এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • SIR এর আগে আর SIR এর পরের নির্বাচন

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১১ জুন ২০২৬ | ৬৯ বার পঠিত
  • পশ্চিম বঙ্গে এতো দ্রুত পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে যে আজ একটা কথা বললে পরের দিন সে কথা হজম করতে হতে পারে। যারা অবশ্য রোজকার ঘটনা লিখে রাখতে চায় তাদের কথা আলাদা। তারা সেসব নিয়ে বলেই চলেছে কতগুলো প্রবণতাকে লক্ষ্য করে আর নতুন বি জে পি সরকার তাদের উদ্দেশ্য গোপন করতে চায় না তাই প্রবণতাগুলোও খুব স্পষ্ট। তাই দৈনন্দিন ঘটনার ব্যাখ্যাকারদের খোরাক প্রচুর। এদের মধ্যে বেশিরভাগই ডিম ছোড়া আর বুলডোজারবাজিতে খুশি, কেউ কেউ ডিম ছোঁড়ার পক্ষে কিন্তু বুলডোজার রাজের বিরুদ্ধে যেমন সি পি এমের লোকজন। সামান্য কিছু লোক ডিম ছোঁড়ার রাজনীতিকে mobocracy এর উল্লাস আর বুলডোজার রাজকে তারই সমন্বিত প্রয়াস বলতে চায়। এই সামান্য তৃতীয় পক্ষ SIR নিয়েও বরাবরই সন্ধিগ্ন ছিল কিন্তু পশ্চিম বঙ্গের কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলই এদের কথায় কান দেয়নি। বরাবরই বাঙালিরা নিজেতে নিজে মগ্ন, বিশেষ করে ভদ্রলোক শ্রেণী। চাষাভুষোর মতো তারাও পরিযায়ী হতে পারে কিন্তু তা বিশ্বায়নের ক্ষীর খেতে,হাভাতের মতো পেটের দায়ে নয়। তাই নয়ের দশক থেকেই তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে এই বাংলায় আর কিছু হবার নয়। এদের চাহিদার সঙ্গে তাল মেলাতে বামফ্রন্টের ব্যর্থ কর্পোরেটমুখীনতা আর তার দুবর্লতাকে কাজে লাগিয়েই তৃণমূলের উত্থান। এখানের খেয়ে পরে স্কুল কলেজে পড়ে দেশে-বিদেশে উচ্চ শিক্ষিত হয়ে ডলার কামানো সেই ভদ্রলোক আর তাদের তল্পিবাহকরা ‘’হবার নয় হবার নয়’’ হাহুতাশ করতে করতে কখন যে হিন্দুত্ব আর হিন্দু হোম ল্যান্ডের নব নির্মাণের বি জে পি আর এস এস প্রজেক্টের একনিষ্ঠ সমর্থক হয়ে গেছে তা এখানকার প্রগতিশীল বামপন্থীদের বড় অংশের মানে সি পি এমের লোকেদের নজরান্দাজই ছিল না।মহুয়া মৈত্রের মতো কিছু উজ্জ্বল ব্যতিক্রম ছাড়া তৃণমূল পন্থীদের কথা ধর্তব্যের মধ্যেই আনছি না, গত পনেরো বছরে ওদের যাবতীয় উদ্যোগ একটা করে খাবার ব্যবস্থা ছাড়া আর কিছু ছিল কি ? তাই বি জে পি বিরোধী বাঙালি ভদ্রলোক শ্রেণী SIR এর ব্যাপারে বিহার থেকে শিক্ষা না নিয়ে বি জে পির ক্ষমতা দখল করতে না পারার সম্ভবনা নিয়ে বেশি মগ্ন রইল।তাদের কাজ হয়ে দাঁড়ালো ছাব্বিশের নির্বাচনটাকে SIR পূর্ববর্তী নির্বাচনগুলোর মতোই দেখা আর নিজেদের মধ্যে চুলোচুলি করা। হাজার দেড় হাজার কোটি টাকা কর্পোরেট বন্ড আর তো লাবাজির অর্থে স্ফীত তৃণমূলী যুব রাজ দুহাজার একুশের লুম্পেন গিরির ঢঙে ডি জে বাজানোর কথা বলে বসলেন। ভদ্রলোক শ্রেণীর সহ সমাজের বড় অংশের মধ্যে তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের প্রেক্ষিতে ছাব্বিশের SIR পরবর্তী নির্বাচন যে পশ্চিম বাংলার সমাজ মনস্তত্ত্বে এত বড় পরিবর্তন আনতে চলেছে তা কারুরই নজরে পড়েনি। পশ্চিম বঙ্গ ভারত সহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে শাসন আর বিরোধিতার সাংবিধানিক পরিসর দুটোই বি জে পির একচেটিয়া নিয়ন্ত্রণে কীভাবে চলে যেতে পারে তাই বুলডোজার রাজের রথচক্রের বিরোধিতায় আজ আদালতই ভরসা। mobocracy এর উল্লাস আজ তৃণমূলকে টার্গেট করছে কাল সে অন্যকে করবে না তার গ্যারান্টি কোথায়?SIR পরবর্তী নির্বাচনের এই পরিণতি না বোঝার ফলেই এক অন্ধকার টানেলের মধ্যে সানন্দে ঢুকে পড়া হল না কি?
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ১১ জুন ২০২৬ ১৩:২৮741151
  • ছাগুনকু দু‌ই ভাই
    একসাথে নাচে তাই।
    ছাগু আর চাড্ডি
    বদমাশের হাড্ডি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন