এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪৬305340
  • আমি ফ্ল্যাট টপে গিয়ে অজগরের মত গিলে কুটে এসে এখন আর নড়তে পারছি নাঃ-(
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪৫305339
  • লোকে পাঞ্জাবীও ধার নেয়।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪৪305338
  • এই উইকেন্ডে হাবিজাবি খাওয়ার রাতে ভাবছি কিমা দিয়ে ডাল বানিয়ে চাউমিন দিয়ে পরিবেশন করবো।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪২305337
  • সিসিলের ছটা ছানাকে এবার অন্য সিংহটা মেরে ফেলবে, যাতে সিংহিরা এবার ওর সাথে বাচ্চা বানায়।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪০305334
  • ঐ ঠান্ডায় আমি আর নাই নাই নাই! তাচ্চেয়ে গলৌটি অনেক সোজা জিনিস। হাত দিয়ে মাখতেও হয়না।
  • rabaahuta | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪০305335
  • এইবার আসল ভুতো এসে যখন হুড়ো দেবে তখন সবার শিক্ষে হবে। কানের গোড়ায় গীটার বাজিয়ে বাজিয়ে ভুতো আমাকে কি বিরক্তই না করেছিলো একবার।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:৪০305336
  • লোকে ধুতিও ধার নেয়! বিপুলা এ পৃথিবীর কতটুকু.. ইত্যাদি প্রভৃতি

    টিনটিনেরও একটা লাল ধুতি আছে।
  • aranya | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৯305333
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17067&boxid=15955925

    রাজমিস্ত্রির মেয়ে ওয়াটার পোলোতে বাংলাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন করছে। খুবই মোটিভেটিং, কিন্তু কত যে সাপোর্ট আর গাইডেন্স দরকার, কোথায় পাবে সেসব?
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৮305332
  • লাল জুতো? আছে? তাইলেই হবে।
  • rabaahuta | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৬305331
  • কিরকম হিংস্র লোকজন। আমার একটা লাল ধুতি আছে যে। একটা গলায় ঝোলানোর জিনিসও আছে। নানারকম আনন্দানুষ্ঠানে সেগুলি আমি ঘনিষ্ঠ, এমনকি তত ঘনিষ্ঠ নয় এমন লোকজনকেও সহজ শর্তে ধার দিয়ে থাকি।
  • aranya | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৫305330
  • হ্যাবাড্ডে ইন্দো। এট্টুস লেখালেখি হোক, অনেকদিন বড়সড় কোন লেখা পড়ি না
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৪305328
  • গলৌতি আর টিক্কা তুমি বাড়িতে বানালে?
    তাইলে আমাদের পাড়ার জন্যে ভগাকে বলছিখন।
  • aranya | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৪305329
  • ভুতোর কি আমার ওপর অভিমান কমেচে, ভাল এনারাই-দের আড্ডায় না ডাকার জন্য?
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩৩305327
  • সত্যিই কিছু না। উনি জানিয়েছেন,ওর সঙ্গে যে স্থানীয় গাইড ছিলো, সে ওকে কিছু জানায় নি।আর ওখানে সিংহশিকার নিষিদ্ধ নাঃ(
  • রবাভুত | ২৯ জুলাই ২০১৫ ০৮:৩১305326
  • কুমুদি কালকে আমাকে ভুতো বলায় প্রায় অভিমান করে ফেলছিলাম। তখন মর্মপীড় কানে কানে দৈববানী দিলেন, ওরে পাগোল, তা কি কখনো হয়, হ'য়ের আগে সামান্য একটা ব বৈ তো নয়। কে জানে কাল এবং কিবোর্ডের কি অহৈতুকি লীলা, কে বলতে পারে ভানুসিংহের আসল নাম হানুসিংহ নয়।
    তখন আমি মর্মপীড়ের কাছে ক্ষমা চেয়ে বললাম, না না, তা কেন, কুমুদির ল্যাবরেটরি থ্রেডিং কন্যে ওড়না প্যাচানো গোরু হামাগুড়িরত প্রেসিডেন্ট ও হুলো বেড়াল জল থইথই কলেজস্ট্রীট নাটকের খাতা কাঠবেড়ালির ল্যাজ ছাতার চাকরী বকযন্ত্র অ্যালার্ম ঘড়ি এবং সর্বোপরি কিবোর্ড অক্ষয় হোক।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:২৯305325
  • এদিকে মিনিয়াপুলিশের দাঁতের ডাক্তারের ব্যাপার দেখে হাঁ। এরা কি সত্যি!
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:২৭305324
  • উফ্ফ দমু এসে এক্ষুনি হাঁদা বলবে কিন্তু! গলৌটি বাড়িতে বানালেই তো পাবে! শুধু পরোটাটাই কেনা।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:২৪305323
  • গলৌটি পাওয়াই যায় না তো আইনি আর বেআইনি!
    মুহাহা হা
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:২২305322
  • কেন ডাকোটাতে কি মাংস খাওয়া বেআইনী নাকি? কিচ্ছু বিশ্বাস নেই!
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:২১305321
  • হে ভগা, অক্ষকে কোনো একটা ডাকোটাতে পাঠিয়ে দাও।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০৮:১৯305320
  • ওহো ইন্দোর জন্মদিন নাকি? তাইজন্যই তাইলে আমি আজ পরোটা দিয়ে গলৌটি কাবাব আর আলুটিক্কা খেলাম। সাথে একটু রায়তাও ছিল।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:১৬305319
  • রঙিন ধুতি বাচ্চারা ছাড়া অন্যকেউ পরে আছে দেখলেই পেটাতে ইচ্ছে করে। গলায় গামছার মত ওড়না ঝুল্লে কান মলে দিতে সাধ হয়।
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:১৫305318
  • ইন্দো কে জন্মদিনের শুভেচ্ছা ও একবাটি মাংসের কাবাবঃ)
  • | ২৯ জুলাই ২০১৫ ০৮:১৩305317
  • দক্ষিণের যাবতীয় তাঁত আমি অসম্ভব ভালোবাসি আর সমস্ত প্রদেশের সুতি। তবে মাড় থাকে না, ল্যাতপ্যাত করে সেটা একটা সমস্যাঃ)
  • Atoz | ২৯ জুলাই ২০১৫ ০৮:১১305316
  • কুমুদি, তোমার সঙ্গে দেখা করতে গেলে আমি শাড়ী পরে যাবো। ঃ-)
  • Abhyu | ২৯ জুলাই ২০১৫ ০৭:৫২305315
  • মাড় দেওয়া ধুতি পরার অভিজ্ঞতা খুবই অনন্য
  • Abhyu | ২৯ জুলাই ২০১৫ ০৭:৪৩305314
  • ধুতি নিয়েও কথা হয়েছে, কুমুদি। আমি সাদা ছাড়া অন্য রঙের ধুতি পরি না আর তাঁতের ধুতিই পরি।

    ইন্ডোদাকে জন্মদিনের শুভেচ্ছা।
  • kumu | ২৯ জুলাই ২০১৫ ০৭:২৩305313
  • শাড়ি নিয়ে এত কথা!!!
    আমি লাল ছাড়া সব রং পরে থাকি আর তাঁত পরি না।
  • সিকি | ২৯ জুলাই ২০১৫ ০৭:২২305312
  • ইন্দোদাদাকে হেপ্পি জন্মদিনের শুভেচ্ছা।
  • Atoz | ২৯ জুলাই ২০১৫ ০৪:১৫305311
  • ব্যাঙ আছো?
    "মুখ হাত গামছা দিয়ে বাঁধবি, তারপরে গর্তের মধ্যে নিয়ে ফেলবি", এটা কি হীরকরাজারূপী উৎপল দত্ত বলেছিলেন?
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত