বলপূর্বক উচ্ছেদ- বারংবার রাষ্ট্রের নিশানা হয় প্রান্তজনেরা : পার্থ সিংহ
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ২৩ আগস্ট ২০২১ | ২৭০৭ বার পঠিত
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বলপূর্বক উচ্ছেদকে মানবাধিকারের উপর জঘন্যতম আঘাত বলে অভিহিত করেছে। জবরদস্তি উচ্ছেদ শুধু আন্তর্জাতিক মানবাধিকার সনদকেই লঙ্ঘন করে না, এটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তিপত্র, নাগরিক ও রাজনৈতিক বিষয়ক আন্তর্জাতিক চুক্তিপত্র, শিশু অধিকারের নীতি, নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসানের নীতি, জাতিগত বৈষম্যের অবসানের নীতিসহ একাধিক নীতিকেও লঙ্ঘন করে।....
– এমনই বিপন্ন সময়ে প্রায় অলক্ষ্যে হরিয়ানা সরকার অকথ্য অত্যাচারে উচ্ছেদ করল খোরিগাঁও-এর লক্ষাধিক গরিব মানুষকে। সবচেয়ে বেদনাদায়ক ছিল – দরিদ্র মানুষের প্রতি দেশের শীর্ষ আদালতের চূড়ান্ত হৃদয়হীন এবং বৈষম্যমূলক আচরণ। জাতীয় সংবাদমাধ্যমগুলোতে অল্পই জায়গা পেয়েছে এ হেন ব্যাপক রাষ্ট্রীয় উৎখাত। দেশের বৃহত্তর রাজনৈতিক বৃত্তেও তেমন গুরুত্ব পায়নি প্রান্তবাসী বৃহৎ একটি জনগোষ্ঠীর উপর ঘটে যাওয়া রাষ্ট্রের এই নৃশংসতা।
সীমান্ত-রক্ষী বাহিনীর কার্যকারিতার এলাকা বৃদ্ধি : পার্থ সিংহ
বুলবুলভাজা | আলোচনা : রাজনীতি | ১৩ নভেম্বর ২০২১ | ৩১১৬ বার পঠিত | মন্তব্য : ২
সীমান্তের কাঁটাতার থেকে দেশের ভেতরে ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফ জওয়ানরা অনায়াসে, রাজ্য-সরকারের প্রশাসনের তোয়াক্কা না করেই, তাদের সন্দেহভাজন ব্যক্তিকে যেকোনো সময়, যে কোনও স্থানে ঢুকে গ্রেফতার করতে, খানাতল্লাশি চালাতে এবং অভিযুক্তের যেকোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারবে। গত ১১ই অক্টোবর গেজেট বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্য পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও আসামে বিএসএফের কার্যক্ষমতার পরিসীমা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সাথে অধুনা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখের পুরোটাই তাদের নজরদারীর আওতায় এসেছে।