বিরানব্বইয়ের যুবক : প্রদীপ দত্ত
বুলবুলভাজা | স্মৃতিচারণ : স্মৃতিকথা | ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬৫৪ বার পঠিত | মন্তব্য : ৯
৯২ বছরের কর্মময় জীবন শেষ হল। আমাদের মনের মধ্যে হাহাকার নেই, শূন্যতা কিছুটা আছে, এমন মানুষ কোথায় পাব আর? আমাদের কাছে তিনি ছিলেন বিস্ময়। এই বয়সে এত উৎসাহ, অসুস্থ শরীরেও এমন শারীরিক সক্ষমতা থাকে কি করে? শেষ বয়সেও তাঁর তারুণ্যময় জীবনযাত্রা, কাজকর্ম এবং চিন্তাভাবনা দীর্ঘদিন মুগ্ধচিত্তে স্মরণ করব আমরা।