এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-I | ০২ আগস্ট ২০১২ ১৫:৪০30480
  • ও ডিডি, ঐটা ঢাকার ভাষা, চট্টগ্রাম কদাচ নয়
  • Blank | ০২ আগস্ট ২০১২ ১৫:৩৭30479
  • কবি আমার ব্যাচের? শুনে যারপরনাই আনন্দিত হলাম।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:৩০30478
  • জর্ডিটা শুধু ডায়লেক্ট নয়, প্রায় আলাদা ভাষাই বলা যায়। ওল্ড ইংলিশ, সেল্টিক আর নর্ডিকের খিচুড়ি।

    আগে এসেছি কি সাধে? স্পাইসজেট এসএমএস পাঠালো তিন ঘন্টা আগে যেতে, এয়ারপোর্ট সিকিউরিটি চেক-ইনে নাকি পেল্লায় লাইন। আমি তো তাও একটু পরেই এলাম।
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৫:২৯30477
  • নান্দীকার একবার নটি বিনোদিনী করেছিল এরকম টাইপের না? সব চরিত্রগুলো নিজের নিজের মত আসবে, ডায়লগ বলবে চলে যাবে। রুদ্রপ্রসাদ লিখেছিলেন।
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৫:২৬30476
  • ডায়ালেক্ট তো ? সে চট্টোগ্রামের কথা শুনে বাইরের লোক কিছু বুঝবে? না যদি লিখেও দেও মেকুড়ে হুড়ুম খাইয়া হক্কইর করসে তাইলেই বা কে বুঝবে টেনিদা না পড়লে? তোমার ছেলে মে - এরাই বুঝবে না।
    তোমার ছেন্নাই আসবার এতো উৎসাহ কিসের শুনি যে দু ঘন্টা আগেই অ্যার্পোর্টে বসে আছো ?
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:২২30475
  • সেখানে আলাদা শব্দ আছে - নর্মাল ইংরিজীতে হয়তো একটা মানে, জর্ডি ডায়লেক্টে একদম অন্যরকম কিছু। আর উচ্চারণ তো বাদই দিলাম। প্রথমবার গ্লাসগোর অ্যাকসেন্ট শুনে (ডায়লেক্ট ধরছি না, শুধু অ্যাকসেন্ট) হার্ট ধড়ফড় করেনি এমন লোক খুব কম।
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:১৮30474
  • বিলেতে বাংলার মত এতটা না হলেও, পুরো আলাদা ডিকশনারী আছে - যার সঙ্গে কনভেনশনাল ইংরিজীর কোনো মিল নেই। উদাঃ http://newcastleupontyne.tripod.com/geordie.html
  • san | ০২ আগস্ট ২০১২ ১৫:১৫30472
  • আঙুলগুলোকে জিমে পাঠিয়ে দাও। ওয়ার্ক আউট করে মেদ ঝরিয়ে ফেলুক।
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৫:১৫30473
  • বাংলা আর ইংরেজীর তুল্যমুল্য আলোচোনা হয়েছে বুঝি? আরে, আমারে একবার জিগাইবেন তো।

    দেখুন লেখ্য বাংলায় গোটা তিনেক ভাষা আছে, খুব সংস্কৃত ঘেঁষা সাধুভাষা (শিবাংশু, প্রাবন্ধিক বৈ বাবু), আটপৌরে সহজ বাংলা(প্রায় সবাই), খুব কেতের স্মার্ট স্ম্যাং ও ইংরাজী মিশেল শহুরে ভাষা (রিদ্ধি,ও ভাটের পাতায় যেমনটা চলে),প্লাস নিতান্তো গ্রাম্য ভাষা। ও, চারটে হোলো বুঝি? তাইলে এরম চারটে আলাদা আলাদা ভাষা আছে। আপনি মিশাতেও পারবেন যদি খুব ট্যালেন্টেড হন। নইলে তেলে জলে মিশবে না।

    ব্রিটিশ ইংরাজীতে নর্দার্ন বা ককনী ডায়ালেক্ট আছে কিন্তু এতোটা আলাদা শব্দ ভান্ডার নেই।

    এ তো গেলো এক নম্বর পয়েন্ট। আরো গোটা চারেক কি বারো তেরোটা পয়েন্ট আছে। পরে লিখবো।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১৫:১৪30470
  • এতে রিহার্সালের ঝামেলা কম, এক আধদিন বসলেই হবে, ঝগড়ার চান্স কম, এর বেশী আমার কম, এসব থাকবেনা।
    একটু বাঁধতে হবে আর ঐ ভাষ্য, ও কুমুদি হেসে খেলে করে দেবে!
  • kc | ০২ আগস্ট ২০১২ ১৫:১৪30471
  • কুমুদি,
    ইহা একটি পরামর্শ। বিখ্যত কতগুলো নাটকের সবথেকে ভাল সিনগুলো দিয়ে একটা কোলাজ টাইপের নাটক করতে পারেন। আমরা (আমি কিন্তু বিনয়ী) এরকম একবার করেছিলাম। নীলদর্পণ, বিসর্জন, বাকী ইতিহাস, নবান্ন, আর এবং ইন্দ্রজিৎ থেকে। লাভ ছিল একসঙ্গে অনেক লোককে দলে নিয়ে সন্তুষ্ট করা গেছিল, আর হেঁ হেঁ, অনেকগুলো কলশো পেয়েছিলাম।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১৫:১১30469
  • রুরকীতে দুগ্গাপুজোর নাটকে একবার করেছিল, অনেকগুলো আলাদা গল্পের প্রধান চরিত্র নিয়ে এক একটা অ্যাক্ট, পুরো নাটক নয়.....বঙ্কিম (ভ্রমর), রবীন্দ্রনাথ (স্ত্রীর পত্র বোধায়, মনে নেই), শরত্চন্দ্র থেকে শুরু করে.....মানে যতজন সবাইকে একটা করে পার্ট ধরিয়ে দিয়ে ঘরে বসে প্র্যাকটিস করুক আর একজন কথক ছিল যে এক একটার আগে কিছু কিছু বলবে,ঠিক আলো ধীরে ধীরে নিভে একটা শেষ হয়ে আর একটা শুরু হওয়ার মুখ পর্যন্ত উইথ মিউজিক। আমি হয়ত বোঝাতে পারছিনা, কিন্তু চরিত্র গুলো ঠিক ঠাক একটা থিমে বাঁধলে বেশ লেগেছিল!
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:১০30468
  • তাইলে ছেলের পেনসিল শার্পনারে আঙুল ছুলে নিতে হবে, আর কী করা... ঃ-(
  • siki | ০২ আগস্ট ২০১২ ১৫:০৯30467
  • গুচ করা যাবে ফেবু করা যাবে অথচ টাচস্ক্রিন হবে না ...
  • siki | ০২ আগস্ট ২০১২ ১৫:০৭30465
  • মাইক্রোম্যাক্সের অ্যানড্রয়েড নিতে পারো, দশের কমে হয়ে যাবে।

    তবে গুচ করা যাবে ফেসবুক টাচস্ক্রিন হবে না, এ রকম ফোন পাওয়া চাপ আছে।
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৫:০৭30466
  • *নাবিয়ে দেবে
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৫:০৬30464
  • সেকি নতুন নাটক আপনাকেই লিখতে হবে কেন? আপনি স্রেফ হ্যাঁ বলে দিন। বাকি গুচগুরুগণ নাবিয়ে দেব। এত এত পরকীয়া নিয়ে টই ভেসে গেল পোস্টানন্দা জলে আর সেই নিয়ে নাটক লিখতে আপনাকে মাথা খারাপ কত্তে হবে? জটিল প্লট, লোকে দেখে ধন্যি ধন্যি করবে। ভালো বলছি শুনুন। কাজু কুমুদিকে কখনো অন্যদের মত বদ পরামর্শ দেয় না। দিতে পারে না। ☺
  • Prongs | ০২ আগস্ট ২০১২ ১৫:০৪30463
  • হা-আ-আ-আ-ই

    এয়ারপোর্টে বসে আছি, এখনো সওয়া ঘন্টা।
  • kumu | ০২ আগস্ট ২০১২ ১৫:০২30462
  • ডিডিদার প্ল্যানটা খুবি ভাল,কিন্তু আমাদের পাব্লিক রবীন্দ্রনাথ পজ্জন্ত বোঝে।
    আমি এখন লাইব্রেরী যাই।
  • de | ০২ আগস্ট ২০১২ ১৫:০১30461
  • ঃ)))))
  • kd | ০২ আগস্ট ২০১২ ১৫:০০30460
  • শ্রাবনী, আগে না পড়া থাকলে "দ্য ব্ল্যুয়েস্ট আই" পড়তে পারো। কোন সুন্দর জায়গায় বসে এটা পড়তে খুব ভালো লাগবে।
  • ডিডি | ০২ আগস্ট ২০১২ ১৪:৫৬30459
  • তিনটে পুরুষ চাট্টি মেয়ে (ভালো শাড়ী পরা), দুটি টিনেজার, একটি গোঁপ আর একটি তরোয়াল তো ? তো এতে আর অসুবিধে কি?

    দিব্বি ব্রেখটিয় নাটক হয়। নাম দেও "কুমুদের পাড়ার নাটক'। তারপরে নাটক মঞ্চস্থ করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছিলো, কোন শাড়ী সিলেক্ট হবে ও কি তার মেথডলজি, গোঁপটাকে কোথায় ফিট করা যায়। গুচর ভুমিকা। প্রত্যেকে নাম ভুমিকায়।

    এরম করে আদ ঘন্টাখানেক পাড়ার লোকদের নিয়ে (নির্দোষ) ফাজলামী করে শেষে স্টেজ অন্ধকার করে চেঁচিয়ে বলো। "গ্রিড ফেল করেছে,গ্রিড ফেল করেছে, শ্রাবণী কিন্তু কিচ্ছু জানে না, আমাদের নাটক এখানেই শেষ হোলো।"

    খুব হাত্তালি পাবে। মেডেল ও পেতেই পারো।
  • শ্রাবণী | ০২ আগস্ট ২০১২ ১৪:৫২30458
  • কুমুদি, আমরা অফিসে না এলে আর কী করে জানব, অফিস ফাঁকা, ছুটি নাইই।
    আর তুমি এসব কুমতলব দিচ্ছ, তোমার মত অফিসে নিবেদিতপ্রাণ?
  • kumu | ০২ আগস্ট ২০১২ ১৪:৪৭30457
  • কিকি,আগে এই ইউনিগুলোর ওয়েবসাইট দেখো।
  • kumu | ০২ আগস্ট ২০১২ ১৪:৪৬30456
  • কাজু,নতুন নাটক লিখে নিতে বল্লে সেটি আমার ঘাড়ে এসে পড়বে,তাচ্চেয়ে সুইসাইড করা সোজা।
  • rajdeep | ০২ আগস্ট ২০১২ ১৪:৪১30455
  • হাজার হাজার বাচ্চা !
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৪:৩৯30454
  • *মনস্তাত্ত্বিক
  • Kaju | ০২ আগস্ট ২০১২ ১৪:৩৮30453
  • কুমুদি কেমন যেন হয়ে গেছে সঙ্গদোষে ! এত ভালো আর মনস্তাত্বিক জটিলতা-উদ্দীপক প্লট দিলাম নাটকের। পাত্তাই দিল না। ☻
  • phutki | ০২ আগস্ট ২০১২ ১৪:৩৪30452
  • ২০০০ এ কেউ নাই????
  • kc | ০২ আগস্ট ২০১২ ১৪:২৯30451
  • vv
    সবগুলাই পোলাপান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত