গণভোটে আক্রান্ত গণতন্ত্র : শুভময় মৈত্র
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ২৯ ডিসেম্বর ২০২০ | ২৩৭৬ বার পঠিত
গণভোট প্রত্যক্ষ গণতন্ত্রের অংশ। অর্থাৎ যেমন বিধানসভা নির্বাচনে বিধায়করা জিতে মুখ্যমন্ত্রী বানান, কিংবা লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদরা স্থির করেন প্রধানমন্ত্রী, তার থেকে অনেক বেশি করে জনমতের সরাসরি প্রতিফলন গণভোট। সেই প্রত্যক্ষ পথে যিনি নির্বাচিত হন, ধরাকে সরা জ্ঞান করার অধিকার তার অনেক বেশি। সেই মহান নেতাকে যে অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা কিছুটা দমিয়ে রাখবেন সেই সুযোগ কম। তাই যেসব দেশে সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রনায়ক নির্ধারিত হয়, সেখানে একনায়কতন্ত্রের অধিকার প্রত্যক্ষ করা যায় আরও বেশি তীব্রতায়।