এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ০২ আগস্ট ২০১৫ ০৪:৫০306030
  • দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কুয়াগ্গা ভালো লেগেছিল-এইটা মনে আছে।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ০১:০৬306028
  • পাইয়ের লিঙ্কটা ভালো লাগল।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ০০:৫১306027
  • @টি

    দেবাশীষ বন্দ্য বাবু কোনকালে ভালো লেখেন ? সম্পাদনা বুঝতেন ভালো, কিন্তু সেটা একটা আলাদা এক্স্পার্তিস। ছোটো ডকু ফিচার টাইপের লেখাও খারাপ না। কিন্তু ওনার লেখা একটিও ফিকশন পড়ার মত পাইনি। প্রচন্ড বাজে ঘ্যানঘেনে লেখা সব :/
  • pi | ০২ আগস্ট ২০১৫ ০০:৩৬306026
  • কোলকাতার কিছু বাচ্চা ছেলেপুলের কাজ। শুনে মুগ্ধ হয়ে গেছি !
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৫ ০০:২৯306025
  • খেতে না পারার মতো খারাপ কোনোটাই লাগে না। কিন্তু ঐ লোকাল মেড ঘি এর ইয়েই আলাদা।
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ০০:২৪306024
  • বা নীলগিরি?
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ০০:২৩306023
  • সদার নন্দিনীর ঘি ভালো লাগে না?
  • একক | ০২ আগস্ট ২০১৫ ০০:১৩306021
  • ভেটকি /আর/বোয়াল এসব কিনতে হয় শপিং মল থেকে। ওদের আইস প্যাকেজিং অনেক বেটার। কাতলা -মূল্যে-রেড বেলি পাক্যু এগুলো কেনার জন্যে খোলা বাজার ঠিকাছে। হ্যাল মার্কেট বেশ ভালো। বাঙ্গালোরের একমাত্র ঝাল লঙ্কা হ্যাল মার্কেটে পাওয়া যায়।
  • | ০২ আগস্ট ২০১৫ ০০:১৩306022
  • হমম হ্যাল মার্কেট ই মনে মালুম হচ্ছে..

    এখন সদা রান্না তে তো এক্সপার্ট হয়ে গেছো। ভেরি গুড।ঃ)
  • pi | ০২ আগস্ট ২০১৫ ০০:১১306020
  • raatuler ei posTaTaa sheyaar karate ichchhe hal.
    'এখনও কিছু স্বপ্ন ‘শপিং মলে’র রাস্তা ভেঙ্গে হাঁটে, এখনও কিছু মগজ কারফিউ এড়িয়ে বা-দিকের বুক পকেটের নীচে বেলুন হয়ে ফাটে।তাই বোধহয় দেওয়ালের গায়ে কান পাতি আজও...
    শ্রীজাত, চাকরি-বিপ্লব, কামাল, ইয়াকুব, ফাঁসি এসব পেরিয়ে বিগত কয়েকদিন এ সুরুক এর হত্যাকাণ্ডের এর খবরটা খুব একটা আমাদের কাছে এসে পৌছয়নি। কোবানির কাছে তুর্কি সিরিয়ার সীমান্ত শহর সুরুকে ওরা খুন হয়েছে। ওরা মানে মুরাত, শেহরাত, দিলেক, সুলেমান, আরও অনেকে, ওরা SGDF নামের একটা লড়াকু ছাত্রছাত্রী সংগঠনের কর্মী ... স্পেনের ফ্রাঙ্কো বিরোধী লড়াই এর গল্প শুনেছিলাম, সাত সাগর পেরিয়ে ফ্যাসিস্ট ফ্রাঙ্কো এর বিরুদ্ধে লড়তে গিয়েছিল অনেক অরওয়েল, কবিতা আর তত্ত্ব লেখা বাকি রেখে স্পেনের মাটিতে শহীদ হয়েছিল অনেক কর্ডয়েল, অনেক দাভিদ গেস্ট। গল্প শুনেছি নরমান বেথুন আর কোটনিশের। ‘পিতামহ ভীষ্মেরা’ বলেন তখন সময়টা আলাদা ছিল। কিন্তু আজও এই ‘নোনাসময়ের’ বুকে দিলেক, মুরাত ওরা লড়তে গিয়েছিল, লড়তে গিয়েছিল নিজের দেশের গণ্ডি ছেড়ে কুর্দ সীমানায় ISIS এর বিরুদ্ধে। ওদের দেশে তুর্ক আর কুর্দ দের সম্পর্কটা বিষিয়ে যাচ্ছে ক্রমশ, এদেশের হিন্দু আর মুসলিম দের মতন। ওদেশের রাস্তা ঘাটে ফিসফিসানি শোনা যায়, কুর্দদের শায়েস্তা করতে তুর্কি সরকার তলায় তলায় মদত যোগায় ISIS কে। দিলেকরা সেই মদত ভাঙতে গিয়েছিল, ওরা কুর্দ ছেলেমেয়েদের সাথে কাধে কাধ রেখে মধ্যযুগীয় মৌলবাদি ISIS কে রুখতে গিয়েছিল। ঠিক যেভাবে ওরা গত বছর পথে নেমেছিল দেশের স্বৈরাচারী শাসক এরদোগান এর বিরুদ্ধে Gezi Park এর লড়াই এ।
    তুর্কি- কুর্দ বিভাজন এড়িয়ে সুলেমান, শেহরাত দের লড়াই নতুন খুসবু আনছিল কোবানি-সুরুক এ। সীমান্তের কাঁটাতার পেরিয়ে সুলেমান- শেহরাত দের লড়াই আবার নতুন ফুল ফোটাচ্ছিল কোবানির মরুভুমিতে। ISIS ভয় পেয়েছিল, তুর্কি সরকার ভয় পেয়েছিল নতুন এই সংহতিতে। তাই গভীর রাতে সুরুক শহর এ ওদের ক্যাম্পে আত্মঘাতী বোমারু এসেছিল.
    আঙ্কারা ইউনিভার্সিটি থেকে লড়তে আসা সাহসী মেয়ে শেহরাত শেষ কবিতায় লিখেছিল যুদ্ধ বিদ্ধস্ত বাচ্চাদের জন্য এক হাতে খেলনা আর আর এক হাতে বন্দুক নিয়ে ISIS ঘেরা কোবানি শহরে সবার আগে ঢুকবে ও। শেহরাত এর কোবানিতে আর ঢোকা হবে না, কিন্তু বিশ্বাস করুন ওর স্বপ্নটাকে নিয়ে আরও বহুদিন পথ হাটতে পারব আমি, আমরা, আমরা অনেকে...'
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৫ ০০:০৬306019
  • পোস্তো নেই। দেখি নিয়ে আসবো কালকে।
    মাছের বাজার মানে হ্যাল মার্কেট ?
    মাঝে একদিন মাডিওয়ালা বাজার থেকে ৮০০ গ্রামের একটা ভেটকি কিনেছিলাম। খুব একটা টাটকা ছিল না, গন্ধ বেরোচ্ছিল কড়া করে ভাজার পরেও তার পর থেকে মাছ কিনতে সাহস পাইনা।
  • | ০২ আগস্ট ২০১৫ ০০:০৪306018
  • সদা, ও ই যে মাছের বাজার টা আছে না তাতে এক্জন সব পশ্চিমবঙ্গের জিনিস নিয়ে যায়। যেমন বর্ধমানের মুড়ি আরো কী সব। ঘি ছিল কি? মনে আসছে না..
  • pi | ০২ আগস্ট ২০১৫ ০০:০১306017
  • আচ্ছা।
    এখানে এদিকে বৃষ্টি এবার অন্য বারের থেকে অনেক কম।
  • | ০২ আগস্ট ২০১৫ ০০:০০306016
  • ইয়ে মানে পোস্ত নেই? তাহলে হালকা পোস্ত বাটা করো। জমে যাবে।
  • | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৮306014
  • এবারে বেশী বৃষ্টি হয়েছে পাই। খবরে দেখলাম ছ/সাত টা জেলার জায়গায় জায়গায় বন্যা পরিস্থিতি।
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৮306015
  • ঝর্ণা বোধয় এখানেও পাওয়া যায়। দেখি ট্রাই করবো।
  • | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৬306013
  • ওরে বাবা, ঘী নয় ঘি।

    কলকাতা থেকে ঝর্ণা ঘি বা মার্টন ডেয়ারী নিয়ে যেও পরের বার।
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৫306011
  • আঃ। জাস্ট এই ঘী এর কথাটাই লিখতে যাচ্ছিলাম। ঘী এর অভাবে খুব কষ্ট পাচ্ছি।
    এর মধ্যে বন্ধুদের কেউ কোলকাতা গেলে বাড়ি থেকে ঘী আনাবো। মামাবাড়ি থেকে লোকাল ঘী আসে, ব্র্যান্ডেড ঘী খেতে পারি না।
  • pi | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৫306012
  • মুসুর ডাল সেদ্ধ। কাঁচা সরষের তেল, নুন আর পেঁয়াজ। আর ডিম সেদ্ধ ( অপশনাল)।
    ম্যাগির বিকল্প উন্নততর ম্যাগি ছাড়াও এইটি।
  • pi | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫৩306010
  • কোলকাতায় কি নিকাশি ব্যবস্থা পুরো ভোগে গেছে, মানে আগের থেকেও খারাপ হয়েছে, নাকি বৃষ্টিও এবার অনেক বেশি হচ্ছে, নাকি দুইই ?
  • a x | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫০306008
  • শুধু সেদ্ধতে একটু ঘি দেবেন ঠাকুরমশাই, নইলে আমার আবার মুখে রোচেনা।
  • | ০১ আগস্ট ২০১৫ ২৩:৫০306009
  • কিন্তু ফোড়ন এ "ণ" ?
  • | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪৯306007
  • ওহো। তাহলে "গোপালপুর অন সি"
  • I | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪৭306006
  • মুসুর ডাল সেদ্ধই তো ভালো ছিল। আবার ফোড়ণ কেন?
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪৬306005
  • না ঃ, পাঁচফোরণ ছিলনা তাই একটু পেঁয়াজ লংকা কুচি, জিরেগুঁড়ো আর এক চিমটে গরম মশলা দিয়ে তেলে ভেজে নিয়ে দিয়েছি। জানিনা কী জিনিস দাঁড়াবে।
  • a x | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪৪306004
  • মুসুরির ডাল কি শুধু সেদ্ধ?
  • a x | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪২306003
  • আমার হঠাৎ করে খুব জাপানের সামাজিক বিবর্তন সম্বন্ধে জানতে ইচ্ছে করছে। যুদ্ধের আগে সব কেমন শান্ত ধীর, ওজুর সিনেমার মত। পোস্ট ওয়ার আবার সব কেমন ডার্ক, ভায়োলেন্ট। এ বিষয়ে কোনো সোজা ও সংক্ষিপ্ত প্রাইমার পেলে ভালো হত।
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ২৩:৪০306002
  • ঢ্যাঁড়শ ভাজা - ডান
    পেঁয়াজ লংকা দিয়ে ডাবল ডিমের অমলেট - ডান
    ঘণ মুসুরির ডাল - ডান
    ভাত - ইন প্রসেস

    রন্ধণগরিমা দেখিয়ে গেলুম।
  • T | ০১ আগস্ট ২০১৫ ২৩:৩৯306001
  • আনন্দমেলা পড়লুম। প্রথমেই শীর্ষেন্দু। ভদ্রলোক গত সাত আট বছর ধরে অখাইদ্য লিখে চলেছেন। কিন্তু গত বারের লেখা ভালো না লাগলেও মনে হচ্ছিল এটা বুঝি ফর্মে ফেরার ইঙ্গিত। কিন্তু উনি সে গুড়ে স্যান্ড ঢেলেছেন। বহু যত্ন করে চমৎকার বাজে একটি উপন্যাস ফেঁদেছেন। জঘন্য।

    মিতিনমাসী যেরকম, সেরকমই আছে। এছাড়া মনের সুখে প্রাণ ঢেলে হাবিজাবি লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের নাম 'হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট'। প্লট ফট ছেড়ে দিন, স্রেফ বাক্যগঠনেই অ্যামন দক্ষতার পরিচয় দিয়েছেন যে কহতব্য নয়। পড়তেই বিরক্তি লাগে। উদা, 'চুঁচড়ার কুঠিতে ডাচ ও দেশি সেপাই, যা বাড়ানো চলছে নিয়োগ করার মাধ্যমে।' বা, 'সূনৃত কল্প্যকে ঠেলে তুলল। তারপর দু’জনে পা টিপে-টিপে দুয়ারে এল।' এরকম বহু আছে, সুতরাং এঁকে ধরে কেউ দুটো গাঁট্টা দিক। স্মরণজিৎ চক্কোত্তি আজকাল হলিউড ঘেঁষা থ্রীলার লেখার চেষ্টা করেন। উপন্যাসের নাম 'অতল জলের বন্ধু'। প্রায় শুরু থেকে বোঝা যায় শেষে কি হতে চলে চলেছে। তার উপর গুচ্ছের মেলোড্রামা। দশে চার। দেবজ্যোতি ভটচাযের 'ইচ্ছেপলাশ' তবু মন্দের ভাল। কিন্তু এখানেও প্লট ভীষণ রকম প্রেডিক্টিভ। ভাষাও কিসু অ্যামন আহামরি নয়। তবু পড়া যায়।

    রাজেশ বসুর উপন্যাস 'রহস্যের গোলকধাঁধায়' পড়িনি এখনও। কিন্তু ইনি বহুদিন ধরেই খেল দেখিয়ে চলেছেন, ফলে বিশেষ ভরসা নেই।

    ফলে, মোটের উপর শারদীয়া আনন্দমেলা না কিনলেই ভালো।

    ও হ্যাঁ, ব্যাঙদি, দোকানটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু বন্ধ ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত