এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৪০৯ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১২528668
  • বোঝাই যাচ্ছে, আমেরিকা আর হজরত মহম্মদ এক ক্যাটেগরিতেই পড়ে, কেউই বিপক্ষে লিখতে সাহস পাচ্ছে না :-)
  • tatin | 122.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩০528890
  • থাকা ও কাজ করার নিরিখে আমেরিকা ও ভারতের একটা নির্মোহ তুলনা হয়ে যাক
  • bb | 117.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৬529001
  • আমেরিকায় লোকে কাজটা অনেক সততার সঙ্গে করে আর কাজের ফাঁকে আড্ডাটা কম মারে বলে অফিস সময়ের মধ্যে অনেক বেশী কাজ করে, তার ভারতে কাজ করা সহকর্মীর তুলনায়। তাই তাদের অফিসের সময়ের বাইরে কাজ করার প্রবল অনীহা।

    তুলনামুলক ভাবে আমরা ভারতীয়রা অফিসে অনেক বেশী সময় থাকি কিন্ত productivity অনেক কম। কারণ গুচ্ছ মিটিং আর ডিসকাশন আর অগণিত ব্রেক।
    আবার সাধারণ আমেরিকান multi-tasking এ দক্ষ নয়, আর ভারতীয়রা প্রজেক্ট escalation, ডকুমেন্টেশন, বিয়ের জোগাড়, বেড়ানোর বুকিং, গুরুতে সুগম্ভীর মতামত একই সঙ্গে দক্ষতার সঙ্গে সামলান।
    আজকাল অবশ্য অনেক আমেরিকান দেখছি অফিসের সময়ের বাইরেও কাজ করছে সানন্দে।
    এইগুলি আমার সম্পুর্ণ ব্যক্তিগত মতামত- ভুল হতেও পারে।
  • PM | 2.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০০529112
  • আগে অতোটা মনে হয় নি। ২০০৮ এ যখন ছিলাম (পিক রিসেসন) তখন মনে হয়েছিল " *আলের জায়গা"। :)
    বি: দ্র: এক্সপ্রেশন আর ভাষা ধার করা। সৌ : আকা :)
  • pi | 72.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৬529223
  • পি এমদা, আপনার রিসেশনের অভিজ্ঞতা কিছু লিখুন না। গতবারের কাগুজে গুরুতে এরকম কিছু অ্যাকাউণ্ট বেরিয়েছিল।
  • aka | 75.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫৬529334
  • আম্রিগায় বাঙালীরা ছুটির দিনে পরোটা, ঝোলা গুড় আর কালোজিরে দিয়ে আলুর তরকারী খায়। নিজের চোখে দেখলাম।
  • a | 65.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪২529445
  • বিবিদা, সাধরন আমেরিকানদের আমার দেশীদের মতই দোষে গুনে মানুষ মনে হয়েছে। কাজের সময় কাজ, চান্স পেলে ফাঁকি মনে হয় সবাই মারে।

    আমার এক্ষপি অবশ্য মাত্তর এক বছরের, কিন্তু ঐ সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকা পোষায়নি কোনদিন।
  • bb | 117.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:০৮529471
  • অয়ন-আমারও খন্ডিত দৃষ্টিভঙ্গী। সাধারণ ভাবে একজন আমেরিকান আর ভারতীয়ের মধ্যে কোন পার্থক্য নেই, কিন্তু ভ্যালুসিস্টেমটা আলাদা বলে মনে হয়েছে।
  • sda | 117.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯528669
  • আম্রিগা খুব ভালো জায়গা। সেখানে ডলারে মাইনে হয়। এক ডলার মানে প্রায় পঞ্চাশ টাকা। আম্রিগাতে রাস্তাঘাটে কিসি করলে পুলিশে ধরে না। বিয়ার খেলেও ধরে না। আমি আম্রিগা যেতে চাই। সেখানেই থাকতে চাই। তাড়িয়ে না দিলে ফিরবো না।

    ইলিশ নিয়ে নির্মোহ ব অব্দি কিস্যু বলিনি। আম্রিগা নিয়ে নির্মোহ ব বেশীদূর এগোলে সার্ভারে বোমা মারবো।
  • dukhe | 14.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪528680
  • আম্রিগায় খাসা ইলিশ পাওয়া যায়। ইলিশের পেটে লোহাও পাওয়া যায়। সোনার বাট অবশ্য পাইনি।
  • dd | 122.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০১:০৬528691
  • শুনিচি, আম্রিগায় পথের ঘাটে কিসি কল্লে পুলুশে ধরে না কিন্তু হিসি কল্লে ধরে।
    তাও ও, দাদা, আমি সুদু আম্রিগাতেই থাকতে চাই।
  • Nina | 69.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৯528702
  • এই সব পেয়েছির দেশ নিয়ে আমার কিছু লেখার ইচ্ছে রইল--একটু সময় নিয়ে----আমি এসেছি এখানে ১৯৮৪---ভালওবাসে এই দেশ--অনেক কিছু দিয়েছে আমাকে এই দেশ--কিন্তু আমাকে যা যা দিতে হয়েছে ---
    এ দেশ আজও আমার কাছে পাঁচতারা হোটেলে ঠাকার মতন--আজও আমার মনে হয়না এটা আমার দেশ--এটা আমার বাড়ী---সেই ধুলোয় ধোঁয়ায় ভরা নিজের দেশটা টানে আমায়--রোজ!
    বলতেই পার তোমারা মুখ বেঁকিয়ে --তো কে বেঁধে রেখেছে চলে যাও নিজের দেশে--এখানে অনেক বন্ধুরা বলেও----
    সেইগুলি একে একে বলে শেয়ার করে কোনো একদিন--একটু হাল্কা হতে চাই---
    এই সব পেয়েছির দেশ আমার সব দিয়েছির ও দেশ :-((
  • Shanku | 117.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৩৮528713
  • ওহ নিনাদি, তোমার গল্প শোনার জন্যে আর তর সইছে না |
    মনে হচ্ছে দারুন এক স্মৃতিসাহিত্যর অভিজ্ঞতা হবে |
    তাড়াতাড়ি দাও ...
  • b | 125.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১১:৪৫528724
  • গুরুর পাতাতেই, বছর দু-তিন আগে (বুলবুলভাজা?) নাম ভুলে যাওয়া একজন অসাধারণ লিখেছিলেন। খুঁজলে পাওয়া যাবে বোধ হয়।
  • dd | 122.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৩528735
  • আমেরিকা ! আমেরিকা! নামের টইতে দু লিখেছিলো। সেটার কথাই বোধয় কইছেন।
  • Nishan Chatterjee | 72.*.*.* | ০৮ মার্চ ২০১২ ২০:৪৯528746
  • আমার এসে থেকে সবচেয়ে উৎপাত মনে হয় প্রবাসী বাঙালীদের, অধিকাংশই না ঘরকা না ঘাটকা, আর ছেলেপিলে ABCD
  • Lama | 117.*.*.* | ০৮ মার্চ ২০১২ ২২:৩৬528757
  • ডিডিদা (Date:26 Feb 2012--01:06 AM), আম্রিগায় দু একবার লোকজনকে রাস্তাঘাটে হিসি করতে দেখেছি তো, পুলিশের হাতে ধরা না পড়েই। তবে বড় রাস্তায় নয়, সরু গলির ধারে। দেখে মনটা খুশ হয়ে গিয়েছিলো, নিজেকে বিশ্বনাগরিক বিশ্বনাগরিক লাগছিল।
  • kd | 59.*.*.* | ০৮ মার্চ ২০১২ ২৩:০২528768
  • আমি আমেরিকায় রাস্তার (সুপার-হাইওয়ে) ধারে গাড়ি দাঁড় করিয়ে একনম্বর করেছি বহুৎ বার। আমার বউ অবিস্যি প্রতিবারই খুব চেঁচামেচি করতো (আমার দৃঢ় বিশ্বাস জাস্ট হিংসেতে, নিজের সাহস হ'তো না বলে)। ছেলেকে দু'নম্বরও করিয়েছি (বলা বাহুল্য, সে তখন বেশ ছোট ছিলো)।

    একবার মামুও লাইট-ফাইট ঘুরিয়ে গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছিলো। ঘাসের মধ্যে থেকে জিপার টানতে টানতে আমায় আসতে দেখে আলো নিবিয়ে চলে গেলো।
  • kaataakutu | 65.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৪:০৭528780
  • উইকএন্ড পাটিতে হুইস্কি, বীয়ার বা জিনের সাথে চাট হিসেবে আম্রিগায় থাকা আর দেশে ফিরে যাওয়া নিয়ে তর্ক,রকের ইস্টবেঙ্গল/মোহনবাগান, উত্তম/সৌমিত্র,কিশোর/রফির মতই নেভার এন্ডিং। নেশার মাত্রার ওপর অনেকেই বিরক্তি প্রকাশ করে নিজের আম্রিগায় আসার সিধান্তে। এক নেশা গ্রস্থ বন্ধু হঠাৎ আবিস্কার করে আম্রিগায় আসার সিধান্ত নাকি তাঁর জীবনের সবচেয়ে বড়ো ভুল। বন্ধুটি নেশার ঘোরে বেশ টলোমলো অবস্থা। মানে বেশ টাল খচ্ছে। আমি তাকে স্বন্তনা দিয়ে বলি এই সময় ভেঙে পড়লে চলবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে! তুই কালই দেশে ফিরে যা।

    কিছুক্ষন চুপ করে থেকে বন্ধুটি বলে, দেশে ফিরে যাবার সিধান্ত নাকি আরেকটি ঐতিহাসিক ভুল হবে!

    একেইকি বলে জাতে মাতাল তালে ঠিক?
  • Tim | 198.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৫:২১528791
  • এইসব বা: ছা: জনতা, যারা উইকেন্ড পার্টিতে আধ চামচ বিয়ার খেয়ে মাতলামো করে খোরাক হয় তাদের জন্য আম্রিকায় থাকা অন্য প্রবাসীদের কথা লোকে ভুলে যায়। এই স্টিরিওটাইপিং প্রচন্ড ক্ষতিকর, অসম্ভব ডিসগাস্টিং, এবং বাকিদের জন্য দূর্ভাগ্যজনক।
    কিন্তু আমরা প্রবাসজীবন নিয়ে নির্মোহ সিনেমা বা গপ্প বা পোবোন্ধো করতে বসলেই এইগুলো লিখবো। যত বার তথাকথিত ""দেসি গিরি""র উদাহরণ আসবে ততবার কিন্তু আসবেনা অন্য গল্পগুলো। হঠাৎ মাথা ফাটিয়ে ছিনতাই করে নেওয়া আসবেনা, প্রবল একাকীত্ব আসবেনা, বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়ানো আসবেনা, একা থাকতে থাকতে মানসিক অসুস্থতা আসবেনা।
    আসবে শুধু কে কোথায় কটা বিয়ার খেয়ে কাকে জাপটে ধরেছে, কার বান্ধবীর রং কী, একটা প্রজন্মকে অদ্ভুৎ কারণে এবিসিডি বলে গাল দেওয়া আসবে ( অ্যাজ ইফ বাকি পিথিবি কনফিউশন শব্দটাই জানেনা), আর আসবে দেশে ফেরার কথা।
  • a | 65.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৬:১৬528802
  • দেশে ফেরার কথাটাই দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কোশ্ন হল দেশে ফিরে টিকে থাকা নিয়ে, যেটা পামিতাদি বলছিল কদিন আগে।

    আমি বা আমরা যারা দেশে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছি, তারা অন্তত একটা স্ট্যান্ড নিয়েছি, সেটা নিয়ে আক্ষেপ করিনা। (মানে করি খুব জ্বলেটলে গেলে, কিন্তু সে তো বকলমে নিজেকে খিস্তি করার জন্যেই)। এখানে বলে রাখা ভাল যে আমি সেই সেগমে্‌ন্‌টর কথা বলছি যাদের সুযোগ ছিল, আর সেই % টা 0.1 ও হয়তো নয়।

    সিমিলারলি, যখন আমি বা আমরা আমেরিকার নিন্দা করি, তখন একটা গ্লোবাল মনোভাব থেকে করি, বেশিরভা ক্ষেত্রেই কিভাবে সেটা আমাকে impact করে সেই প্রেক্ষিত থেকে। সেই analysis ভুল বা ঠিক হতেই পারে, কিন্তু তার ভিতর "আমেরিকার মানুষ কতটা খারাপ" বা "আমেরিকার লোক কত অসৎ" সেই angle টা থাকেনা, আমি অন্তত দেখিনি।

    কিন্তু যখন প্রবাসীরা দেশের সমালোচনা করেন, সেটা অনেকক্ষেত্রেই রেটোরিক লেভেলে না থেকে পার্সোনাল বা সামাজিক পর্যায়ে নেমে আসে। টু দা পয়েন্ট অফ "আমি ঐ 0.1 এর পার্ট হয়ে বিদেশে এসে বহু লড়াই করে এখানে এসেছি, অতএব আমি যা জানি বা মনে করি, সেটাই ঠিক"। আমি এই ধরনের সমালোচনার বিরোধী।
  • Tim | 98.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৭:১১528824
  • a
    একটু ক্লারিফাই করে নি, নইলে ভুল লুপে তক্কো ঘুরবে। দেশে থেকে আম্রিকার সমালোচনা (ধরে নিচ্ছি পলিসির বা সিস্টেমের সমালোচনা, ব্যক্তিবিশেষের নয়) আর প্রবাসীদের দেশের (আবারও পলিসির, বা সিস্টেমের, ব্যক্তিবিশেষের না) সমালোচনা কি এক না আলাদা বললে?

    আর, সমস্ত খারাপ জিনিসই কাউকে না কাউকে ইম্প্যাক্ট করে। যে প্রবাসী বিদেশে এসে হনুমন্যতায় ভুগছে, এবং মনে মনে জানে যে কোন অবস্থাতেই ফিরবেনা সেও বলতে পারে ( তর্কের খাতিরে), যে হেলথ কেয়ারটা ভালো হলেই ফিরতাম। বা বাচ্চার পড়াশুনোটা নিয়ে কম্প্রোমাইজ করতে না হলেই .. ইত্যাদি।
  • aka | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৭:৫৬528846
  • সে এক দিনকাল ছিল যখন লোকে বিদেশে/বিলেতে গিয়ে হনুমণ্যতায় ভুগত। আজকাল!!!! এখন বিদেশে থাকা বা না থাকা হচ্ছে শুধুমাত্র কিছু প্রায়োরিটির ব্যপার। যেমন কাজের মাসির আরাম না নিজের কাজ নিজে করব। দেশীয় পড়াশুনোর পদ্ধতি নাকি বিদেশী পড়াশুনোর পদ্ধতি বাচ্ছার জন্য বেটার বলে মনে হয়। বা, অ্যাকাডেমিয়া হলে আইটি জুটল কি? বা নেহাতই ভিসা ফুরিয়ে গেলে উপায় না থাকয় ইত্যাদি ইত্যাদি। হনুমন্যতা ইত্যাদির কোনো বয়্‌পারই নেই। যেকোনো দিন সকালে উল্টোডাঙ্গা স্টেশনে দাড়িয়ে ঢিল ছুড়লে চান্স ৭৫ যে ধিলটি এমন এক জনের গায়ে লাগবে যার বিদেশে থাকার সুযোগ ছিল। বিদেশে থকলে বরম আজকাল খানিক নির্লজ্জ স্বার্থান্বেষে এবম লম্পট বলে কুতসা জোটে।
  • a | 66.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৭:৫৬528835
  • পলিসির সমালোচনা সব সময়েই এক, পার্সোনাল না হলেই হল!!

    আবারো বলি, যতক্ষন বলছ "দেশের হেলথ কেয়ার খারাপ" বা "দেশের হেলথ কেয়ার ভালো হলেই ফিরে যাব", আমার কিস্যু বলার নেই। কিন্তু যেই বলছ "আসলে লোকের কাজ করার ইচ্ছে নেই বলে হেলথকেয়ার খারাপ হয়ে গেল", তখন আপত্তি হ্যাস।
  • Tim | 98.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৮:০৮528857
  • a


    আকাদা,

    :-))
  • a | 66.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৮:৪২528868
  • দাদা, উল্টোডাঙ্গা তুলে কথা বল্লেন বলেই বলছি, হয়ে যাক টেস্ট এই পুজোতে ? :)

    আম্মো ঐখানকার ছেলে কি না :)
  • rimi | 75.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৮:৪৩528879
  • ছেলেদের এই যেখানে সেখানে একনম্বর করার অভ্যাসটি বড়ই, যাকে বলে, ইয়ে ..... :-((

    কলেজজীবনে প্রেম করার সময় ক্লাস কেটে তৎকালীন প্রেমিকের সঙ্গে প্রায়ই এদিক ওদিক বেড়াতে যেতাম। একদিন ধর্মতলার কাছে সে আমাকে "একটু দাঁড়া আসছি" বলে হাওয়া হয়ে গেল। আমিও, অত্যন্ত কুতুহলী হয়ে, অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করতে গেল নাকি সে ব্যপারে নি:সন্দেহ হবার জন্যে, পিছু পিছু গেলাম। গিয়ে দেখি হরে রামো:, সে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে দেওয়া ভিজোচ্ছে!!!!!

    সেদিন তাকে ঝাড়া একটি ঘন্টা বকাবকি করেছিলাম এই কান্ডের জন্যে... সে সাফাই গাইল, রাস্তায় ঘাটে বাথরুম না থাকলে কি করব ইত্যাদি... আমিও পাল্টা বল্লাম, মেয়েরা যদি চেপে থাকতে পারে বাড়ি অবধি, তবে তুমিই বা কোন হরিদাস পাল ইত্যাদি...
  • byaang | 122.*.*.* | ০৯ মার্চ ২০১২ ০৮:৫২528891
  • রিমি, আমার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বোন, আমারও ঠিক ঠিক এই একই অভিজ্ঞতা আছে, কলেজে পড়ার সময়ে। প্রেম করতে যেখানেই যাই না কেন তৎকালীন প্রেমিক ওরকম সুড়ুৎ করে কেটে পড়তেন ""একটু আসছি'' বলে। আমিও তারপর ঐ প্রশ্নটাই করতাম, ""মেয়েরা পারলে তোরাই বা পারবি না কেন?'' এইটার সদুত্তর আজ অব্দি পাই নি। বর্তমানে যে পুরুষটির সঙ্গে জীবন কাটাতে বাধ্য হচ্ছি, তেনারও দেখি এই এক রোগ, হেন শহরে হেন শপিং মল, রেস্টুরান্ট, থিয়েটার হল, সিনেমা হল নেই, যেগুলোর টয়লেটের ভিতরগুলো কেমন হয় সেটা ওনার জানা নেই। যেখানেই যাই না কেন, কিছুক্ষণের মধ্যেই এই ""একটু আসছি'' টা শুনতেই হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন