Sobuj Chatterjee
গ্রাহক হন
হয়তো বা ঘাস হয়ে রয়ে যাবো বাটেচলে গেলে সবাই তো হয় না মহান। ভোরের শিশিরসিক্ত বেল ফুল হাটে জুটুক না জুটুক পদ্ম,দোয়েল গায় গান। ... ...
(১)সিংহাসনে নদীর শাহ্-মহান ধাপ্পাবাজ!স্বাস্থ্য মর্গে! শিক্ষা সংঘে-হাহাকারে মরে কাজ!! (২)শংসাপত্রে চায়ের দাগ টা-মুছতে পারবে না।নোবেল প্রাপ্ত হচ্ছে ব্রাত্য!-একি লাঞ্ছনা !! ... ...
বাইশে এপ্রিল, পঁচিশ, যেন বাইশে শ্রাবণের শূন্যতা নিয়ে আছে -বছর পেরোলো প্রায়;শুধু ছাব্বিশ প্রাণ শুয়ে আছে আজো -বৈসারন উপত্যকায়!বিস্ফারিত চোখে প্রশ্ল শুধূই, কেন যে ছিল না প্রহড়ীর গর্জন! -অথচ ভূস্বর্গের টানেপর্যটকের বারোমাসই আগমন!এ কেমন নাট্যরূপ হে তোমার বহুরূপী !লাবণ্যে ভরা শিল্পীরা সব মহড়া দিতে মত্ত !মঞ্চ সাজাতে প্রকৃতি এঁকেছে দুহাত দিয়ে আল্পনা ! বেলা বয়ে যায় পাদপ্রদীপের আলো ছায়া সামলাতে !অরুন তখন আয়েশ করে আলতো হেলেছে পশ্চিমে।তার বর্ণালী ছটায় শেষ দুপুরে, মঞ্চ দিব্যময় !এক অপার্থিব সৌন্দর্যের রহস্য দিয়ে ঢাকা রয়েছেমঞ্চ!মৃদু মন্দ বাতাস যেন উথলে উঠেছে সঙ্গতে।গুন গুন করে বাঁধছে সে সুর সন্তুর আর সারেঙ্গীতে !উপত্যকা আজ টইটম্বুর ধ্রুপদী সঙ্গীতে -আসর ... ...
তখন নিতান্তই হাতেখড়ি র বয়স। প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যা দেবীর পূজায় নামাবলীতে মোড়া একটা শক্ত হাত, আমার খড়ির পেন্সিলে ধরা হাতটা আর ও শক্ত করে ধরে কালো স্লেটের ওপরে লিখিয়ে নিলো - অ,আ, ই, ঈ... আমি প্রচন্ড কাঁদছিলাম !সঠিক কারণ আজ আর মনে নেই! তা প্রায় সেই থেকে, কোনো দিনই তাকে দেবী বলে মনে হয়নি আমার!আমার শৈশব কৈশোর নমঃ নমঃ করে, পার হলোযৌবনে হলো মতিভ্রম, আমি হলাম নষ্ট নর!তোমরা যারা পায়ের কাছে বই খাতা কি বাদ্যযন্ত্র রাখতে-আমার কিন্তু তেমনটা নয়! পুষ্পাঞ্জলি নয় - অনায়াসে খেয়েই চলেছি - শাঁখালু, নারকোলি আর টোপা কুল! এছাড়াও ছিল দুই চুরির গুঞ্জন। দিনে ক্ষিচুরি, রাতে কচু্রি!তবু ... ...
( ১ )সংশোধনের তালিকা তৈরি শুরু!ভেতর থেকে সার্কাসটা চালায় ভন্ড গুরু! অনুগত গোবর গনেশ চাইছে কাগজ, আতঙ্কে দেশ! বকলমে লিখছে ভাগ্য;জনগন কি গরু! ( ২ )হরেক রকম ভেক ধরে সেফিকির খোঁজে ফকির বেশে ; স্বাস্থ্য কোমায় আই সি ইউ তে !শিক্ষা মনুসংহিতা তে! মাইক্রোস্কোপের তলায় শুয়ে শিল্প মুচকি হাসে! ( ৩ )হতাশায় মরে পোলাপান; -শুধু দুঃস্থ বাবার পেনসান ! চলছে না আর চলছে না!! সূর্য শিকার হচ্ছে না! দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে সওয়ার চন্দ্রযান! ... ...
মার্গারেটকে নিয়ে আসবে কে? চারিদিকে তো ধর্মের ষাঁড়, বাঘের গর্জন শুনি না! তুমিই না হয় আরো একবার এলে... উন-চল্লিশ তো তিরানব্বই হতেই পারতো কেন গেলে এত তাড়াতাড়ি !! আইরিশ শিষ্যা তোমার। সাগর ছেঁচে এনেছিলে মুক্তা-রক্তেই তার বিদ্রোহের বীজ। তুমি তাকে সেবার দীক্ষা দিলে। সে হয়ে উঠলো অগ্নিকন্যা! কিন্তু বিধি বাম; বিদ্রোহ করলো তার স্বাস্থ্য; অচিরেই সেও করলো তোমার পথেই গমন! ভারতবর্ষের উৎসন্নে যাওয়া হলো শুরু। তোমার তৈরি মিশন দেয়নি তাকে ঠাঁই! ভারতবর্ষের মুক্তিকামী মানুষের সঙ্গে অগ্নিকন্যার যোগাযোগ সহ্য হলনা, মিশন-কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ ... ...
নিঃস্ব প্রদীপ সামিল হল কল্পতরু উৎসবে। ধার করা তেল আর নির্জীব সলতে নিয়ে প্রায় নিভু নিভু আলো আজ বেপরোয়া¡ এলোমেলো বাতাসে; তার বুক পুড়ে যাচ্ছে সলতে উসকে দিতে কেউ নেই - নীরবে জ্বলছিল তুচ্ছ প্রদীপ শেষ সম্বল দিয়ে তবে কি অসংখ্য নিঃস্ব প্রদীপের বুক পুড়েই যাবে?কল্পতরুর প্রতিটি শাখায় শাখায়, পাতায় পাতায়, শিরায় উপশিরায় কি জ্বলে উঠবে না শিখা এই হাহাকারের ফতোয়া নিয়ে ?তা যদি না হয় তবে তো লম্পট স্বেচ্ছাচারী বাতাস শুধু ফুলকি সঙ্গে করেই দাবানল হয়ে উঠবে তখন কি আর কেউ রেহাই পাবে কল্পতরু?আজকের বারাব্বাস কি চৈতন্য ফিরে পাবে কল্পতরু?আজ ও তো 'চৈতন্য' মন্দির গাত্রে গাঁথা হয়ে আছে চিরকালীন 'জুডাসের' অচৈতন্য স্বরূপ!এতদিন প্রদীপের নীচে ... ...
আমি ছাপ্পান্ন ভোগে আছিছাব্বিশ জনে নাইসদর দরজা খোলা রেখে ঘুমোতে চলে যাই... শাঁখা ভেঙ্গে ঢাক পিটিয়েসিঁদুর পরাই ভাইবিশ্বকর্মা বাসর ঘরে ছিদ্র রাখে তাই ... রাশি রাশি বিষ-ফোড়কহচ্ছে আমদানি কেল্লা ফতে করবে বলে লক্ষ্য রাজধানী। বহুরূপী ফকির সেজে সুরক্ষা কপচাই জুমলা দিয়ে রাজধর্ম পালন করি ভাইচৌকিদারি - চাতুর্যেতে চলছে বেচাকেনা 'All IS WELL' হেঁকে নিশ্চিন্তে সেয়ানা!! ... ...
সুনামি।তূমি আকাশ বলে ডাকতে চেয়েছিলে কিন্তু আকাশ কে তো আর হাত বাড়িয়ে ছোঁয়া যায়না তাই পিছিয়ে এসেছিলে,নিজেকে নিজের মত করে গল্প বলেতারপরে মন হন্যে হয়ে পাড়ি দিলো সেই সাত সাগরের পাড়ে -হয়তো বা আকাশের প্রতিবিম্ব কেও সাগরের বুকে ধরে রাখবে বলেহয়তো বা সাগরে ভূমিকম্প'র কথা মোটেই ছিল না মাথায়যাইহোক তবু কাটছিলো দিন ফেলে ছড়িয়ে,সেই নীলের কোলে উন্মুক্ত অবগাহনে সে বড় আনন্দের দিন :সে ছিল অনন্য তৃপ্তির আতিশয্যে ভেসে যাওয়ার দিন।তবু কোন ছায়াপথে যে ম্লান হলো সেইদিন গুলো !হঠকারি এক লম্পট বাতাসের বিষাক্ত ছোবলেনীল নোনা পর্দা ছিন্নভিন্ন হয়ে খসে পড়লো-একে একে দেখা দিলো প্রাগৈতিহাসিক যত শ্বাপদের দলএই অভাবনীয় ধ্বংসের প্রত্যক্ষ দর্শন তোমার স্নায়ুতন্ত্রকে বৈকল্য ... ...
এক হাত বাই দুইহাত মাটি তো মানুষের অন্তিমে দরকার। তবু কারা যেনো গোটা পৃথিবীটাকে বেড়া দিতে চায় ! কাজটা তো ভয়াবহ ! তাহলে কেন এই বীভৎস প্রয়াস ! ফুল পাখি দের মত সঙ্গীতময় কন্ঠ কে স্তব্ধ করে দেয় কিন্তু এই ভয়ঙ্কর বেড়া তো বেড়ে বেড়ে সবাইকে একদিন গ্ৰাস করবে। তবে? তবে এই ঘন নীল অন্ধকারের শেষে সমস্ত চূড়ার থেকে ঝলকে ঝলকে ঠিকরে বেরিয়ে আসবে বহু প্রতীক্ষিত সেই আলো। ... ...