এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩১ জুলাই ২০১৫ ২২:১২305700
  • এঃ, স্বাধীনতা দিবসে কোন কিছু করার স্বাধীনতা নেই বলছেন ? ঃ)
  • pi | ৩১ জুলাই ২০১৫ ২২:১০305699
  • SS, কোনটা কী লাগার কথা, লাগে আর কোথায় কী বাড়াবাড়ি করা হচ্ছে, সেটা জেনেই বলছি।
    আর আপনি যেখানে কাজ করেন, খুব ভুল না করলে সেখানে বা সেরকম কোন জায়গায় আমিও কাজ করতাম ঃ)। আমাদের এরকম ক্লিয়ারেন্স লাগেনি।
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২২:০৯305696
  • আর ভিন্নমত প্রকাশ করলেই লাল সংবিধানের গোরু-রচনায় এসে যাওয়া - মাইরি বিরক্ত হতেও ক্লান্তি লাগে।
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২২:০৯305697
  • দেখা যাচ্ছে?
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২২:০৭305695
  • ঘুরে দাঁড়ানো দূর অস্ত। দেশবাসী অনেকদিন বাদে মনের মত নেতা পেয়েছে। আজ সুশান্ত করের একটা পোস্ট দেখলাম, এক লাইনের, অ্যাপ্টঃ "তীরে দাঁড়িয়ে আমরা গুটি কয় লোক দেখছি দেশপ্রেমের জোয়ারে ভেসে যাচ্ছে লোক। "
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২২:০৬305694
  • নাহ, ফোজ্জি, বইছে যত, তার চেয়ে বেশি দেখানো হচ্ছে যে বইছে।
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২২:০৫305690
  • হ্যাঁ বুকের পাটা একেবারে লাইনে লাইনে "উজ্জাপিত" হয়ে উঠছে ঃ-)))
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২২:০৫305691
  • মাংস খেয়ে উজ্জাপন করলে পবলেম কোথায়? পনেরোই অগস্ট তো আনন্দের দিন। ইন্ডিপিন্ডি ডে।
  • - | ৩১ জুলাই ২০১৫ ২২:০৫305692
  • লাল সংবিধানে অবশ্যই নেই, তারা মন দিয়ে মে ডে পালন করতে লোকজনকে বাধ্য করুক।
  • 4z | ৩১ জুলাই ২০১৫ ২২:০৫305693
  • ধুর, ঘুরে দাঁড়াবে না আরো কিছু। দেশপ্রেমের জোয়ার কীভাবে বইছে দেখছ না?
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২২:০৩305689
  • কে ভাই, ১৫ই অগাস্ট মাংস খাবার জন্য দেওয়া হয় না এসব কোন সংবিধানে আছে?
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২২:০২305687
  • আশা করি যত এইগুলো করবে, যত রিপ্রেসিভ হবে, তত লোকের ঘুরে দাঁড়ানোর সময় এগিয়ে আসবে।
  • - | ৩১ জুলাই ২০১৫ ২২:০২305688
  • আর ১৫ই আগস্ট ইত্যাদির ছুটী দিনটা পালন করার জন্য দেওয়া হয়, মাংস ভাত খেয়ে ঘুমোনোর জন্য না। যারা লাল কিলায় যাবেনা, তারা অন্য কোথাও স্বাধীনতা দিবস উজ্জাপনে উপস্থিত থাকার সলিড প্রুফ দেখাতেই পারে।
  • SS | ৩১ জুলাই ২০১৫ ২২:০১305685
  • পাই,
    আপনি কি কোনো সরকারি সংস্থায় কাজ করেন? তাহলে পেপার পাবলিশ করার আগে ক্লিয়ারেন্স তো লাগেই। আমি যেখানে কাজ করি, সেখানে পেপার তো বটেই, কনফারেন্সের স্লাইড, পোস্টার ইত্যাদিও ক্লিয়ার করতে হয়। চেন অফ কম্যান্ড আছে। আর তার জন্যে অন্তত দু সপ্তাহ লাগে। বেশিও লাগতে পারে।
  • | ৩১ জুলাই ২০১৫ ২২:০১305686
  • মায়াপাতায় সবচে বীরোচিত কাজ হলো 'চিহ্ন'হয়ে অন্যের বুকের পাটার পরিমাপ করাঃ)
  • Du | ৩১ জুলাই ২০১৫ ২১:৫৮305683
  • সানন্দাতেই লিখি - আমার ছেলে বলছিল - মৃত্যুদন্ড ব্লাস্ট এসব নিয়ে কথায় -- ওদেরকে সারাজীবন জেলে রাখতে পারে আর টিভিতে সিগারেট খেয়ে লাং ক্যান্সার হওয়া লোকেদের মত ওদেরকে দিয়ে ক্যাম্পেন করাতে পারে অনুশোচনার -- কিভাবে ওদের জীবনও অন্ধকার হয়ে গ্যাছে --তাহলে নতুন করে এইগুলো কেউ করতে চাইবেনা।
  • - | ৩১ জুলাই ২০১৫ ২১:৫৮305684
  • লাল কিলায় না গিয়ে অভিঘাত দেখার মত বুকের পাটা নেই, যত মায়া পাতায় কান্নাকাটি!!
  • Arpan | ৩১ জুলাই ২০১৫ ২১:৫৬305682
  • ধুর, অন্যভাবে বাঁশ দেবে।
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২১:৪১305681
  • কোর্টে কে যাবে?
  • pi | ৩১ জুলাই ২০১৫ ২১:৩৭305680
  • আচ্ছা।
  • Onion Knight | ৩১ জুলাই ২০১৫ ২১:৩৪305679
  • তবে আশা করি এইটা কোর্টে যাবে, কারণ সংবিধান অনুযায়ী ২৬শে জানু, ১৫ই আগস্ট আর ২রা অক্টোবর ন্যাশনাল হলিডে। কাউকে জোর করে অ্যাটেন্ডেন্স দেওয়ানো অসাংবিধানিক হওয়া উচিত, সে আপিসে যেতে বাধ্য না করে বারফাট্টাই শুনতে যেতে বাধ্য করলেও।
  • aranya | ৩১ জুলাই ২০১৫ ২১:২৪305677
  • পাই, রাত্তিরের আগে হবে না :-(
    ফোন পাল্টেছি। পুরনো ফোন বাড়িতে, তাতে একটা মেসেজে আছে তোমার ফোন্নং + পিন। রতে বাড়ি ফিরে তার পর পাঠাতে পারব
  • 4z | ৩১ জুলাই ২০১৫ ২১:২৪305678
  • মোদী নিজে কি স্ব-স্পাউস আসিতেছেন? আর কারোর স্পাউস যদি দেশের বাইরে থাকেন তো ঐ দিন আসার জন্য তার প্লেন ভাড়াটাও কি সরকার দেবে?
  • pi | ৩১ জুলাই ২০১৫ ২১:২২305676
  • আমার তো ফরমান এসেছে, পেপার পাবলিশ করার আগে সরকার বাহাদুরকে দেখাতে হবে, অনুমতি দিলে তবেই ..ঃ)
  • pi | ৩১ জুলাই ২০১৫ ২১:১৭305675
  • অ অরণ্যদা, আমার ফোন নং টা একটু পাঠাবেন ? আর পিনটা ?
  • a x | ৩১ জুলাই ২০১৫ ২১:১৪305674
  • সিক ডে কল করলে কী হবে?
  • Onion Knight | ৩১ জুলাই ২০১৫ ২০:৪৬305673
  • আশ্চর্য নয়। যে শু-বা-রা ফরমান জারি করতে পারে যে স্কুলের বাচ্চাদের টীচার্স ডে-র দিন একটা অশিক্ষিত খুনীর বক্তিমে শুনে তার ওপর রচনা লিখতে হবে, বা অটোনোমাস ইউনিগুলোতে প্যাটেলের জন্মদিন কীভাবে পালন হল তার ডেসক্রিপশন চেয়ে পাঠায় অফিশিয়াল চিঠির উত্তরে, তাদের কাছে এটাই এক্সপেক্টেড।

    অবাক লাগে তথাকথিত শিক্ষিত লোকেদের যখন দেখি এসব সমর্থন করতে। আমাদের ল্যাবে এরকম কয়েকটা উদ্‌গান্ডু আছে, কাল ঐ ফরমান জারি করে সমবেত প্রণামের সময় উঠে দাঁড়াইনি বলে তাদের ভারী গোঁসা হয়েছে। অথচ সামনে বলার মত বুকের পাটা নেই, অড়ালে ফিসফাস।

    কিন্তু রেডফোর্টে কি হাজিরা খাতা রাখবে?
  • aranya | ৩১ জুলাই ২০১৫ ২০:৪২305672
  • আমি পড়লেম জাফর ইকবালের 'আমি তপু'।
    এই ভদ্রলোক যে এখনো লিখছেন, এর লেখা পড়তে পারছি, এটা বেঁচে থাকার জন্য একটা বড় মোটিভেশন
  • সিকি | ৩১ জুলাই ২০১৫ ২০:১৭305671
  • ফ্লাড অফ ফায়ার পড়ে শেষ করলাম। শেষটা ঠিক মনঃপুত হল না যদিও - তবে হ্যাটস অফ টু অমিতাভ ঘোষ। প্রচ্চুর রিসার্চ করে এই রকমের একটা বই নামানো যায়। একেবারে ভিভিড ডিটেল, প্রতিটা চরিত্রকে আলাদা আলাদা যত্ন নিয়ে বানানো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত