এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৯ জুলাই ২০১৫ ২২:০২305459
  • আমি মাঝে মাঝে চান করি না। আমাকে দিয়ে চলবে?
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২২:০২305460
  • ওহো, মিড-ওয়েস্টেই আসছ তাহলে। কিন্তু আমার কাছাকাছি নাঃ-( আমি থাকি ইণ্ডিয়ানা, ইলিনয় আর মিশিগান এর ত্রিবেণী সঙ্গমে সাউথ বেণ্ড বলে এক অত্যাশ্চর্য্য জায়গায়। বললে বিশ্বাস করবে না, নাম শুনলে লোকে আপ্লুত হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায়। হুঁ।

    সেণ্ট ল্যুই গেছিলাম বছর দুই আগে। ভারী ভাল জাগা। রোদ্দুর ভরা। সুন্দরী মিশিশিপি। আর অমন একখানা আর্চ।
    নাহ হুঁনপচাশ ভারী খুশি হবে অমন রোদ্দুর খেয়েঃ-)
  • kk | ২৯ জুলাই ২০১৫ ২২:০০305458
  • মিঠু, অগাস্টের পনেরোয় যাবো। :)
  • san | ২৯ জুলাই ২০১৫ ২১:৫৭305457
  • পেরিস্তান আর নাই। বড়ো হয়ে গেছি। ঝগড়ু হয়ে গেছি। তারোপর কুকুরে ভয় পাই।
  • | ২৯ জুলাই ২০১৫ ২১:৫৫305456
  • কলি, তুমি সেন্ট ল্যুইস আসছো? কবে কবে? এইবার তাহলে দেখা হবেইঃ)
  • kk | ২৯ জুলাই ২০১৫ ২১:৫২305454
  • পিপি,সেন্ট ল্যুইস, মিজৌরি। তুমি যেন কোথায় আছো?
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:৫২305455
  • অ কেকে, স্মোকি ছেড়ে কোথায় চল্লে? দেখো বাপু, ইদিকপানে হলে একটু কড়া নেড়।
  • aranya | ২৯ জুলাই ২০১৫ ২১:৪৭305453
  • পাই, অমর পড়ি নাই, সময় নাই। ঈশেন-কে পাঠিয়েই দেব হয়ত
  • kk | ২৯ জুলাই ২০১৫ ২১:৪৫305452
  • অক্ষদা, নাঃ এমি দেখা হলোনা! :(( কদিন বাদে অন্য রাজ্যে চলে যাবো। তাই এখন খুব ব্যস্ত।

    আরে দুমকা যে আমারও আছে। পেরিস্তানও আছে। না থাকলে বেজায় মুশকিল হতো।

    অরণ্য,ভালো কাজে দেরি করতে নেই। শুরু করেই দিন।

    ধিঙ্গি,না গোলাপজল বাদ! ঈশানকে পাদ্রীর রোলটা ভালোই মানাবে :))

    ব্রতীন, কোনই খবর নাই। নানা কাজে ব্যস্ত সমস্ত।
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:৩৯305451
  • আমার-ও আছে তো - পুরোনো শিলং, পাহাড় চূড়ো, নীল আকাশ, সবুজ ঘাস, কমলালেবু গাছ, ইয়াকের দুধের ছুরপি, আপেলের মত লাল টেবো টেবো গালের কুচোরা....
    তবে শীত পড়লে নেমে হলদে পাখীর পালক কুড়োতে দুমকা চলে যাইঃ-)
  • san | ২৯ জুলাই ২০১৫ ২১:২৩305450
  • আমি অবশ্য বাতাসবাড়ি খুঁজি না, আমার নিজের দুমকা আছে।
  • san | ২৯ জুলাই ২০১৫ ২১:২২305448
  • আমার এখনও ভাল লাগে অরণ্যদা, পড়েই দেখুন না।
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:২২305449
  • অরণ্যদা, শুরু করে দেখুনই না।
  • pi | ২৯ জুলাই ২০১৫ ২১:২১305447
  • অমর মিত্র পড়লেন অরণ্যদা ?
  • aranya | ২৯ জুলাই ২০১৫ ২১:২০305446
  • লীলা মজুমদার পড়ি না বহুদিন। জানি না কেমন লাগবে এখন পড়লে
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:১৭305445
  • না, না, আমরা এখন বাতাস বাড়ি খুঁজতে ব্যস্ত। এখানে বাঘা কে লাগবে না। দুলে, পাদ্রী, নেপেন, ধিঙ্গিপদ আর ন'টা কুচোকে পেলেই হবে।
  • san | ২৯ জুলাই ২০১৫ ২১:১৫305444
  • বাঘা আর উনগুরু না পেলে আর কি হল ! নাইয়ে বাঘের উল্কি করা থাকবে তবে না ?

    ইন্দোদাদা - জন্মোদিনের অনেক শুভেচ্ছা !
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:০৩305443
  • বুনান মনে হয় চান করে না। আর পাহাড়ে চরেও বেরায় খুব।
  • pi | ২৯ জুলাই ২০১৫ ২১:০২305441
  • টি, থ্যাংকু।
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২১:০২305442
  • আমি নেপেন!!! আমার হাতের রান্নার খেলে যে দুলের সব ক্যালকুলেশন গুবলেট হয়ে যাবে!
    বাই দ্য ওয়ে, দুলে আর পাদ্রী কই?
  • I | ২৯ জুলাই ২০১৫ ২১:০১305440
  • ইশেনকে পাদ্রী করে দেয়া যেত, দাড়িও আছে, কিন্তু ও তো মনে হয় চান টান করে।
  • I | ২৯ জুলাই ২০১৫ ২০:৫৯305439
  • ক্যানো? তুইই তো নেপেন। তেমনই তো কথা ছিল।
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ২০:৫৬305438
  • ইন্দোদাদা, প্রকাশিতগুলো তো বারেবারে পড়লেও প্রতিবারই নতুন মনে হয়, মানে আমার তো হয়ঃ-) এই তো গত তিনদিন ধরে পড়ছি দিনে দুপুরে, বাতাস বাড়ি, সব ভুতুড়ে, বর্মী বাক্স আর রচনা সমগ্র। সবই তো পড়া - তবু না-পড়া মনে হয়।

    আর, তুমি যদি হও ধিঙ্গিপদ আর কেকে হুনপঁচাশ, তবে নেপেন কৈ?
  • potke | ২৯ জুলাই ২০১৫ ২০:৫১305436
  • অক্ষ, পিসিএম হয়েছেন কিন্তু উনি ফাউন্ডার-ডিরেক্টর ছিলেন, জে কে জি কে অফার করা হয়েছিল, উনি অ্যাক্সেপ্ট করেছিলেন কিনা জানিনা।

    তবে এরা দুজনেই স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে স্টেলার, ওয়ার্ল্ড ক্লাস!!

    আসলে হয়েছে কি, একে মহিলা তায় বয়েস কম, তায় ম্যাথ-স্ট্যাট ইউনিটের নয়- প্রফ বন্দোপাধ্যায়ের দোষ এগুলো ই। হাল্কা করে ভাসিয়ে দেবার চেষ্টা ফোরামে ফোরামে যে উনি এমন কিছু মাপের সায়েন্টিস্ট নন। প্রফ পাল কে সিমিলার ঝামেলা পোহাতে হয়েছিল, উনিও ম্যাথ-স্ট্যাটের ছিলেন না ঃ)
  • I | ২৯ জুলাই ২০১৫ ২০:৫১305437
  • সবাইকে ধন্যবাদ।
  • pi | ২৯ জুলাই ২০১৫ ২০:৪৫305435
  • জন্মদিনের শুভেচ্ছা রইলো, ইন্দোদা।
  • I | ২৯ জুলাই ২০১৫ ২০:৪৪305434
  • ক'টি অপ্রকাশিত লীলা মজুমদার বেরোলেও তো পারে!লাইফটা হেল হয়ে গেল।
  • I | ২৯ জুলাই ২০১৫ ২০:৪২305433
  • কস্তুরী কাবাবটা কী বস্তু,হ্যাঁ ভাই হুন পঁচাশ? গোলাপ জলের গন্ধটন্ধ দেয়া থাকবে না তো?গোলাপজল আমার একদম সহ্য হয় নে।
  • Bratin | ২৯ জুলাই ২০১৫ ২০:২৯305432
  • আরে কেকে যে, খবর কী?
  • a x | ২৯ জুলাই ২০১৫ ২০:২১305431
  • এইযো কেকে, এমি দেখেছ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত