এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • টাকা জনতার বদান্যতা নেতার 

    কালের নৌকা লেখকের গ্রাহক হোন
    ২২ আগস্ট ২০২৫ | ২০৭ বার পঠিত
  • জনতা মানেই কি বেকুব? নাকি বেকুব মানেই জনতা? জনতারই করের টাকা। জনতার প্রয়োজনেই তৈরী। জনতাই তার মূল্য চোকাবে নতুন করে ভাড়া গুণে গুণে। আর জনপ্রতিনিধিরা, যারা কস্মিনকালেও নিজের পকেটের পয়সা ব্যায় করে মেট্রোরেলে চড়বে না। তাদের সামনে পিছনে সরকারি লালবাতি নীলবাতি গাড়ি। আর কম্যাণ্ডো বাহিনী। সেও জনতারই করের টাকায়। অথচ টিভি খুললেই দেখতে হচ্ছে মহানুভ সরকারের শ্রীমুখ। এই যেন জনসাধারণের জন্য তৈরী মেট্রোরেল আসলে রাজনৈতিক দলের বদান্যতার দান। সেই মেট্রোরেল করে দিয়ে জনতাকে কৃতার্থ করা হলো। তাই আজ মেট্রোরেলের উদ্বোধন হচ্ছে। সেও হচ্ছে সেই জনতার টাকা ভেঙ্গেই। এক উদ্বোধন সমারোহেই কয়েক কোটি কি কয়েকশো কোটি ব্যায়। তারপর এর পকেট ওর পকেট ভরার কথা নাহয় বাদই থাকলো। এই বিষয়ে সব রাজনৈতিক দল বা শিবিরের এক রা। যখন যে ক্ষমতায়, সেই তখন ‘নেপোয় মারে দই’!

    জনতার টাকায় তৈরী সম্পদ। জনতা উদ্বোধন করবে না। যারা মাথার ঘাম পায়ে ফেলে কায়িক শ্রম এবং মেধা কাজে লাগিয়ে তৈরী করে দিল। তাদের ভিতর থেকে কেউ উদ্বোধন করবে না। করবে কে? না যে জনতার ভোটে রাজকোষের দখল নিয়ে বসে রয়েছে। যে আবারও জনতার ভোটের দখল নিতে মাঠে নেমে পড়েছে। সে উদ্বোধন করে জনতাকে কিনে নেবে। আর জনতা উর্ধবাহু হয়ে নৃত্য করে কৃতজ্ঞচিত্তে ভোটের পর ভোট দিয়ে যাবে। রাজকোষের চাবি অন্যের হাতে তুলে দিতে। এরই নাম গণতন্ত্র। আপনি বলতেই পারেন। যে সরকার জনগণের উপকারে কাজ দেবে। তাকেই তো ভোট দিতে হবে। অত্যন্ত ন্যায্য কথা। কিন্তু জনগণের উপকার করার দায় ও দায়িত্বই তো সরকার গঠন করা রাজনৈতিক দল বা দলগুলিরই। সেই দায় পালনেই তাদের দায়বদ্ধ থাকার কথা। কর্তব্য পালন কোন কৃতিত্বের কথা নয়। ওটা দায়িত্ব। দায়িত্ব পালনে কেউ কৃতজ্ঞতার দাবি করতে পারে কি? কিন্তু মিডিয়া জনতার কাছ থেকে কি সেটাই দাবি করতে এত কসরত করছে না? অনেকটা যেন গাঁটের কড়ি খরচ করে জনতাকে একটি বিশেষ উপহার দেওয়া হলো। জনতার কাছে এটা যেন এক উপরি পাওনা। না, এই কাজে কোন বিশেষ দলের দিকে আঙুল তোলার উপায় নেই। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সব ধরণের রাজনৈতিক দলেরই কম বেশি এটাই রাজনৈতিক সংস্কৃতি। জনতার কাছে কৃতজ্ঞতার দাবি করা। কেউ বিশ্বাসও করে না, জনতাই তাদের জনতার জন্য কাজ করতে পাঠিয়েছে। সেই বিশ্বাসটাই রাজনৈতিক সংস্কৃতি থেকে উধাও হয়ে গিয়েছে। আগেকার দিনের রাজাদের মতো তারাও নিজেদের এক একটা সম্রাট বাদশহ বলে ধরে নেয়। আর জনতাকে নিজেদের প্রজা বলে মনে করতে করতে তারা এতটাই অভ্যস্থ হয়ে গিয়েছে যে, তাদের ভাষণ থেকে প্রতিশ্রুতি। তাদের হাত নাড়া থেকে ফিতে কাটা। সবকিছুই যেন জনগণের উদ্দেশে এগিয়ে দেওয়া দান সামগ্রী। আর তারা সব এক একটি দাতাকর্ণ। বিশেষ করে নির্বাচনের আগে আগে। মিডিয়ার কাজ তাদেরকে এই দাতাকর্ণ হিসাবে জনতার বোকাবাক্সের পর্দায় হাজির করানো। মিডিয়া সেই বিষয়ে এতটাই দক্ষতার সাথে তার দায়িত্ব পালনে তৎপর যে, জনতা সত্যিই বিশ্বাস করতে বাধ্য হয়, প্রভু এলেন দেখলেন, ফিতে কাটলেন। আর জনতার হৃদয় জিতে নিয়ে বাড়ি ফিরে গেলেন আট হাজার কোটি টাকার বিমানে।
    ২২শে জুলাই ২০২৫
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন