এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কৃষ্ণকলি’র আগমন 

    Srimallar Speaks লেখকের গ্রাহক হোন
    ১৫ মে ২০২৬ | ১৩৯ বার পঠিত
  • –“তবে তোর চুলগুলোয় এমন মেঘের অভাব কেন রে কৃষ্ণকলি?”

    –“সে তোর চোখেও তো জাহাজ ডোবে, আমি কি বৃষ্টি হ’য়ে মাতিয়ে তুলি না তোর কানের কাছে ঝোড়োমন? বল তবে?”

    “দেখিলাম— অবসন্ন চেতনার গোধূলিবেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা, চিত্র-করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি।.......” আগমন থামল।

    –“তারপরে মনে নেই?”
    —“আছে, তোকে শ্রীজাত’র নতুন কবিতার বই ‘রক্তচয়নিকা’ থেকে একটা কবিতা শোনাচ্ছি। শোন—

    “স্বপ্নের ভেতরে মরুভূমি।

    বালি নাকি ধোঁয়া উড়ছে... অথচ ভীষণ শান্ত
    এরকম নিশ্চয়তা দিতে পারে একমাত্র ঘুমই।

    শান্ত হয়ে কেটে গেল দিন
    নির্বিরোধী আর দ্বিধাহীন

    একইরকমের ঠান্ডা। মৃত্যুর আগে ও পরে, তুমি।”

    কেমন লাগল?” চুপচাপ সাধারণ ভাবভঙ্গিমায় কৃষ্ণকলির কাছে প্রশ্ন রাখলো আগমন।

    –“জানি না। জানি না। জানি না। আমি কি কবিতা বুঝি নাকি? আমি শুধু আগমনকে বুঝি, আর বুঝি...”

    –“আর কী বুঝিস বল?”
    –“না থাক। এখন থাক। রাতে যখন আমাকে আদর করবি, তখন তোর ঠোঁটে ঠোঁট রেখে ব’লে দেবো!” কৃষ্ণকলি আগমনকে যেভাবে কথাটা বলল, যেন মনে হল— হঠাৎ ক’রে কেউ একজন গোলাপ উপহার দিয়ে গেল...

    –“আচ্ছা। তাই বুঝি? তোকে তবে চাঁদ আর আয়নার তফাত বোঝাতে হবে। এখন শুধু বল যে, আমাদের শেষ কোথায়?”

    –“ও মা! জানো না বুঝি? কবিতাই তোমার খেয়েছে মাথা! মনটা থাকে কোথায়? তোর সত্যি জবাব নেই।” সে কী হাসি! কৃষ্ণকলি যখন এসব কথা আগমনকে ব’লে থামলো, তখন খবরের চ্যানেলগুলোয় দেখাচ্ছে— দুর্নীতি আর ধর্ষণের খবর... ওরা জানতে পারছে না। শুনতে পাচ্ছে না। ঘটনা ঘটছে।

    আগমন কৃষ্ণকলিকে বলছে, “একটা সমুদ্র কিনেছি। এখন শুধু আকাশ কিনলেই সবকিছু সম্পূর্ণ হ’য়ে যাবে....” (এখানেই শেষ)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নামে কি আসে যায় | 2001:*:*:*:*:*:*:* | ১৬ মে ২০২৬ ০৯:২৭740663
  • চেটেছিলেন চটি
    লুটেছিলেন রূটি
  • r2h | 134.*.*.* | ১৬ মে ২০২৬ ১০:৩১740665
  • কদিন থেকেই দেখছি শ্রীমল্লারের কবিতায় নানান নামে আপনি চটিচাটা ইত্যাদি কমেন্ট করছেন। নামে সত্যিই কিছু আসে যায় না, কিন্তু আপনার সমস্যাটা ঠিক কী? নানান লোকের নানান লোককে নিয়ে নানান সমস্যা থাকতে পারে, কিন্তু শ্রীমল্লারকে তো কখনো দলীয় রাজনীতি নিয়ে কোনদিন কোনও কথা বলতেই শুনিনি। তো আপনার ব্যাপারটা কী? ব্যক্তিগত হিংসে টাইপ কিছু? অনেক সময় খুব কম বয়সে এরকম হয়, হয়তো আমার বান্ধবী এক তরুণ কবির কবিতা পড়ে মুগ্ধ হলো, আমার ইচ্ছে করলো তরুণ কবিকে অন্ধকারে গলির মোড়ে দু'ঘা দিই। কিন্তু আপনার তো সেরকম কিছু মনে হচ্ছে না।
  • সম | 45.*.*.* | ১৬ মে ২০২৬ ১০:৪৩740668
  • মল্লারের "রাজনীতির ভবিষ্যত" কবিতাগুলি সম্ভাব্য কারণ :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন