কাফকীয় সকাল : শুভব্রত আচার্য্য
বুলবুলভাজা | ইস্পেশাল : দোল | ০৮ মার্চ ২০২৩ | ১০৫৫ বার পঠিত
ঘুম থেকে উঠে ঋজু বুঝল মাথাটা অসহ্য ধরেছে। কিন্তু সে এই সক্কাল সক্কাল বুঝে উঠতে পারল না, চশমার পাওয়ারটা হঠাৎ বেড়ে গেলো নাকি বইয়ের লেখা গুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। দিন দিন কাগজের দাম যে হারে বাড়ছে তাতে কোন কিছুই অসম্ভব নয়, নিজের মনেই বলে উঠলো সে। মুখ ধুয়ে, বিষ্ণুদার দোকানের চা টাই এর মহৌষধ, তাই হোস্টেলের নীচে নামটাই এখন তার একমাত্র ভরসা। অভ্যেস মতো চা অর্ডার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে তার মনে হল, ভেতরের যা সব পুড়ছে তারা এতক্ষণে একটা বেরোবার পথ পেয়ে নিস্তার পেল।