এই সপ্তাহের খবর্নয় (৬ই জুলাই) : খবরোলা এন্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ০৬ জুলাই ২০০৮ | ১০৮৮ বার পঠিত
অনেক দিন আগে, মনে পড়ছে, পঁচিশে বৈশাখের আগে পরে দূরদর্শন একটা সার্ভে মত করেছিল, আজকের বাঙালি রবীন্দ্রনাথকে কতটুকু জানে-টানে। তাতে টিভি ক্যামেরায় মুখ দেখাবার সুযোগ পেয়েছিলেন শহর কলকাতার আপিসবাবু থেকে মেদিনীপুরের চাষীর বউ পর্যন্ত। গ্রামের লোকজন দেখা গেছিল অনেকেই রবীন্দ্রনাথের নাম পর্যন্ত শোনে নি। কলকাতার এক ভদ্রলোক তো রবীন্দ্রনাথের নাম শুনেই এমন আপ্লুত হয়ে পড়েছিলেন, "তাঁর মত এত বড় একজন শিল্পস্রষ্টা, একাধারে কবি, গায়ক, পেইন্টার, রাজনীতিক ...' ওখানেই থামিয়ে অ্যাঙ্কর তাঁকে রবীন্দ্রনাথের একটি কবিতা স্মৃতি থেকে বলতে বলায় তিনি প্রচন্ড আবেগের সাথে হাত পা নেড়ে আবৃত্তি করেছিলেন "দুর্গম গিরি কান্তার মরু'।
এই সপ্তাহের খবর্নয় (জানুয়ারী ২৫) : খবরোলা এন্ড কোং
বুলবুলভাজা | খবর : খবর্নয় | ২৫ জানুয়ারি ২০০৯ | ১০৫৫ বার পঠিত
আপনার মোবাইল ফোন দিয়ে আপনি কি কি করতে পারেন? কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন, যদি দামী ফোন হয় তাহলে ছবি তুলতে পারেন বা এফ এম রেডিও শুনতে পারেন? কিন্তু আপনার ফোন কি একজন অন্ধকে পথ দেখাতে পারে? অবাক হবেন না, এমনই এক ফোন আমাদের জন্য আনতে চলেছেন প্রাক্তন আই আই টি ছাত্র টি ভি রমণ। অনেক হাল আমলের মোবাইলে ব্যবহৃত GPS এবং কম্প্যাস প্রযুক্তি-দুটির সমন্বয় ঘটিয়ে তিনি এমন একটি মোবাইল ফোন সৃষ্টি করতে অগ্রসর হয়েছেন, যা তাঁর দাবী অনুযায়ী একদিন আক্ষরিকভাবে অন্ধদের পথ দেখাবে।