, হিন্দি সিরিয়ালে রাখী পরানো খুব দেখানো হয়? আমি প্রায় কোনো হিন্দি সিরিয়ালই দেখিনি, একটা মাত্র সিরিয়ালের কয়েক এপিসোড দেখেছিলাম সেখানে করণ আর ঋষভ বলে দুই চরিত্র ছিলো। ঃ-)
    কত কিছু মিস হয়ে গেলো জেবনে। ঃ-(
  • san | ০৩ আগস্ট ২০১২ ০১:২০30683
  • ধুর ওসবে কিছু আসে যায়না। প্রেম অতি দুর্দমনীয় অবস্থা, সে কি সামান্য রাখীতে আটকায়?
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:১৯30681
  • অ্যাত্তো অ্যাত্তো রঙের পুঁতি আর চুমকি ঘেঁতে নিজের মনের মতন রঙের পুঁতিউ, চুমকি তুলে আনার মজার কথা!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:১৮30680
  • আকাবাবু, আপুনি কেমনে জানিবেন হাতিবাগানের ন্যাশনাল থেকে দল বেঁধে রাখীর সাজ-সরঞ্জাম কিনতে যাওয়ার মজার ক্থা!
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:১৬30676
  • অক্ষকে নাহয় একটা সবুজ রাখীই দিলাম আজ। ;-) ভাচ্চুয়ালি।
  • aka | ০৩ আগস্ট ২০১২ ০১:১৬30677
  • কিরকম সংযম দেখালুম। ঘন্টা তিনেকের ইন্টারনেট বিহীন অবস্থায় ছিলাম আজ।

    আর রাখী টাখী আমার ছোটবেলায় বিশেষ ছিলই না। এদানিং হিন্দি সিরিয়ালের সাথে রাখীর চল বেড়েছে।

    তিন নং প্রশ্ন বেশি রাখী পাওয়া মানে জিন্দেগী সেশ না সুরু? কনফিউজড হয়ে গেছি।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:১৬30678
  • রিদ্ধির বাবা রিদ্ধিকে সালা বলে সম্বোধন করেন? ঃ-))
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:১৬30679
  • ঋদ্ধির পোস্ট পড়ে মনে হোলো যুগপৎ পাগল ও চোর হতে পারে, হয়তো সে ক্লিপ্টোম্যানিয়াক ছিলো।
  • a x | ০৩ আগস্ট ২০১২ ০১:১৪30675
  • এসবই মেয়ে ইশ্কুলে পড়ার ফল।
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:১২30674
  • এখানে কেউ বিয়ের কার্ডের প্রজাপতি বা কলকার উপর সাদা কাগজ রেখে রং পেন্সিল ঘষে সেই প্রজাপতি ছাপ বা কল্কা ছাপ তুলে নিজের পুতুলের বিয়ের কার্ড বানিয়েছে? আমি বাড়িতে বিয়ের কার্ড এলেই সবচেয়ে আগে বসে জেতাম পুতুলের বিয়ের কার্ডের ছাপ তুলতে।
  • riddhi | ০৩ আগস্ট ২০১২ ০১:১১30672
  • আমাদের বাড়িতে মেরি কাজ করত। যুগপৎ পাগল আর চোর। দুটৈ একসাথে কি করে হয় জানিনা। কিন্তু নিজের মনে বিড়বিড় করে হাসত হরদম। আর চোর, নিজের চোখে দেখা। চুরির সময় খুব কানিং। মানে যখন একলা আমি বাড়ি থাকতাম তখনি করবে।সত্যম শিবম সুন্দ্রম দেখছি, ওদিকে মেরি উপুড় হয়ে ঠাকমার ব্যাগ থেকে একটা পন্চশ মারছে। কোথায় জিনাত আর কোথায় মেরির ইয়ে। আমি এই কুরুচিকর দৃশ্য এভয়েড করতে অন্যদিকে তাকাতাম। তো সেই মেরি আমার জন্য রাখী নিয়ে আসত। কোলাবরেটার ভাবত বোধহয়। দুনিয়ার সব থেকে কুৎসিত দেখতে ধ্যাবড়া তম রাখী। ঐ ইয়া বড় বড় যেগুলো হয়। বলাই বাহুল্য কোন্দিনি ওটা পড়ে বাইরে যেতাম না। বাবা বলত সালা গরিব মানুষ বলে এরকম করছিস, দে আমিই পড়ি। আমি বলতাম বাবা রাখী টা চোরাই হতে পারে, সাবধানে।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:১১30673
  • তখন কেউ বিয়ের নেমন্তন্ন করলে কার্ডটা পাওয়া মাত্রই কার্ড থেকে জরি/চুমকি/ভেলভেট/কাপড়ের ফুল যা কিছু পাওয়া যায় খুলে নিতাম। সেসব কাজে লাগত নিজেদের এটা সেটা বানানোর সময়।
  • VB | ০৩ আগস্ট ২০১২ ০১:১০30670
  • ক্রীসমাসে সাহেব দের দেশের লোকেরাপরস্পরকে কার্ড দেয়, এই ব্যাপারটা জানার পরে আমাদের উৎসাহ চড়ে গেল, নানান শিল্পসমৃদ্ধ কার্ড তৈরী হলো, এককজনের মাথায় নতুন নতুন আইডিয়া খেলা করতে করতে কেউ কেউ থার্মোকলের কার্ড বানালো, কেউ পাতলা কাষ্ঠফলকের উপরে কার্ড বানালো---সে এক কেলেংকারী কান্ড।
    কার্ড তো নেমন্তন্ন করতেও লাগে, তাই আমাদের বার্ষিক নাচগান নাটকের অনুষ্ঠানের আগে পাড়ার লোকেদের নেমনতন্ন করার জন্যেও অদ্ভুত সব ইনোভেটিভ কার্ড তৈরী হতে লাগলো তাতে আবার সাধু ভাষায় বয়ান লেখা-অমুক দিবসে অমুক ঘটিকায় ---
    সেসব ছিলো আমাদের তরুণ কালের গল্প, সে হয়ে গেল কতকাল! ঃ-)
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:১০30671
  • হু, আমরাও খুব গ্রিটিংস কার্ড বানাতাম। দোকান থেকে কেনা গ্রিটিংস কার্ড মানে সেটা "ছি ছি নিজে বানাতে পার না?" টাইপের ব্যাপার। তো প্রথম দিকে নানারকম আঁকা, ভেজিটেবল ছাপ (সবচেয়ে পপুলার ছিল কাটা ঢেঁড়স রঙে চুবিয়ে তার ছাপ দিয়ে ফুল, আর ঝিরি ঝিরি চিনে ঝাউয়ের পাতা), ফুলের পাপড়ির ছাপ, অথবা ফুল শুকিয়ে সেতাই ফেভিকল দিয়ে লাগিয়ে দেওয়া, পুঁতি, চুমকি, সেই সাদা বোতামের কালো পুঁতির চোখ লাগানো মিকি মাউস আঁকা এসব তো ছিলই। ক্লাস ফাইভে উঠে শিখলাম। বড় কাগজ (তখন এ ফোর শব্দটাই জান্তাম না, সবই ছিল ফুলস্কেপ নাকি ফুলস্ক্যাপ!) চার ভাঁজ করে, পপ আপ কার্ড বানানো। জানি না এখানে কেউ বিশাল হাঁ করা কুমীর বা বড় থোঁট ফাঁক করা কটকটি হলুদ পাখীর পপ আপ কার্ড বানিয়েছে কিনা।
  • san | ০৩ আগস্ট ২০১২ ০১:০৭30669
  • আরে হু আমরাও কার্ড বানিয়ে স্কুলে এ ওকে দিতাম। কিনে না।
    জলরঙে আঁকতাম সেসবে।
  • | ০৩ আগস্ট ২০১২ ০১:০৬30667
  • আমি কোনো রাখিই বাঁধলাম না।ভাই এর সঙ্গে ফোনে গপ্পো হলো।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:০৬30668
  • আমাদের স্কুলে আরেকটা জিনিসের জন্য আমরা সারা বছর অপেক্ষা করা বল, প্ল্যান করা বল - সেসব করতাম। পুজোর ছুটির আগে প্রতিটি সেকশন কিছু একটা অনুষ্ঠান করত। গান, নাচ, আবৃত্তি এসব তো ছিলই। মূল আকর্ষণ ছিল নাটক। দিদিদের নেমন্তন্ন করে আসতাম প্রোগ্রাম দেখতে আসার জন্য। দিদিরা যে কি করে সকলের আবদার মিটিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রোগ্রাম দেখতেন তা ভেবে এখন অবাক হই।
  • মিহিকা নাম টা | ০৩ আগস্ট ২০১২ ০১:০৫30666
  • বেশ।
  • | ০৩ আগস্ট ২০১২ ০১:০৪30665
  • এককঃ))
  • ব্যাং | ০৩ আগস্ট ২০১২ ০১:০৩30664
  • আজ সকালে আমার মা আমার ছেলের হাতে বাঁধল অ্যাংরি বার্ডসের রাখী। আর মিহিকা নামের এক বান্ধবী বাঁধল বেন টেন রাখী। আর আমি বহু বছর বাদে একটা দোকানে খুঁজে পেলাম সেই ময়ূরপালক দেওয়া রাখী, সেটা আমি বাঁধলাম আমার ভাইয়ের হাতে।
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০১:০২30663
  • ঠিক নিশি, গ্রিটিংস কার্ডের প্রচলন হল ফাইভ-সিক্স নাগাদ। ছবি এঁকে বা ব্যাংদি যেমন ভাবে রাখী বানানোর কথা লিখেছে সেই রকম পুঁতি/কাপড়ের ফুল এইসব দিয়ে গ্রিটিংস কার্ড বানানো হত। শীতের ছুটির পর স্কুল খুললে বা পুজোর ছুটি পড়ার আগে প্রাণের বন্ধুদের মধ্যে কার্ড আদানপ্রদান হত আমাদের।
  • একক | ০৩ আগস্ট ২০১২ ০১:০১30662
  • গ্রিটিংস কার্ড আমি একবার মাত্র একজনকে দিয়েছিলুম। তার পছন্দ হয়নি। হাতে নিয়ে বল্লো : এমা এটা কিইইই কেমন ছেঁড়া ছেঁড়া পাতা আর হিন্দি গানটাও পড়ে কিছু বোঝা যাচ্ছেনা।

    এমন খাণ্ডবদহন হয় যে তাপ্পর কোনদিন আর ওই পথে যাই নি।
  • | ০৩ আগস্ট ২০১২ ০১:০০30661
  • রাখি, ঝুলন, রথ এইসবই ছেলেমেয়ে নির্বিশেষে বোধহয় ক্লাশ নাইনটেন অবধি মহাউৎসাহে করে-তারপরে ভাঁটা এসে যায়। রাখি আর ভাইফোঁটা ভাইবোনের উৎসব বলে চলতেই থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত