Malay Roychoudhury
গ্রাহক হন
আজকাল শরীর দেয় না সঙ্গত। শুক্রবার সকালে বের হয়েছি। ফিরেছি রাত সাড়ে এগারোটায়। কলেজ, তারপর মণিপুর ভবন অভিযান, এরপর মেটিয়াবুরুজের বস্ত্র ব্যবসায়ীদের দুটো বস্ত্র প্রদর্শনী ঘুরে রাত সাড়ে এগারোটায় ফিরে দেখি পাড়ার মুখে এক বৃদ্ধা বসে। নামলাম। সঙ্গে চাউমিন ছিল দিলাম। টাকাও। জলের ব্যবস্থা করা হল। এরপর নিরাপত্তারক্ষীকে ডেকে ভাত ডাল তরকারি পাঠালাম। সঙ্গে কলা বিস্কুট জলের বোতল। একটা পরার শাড়ি এবং বিছিয়ে শোয়ার জন্য ফ্লেক্স। তাঁর কথা বুঝতে পারছিলাম না। দেহাতি হিন্দি। কেউ ছেড়ে চলে গেছে। বারবার লেড়কা লেড়কা বলছিলেন।এরপর মনে হল, বৃষ্টি আসছে। কোথায় থাকবেন? চিকিৎসাও দরকার। কদিন না খাওয়া, কী অবস্থা শরীরের কে জানে!পুলিশে ফোন করে হাসপাতালে ... ...
'চিহ্ন' বাংলাদেশের স্বাতন্ত্র্যচিহ্নিত পত্রিকা দেবেশ রায়ের একটা ছবি দেওয়ায় মনে পড়ল, ছোটগল্প নিয়ে আলোচনা চলছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোলা আমের মুকুল ভরা প্রাঙ্গণে। দেবেশ রায় ছিলেন শ্রোতার আসনে। বক্তারা সকলেই বিব্রত। দেবেশ রায় শ্রোতা। আমিও কুন্ঠিত। একটু আগেই ফর্মান জারি করেছে, চিহ্নপ্রধান শহীদ ইকবাল।তুমিও বলবা।দুরুদুরু বুকে বললাম।রাজনৈতিক ও মতাদর্শগত দিশাহীনতা প্রকট হচ্ছে। 'হাম তুম এক কামরে মে বন্ধ হো' মার্কা প্রবণতা বাড়ছে -- এই সব কথা।তর্ক হল। জোর। বেশ কয়েকজন খ্যাতিমান গল্পকার মঞ্চে।হঠাৎ উঠে এলেন, দেবেশ রায়।বললেন, আমি কিছু বলতে চাই।বললেন, এই আমের মাতাল গন্ধে আমাকে প্রেমে পেয়েছে। আমি একটা কবিতা বলব, বললেন।উদাসীন তোমারে ডাকিনু যবে কুঞ্জবনে তখনো আমের বনে গন্ধ ছিল, জানি ... ...
চুপ করে কেন বরাহনন্দন ছদ্ম শত দল - বিনি পয়সার উলঙ্গ ভোজে ভঙ্গ উপবাস; নারকীয় এক তান্ডব ঘিরে হিংস্র দাবানল পাশাখেলে খাচ্ছে হায়না পাঞ্চালিদের মাস! কলঙ্ক যখন ফাঁস হয়ে যায় হুঙ্কার ছাড়ে ... ...
গোমুত্র পান করে তার মধ্য প্রদেশ ভারদাঁড়াও মিত্র পেয়ে যাবে সুলভ শৌচাগার; দলিত-মথিত,শুয়ে আছে রাস্তার একধারে ধূমপান রত পশুটা তার মুখেতে হিসি করে!! ... ...
ইসাবেলা, এইবেলা চলো বেড়িয়ে আসি চাঁদেসেইতো জীবন আটকে আছে প্রহসনের ফাঁদে;ছেলে মেয়ে,নাতি নাতনী সবাই তো বেশ আছে এখন শুধু তুমি আর আমি;জ্যোৎস্না চুরি গেছে।কাগজে নাকি বেরিয়েছিল চাঁদেও জমি পাবে তাহলে তো চাঁদে দালাল আগেই পৌঁছে যাবে;ঘরের বাইরে পা'রাখা তো হয়নি কোনো দিন যদি,একটু খানি জায়গা দিতো চন্দ্রযান-তিন!! ... ...
ছাব্বিশ বেগে লাফালে,তিন খানা জলে -লুকোলে; দুটো নিলে একটা ফ্রি, লিজিয়েঁ ;একেতো মা-মনসা,তায় মাঁকড়া ধুনো দিলেআরো বেগে লাফালে মেডেল দেবে পুষিয়ে। মাঁকড়া জানে না হেথা ফণীর মাথায়-মণি; কোথায় মহান ম্যান্ডেলাআর কোথায় শ্রীমান ঘোটালা -মুক্তোর মালা ঝুলিয়ে দিলো গলায়!! ... ...
তোমার মতো নৃত্যকলা জানিনা-চিত্রাঙ্গদা; আমি তান্ডব লীলা করি; না বললে একটি পাতাও নড়ে না-জ্ঞানেশ্বরী; আমরা নিজের কবর খুঁড়ি।'যো জীতা ওহী সিকান্দর...মানুষ ভুলে যায়;স্তালিন আর হিটলার-ঠিক,তফাৎ টা কোথায়!? ... ...
জ্যোতি বসু, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন কিনা জানতে চাইলে, না করে বলেছিলেন, ভারত হিংসাপ্রবণ দেশ। সং**ঘ পরিবার একে ঘিরে হিংসা ছড়াবে। ভারত জুড়ে কেন এই হিংসার চাষ?অথচ আমরা তো মুখে লেখায় বলি, ভারত শান্তিপ্রিয় দেশ। জীবনে পরিবারে সমাজে দপ্তরে চোরা হিংসাআর রাজনীতিতে খুনোখুনি ।কেন? ভাবা জরুরি। এমন সব সাহিত্যকে চিরায়ত বলে ... ...
বাবুরাম চাচা রে, কেন যাস ফ্রান্সে ?আয় চাচা দেখে যা, দুদন্ড থেকে যা-মৈ তৈ থৈ থৈ চিত্রাঙ্গদা রেগীর্জার ঘন্টা মাটিতে লুটায় রে! মণিহারা ... ...
নিমতিতা, দিনহাটা, রেজিনগরে-আউশগ্ৰামে; পাতার মতো ঝরছে পরাণ-ছাপ্পা অবাধে, সারা বাঙলা জুড়ে;রক্তলোলুপ নৃত্যে কালী, জ্বলছে শ্বশান!আগুন পোহায় শিরদাঁড়া হীন বুদ্ধিজীবী কালীর প্রসাদ ধন্বন্তরী মুখবন্ধে;প্রহরী সকল পলাশীর মাঠে দর্শনার্থীকমিশন পেলে দিনকে বলে,-এইতো সন্ধে!! ... ...