এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমার পূজা 

    Manali Moulik লেখকের গ্রাহক হোন
    ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৩৩২ বার পঠিত
  • [ আমি সাধারণতঃ এখানে কবিতা খুব একটা লিখেছি বলে মনে পড়ে না। কারণ ছন্দময় কবিতায় যে প্রচন্ড পরিশ্রম ছন্দ,মাত্রা ও structure -এর উপর করতে হয়, তা আমার নেই। যাইহোক, এই কবিতাটিও মনের রূপকেরই বহিঃপ্রকাশ। এই রচনাটি বিগত ২৭.০৯.২০২৪ -এর রচনা।]
     
     
    হাতে তুলে নিলাম শ্বেত পুন্ডরীক।
    বললাম, 'এখন তো নিস্তব্ধ চারিদিক
    নেওয়া যায় না আমার অঞ্জলি?'
    তুমি তীক্ষ্ম - কঠিন পরিহাসচ্ছলে,
    ফিরিয়ে দিলে আমায় আমারই দেওয়া ফুল।
    বললে, 'আমি নির্ভুল
    শ্বেতপদ্ম নীরব শান্তির প্রকাশ।
    আজ কঠোর সময়ের অগ্নিভ আকাশ
    তাই অস্বীকার করছে তোমার অর্ঘ‍্য...'
     
    আবার অধরা থেকে গেল আমার
    স্পর্শমিলনের স্বর্গ।
     
    সেদিন ইন্দ্রের কানন থেকে তুলে আনি লাল কোকনদ।
    হৃদয়ে সুরভিত তারই পদচিহ্নময় কুসুমিত পথ,
    বললাম, 'গ্রহণ করো আমার একান্ত ভালোবাসা...'
    বললে সে, 'অনেকের এখনো বুকভরা আশা
    এ দেবীপক্ষে শেষ হবে শোষণতন্ত্র,
    হৃদয়? সে তো রক্তবাহী এক যন্ত্র মাত্র আমার কাছে!"
    ব‍্যর্থ হলো অর্ঘ‍্যপ্রদান?
    কীই বা অধিক বলার আছে?
     
    মানস সরোবর হতে সংগৃহীত নীল ইন্দিবর
    সম্মুখে রেখে বলি, 'গ্রহণ করো ঈশ্বর।'
    সে বললো, 'এসব মোহনীয় উপহারে কেন
    বারবার নিজেকেই করছো হাস‍্যকর?'
    হৃদয়তন্ত্রী ছিঁড়ে বলি, 'প্রয়োজনে খুঁজে দেখবো
    ভূলোক থেকে স্বর্গ,
    বলো, কীভাবে চাও আজিকার শ্রদ্ধার্ঘ‍্য?'
     
    কোন্ পুষ্পে সার্থক হবে তোমার আরাধনা?
     
    হেসে বললে, 'ব‍্যর্থ এ সাধনা।
    ভুলে যাও যান্ত্রিকতার লড়াই
    আর বৃথা প্রেমের মায়াজাল।
    পারলে সৃষ্টি করো,
    পথশিশুর নিষ্কলুষ হাসিমাখা একটি রক্তিম সকাল।'

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯734407
  • 'গ্রহণ করো আমার একান্ত ভালোবাসা...'
    — গ্রহণ করলাম।
    আর এই জায়গাটা কী যে ভাল লিখেছ!—
    'পারলে সৃষ্টি করো,
    পথশিশুর নিষ্কলুষ হাসিমাখা একটি রক্তিম সকাল।'
     
    ঠিক হিংসে নয়। মনখারাপ লাগছে সামান্যই। এত চেষ্টা করেও একখানি সার্থক কবিতা লিখে উঠতে পারলাম না!
    যত্ন নিয়ো এমন হাতের... smiley
  • Manali Moulik | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৯734409
  •  
    মন্তব‍্যটি অসাধারণ।
    কিন্তু দুর্ভাগ্য হলো, যাকে নিয়ে সাধনা সে একেবারেই গ্রহণ করে না আমার এসব নিছক পাগলামো। আপনারা পড়েন ও দু-একটা প্রকাশিত হয়, এই যা সার্থকতা।
  • শ্রীমল্লার বলছি | ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০734410
  • আবারও 'আপনি' কপাল আমার!
    লিখতে থাকো। প'ড়ে যাচ্ছি। হাত তো আমারও আছে। কিন্তু লেখা ওড়ে টাকার মতো। ধরতে পারি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন