সিদ্দির নৌকো - পর্ব ১ : তুষ্টি ভট্টাচার্য
বুলবুলভাজা | ধারাবাহিক | ০২ জুন ২০১৯ | ২৩৩২ বার পঠিত
ফিটন থেকে সেই বিকেলে নেমে আসত এক সুপুরুষ ইংরেজ যুবা। সেও সদ্য এসেছে এদেশে। ব্যাচেলর। কোন এক উইক এন্ড পার্টিতে ক্যামির ওপর তার চোখ পড়ে। নেহাত আমার অনেকটা জুনিয়র, তাই খুব অর্থোডক্স ভাবেই ক্যামির হাত ধরেছিল, বল-এ কয়েক কদম নেচেছিলও ওরা। জনকে ঘিরে তখন প্রচুর লোকজন। তবুও সে খেয়াল করেছিল এক ঝলক যে, ক্যামি আর সেই ছেলে, হ্যারি যার নাম, খিলখিল করে হাসছে। সমস্ত অভ্যাগতরা আড়চোখে দেখছিল ওদের এই বাল্যখিল্য আচরণ। ক্যামির ওপর বাংলোয় এসে খুব রাগ দেখিয়েছিল জন। সমস্ত এটিকেট ভুলে গেছিল নাকি ও?
শুরু হলো তুষ্টি ভট্টাচার্য'র ধারাবাহিক উপন্যাস - সিদ্দির নৌকো।