অন্তহীন বেদনাঋতুর গান ও বৃষ্টিঝরা কলকাতা : কৌশিক চক্রবর্তী
বুলবুলভাজা | কাব্য | ২১ জানুয়ারি ২০০৮ | ১২৬২ বার পঠিত
বৃষ্টিস্নাত কলকাতা সন্ধের মুখোমুখি থমকে দাঁড়িয়ে। অদূরে টালিগঞ্জ রেলব্রিজ - আলো আঁধারি আর ঝিরঝিরে জলপতনের মধ্যে কিছুটা অশরীরী। ছায়ার মতন দাঁড়িয়ে। ক্রমাগত ছুটে আসতে থাকা গাড়ির হেডলাইটের ধাঁধানো হলদেটে আলোর এক বিস্তীর্ণ মাকড়সাজাল সারাটা শহরের আনাচে কানাচে। কোথাও এককোণে ধুঁকতে থাকা নেড়িকুকুর, গত কয়েকদিনের একনাগাড় বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বড় বাড়ির সিঁড়ির তলায় আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ, মনোরোগী দারোয়ানের লাঠির গুঁতো খেয়ে শেষমেষ চায়ের দোকানের আবর্জনার ঝুড়ির পাশে