এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ১২৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:০৩512571
  • এগুলো কি অ্যাভারেজ অ্যানুয়াল রেট? নমিনাল না রিয়াল?
  • maximin | 59.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:০৬512572
  • আকার দেওয়া একটা ফিগার ছিল ১৯%। সেটাও বুঝিনি।
  • pi | 72.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:২৯512573
  • সে কি, আকাদার তো বক্তব্য রিফর্মের ফলে বিপুল গ্রোথ হওয়া নিয়ে ! ৪% থে ১৯% না কী যেন।
    ইকনমিক গ্রোথ টা মাল্টিপল ইন্ডিকেটর দিয়ে মাপা গ্রোথ এর সাথে ম্যাচ করছে তো কমরেড।

    আর, আগের পোস্টটা নিয়েও তো কিছু বল্লেন না :)
  • aka | 168.*.*.* | ০৭ ডিসেম্বর ২০১১ ২৩:৩৪512574
  • ওটা মনে হয় ঢপের ডেটা ছিল। কোন অথেন্টিক সাইট নয়। বললাম যে অনেক খুঁজে পেলাম।

    গ্রোথ কি এইচডিআইতে? না না সেরকম কোন ক্লেম করি নি। আলোচনা হতে ইন্টারনেটে সার্চ করে একটা ডেটা পেলাম সেটা শেয়ার করলাম। এখন কেউ অথেন্টিক ডেটা দিলে সেটাই মানব। অসুবিধা কোথায়? নাকি আবার ডজ? :))
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:০৭512575
  • জিডিপি নানারকম হয়। অ্যাট ফ্যাকটর কস্ট, অ্যাট মার্কেট প্রাইসেস, কারেন্ট প্রাইসেস বেস ইয়ার প্রাইসেস। ইকনমিক সার্ভেতে সবই আছে। গ্রোথ রেটও আছে। কৃষিতে কত, তার মধ্যে খাদ্যশস্যে কত ইত্যাদি।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:১০512576
  • ইকনমিক সার্ভে বেশ সুলিখিতও বটে।
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৪০512577
  • যা:, একটাই ডাটা খুঁজে বের করলো আকাদা, কিন্তু সেমসাইড হয়ে গেল ১ :(
    যাহোক, আকাদার জন্য একটা গোটা টই, একটা লেখা আছে তো। পড়ে নিও একটু।

    আর, হ্যাঁ।
    কিউবার hdi =। ৮১৯

    কিছু না। এমনি লিখতে ইচ্ছে হল।
  • aka | 168.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০০:৪৬512578
  • সে না হয় বুঝলাম কিন্তু ভারতের এইচডিআই কেমন জানি জিডিপি গ্রোথের সাথে কমছে হু হা। সেটা কারা বলল?
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০১512579
  • কেউ বলেনি :)
    তোমার ইমাজিনেশান বলে থাকতে পারে :)
    বরম hdi যে কমতে পারে না, স্বাভাবিক নিয়মেই, সেটাই বারবার বলা হয়েচে :)
  • aka | 168.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৫512581
  • কে কবে বলল এইচডিআই কমতে পারে না।

    ও গ্রোথের কথা বললেই এইচডিআই র‌্যাংকিংটা কি জন্য আসে?
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৭512582
  • কিন্তু কমরেড আকা বলেছেন, ইকনমিক রিফর্মের ফলে গ্রোথ অনেক বেড়েছে।
    তার স্বপক্ষে আগে ডেটা চাই ডেটা ছই কমরেড।
    গ্রোথ মানে কী সেটাও বুইতে চাই। তারপর অন্য কথা হবে। এই কথা দিয়েই তো শুরু হল। এক এক করে হোক।
  • aka | 168.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:০৮512583
  • কোট করুন আইপি ডেট, টাইম ধরে।
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:১৮512584
  • পোস্টগুলো নিজেই পড়ে নাও।
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:২০512585
  • আর রিমিদিকে আমি কী উত্তর দেবো। আমি নিজেই তো ওগুলো পড়ে ঘেঁটে আছি। বল্লাম তো আগেই। বেশ কিছু জিনিস বুঝতে পারিনি।
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:২৮512586
  • কতটা কি 'ট্রিকল ডাউন' হয়েছে, সেই ডেটা দেখতে চাই।
  • pi | 72.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০১:৩৯512587
  • সোজা কথায়, ইকনইক রিফর্মকে তুমি কেন ভাল মনে করছো, সেটা একটু ভাল করে বুঝিয়ে দাও। আমি সেটা ঠিক করে বুঝতে পারছি না। একটু ডেটা দিয়ে বোঝালে ভাল হয়। তাড়াহুড়ো করে চাইনা। সময় করেই গুছিয়ে লিখো।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:০৮512588
  • অ্যানুয়াল পারসেন্টেজ গ্রোথ রেট অফ রিয়াল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট
    -------------
    ২০০৩/৪ সাড়ে আট
    ২০০৪/৫ সাড়ে সাত
    ২০০৫/৬ সাড়ে নয়
    ২০০৬/৭ সাড়ে নয়
    ২০০৭/৮ সাড়ে নয়
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:২২512589
  • ২০০৭/৮ এবং ৮/৯ রিসেশনের বছর। কাজেই ২০০৭/৮ এর সাড়ে নয় পার্সেন্ট ফিগারটা ঠিক কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। সেটা নাহয় কালকে জেনে দেব। ২০০৯/১০ এ ইকনমি আবার পিক আপ করে।
  • pi | 128.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৩৯512590
  • ম্যাক্সিমিন্দার কাছেও প্রশ্নটা রইলো। গ্রোথ রেট অব রিয়েল জিডিপি দিয়ে দেশের লোকজনের ভালো থাকা বোঝা যায় ? জিডিপি বাড়লে দারিদ্র্য কমেছে বলা যায় ? বিশেষ করে আমাদের মত দেশে, যেখানে অসাম্য খুব বেশি। ধরা যাক অল্প কিছু লোকজনের, যাদের আয় বেশি আয় খুব বেশি বাড়ল, কিন্তু সেই সংখ্যাটা অ্যাবসলিউট ভ্যালুতে খুব বেশি বেশি, আর অনেক অনেক লোক, যাদের আয় খুব খুব কম, তাদের আয় যদি না বাড়ে, জিডিপি তো তালেও বাড়বে, তাই না ? এদিকে মেজরিটির দারিদ্র্য কমেনি। এটাকে গ্রোথ বলবো ?
    শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ফ্যাক্টর নাহয় বাদই রাখলাম।

    মামু অবশ্য এই জিডিপি নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন বটে।

    আর, এই লেখার তথ্যগুলো নিয়েও মতামত চাই।

    http://sanhati.com/excerpted/2921/
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৪০512592
  • 'অ্যাট ফ্যাক্টর কস্ট' মানে ইন্ডিরেক্ট ট্যাক্স বাদ দিয়ে হিসেব।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৪৪512593
  • হ্যাঁ পাই, অসাম্য খুবই চোখে পড়ার মত।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৫২512594
  • আবার দেখো, আনরেজিস্টার্ড সেক্টরে কাজ করা লোকের প্রোপোর্শন বেড়েছে।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০২:৫৯512595
  • peopleengagedinunregisteredactivitiesdividedbytotalworkingforce -- এটা বেড়েছে। আনরেজিস্টার্ড মানে কিন্তু বে-আইনি কাজ নয়। ব্ল্যাক মানি হল বে-আইনি।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:০১512596
  • এই ব্যাপারটা সাম্যের দিকেই গেল কিছুটা।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:০২512597
  • এইটুকু ট্রিকল ডাউন এফেক্ট তো হয়েছে।
  • pi | 128.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:১৩512598
  • কেউ যদি চাকরি খুইয়ে সেল্ফ এমপ্লয়মেন্টে ফোর্সড হয়, সেটায় সাম্য বাড়ালো ? কী করে ? ধরা যাক, বন্ধ চটকলের শ্রমিক ট্রেনে ধূপ বিক্রেতা হয়েছেন। ট্রিকল ডাউন ?
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:২৮512599
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:৩০512600
  • কেউ যদি বল্লে হবে না। কত জন? totalnumberofpeopleengagedinunregisteredactivitiesdividedbytotalworkingforce এটা বেড়েছে।
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:৩৩512601
  • হাইলি স্কিলড হাইলি পেইড শ্রমিকদের চাইতে এরা গরীব। এদের সংখ্যা বাড়লে কি বলবে অসাম্য বাড়লো?
  • maximin | 59.*.*.* | ০৮ ডিসেম্বর ২০১১ ০৩:৫৮512604
  • চাকরি খোয়ানো ইত্যাদি দিয়ে সাম্য অসাম্য বুঝতে গেলে তো সহজ হয়ে গেল। আনেমপ্লয়মেন্ট বেড়েছে কিনা সেই ডেটা দেখলেই হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন