Sobuj Chatterjee
গ্রাহক হন
শনিবারের বারবেলাতে প্রেমটা চটকে গেলোইসাবেলার ভুলডোজার-বাবা হাজির হলো; মাথায় টাকবেজায় রাগ-উত্তরে তে ছিলো!! ... ...
জলের ওপর দাগ কাটা যায়না, তাই তুমি জলে তুললে ঢেউ-ঢেউ আছড়ে পড়েছে রুক্ষ- শুষ্ক অগনন বেলাভূমিতে;সিক্ত করেছে অসঙ্কোচে মানব জমিন-উর্বর করেছে হৃদয় আর বোধ। তবু বুদ্ধির আড়ালে রয়ে গেছে মণীষা,ধীশক্তি। তোমার সংগ্রহে রয়েছে শ্রমের ফসল -ঈর্ষনীয় সে সব সম্পদ! বুদ্ধের মত সাহস তোমার-শান্ত সমাহিত এক ব্যক্তিত্ব! শক্তি আর তারুণ্যে ভরপুর তোমার চারপাশ। তোমার সততা তোমার জীবনকে করেছে তুচ্ছ;তোমার আদর্শ কোটি কোটি মনকে আকর্ষণ করে-আপোষহীন সংগ্রাম তোমার শোণিতে; তবুও কি দিশা পাবে এই প্রেক্ষিত!তবুও কি কাঙ্খিত মিহির কিরণ স্পর্শে কাটবে কুয়াশা! তোমার দর্শনে তোমার- বিজ্ঞানে মোহিত আপামর ;সংখ্যায় যারা নিতান্তই মুষ্টিমেয়-তুমি তাদেরই একজন। তোমাকে বড় বেশি করে প্রয়োজন আগামী প্রজন্মের। পশুদের কেবল ক্ষিধে থাকে, নীতি নেই-অপেক্ষায় থাকে শুধু মাংসের;আকাশে ... ...
তিনি ছিলেন ১৫শ শতাব্দীর একজন মহান আধ্যাত্মিক পুরুষ ; নির্ভীক সাম্যের প্রতীক এক মণীষী, সমাজ সংস্কারক এবং গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক। তাঁর প্রধান দর্শন ছিল 'অচিন্ত্য ভেদাভেদ'। তাঁর প্রবর্তিত 'ভক্তি আন্দোলন' জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে প্রেম ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজে নবজাগরণ সৃষ্টি করেছিলতাঁর অভাব এই দুঃসময়ে মরমে মরমে উপলব্ধ হয়।প্রাগৈতিহাসিক বিদ্বেষ দূষনে জর্জরিত আজকের এই পৃথিবী! যেখানে প্রেমেপ্রীতির নেই বিন্দুমাত্র স্থান। চতুর্দিকে শুধু হানাহানির লেলিহান শিখার গর্ভে গ্রাস হযে চলেছে অসহায় মানুষ।জাতি আর ধর্মের অজ্ঞান-আক্রোশে মানুষই আজ মানুষের ভক্ষক! কোথাও নেইকো পার।মনে হয় যেন অনন্ত কৃষ্ণগহ্বরে তলিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ! এমন নারকীয় পরিস্থিতি তে প্রেমের দেবতা,শ্রীচৈতন্য যদি আজ ফিরেও ... ...
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনা নিয়ে প্রজাপতি আজ 'ককরোচ'! লক্ষ লক্ষ প্রজাপতি লড়ে নতুন দিশার সন্ধানে !কবে যে কাটবে আপোষ আর সঙ্কোচ! -কবে যে উঠবে নতুন সূর্য এ গহন অরণ্যে!? ... ...
গ্ৰীষ্মের দাবদাহে তুমি কাতর নও-বিরল তোমার অবিচল সংকল্প;যেকোনো মূল্যে অভীষ্ট কেই পেতে চাও-ছয় ঋতুরই মেয়াদ-কাল যে অল্প।কখনো আকাশে সূর্য দারুণ প্রখর-কখনো সেই সোনার আভা মেঘে ঢাকা!পৃথিবীর সব লাবন্য নয় অমর!শোভাহীন করে কালের রথের চাকা।সিন্দুকে স্মৃতি তারার মত অগনন।কেউ তোমাকে মলিন করতে পারে না।রঙিন সেই প্রথম কথোপকথন -আমার লেখায় অমর সেই বর্ননা।এই পৃথিবীর যা কিছু সব নশ্বর;প্রেম ছাড়া আর মানি না কোনো ... ...
(১)তোমার লাশের ওপর আরতি হবে,তোমাকে দেখিয়ে রোজগার;অলকানন্দা কী ফিরে পাবে প্রাণপ্রতারক যে শোধনাগার !? (২)ওঁতপেতে থাকো লক্ষণ-রেখা-পাশে মনোহরণ ভন্ড ছদ্মবেশে;সোনার হরিণ অলীক কল্পনা সীতামন তবু বোঝেনা ছলনা!! (৩)রামছাগল যে গুঁতোবেসেতো সবাই অবগত; তবে,ঘাস না খেয়ে ঘুষ খাওয়ামানে,আচ্ছে দিন সমাগত।। (৪)আজ, অস্তিত্বের সংকট নয় ভ্রান্ত -প্রান্তরে শুরু হায়েনার আনাগোনা;একটা জাতিকে নিঃস্ব করার হীন চক্রান্ত। সময়ের দাবি কে মান্যতা দিতে, আর নয় দোনোমনা।। ... ...
অনেক গুলো ১লা বৈশাখ এলো গেল -কই শুভ তো ফিরে এলো না! ফিরলো শুভ'র খুনীআমরা তাদের চিনিশুধু নিজেকেই আমরা চিনিনা।। ... ...
বলিষ্ঠ কোনো পদধ্বনি আর শুনি না। ক্ষুরের আওয়াজে আচ্ছন্ন হয় চেতনা;দিগন্ত জুড়ে উঠেছে ধূলোর ঝড়ঝাপসা চরাচর, রাস্তাঘাট, বাড়িঘর।রাকার আলোতে কবরখানাও ভাসেকাল কাল করে সেই দিনটা চলে আসে -গীর্জার ঘন্টা বাজে ধীরে ধীরে আত্মীয় বন্ধুরা সব থাকে কফিন কে ঘিরে।মৃত্যুই শেষ কথা নয় সাথী জীবনের সম্মিলিত গতি কামারাদেরির গভীরেতারই স্বারক বহন করে।। ... ...
তুমি মৃগয়া করতে পারো-কিশোর কন্ঠে পারো গাইতে; একটা কথা স্পষ্ট,মানুষ হওয়াই কষ্ট-ধূর্ত হয়ে আটকে রইলে স্বার্থে। ... ...
এইতো দিনের সন্ধ্যা সবে, এখনই অস্তগামী!-বিশ্বাস করিনা আমি।এ কেমন উদয় অরুন! এ কেমন উদয় !তালসারির সমুদ্র-ঢেউ কেন হবে নির্দয়!? মিষ্টি জলেতে সাবলীল তুমি নোনা জল করে ছল ;এমন গভীর অবগাহন কে ভেবে ছিল বল!? ... ...