এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amaderprayas.org | unknown.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪৬75226
  • ভালো প্রস্তাব। এই প্রস্তাব বাস্তবায়নের এর জন্য আপনাদের একটি কমিটি আছে নিশ্চয়। বর্তমান জগতে সরকারগুলো ভেক গণতান্ত্রিক কাঠামোর আড়ালে প্রকৃতই বৃহত ব্যবসায়ী পুঁজি স্বার্থ রক্ষাকারী সংগঠন। তাই বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের উপর সাধারণ নাগরিকদের জারী করা চাপ চালু রাখার জন্যই কমিটি জরুরী বলে মনে করি।
  • একক | unknown.*** | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৪75227
  • প্রথমেই যদি ধরে নি যে সরকার সমস্ত মাল্টিন্যাশনাল কে বাধ্য করবে কিছু নিয়মবিধি মেনে চলতে এবং সেই ধরে নেওয়ার ওপর ভিত্তি করে পরবর্তী দাবি সাজায় তাহলে সবচে বড় সমস্যা হলো এই চেইন তার একটা পয়েন্ট ফেইল করলে পরের সবকটা করবে ।
    বরং ধরে নেওয়া যাক যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এ পুরোপুরি জেনেরিক হবেনা কারন তাতে মাল্টিন্যাশনাল এর স্বার্থ ক্ষুন্ন হবে এবং সরকার তাই সেরকম কোনো স্টেপ নেবেনা।
    তাহলে করনীয় কী ?
    আরেকটা ব্যাপার। বাইরের দেশে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূক। ইন্ডিয়া তেও খাতে কলমে তাই কিন্তু বাস্তবে কী হয় সবাই জানেন। মাস গেলে কোনো ফার্মাসিস্ট কে কিছু থোক টাকা বুঝিয়ে দিয়ে অসুধের দোকান গুলো চলে। বেসিক্যালি পুরো দালালি। এই জায়গা থেকে জেনেরিক ড্রাগ এর ইম্প্লিমেন্টেশন কতটা সাফল্য আনবে সেটাও বোঝা দরকার।
  • aranya | unknown.*** | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১০75228
  • ভাল কাজ করছেন, পুণ্যব্রত গুণ ও তার সঙ্গীরা
  • Dr. J. Sil | unknown.*** | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৫০75229
  • হোমিওপ্যথি, আয়ুর্বেদ, উনানি, ইত্যাদি অবইগ্গ্যনিক লোক ঠকানো জনবিরোধি ব্যব্সকে প্রতিরোধ ক্রর ক্থাও বলা দরকার। এই মিথ্যাকে মেনে নিয়ে যুক্তিবাদী থাকা যায়্না।
    জেনেরিক ওষুধের বিষয়ে তাত্বিক দিক নিয়ে মতবিরোধ নেই কিন্তু সমস্যা তার গুণ ও মাণের বিশ্বাস যোগ্যতা নিয়ে। অব্শ্য ব্র্যন্ডেড ওষুধের জন্যও সমভাবে প্র যোজ্য - বিশেষতঃ য্খ্ন এক ই ওষুধ এক ই মাত্রায় দুই নামী কোম্পানী দশ্গুণ ব তর বেশি দামে বেচে অথচ কেউ কোনো প্রতিবাদ করেনা। উদহরণ - লেট্রোজোল-আডাই মিগ্রা, বায়োকেম=৯৯টাকা; নোভর্টিস=১৮১৫ টাকা। ক্লোপিডোগ্রেল ৭৫ মিগ্রা, জাইডাস=৭৮ টাকা; সনোফি=১০২০টাকা। গুণ ও মাণের বিশ্বাস যোগ্যতার প্রশ্নের সমাধন ও দাবী কোর্তে হবে।
    নিবেদক - ডাঃ গ্যন শীল।
  • ranjan roy | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৪75230
  • হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি--- অবৈজ্ঞানিক জনবিরোধী ব্যবসা? আর আকুপাংচার?
    বিকল্প পদ্ধতির জন্যে মনের জানলা খুলে রাখলে যুক্তিবাদী থাকা যায় না? মাই ওয়ে অর হাই ওয়ে?
  • j | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৫৬75231
  • রঞ্জনদা - এই যুক্তিতে তো তুকতাক, ঝাঁড়্ফুক, মারণ-উচাটনকেও লিগালি স্পেস দিতে হয়

    মানে, ঝাঁড়ফুকওয়ালা রোগীকে নিজমতে চিকিৎসা করে বলবে 'দিস ইজ মাই ওয়ে"
  • siki | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২75232
  • হোমিওপ্যাথি আয়ুর্বেদ নিয়ে গুরুতে এক সময়ে লম্বা লম্বা টইতে আলোচনা হয়ে গেছে, কিন্তু ফলাফল বেরোয় নি। এগুলোকে কি এক কথায় অবৈজ্ঞানিক বলা যায়? তা হলে সরকারি উদ্যোগে এখনও হোমিওপ্যাথি ডিগ্রি দেওয়া হয় কী করে? আয়ুর্বেদ তো মিনিস্ট্রি অফ হেলথ থেকে বিশেষ ভাবে প্রোমোট করা হচ্ছে।
  • | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৬75233
  • মহারাষ্ট্রে দেখছি আয়ুর্বেদ ডাক্তারদের (BAMS ডিগ্রীপ্রাপ্ত) রেজিস্ট্রেশান নাম্বার থাকে, তারা অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করেন এবং সোনোগ্রাফি ইত্যাদি করতেও দেন।
  • ranjan roy | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৫75234
  • কি কও রাজদীপ!
    সল্ট লেক এর হোমিও কলেজ দ্যাখছ নি?
    স্বর্গতঃ জ্ঞান মজুমদার অ্যালোপ্যাথির ডিগ্রি প্রাপ্ত হোমিও চিকিৎসক। কমিউনিস্ট পার্টির উঁচুস্তরের মেম্বার।
    অ্যালোপ্যাথির সার্জারি ও প্যাথোলজির কুন বিকল্প নাই।
    আইজকাল অনেক হোমিও রেডিওলজি ও প্যাথোলজির রিপোর্ট দেইখ্যা ও তারই সঙ্গে রোগীর ব্যক্তিগত লক্ষণ মিলাইয়া হোমিও মতে ওষুধ দেন।
    এই নিয়া অনেক কথা আছে।

    আমাদের পিটিদা কেমিস্ট্রির বড় স্কলার,ব্যক্তিগত আলাপে আয়ুর্বেদ ও হোমিও নিয়া সন্দেহ প্রকাশ করছেন।

    আবার মাও সে-তুং প্রাচীন চিনা পদ্ধতির উৎকর্ষ সাধনে বিশ্বাসী। ডঃ বিজয় বোস অ্যালোপ্যাথির ডাক্তার। কিন্তু যুদ্ধের সময় চিনা কমরেড দের থেইক্যা আকুপাংচার শিখ্যা শরত বোস রোডে দি হেল্থ নামে চেম্বার খুইল্যা রোগীদের ইত্যাদি, ইত্যাদি।
  • pi | unknown.*** | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫75235
  • আকুপাংচার, আকুপ্রেশার, আয়ুর্বেদ ইঃ নিয়ে তো এখন পিয়ার রিভিউড জার্নালেই গুচ্ছ পেপার বের হয়। চীনে তো এখন এই নিয়ে রীতিমত 'সায়েন্টিফিক' স্টাডি হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন