এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান ও ইলিনা - ১৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১০ অক্টোবর ২০২৫ | ৩৭১ বার পঠিত
  • ( ১৬ )

    শ্যামলকান্তি চৌধুরী আর শুদ্ধসত্ত্ব হালদার দুজনই নীলাদ্রি অ্যাপার্টমেন্টটের বাসিন্দা।
    আজ শনিবার। চৌধুরীবাবুর ছুটির দিন। কলতান ঠিক করল আগে ওনার সঙ্গে কাজটা সেরে নেওয়া যাক। কতক্ষন আর লাগবে, বড়জোর আধঘন্টা।

    বেল টেপার প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল।
    শ্যামলকান্তিবাবু বললেন, ' আসুন স্যার, আসুন... আপনার জন্যই অপেক্ষা করছিলাম ... '
    কলতান ভিতরে ঢুকল।
    শ্যামলকান্তি বললেন, ' বসুন বসুন... এখানে বসুন। আসলে আমরা কোনদিন কোন গোয়েন্দাকে স্বচক্ষে দেখিনি, শুধু গল্পে পড়েছি ... তাই, বুঝতেই পারছেন... খুব থ্রিলড ফিল করছি। আমরা আপনার এই ইনভেস্টিগেশনের অ্যাট লিস্ট একটা মাইনর পার্ট হতে পারলেও প্রিভিলেজড ফিল করব... '
    --- ' ও আচ্ছা আচ্ছা। আমি আপনার ইচ্ছেকে অ্যাপ্রিশিয়েট করছি। কিন্তু এসব কাজে রিস্ক প্রচুর, জানেন তো... ইভন লাইফ রিস্কও আছে। তাই ওভারইমপালসিভ হওয়ার আগে একটু ভেবে দেখবেন... '
    --- ' না মানে ডায়রেক্ট অ্যাকশানে না গিয়ে... বিহাইন্ড দা কভার যতটা হয় ... '
    --- ' অফ কোর্স। ইউ আর ওয়েলকাম মিস্টার চৌধুরী। ইউ উইল গেট ইয়োর জব অ্যাট প্রপার টাইম। তবে একটা কথা জানেন তো, গল্পের বইয়ের গোয়েন্দা আর রিয়েল লাইফের গোয়েন্দায় বিস্তর তফাৎ আছে। গল্পের গোয়েন্দারা সাধারণত সর্ববিদ্যা বিশারদ হন, দ্বিতীয়ত পুলিশ বা প্রশাসনের কোন সাহায্য তাদের লাগে না। তৃতীয়ত তাদের কোন শক্তিশালী রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকে না... '
    --- ' ওই রাজনীতি টিতি বাদ দিলে আপনাকেও তো ওই রকমই মনে হয়। কি জানি, আপনাকে দেখে সেরকম একটা ইমপ্রেশান হয়েছে আমাদের। দেখা যাক, হোয়াট রিয়েলি টার্নস আউট... '
    --- ' হাঃ হাঃ হাঃ... সেটাই হল আসল কথা... হোয়াট রিয়েলি টার্নস আউট। যাক, এখন কাজের কথায় আসা যাক। হাতে সময় কম... '
    --- ' ঠিক ঠিক... দাঁড়ান... '
    বলে চৌধুরীবাবু উঠে গেলেন। ভিতরের ঘর থেকে একটু পরে ফিরে এলেন হাতে ছোট একটা কাগজের মোড়ক নিয়ে।
    ' ... এই যে কাগজে মুড়ে রেখেছি ... '
    --- ' কী এটা ? কই দেখি... ' কলতান হাত বাড়াল।
    শ্যামলকান্তি কাগজের মোড়ক খুলে কী একটা বার করে কলতানের হাতে দিল।
    --- ' এই যে... '
    একটা ইঞ্জেকশানের ছুঁচ ছাড়া সিরিঞ্জ আর একটা কালো পলিথিনের ছোট্ট পুরিয়ার মতো জিনিস।
    কলতান তর্জনি আর বুড়ো আঙুল দিয়ে ওটা ঘসে দেখল। মনে হল, ভিতরে পাউডার ধরনের কিছু আছে।
    কলতান বলল, ' এগুলো আপনি কোথায় পেলেন ?'
    --- ' করিডোরের ওই কোনটায় পড়ে ছিল। অমৃতাংশুবাবুদের ফ্ল্যাটের উল্টোদিকে একটু রাইট সাইডে। মনে হয় সুইপার ঝাঁট দিয়ে একপাশে জড়ো করে রেখেছে পরে তুলে নিয়ে যাবে বলে। আমার চোখে পড়তে কেন জানি না কি মনে হল এই দুটো জিনিস তুলে নিলাম। কেন তুললাম আমি নিজেই জানিনা। ওখানে টুকিটাকি আরও অনেক জিনিস পড়ে ছিল। কিন্তু আমার মন বলল, এই দুটোই তোলা উচিৎ... আর আধঘন্টা দেরি হলে আর কিছু পাওয়া যেত না। সুইপার এসে সব সাফ করে নিয়ে গেছে এতক্ষণে ... '
    --- ' ক্লেয়ারভয়েন্স বলতে পারেন.... '
    --- ' ওই রকমই কিছু হবে হয়ত ... আবার এগুলো একেবারে রাবিশ বলেও প্রমাণ হতে পারে। সেটারই চান্স মনে হয় বেশি... ' শ্যামলবাবু জানালেন।
    --- ' সেটা নিয়ে ওয়ারিড হবেন না। ক্ষেত্রবিশেষে ছাইয়ের গাদা চোখে পড়লে উড়িয়ে দেখা উচিৎ। অমূল্য রতন যে সব সময়ে পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই। তবু উড়িয়ে দেখতে হবে। কিন্তু কথা হল, সেদিন আমার চোখে কিছুই পড়ল না।
    স্ট্রেঞ্জ এনাফ। আসলে পুরো কনসেন্ট্রেশনটা ভিতরে ছিল, বাইরে নয়। ভিতরে মানে, ঘরের ভিতরে। গল্পের বইয়ের গোয়েন্দা হলে মনে হয় এ ভুল করত না... তাই না ? '
    --- ' তা জানি না... ' শ্যামলবাবু বললেন হাসতে হাসতে।
    --- ' ফ্ল্যাটের দরজা তো পুলিশ লক করে দিয়ে গেছে। ওখান থেকে কিছু ডিসকার্ডেড হওয়ার সম্ভাবনা নেই, যদি না আগেই ওগুলো বার করে দেওয়া হয়ে থাকে... '
    শ্যামলবাবু বললেন, ' তাহলে তো ল্যাটা চুকেই গেল... ' শ্যামলকান্তি কিছুটা হতাশ ভঙ্গীতে বললেন।
    --- ' না... তা বলা যায় না। ডোন্ট বি সো আপসেট। আশা করি, ইয়োর সিনসিয়ারিটি উইল পে অফ অ্যাট দি এন্ড অফ দা ডে। তবে অমূল্য রতন খুঁজে পেতে গেলে অনেক ভিতর পর্যন্ত খোঁড়াখুঁড়ি করতে হবে বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমি উঠি। আপনার দানসামগ্রীর অমর্যাদা হবে না এটা কথা দিয়ে গেলাম। আসি, অনেক কাজ বাকি... '
    --- ' খোঁড়াখুঁড়ির কাজ নিশ্চয়ই ... '
    --- ' কি ? হ্যাঁ... তা আর বলতে... হাঃ হাঃ হাঃ... '
    তিনজনই হাসতে লাগল।
    শ্রীমতী চৌধুরী বললেন, ' ওমা, সে কী কথা... বাড়িতে এলেন... একটু বসুন... '
    কলতান বলল, ' প্লিজ ম্যাডাম, আজ না। একসঙ্গে বসে চা খাওয়ার সুযোগ আশা করি খুব তাড়াতাড়িই পাওয়া যাবে... এখন আসি... '

    শুদ্ধবাবু চান করতে ঢুকেছিলেন। হন্তদন্ত মিনিট পনের পরে এলেন বাইরের ঘরে।
    --- ' সরি সরি, একটু বসতে হল। আসলে ঠিক টাইমে চানটা না করলে আমি কেমন একটা অস্বস্তি বোধ করি... ' শুদ্ধসত্ত্ব হালদার বলতে বলতে ঢুকলেন।
    --- ' আরে... আপনার সঙ্গে আমার কি অফিসিয়াল ফর্ম্যালিটির সম্পর্ক নাকি ? ফ্যানের স্পীডটা একটু বাড়িয়ে দিন না.... ' কলতান সোফায় হেলান দিল।
    --- ' তা ঠিক, ভাদ্র মাসের পচা গরম। জোর একটা বৃষ্টি হওয়ার দরকার, তবে যদি টেম্পারেচার কিছুটা নামে... ' শুদ্ধবাবু বসে পড়লেন।
    --- ' হ্যাঁ, আমাদের কেসটারও টেম্পারেচার নামানোটা খুব দরকার। দেখি আপনি কতটা বর্ষণ করতে পারেন। চাতকের মতো অপেক্ষা করে আছি... '
    --- ' হি ইজ এ বিগ ফিশ... '
    --- ' নীল তিমি ?
    --- ' বলতে পার '
    --- ' নীল হুন্ডাই... সিক্স ফাইভ এইট ফোর '
    --- ' দ্যাটস রাইট '
    --- ' নামটা ? '
    --- ' বিল্বদল ঘটক '
    --- ' বিল্বদল ঘটক! গার্ডেনরিচের ওই... '
    --- ' ইয়েস ... গাড়িটার রেজিস্ট্রেশান কার নামে জানতে চেয়েছিলে, জানিয়ে দিলাম। এখন দেখ কোথায় খোঁড়াখুঁড়ি করবে... ও ক্ষমতাটা তো আমার নেই '
    --- ' হানড্রেড পারসেন্ট। ও দায়িত্বটা শুধু আমার, আর কারও নয়। আচ্ছা শুদ্ধদা, একটা কথা জানা গেছে কি যে গাড়িটা কি বিক্রি করার চেষ্টা চলছে ? '
    --- ' ও বাবা, অত বলতে পারব না। রেজিস্ট্রেশানের ব্যাপারটা জানার জন্য লোক লাগিয়েছিলাম, সে খবরটা বার করেছে। এর বেশি কিছু... আফটার অল আমি তো আর কলতান গুপ্ত নই.... '
    --- ' ঠিক আছে, নো প্রবলেম... ব্যবস্থা করে নেব। তবে যে নামটা দিলেন তাতে জবটা একটু টাফ হয়ে গেল, পলিটিশিয়ান বলে কথা... হাঃ হাঃ... ছুঁলেই ঘা পাঁচড়া... ঠিক আছে, কই পরোয়া নেই ... খেললে অল আউট খেলতে হবে, নইলে খেল না... '
    শুদ্ধবাবু বিশুদ্ধ আন্তরিকতায় বললেন, ' তা আর বলতে... বেস্ট অফ লাক... আমরাও আছি সানাইয়ের পোঁ ধরার জন্য। আর হ্যাঁ, খেয়ে যেও কিন্তু... ইলিশ মাছের ভাপা করেছি নিজের হাতে ... '

    ( ক্রমশ )

    *******
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাঠক  | 108.*.*.* | ১২ অক্টোবর ২০২৫ ০৮:১০734827
  • তার্পর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন