এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ০১:৩৯305281
  • এবং এমন মানুষকেই লোকে ধরে ধরে ঘন গাঢ় রঙের শাড়ি উপহার দিয়ে এসেছে কারণ 'ফস্সা' রংএ মানাবে ভাল বলে, ইনক্লুডিং ফ্লুরেসেন্ট গোলাপী (মতান্তরে রাণীকালার) বেণারসী অবধিঃ-)
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:৩৮305279
  • আমার বাবার পছন্দ চমৎকার। নিউমার্কেটে বম্বে সিল্ক স্টোর থেকে কখনো সখনো সিল্কের শাড়ি কিনে এনেছে, মার মনে হয় পছন্দই হতোঃ)
  • pipi | ২৯ জুলাই ২০১৫ ০১:৩৬305278
  • ও বাবা! এত দেখি প্রায় আমার বাড়িরই গল্প! আমার বাবাও একবারই একটি শাড়ি নিজে পছন্দ করে কিনে এনেছিল - বিবাহ বার্ষিকীর দিন। একটি ডার্ক ব্রাউন সিল্ক, তাতে ক্রীম কালারের ফুল লতা পাতা। সেই 'চড়া রঙ' আর 'জংলা ছাপ' শাড়ী দেখে মা এত খেপে গিয়েছিল যে বিবাহবার্ষিকী পালন প্রায় মাঠে মারা যেতে বসেছিল! এবং এই ঘটনাটা কেন জানি না আমার এখনো পরিষ্কার মনে আছে।
    তারপর থেকে বাবা মাকে দোকানে নিয়ে যেত, নিজে ক্যাশ কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকতঃ-)

    এবং আমার মা-ও ঐ হাল্কা রঙের ক্লাবের লাইফলং মেম্বার। মোটামুটি আমার দশ বারো বছর বয়স থেকেই শুনে আসছি - মেয়ে বড় হচ্ছে/হয়েছে, এখন কি আর চড়া রং মানায়, ইত্যাদি।
    ঃ-)
  • san | ২৯ জুলাই ২০১৫ ০১:৩৪305277
  • টুকটুকে লাল, তুঁতে, রয়াল ব্লু, চকলেট এইসব শাড়ি তো দেখেইছি। নিয়ে পরেওছি, ন্যাচারালি। কে না জানে নিজের শাড়ির চেয়ে মা-মাসির শাড়ি সর্বদা বেশি লোভনীয়।
  • san | ২৯ জুলাই ২০১৫ ০১:৩১305276
  • তবে আমার মা বা বন্ধুর মা'রা তো দিব্বি টুকটুকে লাল পিওর সিল্ক টিল্ক পরতেন। মোটেই সবসময় হালকা রং পরতেন না। অফিস কাছারিতে অবশ্য শুধু কটনই পরতে দেখেছি, কিন্তু সে বিবিধ রঙের।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০১:৩০305275
  • নাহ, আমার মা সারাজীবনই প্রায় সাদা খোলের শাড়ি পরেছে। কখ্নও হাল্কা হলুদ বা হাল্কা ক্রিম রং। কোরা শাড়ি হলেই তাকে নীল দিয়ে সাদা করে নিত। আর সুতি কিম্বা সিল্কের শাড়ি ছাড়া বিশেষ কিছু পরত না।

    আমার বাবা সারাজীবনে একটিই শাড়ি মার জন্য কিনেছিল, এবং সেই একটি শাড়ির সুবাদেই জীবনের মত কিনে দেওয়া ঘুচে গেছিল! শাড়িটা ছিল টিয়াপাখি রংএর ঃ-))
  • san | ২৯ জুলাই ২০১৫ ০১:২৫305273
  • চকরা-বকরা ( মতান্তরে চড়া রঙের) জামাকাপড় তো তখন অপসংস্কৃতি ছিল।
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:২৫305274
  • কাবলিদা, কেমন আছো?
    মাসিমা মানে তোমার মাকে রঙিন শাড়ি পরতে দেখেছো? সাদা খোল না,অন্য কোনো রং।
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:২৪305272
  • মহিলারা রঙিন শাড়িও পড়তেন, তবে খুব হালকা রং। মুর্শিদাবাদ আর বিষ্ণুপুরী সিল্কের রঙিন শাড়ি মাকে পরতে দেখেছি।
    লাল বোধ্হয় শুধু বিয়ের বেনারসীই হত। সারাজীবনে মা বা তার সমবয়সীদের টুকটুকে লাল শাড়ি পরতে দেখিনি,কেন কে জানে!
  • kd | ২৯ জুলাই ২০১৫ ০১:২০305271
  • "লুটেরা" আছে, কাল না পরশুই দেখলুম। এদের কালেকশন বেশ ভালোই।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০১:১৯305270
  • মমতার একটা ব্যাপার আমার হেবি ইন্টেরেস্টিং লাগে। মমতার শাড়ি ইত্যাদি কিন্তু খুবই ভদ্রলোক বামপন্থী সুলভ। ঠিক ঐরকম সাদা শাড়ি সরু পাড়, এটাই দস্তুর ছিল। এমনকি আমার মা-ও তাই পরত, কলেজ লাইফেও। বেশি রং চং জামা কাপড় ঠিক ভদ্রলোক সুলভ না ঃ-)
  • san | ২৯ জুলাই ২০১৫ ০১:১৬305269
  • আমাদের নাইন-টেনে কম্পালসারি শাড়ি ছিল। তারপর বিরক্ত হয়ে গিয়ে পাঁচবছর কলেজে শুধু স্কার্ট আর জিনস। ( ১১-১২ টাও কলেজের পার্ট, ফেল করে পাঁচবছর কলেজে পড়েছি ভাববেন্না, আপনাদের বিশ্বাস নেই :-D :-D )
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:১৪305268
  • আমাদের চার বছরই পরতে হয়েছে। নাইন টেনে শাড়ির শালীনতা নিয়ে হেব্বি কড়াকড়ি ছিলো। ১১-১২ তে ঐটা নেই হয়ে গিয়ে স্টেশানে কড়াকড়ি বেড়ে গেলোঃ)
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:১১305267
  • আমি আবার শাড়ি পরে ট্রেনেও যাতায়াত করেছি। শেয়ালদা লাইনের সেই বিখ্যাত সব লোকাল ট্রেন। কালই ট্রেনে চড়তে হলে নির্ঘাত আমি অথবা শাড়ির মধ্যে কোনো একটাই ট্রেনে উঠবে।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০১:০৯305265
  • আমাদের টেনে অপশনাল ছিল। ইলেভেন টুএল্ভে কম্পালসারি। কলেজে, ইউনিতেও প্রচুর শাড়ি পরেছি। সবই অভ্যেসের ব্যাপার। বোরখাও মনে হয় পরতে পরতে অভ্যেস হয়ে যায়, কে জানে!
  • Blank | ২৯ জুলাই ২০১৫ ০১:০৯305266
  • কিন্তু এই যে আমি এই বছরের জুনে খান কয়েক বীয়ার খেয়ে এলুম। হেবি ওয়েদার। ৩/৪ টে থেকে বেড়োনো যায়্না। ফের তার পর ভালো।
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:০৭305264
  • হ্যাঁ হ্যাঁ।সেইসব সহৃদয় কন্ডাক্টার রা কি আর আছেনঃ)
  • | ২৯ জুলাই ২০১৫ ০১:০৬305263
  • কি জানি, এইটা মনে পড়ে না। শাড়ি পরে সবকিছুই করতাম,স্কুলের পাঁচিল ডিঙোনো অব্দি- এখন তো শাড়ি নেই। স্কুলে সালোয়ার কামিজ। নাইনে গিয়ে শাড়ি পরার উত্তেজনা ছিলো,বেশ একটা বড় হওয়ার ছাড়পত্র পেলাম মনে হতো। অভ্যাসটাও হয়তো খুব বড় একটা ব্যাপার। এখন বরং জুবুথুবু বোধ করি, গাড়ি চালাতে অসুবিধে হয়।
  • san | ২৯ জুলাই ২০১৫ ০১:০৫305262
  • আগস্টে আমরা প্রবল বৃষ্টি পেয়েছিলাম, খুব ভাল ঘুরেছি। লোকেরা ছাতামাথায় বিচে বসে থাকত, বাঙালিরা পারেও বটে ( নিজেরা ইনক্লুডেড)। আমরা ছাতামাথায় না হলেও খড়ের আটচালায় বসে প্রবল ঝড়ে সবশুদ্ধু উড়ে যাব কিনা গবেষণা কচ্ছিলাম।
  • 4z | ২৯ জুলাই ২০১৫ ০১:০৪305261
  • জুন মাসে পুরীতে চাঁদি ফাটা গরম।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০১:০৩305260
  • আর কখনও কখনও কণ্ডাক্টরের বাহু বেষ্টনীই জীবন-মরণের মাঝে লাস্ট স্টপ ঃ-)
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০১:০১305259
  • আর শাড়িতে মাড় কম থাকলে কেমন ন্যাকড়া মত হয়ে যেত, সেইটা দু-তিনদিন পরতে হলে বেজায় ঝামেলা হত। ঐ শাড়ি পরেই দৌড়ে দৌড়ে চলন্ত বাস ট্রামে উঠতাম ও নামতাম। ২৩৪'র পাদানিতে ঝুলেঝুলে কতদিন গেছি।
  • kumu | ২৯ জুলাই ২০১৫ ০০:৫৮305257
  • কাজের সময় শাড়ী একটি জঘন্য পোশাক।পার্টি ওয়্যার হয়তো ঠিক আছে।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০০:৫৮305258
  • ব্ল্যাংকের দুকুর মানে ঐ বেলা ৪টে তো?
  • san | ২৯ জুলাই ২০১৫ ০০:৫৬305256
  • কি বলিস, সকাল দশটায়ও ও তো আগুনের হলকার মত লাগত বাপ্‌রে। অবশ্য আমরা বৃষ্টি পাইনি ঐ কদিন।
  • Blank | ২৯ জুলাই ২০১৫ ০০:৪৯305255
  • একদম দুক্কুর ছারা তেমন চাপ হয় না পুরীতে জুন মাসে। সন্ধের পরে ভাল হাওয়া দেয়।
    হাল্কা বৃষ্টি হলে আরো ভালো।
  • a x | ২৯ জুলাই ২০১৫ ০০:৪৮305254
  • থেংকু স্যান।
  • | ২৯ জুলাই ২০১৫ ০০:৪৩305253
  • ধ্যাত্তেরি, শাড়ি কে পড়ে ফেলেছি। পরা হবেঃ((
  • T | ২৯ জুলাই ২০১৫ ০০:৪১305252
  • আরে, পোটকেদা, এটা হেব্বি জিনিস দিলে। :)
  • T | ২৯ জুলাই ২০১৫ ০০:৩৫305251
  • বাড়ি এসে নিস্তার নেই, চতুর্দিক থেকে বিয়েবাড়ী ধেয়ে আসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত