এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গান শোনায় শৌখিনতা - ২ 

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ২২ জুলাই ২০২৬ | ২১৮ বার পঠিত
  • আজ সকালে সৈকতবাবুর কণ্ঠে ও আলোর পথযাত্রী গানটা শুনছিলাম, জানি না কেনো এই গানটা শুনলেই কেঁদে ফেলি। ....... তারপর আরো দুটো গান শুনলাম - কারার এই লৌহকপাট, আর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ও আলোর পথযাত্রী, আর, একলা চলো রে আমার বরাবরের জ্বালানি। আমাকে আবার উঠে দাঁড় করায় এই গানগুলোই।

    Dekhun, কি অদ্ভুত, আজ আর ডেনভার, গিটার, বাঁশি কিছুই শুনতে ইচ্ছে করছিলো না, এক্কেবারেই না। আসলে প্রিয় গান, অপ্রিয় গান, ভালো গান, ভালো গান নয়। ..... এসব কিছুই হয় না জানেন। ... চারপাশের পরিবেশ - পরিস্থিতি আমাদের মন ঠিক করে। আর সেই রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মন গান ঠিক করে। ... এইটেই হয় (আমার)

    কোনো রোদ ঝলমলে দুপুরবেলা, বিশেষ করে শীতের দুপুরে আমাদের তিনজনের (আমি এবং আমার দুই খুদে শাকরেদের ) বেলাফন্টের গান বিশেষ পছন্দের। Banana Boat একটানা চারপাঁচবার শুনবেন তারা। যেমন কোহেনের hallelujah ছেলের খুব পছন্দের। আর Jamaica farewell আমরা তিনজনে একসঙ্গে গাই। .... রোদ ঝলমলে নীল আকাশ, ঘন সবুজ গাছপালা, ছেলের কাঁচা হাতের মৃদুমন্দ গিটার বাজানো আর মেয়ের আদো আদো বুলি তে আমার গলা মেলানো ............

    Down the way
    Where the nights are gay
    And the sun shines daily on the
    Mountaintop
    I took a trip on a sailing ship
    And when I reached Jamaica I made a
    Stop ...............
    .......................
    কিন্তু কাল অবাক হলাম সারাদিন ধরেই খেলার ফাঁকে ফাঁকে তারা heal the world make it a better place শুনে গিয়েছে। ... কি মনে হয়েছে ওদের ? ..... মা যা যা ঘটনা বললো, তারপরে কি এটাই কাম্য? কি মনে হলো ওদের নিষ্পাপ মনে? ..... ছেলের বয়সী অনেকেই যে প্রতিবাদে অংশগ্রহণ করেছে সে কথা ওদের জানিয়েছি। ...... তাই

    এখন বাজছে
    "অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
    সেই তো তোমার ভালো
    সকল দ্বন্দ্ববিরোধ - মাঝে জাগ্রত যে ভালো
    সেই তো তোমার ভালো ! "
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৩ জুলাই ২০২৬ ০২:৩৪741920
  • Jamaica Farewell এর একটি ভারি চমৎকার বাংলা অনুবাদ আছে।
  • Tania Basu Dutta | ২৩ জুলাই ২০২৬ ০৯:৪৭741922
  • প্লিজ শেয়ার করুন . @ অরিন
  • অরিন | ২৩ জুলাই ২০২৬ ০৯:৫৯741923
  • "
    পথের প্রান্তে কোন্ সুদূর গাঁয়
    যেথা সময় থমকে থাকে বটের ছায়
    সন্ধ্যাদীপ ভালে তারার টিপ
    যেখা ফুলের গন্ধে মোর মন মাতায়
    আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
    মন যে গায় ঘরে ফেরার সুর
    মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
    বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে
    মেলার রাস্তা ধরে মেয়ের দল
    যেত কাঁকন বাজিয়ে পায়ে রুপোর মল
    পশরা সাজিয়ে যত জেলের মেয়ে
    যেত ঘাগরা দুলিয়ে কত গান গেয়ে
    আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
    মন যে গায় ঘরে ফেরার সুর
    মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
    বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে
    হাসির হররা ভরা আঙিনায়
    কত রাঙিন মেয়েরা সব আসে যায়
    আমার মন সেথায় রয় বসে
    আমি যাই চলে কোন্ দূর দেশে
    আহা, কোন সুদূর সেই স্বপ্নপুর
    মন যে গায় ঘরে ফেরার সুর
    মোর পথ চেয়ে আজও সেই মেয়ে
    বুঝি স্বপ্নজাল বোনে গান গেয়ে"
  • Tania Basu Dutta | ২৩ জুলাই ২০২৬ ১১:২৮741924
  • দারুণ !
    অনেক অনেক ধন্যবাদ @ অরিন !
  • যদুবাবু | ২৪ জুলাই ২০২৬ ০৪:৪১741928
  • জামাইকা ফেয়ারওয়েল আর পথের প্রান্তে আমার-ও খুব প্রিয় গান। তার একটা কারণ এই যে, এই গানগুলো গিটারে বাজানো বেশ সোজা, বিগিনার্স ফ্রেণ্ডলি যাকে বলে। আমি বুডঢা বয়সে এসে যখন ইউটিউব দেখে দেখে গিটার শিখেছিলাম, তখন একদম শুরুতে যে গানগুলো তুলেছিলাম তার একটা এই। আর বাংলা-ইংরেজি মিলিয়ে বেশ অনেকক্ষণ গাওয়া যায়।

    এই সুরে তালপাতার সেপাইয়ের একটা গান আছে, ফেয়ারওয়েল কলকাতা। সেটাও দিয়ে যাই। ভালো-খারাপ কিছু বলছি না। শুনে দেখুন।



    পুনশ্চঃ হ্যালেলুইয়া হয়ত আরও প্রিয়। জেফ বাকলির একটা ভার্সন আছে - সেইটা দারুণ লাগে, দারুণ মানে হন্টিং একটা কোয়ালিটি আছে। অনেকক্ষণ থেকে যায়। জেফ বাকলি মাত্র তিরিশ বছর বয়সে অ্যাক্সিডেন্টালি জলে ডুবে মারা যান, মিসিসিপি নদীতে।

    যাইহোক, সেই গানের একটা স্তবক অত্যন্ত প্রিয় -
     
    Maybe there's a God above
    But all I've ever learned from love
    Was how to shoot somebody who outdrew ya
    And it's not a cry that you hear at night
    It's not somebody who's seen the light
    It's a cold and it's a broken Hallelujah
     
    আর, কোহেনকে নিয়ে আমার একটা বছর দুয়েকের পুরনো লেখার লিঙ্ক দিয়ে যাই https://www.guruchandali.com/comment.php?topic=31122
  • Tania Basu Dutta | ২৪ জুলাই ২০২৬ ০৮:০০741929
  • একদমই তাই . সুন্দর গিটার বাজিয়ে বাজিয়ে বেশ গেয়ে যাওয়া যায় .
     
    Farewell Kolkata অবশ্যই শুনবো .
     
    And it's not a cry that you hear at night
    It's not somebody who's seen the light
    It's a cold and it's a broken Hallelujah
     
    অসাধারণ !
  • agantuk | ২৪ জুলাই ২০২৬ ১২:০৯741932
  • Tania Basu Dutta | ২৫ জুলাই ২০২৬ ০৭:৩৭741947
  • ধন্যবাদ আগন্তুক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন