এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০২ আগস্ট ২০১২ ০২:৩৪30238
  • বু গু-র মেন প্রবলেম ছিল এই আত্মপ্রচার। একবার চিঠি লিখেছিলাম, অবরোহী পড়ে মুগ্ধ হয়ে। তখন আমি ক্লাস টুয়েলভ। উত্তর এল সেই জঙ্গলের লতাপাতা ছবি আঁকা লেটার প্যাডে, লেখককে জানবার সেরা উপায় হল তার বই পড়া, তুমি আমার দেজ থেকে প্রকাশিত এই এই এই এই বই পড়ো, মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই এই এই এই বই পড়ো, তমুক প্রকাশনী থেকে প্রকাশিত এই এই এই এই বই পড়ো।

    ব্যস, চিঠি সেশ।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:৩৪30239
  • অ। না বাপু, ঐ ভূত আমার চাই নে।
    আর হ্যাঁ, হাত পা বেঁধেই টাইমলাইনে ফেলানো হচ্ছে। জাস্ট একটা নোটিশ লটকে দেয় যে আগামী হপ্তা থেকে তোমায় ফেলা হচ্ছে। এর মধ্যে যা লুকোবার, ঢাকা চাপা দেবার, প্রাইভেসী, সিকিউরিটি ইত্যাদি ঝালিয়ে নাও। ব্যাস, তারপরেই ঝপ্পাস্‌ ঃ-(
  • একক | ০২ আগস্ট ২০১২ ০২:৩৪30240
  • পাই, তোর এফবি মেসজ দেখলুম এতক্ষণে। উত্তর্দ।
  • san | ০২ আগস্ট ২০১২ ০২:২৯30237
  • পনেরো মিনিটে সোয়া দুই মাইল তো অনেক
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:২৭30236
  • পিপি, ঐ ভূত হল হাহা হুহু হিহি করানো ভূত, বাইরে চল্লিশ ডিগ্রী হলেও আর এসি বন্ধ থাকলেও। কিন্তু তাকে তো আর বেশিদিন পুষতে পারলুম না। ডাক্তার ওঝা দেখিয়ে অবশেষে বিদেয় করিয়েই এলুম।

    কিন্তু এম্নি ধরে বেঁধে সবাইকে টাইমলাইনে ফেলে দিচ্ছে নাকি ? কী সর্বনাশ !!
  • VB | ০২ আগস্ট ২০১২ ০২:২৬30235
  • বুদ্ধদেব গুহ নিয়ে কাল কথা হচ্ছিলো, পুরানো দিনে উনি বেশ ভালো লিখতেন বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়।। একটা মনে পড়ছে আনন্দমেলায় দূর্গাপূজার সময় রিভুর এক গরীব বন্ধুনী ওকে বলছে মা দুর্গার কাছে প্রণাম করে খিদে না পাওয়ার অসুখ চাইবো। কী জানি কী নাম ছিলো গল্পটার! আরেকটা গল্প ছিলো "ইঁদুর", কাবাবের মধ্যে ইঁদুর মারা বিষ ছিলো, না জেনে খেয়ে ফেলে মরে গেল একটা বাচ্চা মেয়ে, ওর দাদুও মরে গেল। কেমন অদ্ভুত একটা নরম টোনে লেখা গল্প সব। কিন্তু বয়স বাড়তে কী যে বিশ্রী লিখতে থাকলেন, বা লা তে একটা কলাম টাইপ লিখতেন, আত্মবিজ্ঞাপণে ভর্তি আর লেখার টোনও বিশ্রী। সবাই নাকি মূর্খ আর গাড়ল আর উনি ই কেবল সবচেয়ে ভালো। একবার পুজাসংখ্যা বা লা তে একটা উপন্যাস লিখেছিলেন, এত বাজে লেখা জীবনে পড়িনি। আর বা লা র ঐ কলাম তো পাঠকদের সম্মিলিত ঢিলে বন্ধ হলো। উফ।
    অথচ আগেকার দিনে লেখা ওনার শিকার আর জঙ্গলকাহিনি কত ভালো ছিলো। এনাদের নিজেদের খারাপ লাগে না নিজেদের পুরানো দিনের লেখার কথা ভেবে?
  • aka | ০২ আগস্ট ২০১২ ০২:২৫30234
  • আব্বে আমি এখন ১৫ মিনিটে সোয়া দুই মাইল দৌড়ই। হুঁ হুঁ বাওয়া।
  • aka | ০২ আগস্ট ২০১২ ০২:২৪30232
  • যখন গরম কম ছিল তখন সাম্পান খুবই এনজয় করত। এখন এই গরমে আর দৌড়চ্ছে না। রিমিদি আমার জন্য স্যাক্রিফাইস করছে। মানে সাম্পানের সাথে থাকছে কারণ বহুদিন বাদে আমার কোন ফিজিকাল অ্যাক্টিভিটি ভালো লাগছে। রিমিদিও এনজয় করে জেনারালি।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:২৪30233
  • আমি কেমন জানি নিশ্চিত যে সাম্পান আকার আগে দৌড় শেষ করেঃ-)
  • san | ০২ আগস্ট ২০১২ ০২:২২30231
  • তোমাদের এই ইনিশিয়েটিভটা আমার খুব পছন্দ

    সাম্পান কেমন এনজয় করে? রিমিদি?
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:২০30230
  • জুকার জানিয়েছে যে সোমবার থেকে আমায় টাইমলাইনে ফেলা হবে, কোন ট্যাঁফোঁ চলবে নাঃ-( মুখবই ছেড়ে কাকুর আশ্রয়ে যাব ভাবছি।
  • aka | ০২ আগস্ট ২০১২ ০২:১৯30229
  • অথচ আমার দৌড়দৌড়ির কথা কেউ জিগায় না। আমরা এই ২৫ তারিখে মাঝরাতে আবার ৫ কিমি দৌড়ব।
  • VB | ০২ আগস্ট ২০১২ ০২:১৭30228
  • কেকে এফ বিতে তোমাকে হারিয়ে ফেলেছি, আমার বন্ধুতালিকায় তুমি ছিলে, কিন্তু কাল আর দেখলাম না। ঃ-( কী জানি কী করেছে জুকারেরা বা তার পোষা অ্যালিয়েনরা।
    কথা হোলো, তোমার কাছে যদি লীলা মজুমদারের বড়দের গল্পের কোনো সফট বা পিডিএফ থাকে, আমাকে পাঠাবে এই dhammilla অ্যাট ইয়াহু ডট কমে? আর অন্য শিকার পাঠাবে?
    আগাম ধন্যযোগ রইলো।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:১৫30226
  • এসি শুদ্ধু উপড়ে নিয়ে এলে?
  • san | ০২ আগস্ট ২০১২ ০২:১৫30227
  • দৌড়োদৌড়ির কথায় মনে এল। কেকেদির একটা কিন্তু লেখার ছিল। ওর নিজের ওয়ার্ক আউট শুরু করা এবং তার পরবর্তী অংশ। কেকেদি কি পড়ছ আজকাল? পড়লে একটু লিখো। এটা আমার জানার ইচ্ছে ছিল খুব। (বা যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা কেউ যদি একটু বলে দেয়।)
  • VB | ০২ আগস্ট ২০১২ ০২:১৪30225
  • মাটির হাঁড়িতে ভূত শুকিয়ে রাখা ছিলো, আমচুরের মতন। উপরে তুলো আর খড় দিয়ে ঢাকা ছিলো। এটা শীর্ষেন্দুর কোন গল্পে ছিলো? কেকে, ও কেকে আছো?
  • hu | ০২ আগস্ট ২০১২ ০২:১২30222
  • পিপি, পাই-এর ভূত যদ্দুর শুনেছিলাম এসিতে বাসা বেঁধেছে। তুমি-আমি যে মরুভূমিতে বাস করি সেখানে এসি ভূত আসবে বলে বোধ হচ্ছে না।
  • san | ০২ আগস্ট ২০১২ ০২:১২30223
  • সমস্যা কি? এ ওকে গালাগাল দিলে যদি সকলেরই মোটিভেশন বজায় থাকে ঃ-)
  • hu | ০২ আগস্ট ২০১২ ০২:১১30220
  • ভালো ভূতের সাথে কিলোনোর কোন কনফ্লিক্ট নেই। শীর্ষেন্দু পড় নাই?
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:১১30221
  • আমি ভূত পুষব। পাই কোত্থেকে পেল? আমারও চাই।
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:১০30219
  • শরীরং বেটারং।

    পোষা ভূতে কি আর কিলোবে ? অতটা নমকহারামও কি হবে ?
  • hu | ০২ আগস্ট ২০১২ ০২:০৯30218
  • স্যান, নিশ্চয়ই।
    কিন্তু আমিও অনেকদিন দৌড়ই নি। তোদের সাথে বেড়াতে গেলে গালাগাল খাব মনে হয়।
  • san | ০২ আগস্ট ২০১২ ০২:০৬30215
  • না আবার দেখছি দৌড়োনো প্র্যাকটিস করতে হবে।

    হু, এই সব জায়গায় গেলে যেন খবর পাই আগেভাগে। নইলে বেজায় দুঃখু পাবো।
  • pipi | ০২ আগস্ট ২০১২ ০২:০৬30216
  • এই ত্তো! পাই আমার দলে! পাই, শরীর কেমন?
  • hu | ০২ আগস্ট ২০১২ ০২:০৬30217
  • পাইয়ের তো পোষা ভূত আছেই।
  • একক | ০২ আগস্ট ২০১২ ০২:০৫30214
  • ব্ল্যাঙ্ক

    ভুটানে ২৮ দিনের ট্রেক টা করে ফেলুন। সারা জীবন মনে রাখার মতো ব্যাপার হবে।
  • pi | ০২ আগস্ট ২০১২ ০২:০৪30213
  • ভূতে কিল না মারলে এ আমাদ্দারা হবেনা।
  • aka | ০২ আগস্ট ২০১২ ০২:০২30212
  • আমি জিজ্ঞেস করেছি।
  • hu | ০২ আগস্ট ২০১২ ০১:৫৯30211
  • পুরোটা ট্রেক করলে এক লাখ? আমি আসলে অতটা ট্রেক করতে পারব না। এই ট্যুরটা যেমন - কিছুটা বাসে, কিছুটা পায়ে হাঁটা - এটা আমার জন্য ঠিক আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত