এ সপ্তাহের খবর্নয় ও খবর্দার : দ্বৈপায়ন বসু ও মিঠুন ভৌমিক
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ১৫ জুলাই ২০০৭ | ১৪৪২ বার পঠিত
Vanuatu নামে ছোট্ট একটা দেশ বা দ্বীপ পুঞ্জের এক অখ্যাত ব্যাঙ্ক। দেশ জোড়া এদের অনেক শাখা প্রশাখা, প্রচুর কাস্টমার, অনেক অ্যাকাউন্ট, চেক বুক এসব তো আছেই; তা ছারা এদের সুদের হার ১৫%। মর্টগেজ লোন, easy credit system সব কিছুর ই ব্যবস্থা আছে। তাহলে হঠাৎ করে আজ এই ব্যাঙ্ক টা খবরে উঠে এলো কেন? সেটা বুঝতে হলে ব্যাঙ্কের আমানত কারী দের সাথে একটু লাইনে দাড়াতে হবে।
খবর্নয়, খবর্দার (জুলাই ২২) : দ্বৈপায়ন বসু ও মিঠুন ভৌমিক
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২২ জুলাই ২০০৭ | ১৬২৬ বার পঠিত
এতদিন ন্যাপি কেনা, ন্যাপি বদলানো, ন্যাপি পরিষ্কার এই সব নিয়ে চিন্তায় থাকতে হতো নতুন হওয়া বাবা মা দের। কিন্তু এতদিনে হয়তো সমব্যাথি খুঁজে পেলেন তারা। কেনিয়ার লিমুরু শহরে নতুন আইন জারি হয়েছে যে শহরের সমস্ত বাসিন্দা, যাদের পোষা গাধা আছে, তাদের কে গাধা দের জন্য ন্যাপি কিনতে হবে এবং রাস্তায় বার করার আগে তাদের ন্যাপি পরিয়ে বার করতে হবে।
খবর্নয়, খবর্দার (সেপ্টেম্বর ৩) : দ্বৈপায়ন বসু ও মিঠুন ভৌমিক
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০২ সেপ্টেম্বর ২০০৭ | ১৮৮৫ বার পঠিত
ছোট্ট বেলা থেকে যে কয়েকটা বদভ্যাস নিয়ে আমরা বড় হয়ে উঠি, তার একটা হলো চুইং গাম বা বাবল গাম গুলো খেয়ে যেখানে সেখানে ফেলে দেয়া। আর সেই জিনিস টাও এমন যে, একবার যেখানে পরবে সেখান থেকে আর উঠবে না সহজে। সব কটা বড় শহরের রাস্তা ঘাট সাফ সুতরো রাখার পক্ষে খুব বড় বাধা এই জিনিস টা। সিঙ্গাপুর সরকার তো বাধ্য হয়ে চুইং গাম বিক্রি করাটাকেই বেআইনি করে দিয়েছে। তো, আমরা কি আমাদের এই বদ অভ্যেসটাকে বদলাতে পারি না? চেষ্টা করলে হয়তো করা যায়, কিন্তু এই বিশেষ অভ্যেস টা আসলে আমাদের মজ্জাগত, অথবা বিশদ ভাবে বললে আমাদের জিনগত। যীশু খ্রীষ্টের জন্মের প্রায় ৩০০০ বছর আগে থেকেই মানুষ এই বদ অভ্যেস টি রপ্ত করেছিল। সম্প্রতি তার ই প্রমাণ পাওয় গেলো ফিনল্যান্ডে।