এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৩ আগস্ট ২০১২ ০০:০৩30601
  • আমি স্কুল ও পাড়া সবজায়গাতেই মেয়েদেরই পরিয়েছি রাখী। আমাকেও অব্শ্য একগাদা মেয়েই পরিয়েছে। স্কুলবয়সে ছেলেবন্ধু ছিল না। ইলেভেন থেকে কলেজে ও কোচিং ক্লাসে অনেক বন্ধুবান্ধব ছিল কিন্তু তাদের এবং আমাদের দুদিক থেকেই তীব্র আপত্তি থাকত ভাই-বোন পাতানোতে। কোন পার্মুটেশন কম্বিনেশনের সম্ভাবনাই আমরা কেউ অঙ্কুরে বিনষ্ট হতে দিতে ইচ্ছুক ছিলাম না ঃ-) বলা যায় নাকি কে কখন কার প্রতি কী ফিল করতে শুরু করবে দুম করে !
  • hu | ০৩ আগস্ট ২০১২ ০০:০২30599
  • শুনি শুনি, এই গল্পগুলো আরেকটু শুনি ঃ-)
    পেন্নাম থেকে রাখী হয়ে কেমন করে সে রাখী 'সেদিন দুজনে দুলেছিনু বনে' হয়ে যায় সেই গল্প আরেকটু বিস্তারিত হোক।
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:৫৯30598
  • হ্যাঁ, দিদা টু দাদুভাই, নাতনি টু দাদাভাই ভাইফোঁটা, রাখি সবেরই রেওয়াজ আছে আমাদের।
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:৫৮30597
  • একক, স্কুলের বন্ধুরা তো সব মেয়ে। পাড়াতেও যদ্দুর মনে পড়ছে, মেয়ে বন্ধুদেরও পরাতুম। ছেলে বন্ধুদের নয় :P। যদি না আলাদা ক'রে ভাই, দাদা কিছু পাতানো থাকতো। বন্ধুদের দাদা কেসটা বেশ ট্রিকি হতো। সেই আমার পেন্নাম কেসের মত একটু গোলমেলে ব্যাপার ছিল।
  • a x | ০২ আগস্ট ২০১২ ২৩:৫৭30596
  • দাদু ইত্যাদিদের ভাইফোঁটাও দেওয়া হয়।
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:৫৪30595
  • একিরে ভাই, লেখা এমন আধখানা আসছে কেন !!

    *রাখি মানে ছিল

    ** শেষেরটা অবশ্য আমার হয়ে।
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:৫২30594
  • আমাদের তো রাখি ছিল মানে স্কুলের বন্ধু, সিনিয়র, জুনিয়র আর দিদিমণি, পাড়ার বন্ধু, প্রতিবেশী, সবার হাতে রাখি বাঁধা। অবশ্যই দাদার রাখিটা হত এ সবের মধ্যে সবচে ইস্পেশাল, সবচে সুন্দর রাখি, সবচে বেশি সময় নিয়ে বানানো রাখি।
    আমাদেরতো এমনকি দাদুর হাতে নাতনী, আর দাদুভাইয়ের হাতে দিদাও রাখি বাঁধতো। বাঁধতোই বা বলি কেন, এখনো বাঁধে। আজই তো ভাইঝি আমার আর ওর বাবাকে রাখি পরালো। শেষেরটা অবশ্য
  • san | ০২ আগস্ট ২০১২ ২৩:৪৮30592
  • রাখী বানানোর দিনগুলো মনে পড়ছে। অনেক বন্ধু ছিল তো। অনেকগুলো বানানো হত। রাখীর আগে আগে বেশ কিছুদিন বিকেল-সন্ধে জুড়ে রেশমী সুতো আর অভ্র দিয়ে সেই সব শিল্পচর্চা ঃ-)
  • riddhi | ০২ আগস্ট ২০১২ ২৩:৪৮30593
  • ভাইফোটাই এলে পাগল হয়ে যাবে
  • একক | ০২ আগস্ট ২০১২ ২৩:৪৭30590
  • যাক হু দেখছি প্রশ্নটা তুলেছেন। ওই কারণেই রাখীর অনুষ্ঠান অপছন্দ করি। রক্তের সম্পর্কের বাইরে ভাই-বোন এ বিশ্বাস করিনা এদিকে অধিকাংশ বাঙালি মধ্যবিত্তের কাছে রাখী হচ্ছে টিপিকাল ভাই-বোন এর ব্যাপার। কবে যে কোদ্দিয়ে এমন অদ্ভুত কনসেপ্ট জুড়ে গেলো রাখীর সঙ্গে কে জানে।
  • riddhi | ০২ আগস্ট ২০১২ ২৩:৪৭30591
  • রাখী আমাদের স্কুলেও জনপ্রিয়তার মাপকাঠি ছিল। বিশেষ করে অবাঙ্গালি ্ছেলেরা দেখতাম প্রায় গলা অব্দী রাখী পরে আসতে। কি ঘ্যাম। মেরে পাস দস বেহেন হ্যায়। সে তো বুঝ্লাম তো কি খেলি, না একটা আমের আচাড় আর আলু পরোটা। দশটা বোন আর পনেরোটা দিদি মিলে এই আউট্পুট। আমাদের
  • kd | ০২ আগস্ট ২০১২ ২৩:৪৪30589
  • দূর! মেয়েদের রাখি পরানোর থেকে নর্লিন্সের মার্ডিগ্রাতে মেয়েদের বীড্স পরানো আনেক বেশী প্রোডাকটিভ। ঃ)
  • san | ০২ আগস্ট ২০১২ ২৩:৩৯30588
  • ঃ-)
  • kk | ০২ আগস্ট ২০১২ ২৩:৩৪30587
  • হু,
    না চিরাচরিত প্রথা তো নয়। অন্তত আমি সের'ম দেখিনি। তবে কেউ কেউ বানাতো। বলতো যে রাখী মানে ভালোবাসার মানুষের সাথে একটা বন্ধন। শুধু ভাইবোনের ব্যপার নয়। বন্ধুদেরও রাখী পরানো যায়। রবীন্দ্রনাথও এই কনসেপ্টে বিশ্বাসী ছিলেন তো। বঙ্গভঙ্গ আন্দোলনের সেই হিন্দু-মুসলিম ধর্ম ভুলে সবাই সবাইকে রাখী পরানোর কথা মনে নেই?

    স্যান,
    লিখছি। একটা টই খুলে লিখি কেমন? ভাটের গল্পগাছার সুর কাটতে ইচ্ছে করছে না।
  • S | ০২ আগস্ট ২০১২ ২৩:৩০30586
  • কেউ আমাকে বলবে অনলাইন সস্তায় ম্যাট্রেস+বক্স প্রিঙ্গ কোথায় কিনবো। নাকি পুরো বিছানা সস্তা পরবে?
  • hu | ০২ আগস্ট ২০১২ ২৩:২৮30585
  • থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ।
    আচ্ছা কলিদি, তুমি তো শান্তিনিকেতনের, তাই না? প্রেমিককে রাখী পরানো কি ওখানে একটা প্রচলিত প্রথা? আমার যে বন্ধুর কথা বললাম - প্রেমিকের জন্য রাখী বানাত - তাকে দেখে আমরা খুব অবাক হতাম তখন। সে বলত এমন নাকি সে চিরকালই করে এসেছে!
  • san | ০২ আগস্ট ২০১২ ২৩:২৪30584
  • কেকেদি তোমার গল্পটা? আমার একটু মোটিভেশন দরকার ঃ-)
  • kk | ০২ আগস্ট ২০১২ ২৩:২৩30583
  • হু,

    বই পাঠিয়েছি। মুখবই অ্যাকাউন্ট মুছে দিয়েছি গো। এত ইন্ট্রুসিভ না মুখবইটা, ভালো লাগেনা। বন্ধুবান্ধবকে দুটো প্রাণের কথা বলবো কি জ্যেঠি-পিসি-মাশি-খুড়ি-পাড়ার বড়্দা সব্বাই তা দেখে নেয় আর ফুট কাটে ! তাই দিয়েছি উড়িয়ে !
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:২০30581
  • রাখির দিনে আমি ইস্কুলবাস মিস করি। সেই গল্প করতে করতে মুখব্যথার সাথে পাল্লা দিয়ে রেশমী সুতো ব্রাশ করতে করতে হাতব্যথা হওয়া।
    আর বিকেলবেলায় খান তিরিশ চল্লিশ রাখি দিয়ে দুইহস্তাবৃত দশায় বাড়ি ফেরা। হাতে না কুলোলে পুঁচকে কোন রাখিকে আঙুলেও বেঁধে নিতে হবে। কিন্তু না পরলে চলবে না। একবার তো হিড়িক উঠেছিল, কে ক'টা রাখি পেল তার গোনা গুন্তি হিসেব করার। জনপ্রিয়তার মাপকাঠি ইত্যাদি ঃ)
  • pi | ০২ আগস্ট ২০১২ ২৩:২০30582
  • রাখির দিনে আমি ইস্কুলবাস মিস করি। সেই গল্প করতে করতে মুখব্যথার সাথে পাল্লা দিয়ে রেশমী সুতো ব্রাশ করতে করতে হাতব্যথা হওয়া।
    আর বিকেলবেলায় খান তিরিশ চল্লিশ রাখি দিয়ে দুইহস্তাবৃত দশায় বাড়ি ফেরা। হাতে না কুলোলে পুঁচকে কোন রাখিকে আঙুলেও বেঁধে নিতে হবে। কিন্তু না পরলে চলবে না। একবার তো হিড়িক উঠেছিল, কে ক'টা রাখি পেল তার গোনা গুন্তি হিসেব করার। জনপ্রিয়তার মাপকাঠি ইত্যাদি ঃ)
  • hu | ০২ আগস্ট ২০১২ ২৩:১৭30580
  • কলিদি, তোমাকে মুখবইতে দেখছি না। আমার মাধুকরী কিভাবে পাবো? shuchismita.sarkar জিমেলে পাঠাবে?
  • kk | ০২ আগস্ট ২০১২ ২৩:১৫30579
  • ব্রতীন, জিলিপি ও চাঁটি পেয়ে ভারী খুশি হলাম। শুভেচ্ছা নিও। আচ্ছা, শুকনো শুভেচ্ছা নয়, কমলালেবুর পুডিং বানিয়েছি, সেও দিলাম।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ২৩:১৩30578
  • কাল গুরুতে টাকা উড়ছিলো। আজ কি জিলিপি/গজা/রসমালাই বিলোনো হচ্ছে? তবে এদিক পানে একটু হাতটা চালিয়ে.....
  • hu | ০২ আগস্ট ২০১২ ২৩:০৯30577
  • ব্রতীনদা, রাখীর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমিও শুভেচ্ছা জানালাম সবাইকে।
  • | ০২ আগস্ট ২০১২ ২৩:০৫30576
  • এ কী রে ২ বা কর এ পোস্ট হচ্ছে কেন?
  • | ০২ আগস্ট ২০১২ ২৩:০৩30574
  • পরাণ কি হাত ;যে সেখানে রাখী বাঁধবে?
  • | ০২ আগস্ট ২০১২ ২৩:০৩30575
  • পরাণ কি হাত ;যে সেখানে রাখী বাঁধবে?
  • hu | ০২ আগস্ট ২০১২ ২৩:০২30571
  • অভ্যু, এমনি করলে কি আর ইন্টার্নেট টাইম কমবে? ঃ-))
  • | ০২ আগস্ট ২০১২ ২৩:০২30572
  • না আবার লিস্টি বানালে আমাকে মেরে ময়দা করে দেবে। তবে ঠিক বলেছো প্রকাশ্যে স্বীকার করা চাপ।
  • | ০২ আগস্ট ২০১২ ২৩:০২30573
  • না আবার লিস্টি বানালে আমাকে মেরে ময়দা করে দেবে। তবে ঠিক বলেছো প্রকাশ্যে স্বীকার করা চাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত