এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ২০১০

    Jay
    অন্যান্য | ২৩ আগস্ট ২০১০ | ২৩৪৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jay | 194.*.*.* | ২৩ আগস্ট ২০১০ ২০:২৬461656
  • বাংলা কত বছর পর যেন সন্তোষ ট্রফি পেল। আহারে সাবির আলির মাতায় এতো বড় টাক কবে। উনি তো ভারী সুদর্শন বলে মনে ছবি ছেল।

    মোবা/ইবে গুচ্ছ নাইজেরিয়ান পাড়াতুতো/ গ্রামতুতো ভাইদের কল্যাণী আর শিলিগুড়িতে মকস কর্চে।

    হটন সাব আবার এসব সন্তোষ- টন্তোষ পাত্তা দ্যান্না। তাঁর বাচ্চেলোগ পর্তুগাল দাপাচ্ছে বলে। আচ্ছা, কমনওয়েল্‌থ-এ ফুটবল আছে? আমরা কি কোয়ালিফাই করি?

    ইংলিশ প্রিমিয়র লীগ মেনিমুখে শুরু হয়েছে। ম্যান সিটি গুচ্ছের পয়সা ছড়াচ্ছে- তবু বেলামিকে বিক্রি করাটা মানা যায় না। বেলামি চাম্পিয়নশিপে খেলবে?আয়ারল্যান্ড কতকালের পার করে দেওয়া প্লেয়ার।
    আস্টন ভিলা ছাড়ল মার্টিন ও'নিল। বড় ভাল ম্যান্‌জার। অজ্জিতের টিম ছ গোল মারলো। অপ্পন টিমও, যদিও তলানির টিমকে ( ব্ল্যাকপুল সাত বছরে ছ'বার ওঠা নামা করেছে)
    সেকেন্ড ম্যাচেই ম্যানু ড্র। বুড়ো স্কোল্‌স, গিগ্‌স, ভ্যানডারসার এবারও।
    সব মিলিয়ে এখন পজ্জন্ত ভীষষষষণ বো-ও-ও-রিং।

    তবু
  • Jay | 194.*.*.* | ২৩ আগস্ট ২০১০ ২০:৪১461767
  • * ভাইদের নিয়ে

    ইংল্যান্ড ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য তদ্বির কর্ছে। অফিসিয়াল এম্ব্যাসেডারদের মধ্যে আছে বেকহ্যাম, ফর্মুলা ওয়ান চাম্পিয়ন লুই হ্যামিল্টন, গায়ক স্টিং আর পল। পল? মনে নেই বিশ্বকাপের সেই সাইকিক অক্টোপাসকে। জার্মানির সাতটা ম্যাচসহ সেমিঅফাইনাল আর ফাইনাল ১০০/১০০ ঠিকঠাক ভবিষ্যৎবাণী করেছিল। সে যে আদতে রানীর দ্যাশে জন্মেছে। এইটা এখন পজ্জন্ত ২০১০এর সেরা ফুটবলের খপর
  • Arpan | 112.*.*.* | ২৩ আগস্ট ২০১০ ২১:০৮461878
  • ভাবলাম নটিংহ্যাম ফরেস্ট এবার প্রিমিয়ার লিগ খেলবে। কোথায় কী!
  • Sudipta | 115.*.*.* | ২৩ আগস্ট ২০১০ ২২:০১461989
  • মরসুমের শুরু থেকেই এরকম গোলের বন্যা দেখে বেশ অবাক হলাম, যাই দেখি, ৪ গোল, ৫ গোল, ৬ গোল, একি রে বাবা!!!
  • Jay | 90.*.*.* | ২৩ আগস্ট ২০১০ ২৩:৪৯462100
  • হা: হা: প্রিমিয়রশীপ! ফরেস্ট এবার চাম্পিয়নশীপ থেকে রেলেগেটেড না হয়ে যায়। শুধু ডার্বির সঙ্গে না ছড়ালেই হল।
    মজার কথা, ইংল্যান্ডের ২০১৮ ওয়ার্ল্ড কাপ বিডে যে সেন্টারগুলো আছে তাতে নটিংহ্যাম আছে, আমাদের চরম শ্লাঘার কারন, ডার্বি/ লেস্টার নেই। এদিকে আমাদের কোন সে অর্থে স্টেডিয়াম নেই, ওদের থাকা সত্যেও
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৯:২৮462211
  • ভারত আফগানিস্তানের সাথেও ড্র করছে, ইন ফ্যাক্ট ড্র করে খুব আনন্দেই আছে মনে হয়। এদিকে দেশের বেস্ট মিডফিল্ডার, মেহতাব হোসেন, দলের বাইরে !!!
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৯:২৯462225
  • ফুটবল নিয়ে নতুন টই খুলতে আর ইচ্ছে করল না।
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ০৯:৫২462236
  • হ্যাঁ, অরণ্যদা ফর্মের বিচারে সে¾ট্রাল মিডফিল্ডে খেলার দাবিদার দুজনই- লালকমল এবং মেহতাব টিমে নেই!

    ক্লাইম্যাক্সের এখন সি-ফুড চেন চালানর বয়েস হয়েচে-ফুটবল খেলে যাচ্ছে তবুও,গোয়ার প্লেয়ার বলে কথা।
  • kallol | 119.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৪২462247
  • ফুটবল জ্ঞানী সক্রেটিস আর নেই। আমাদের দেখা প্রথম বিশ্বকাপের ট্র্যাজিক নায়ক।
    ১৯৮২। স্পেন বিশ্বকাপ। সেই প্রথম দূরদর্শনে পুরো বিশ্বকাপ দেখনো হবে। আমরা যারপর নাই উত্তেজিত। তখন জমিয়ে রাজনীতি করছি কালীঘাট-রাসবীহারী অঞ্চলে। সে তো ফুটবলেরই জায়গা, সুভাস ভৌমিক, সুকল্যান ঘোষদস্তিদার, পিন্টু শুর, বিশ্বজিত ভট্টাচার্য্য, প্রশান্ত ব্যানার্জী, আর সবচেয়ে বড় কথা এভেনিউ সম্মিলনী ক্লাব। ঐ ক্লাবের রকেই আমাদের আড্ডা।
    রাত জেগে খেলা দেখা বসে ক্লাব ঘরেই। এভেনিউএর প্রাণ পুরুষ বাবুদার সাথে বিশ্বকাপ দেখা নি:সন্দেহে ভাগ্যের কথা। যে মানুষটা সুভাস ভৌমিক থেকে তুষার রক্ষিতের মত খেলোয়ার তুলে এনেছেন, তার সাথে বসে খেলা দেখাটাই একটা অনন্য অভিজ্ঞতা।
    সেবার ব্রাজিল সম্পর্কে বলা হচ্ছে আগামী শতাব্দীর ফুটবল খেলছে ওরা। সুরজিতের কথা এটা। আজকালের পাতায় লিখছেন সুরজিত সেনগুপ্ত।
    মনে আছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা। ব্রাজিল ৩-১এ জিতেছিলো। গোল করেছিলো জিকো, অন্য কে কে গোল করেছিলো মনে নেই।
    সেই খেলাটায় সক্রেটিস যেন অর্কেস্ট্রা কন্ডাকটারের মত নিয়ন্ত্রন করছিলো। সে¾ট্রাল মিডফিল্ডার। মাঝমাঠ যেন ইজারা নেওয়া। সেন্টার সার্কেলের একটু ওপরে অপারেট করছিলো। কখনো ডান কখনো বাঁ পায়ে নিখুত সব পাস। এক একটা সেন্টার বাঁক খেয়ে খুঁজে নিচ্ছে কখনো ফালকাও, কখনো জিকো, কখনও সরজিনিহোকে। মাঝে মাঝে ফাঁকা জমি ধরে হিলহিলে দৌড় আর চকিত ড্রিবল। আর তারপরেই সেই অব্যর্থ সেন্টার গুলো। মাঝমাঠ থেকে পায়ে বল নিয়ে এক মুহুর্ত দাঁড়িয়ে তর্জনী তুলে সতীর্থদের নির্দেশ। সব সব কিছু সাদা-ধুসর-কালোয় আজও অম্লান।
    সেই ম্যাচে লাল কার্ড দেখে কাঁদতে কাদতে বেরিয়ে যাচ্ছেন একজন। বেরিয়ে যাচ্ছেন ঠিক তার পরের বিশ্বকাপের নায়ক, ফুটবলের রূপকথার রাজপুত্র হয়ে ফিরে আসার জন্য। বাবুদা বলেছিলেন এ ছেলে অনেককে কাঁদাবে। হ্যাঁ, আমি দিয়াগোর কথা বলছি, দিয়াগো মারাদোনা।
    আমি বা আমার বয়সী যারা রাত জেগে সেই ম্যাচ দেখেছিলো, তারা অসীম সৌভাগ্যবান, এক মাঠে সক্রেটিস, জিকো আর মারাদোনাকে খেলতে দেখেছে।
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৪৫461657
  • মেহতাব আর লালকমল, ঠিকই বলেছ প্রতীক। ক্রিকেটে যেহেতু মিডিয়ার চড়া আলো পড়ছে সবসময়, তাই টিম সিলেকশনে এরকম নির্লজ্জ পক্ষপাতিত্ব আজকাল অনেক কম হয়। ফুটবলে কত দিন ধরে যে বাংলার বিরুদ্ধে এই জিনিস চলে আসছে - মেহতাব তো হাউটনের সময়েও দলে ব্রাত্য ছিল।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৪৭461668
  • প্রতিক দা ... অরন্য দা ..

    মেহতাব টিমে ছিল... ভারতের হয়ে খেলতে গিয়ে ই চোটটা বেড়েছে... এখনো ম্যাচ-ফিট নয়... ও টিমে আসবেই...

    লালকমল কে কেন নেয়না কে জানে ?? বোধহয় অর চুলের স্টাইল দেখে ফরেনার ভেবেছে....

    মাঝমাঠে কয়েকটা প্লেয়ার কেন এখনো টিমে আছে বোঝা যায়না... যেমন ক্লায়মাক্স.. স্টিফেন ডায়াস,,..

    ভারতের প্রবলেম টা হলো... সুনীল ছাড়া কোনো স্ট্রাইকার নেই... জেজে বেকার... বাকিগুলো পদের নয়...
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৫১461679
  • সক্রেটিসের গল্প শুনেছি... খেলার ভিডিও খুব বেশি পানি... বাবা-কাকাদের কাছ থেকে শোনা যে... ৮২র বিশ্বকাপে সক্রেটিস আর জিকর খেলা দেখেই ওরা ব্রাজিলের ফ্যান হয়েছিল...

    একটা ছোট্ট ইনফো.. গণশক্তি তে হঠাত ই রবিবার সকালে সক্রেটিসের জীবনী টাইপ লেখা লিখেছিল.. ওরা কি আগে থেকে খবর পেয়েছিল ??? (এটা পলিটিকাল পোস্ট নয়... )
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৫২461690
  • ধন্যবাদ কল্লোল-দা, স্মৃতিচারণের জন্য। ১৯৮২-র কিছু ক্লিপ দেখছি আজকে, সক্রেটিসের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে, মনটা ফুটবলে ডুবে আছে।
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৫৬461701
  • গান্ধি, মেহতাব ইবি-র হয়ে তো খেলছে, তাহলে ইন্ডিয়া টিমে নয় কেন?
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১০:৫৮461712
  • মেহতাব ইবির হয়ে দুটো ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছে ... অর চোট যদি ভালই হয়ে যেত তাহলে শুরু থেকে নামত... এই অবস্থায় ওকে জাতীয় দলের জন্য ছাড়া ঠিক নয়.. কারণ সেখানে ২দিন অন্তর একটা করে ম্যাচ... সেই কারণেই নেয়নি...
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:০৩461723
  • এই মুহুর্তে বাংলা থেকে যাদের চান্স পাওয়া উচিত.. তারা পেয়েইছে.. খালি দুজন বাদে...

    . লালকমল..
    . অর্নব মন্ডল
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:১১461734
  • সক্রেটিস মারা গেলেন। '৮২ বিশ্বকাপের খেলা কতটা কি দেখেছি, আদৌ দেখেছি কিনা মনে নেই, ছিয়াশি অল্প মনে আছে। বাবার কাছে শুনে শুনে নামগুলো শুধু মুখস্থ হয়ে গেছিলো বিরাশি থেকেই। পাড়ার এক কাকু নিজের দুই যমজ ছেলের নাম জিকো-ফালকাও রেখেছিলেন তার পরে পরেই।
    ছিয়াশিতে সক্রেটিসের পেনাল্টি মিসে ব্রাজিল ছিটকে যায়, যতদূর মনে পড়ে। মাঠ জুড়ে ছবির মত ফুটবল, এদিকে ডিফেন্স করার ইচ্ছে নেই, সেই সময়ের ব্রাজিল তাই ভালো খেলিয়াও পরাজিতর দল। কিন্তু অদ্ভুৎ কেয়ারফ্রি খেলার স্টাইল, রে রে করে সারাক্ষণ আক্রমণ এইসব দেখে ব্রাজিলের ফ্যান হয়ে যাই। কিন্তু অসংখ্য জয়ের মত প্রচুর যন্ত্রণাদায়ক হারও মনে পড়ে, (সাম্প্রতিকতম উদাহরণ হল্যান্ডের কাছে গত বিশ্বকাপের হার। ব্রাজিল বদলায়নি খুব একটা)।

    সেই সময়ের ট্র্যাজিক নায়কদের দল ছিলো বলেই সম্ভবত এত ভালোবেসে ফেলেছিলাম এই দলটাকে সেদিন। আজ কেসিদার দেওয়া লিঙ্ক দেখতে দেখতে সেই বছরগুলোর কথা মনে পড়ছিলো। সুপার সকার, বুস্টার অ্যান্টেনা লাগিয়ে ঝিরঝিরে অস্পষ্ট টিভির পর্দায় বিশ্বকাপ দেখা, একের পর এক তারকাদের ব্যর্থ অনুকরণের চেষ্টা আর আমাদের শৈশব-কৈশোরের ফুটবল জ্বরের কথা মনে পড়ে গেল এক ঝলকে।
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:১৪461745
  • আরে কল্লোলদাও লিখেছে। ভালো লাগলো খুব। সময় করে সেই সময়ের টুকরো টাকরা স্মৃতি লিখে দিও।
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:২১461756
  • শৈশব, কৈশোরের ফুটবল জ্বর .. ভাল ফুটবল খেলতে পারলে একসময় আর কিছুই চাইতাম না ... কি রঙীন ছিল সেইসব দিন।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:২৩461768
  • ব্রাজিল বদলে গেছে... আমি আপনাদের থেকে অনেক বাচ্চা... তাই... ৯৪ থেকে দেখা শুরু করেছি... রোমারিও বেবেতো রাই থেকে শুরু করে ... রোনাল্ডো রিভাল্ডো কাকা রোনালদিনহ অব্দি ঠিক ছিল... এখন এই ২০০৮ থেকে টিমটার সেই আক্রমনই কমে গেছে... ব্রাজিলের গোল করার লোক নেই... কোপাতে খেলা দেখতে বসে দুখ হচ্ছিল...
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:২৬461779
  • টিম দা,

    ব্রাজিল বদলে গেছে... আমি আপনাদের থেকে অনেক বাচ্চা... তাই... ৯৪ থেকে দেখা শুরু করেছি... রোমারিও বেবেতো রাই থেকে শুরু করে ... রোনাল্ডো রিভাল্ডো কাকা রোনালদিনহ অব্দি ঠিক ছিল... এখন এই ২০০৮ থেকে টিমটার সেই আক্রমনই কমে গেছে... ব্রাজিলের গোল করার লোক নেই... কোপাতে খেলা দেখতে বসে দুখ হচ্ছিল...
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৩৯461790
  • গান্ধি, ব্রাজিলে তো মায়ের পেট থেকে পড়েই বাচ্চারা ফুটবল খেলতে শুরু করে। আর আক্রমণাত্মক ফুটবলটাই ওদের ন্যাচারাল খেলা। কোচ-রা মাঝেমাঝে ডিফেন্সিভ খেলাতে চায়, যেমন গত বছর দুঙ্গা।
    নতুন শিল্পী প্লেয়াররা নিশ্চয়ই উঠে আসবে আবার, ব্রাজিলও আবার স্বপ্নের ফুটবল খেলবে। এতো আর ভারত নয়, যে ৬৪-তে এশিয়াড জেতার পর থেকে মান পড়েই চলেছে....
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৪১461801
  • কল্লোলদা,টিম খুব ভালো লিখেছে।

    ৮২-র সক্রেটিস এর মুভমেন্ট,পাসিং,ভিসন এখনো মনে আছে! পাড়ার ছোট মাঠে এলোপাথাড়ি বল পেটানো আমরা মুগ্‌ধ হয়ে দেখতাম কিভাবে একটা পাস দিয়ে রিটার্ন পাসটা কোথায় আসবে বুঝে সেখানে চলে যাওয়া নি:শব্দে,বুটের প্রতিটা অংশ ব্যবহার করে পাস দেয়া--নিজেদের মধ্যে বলাবলি করতাম এও কি সম্ভব! পরের দিন খেলার মাঠে সেই নিষ্ফলা অনূকরনের প্রচেষ্টা তো আছেই!

    ৮৬-তে স্লথ হয়ে গেছিলেন তবু পাসিং-আহা, কত রকমের যে পাস হয়। পাগলের মত মনে মনে বলতাম যে গোলে শট নিতে চাইনা,হেড করতে চাইনা শুধু ওরকম পাস যেন দিতে পারি একদিনের জন্য হলেও।

    বেঁচে থাকুন ফুটবলের রকস্টার!
  • aranya | 144.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৩461823
  • প্রতীক, তোমার লেখাটাও খুব ভাল লাগল। হ্যাঁ, বেঁচে থাকুন সক্রেটিস, ফুটবলের রকস্টার, সারা পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকুন।
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৩461812
  • গান্ধি,

    গত বিশ্বকাপে আমারও মন খারাপ হলো। একটা ভালো গোলগেটার নেই, রবিনহো ছাড়া মাঝমাঠের তেমন ভালো প্লেয়ার নেই। কাকা একেবারেই বাজে খেল্লো। এত মিডিওকার ব্রাজিলের বিশ্বকাপ টিম আশা করিনি। তবু ব্রাজিলই প্রায় কাপটা নিয়ে যাচ্ছিলো, ভাবা যায়?
    ভবিষ্যতের জন্য আশা রাখি। ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল বাদ দিয়ে জীবন হয়না। ওখান থেকেই আবার ভালো প্লেয়ার আসবে।
  • Tim | 173.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৬461834
  • আহা প্রতীকও ভালো লিখেছে। গুরুর একটা ফুটবল সম্মেলন হলে প্রচুর লোক হবে, এইটা বেশ টের পাই।
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১১:৫৭461845
  • এইবারে সামনের বিশ্বকাপে ব্রাসিল কেমন খেলবে সেই নিয়ে একটু আলাপ-আলুচানা করলে হয়, ও ন্যাড়াদা?
  • kc | 194.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:০১461856
  • বিরাশির বিশ্বকাপে ব্রাজিল হারার পরে ঝাড়া দুদিন বসে বসে কেঁদেছিলাম। বাবা কান্না ভুলাতে সাইকেলে করে এদিকওদিক নিয়ে ঘুরে বেড়িয়েছিল। পাওলি রোসিকে চিরদিনের জন্য দেখতে পারিনা। জিকোর থেকেও সক্রেটিসকে বেশী ভাল লাগত। ""ওইতো জিকোকে দিয়ে গোলগুলো করায়'' এর যুগ সেটা। ৮৬র বিশ্বকাপে ব্রাজিল আলজিরিয়ার গ্রুপ ম্যাচ, কিছুতেই গোল হচ্ছেনা। মোক্ষম সময়ে আলজিরিয়ার গোলকিপার দ্রিদএর হাঁটুর ওপরে সক্রেটিসের আলতো টোকা, ব্যস দ্রিদ মাঠের বাইরে। তারপরই গোল। "" দেখলি ডাক্তার লোকের কি ক্লিনিক্যাল অ্যাকিউরেসি!!'' কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সক্রেটিসের মিসের জন্যই ব্রাজিল হেরে গেছিল? ন্যা: জিকো যদি পেনাল্টিটা মিস না করত? টাইব্রেকারের দরকারই হতনা। পুরো মাঠ জুড়ে এরকম প্রেজেন্স তখনকার দিনে বেশী দেখা যেতনা, পরে একজনের মধ্যে ছিল, রুড গুলিদ।

    মাই ডিয়ারেস্ট সক্রেটিস, রেস্ট ইন পীস।
  • gandhi | 203.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:০৫461867
  • পরেরবার ব্রাজিল ভালো খেলবেই...

    . আগের বিশ্বকাপে কাকা সবে চোট থেকে উঠে ম্যাচ প্রাকটিস ছাড়া নেমেছিল... কিন্তু এবার ঠিকঠাক... রিয়াল এর হয়ে মাঠে নেমে পরেছে ...

    . রোনালদিনহ ব্রাজিল লিগে দারুন খেলছে....

    . মানো মানি্‌জস কোচটা ভালো... আক্রমনাত্বক খেলে...

    . নেইমার র স্কিল আছে... গোল ও করে ব্রাজিল লিগে ... বিশ্বকাপের চাপ নিতে পারলে ভালো খেলবে... হাল্ক বলে একটা স্ত্রিকার উঠছে...সঠিক ভুলে গেছি.. বোধহয় পরতো(PORTO) তে খেলে.....

    সব মিলে টিম টা বোধহয় দাড়িয়ে যাবে....

    টিমদা, ,

    হোক সম্মেলন... আমি আছি...
  • prateek | 180.*.*.* | ০৫ ডিসেম্বর ২০১১ ১২:০৭461890
  • আম্মো আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন