প্রতিভা সরকারের ‘ফরিশতা ও মেয়েরা’ গ্রন্থে বিচ্ছুরিত গল্পকথনের প্রতিভা : একরামূল হক শেখ
বুলবুলভাজা | পড়াবই : বই পছন্দসই | ০৩ এপ্রিল ২০২২ | ২৫১২ বার পঠিত | মন্তব্য : ৪
এবারে আসি বই প্রসঙ্গে। সবগুলো গল্পই পড়েছি। তিন চারটে গল্প দু-বার করে পড়তে হয়েছে অনুধাবন করার জন্য। তবুও সম্যকভাবে রসাস্বাদন যে করতে পেরেছি সেটি জোর দিয়ে বলা যায় না। তবে কাহিনীগুলি পড়ে বেশ ভাল লেগেছে। মনে হল এগুলি তিনি গভীরভাবেই গবেষণা ও ক্ষেত্র সমীক্ষা করেই রচনা করেছেন। দেশের ভিন্ন ভিন্ন মানুষের, নানা জনপদের, বিবিধ ইতিহাস-ঐতিহ্যের, রকমারি যাপিত জীবনের অসম্ভব নিখুঁত নির্মাণ করেছেন দক্ষ প্রকৌশলীর মত।