এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মনোজ | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৪685070
  • আসি যাই মাইনে পাই !

    আগে এই ব্যঙ্গাত্মক কথাটা খুব শোনা যেত। - আসি যাই মাইনে পাই – কাজ করলে ওভারটাইম পাই ! মন্দ লোকে এখনও একথা বিশ্বাস করে বটে !

    এস এন ব্যানারজি স্ট্রিটের লাল-বাড়িতে গিয়ে আমি দেখেছি – চেয়ারে কোট ঝুলছে চেয়ারম্যান নেই। তিনি কোথায় – তা পাশের চেয়ারের লোকও জানে না। - এই প্রসঙ্গে একটা কথা – হয়ত অনেকেই জানেন – নেপাল রায়ের হত্যাকারিদের একজন কোর্টে রেহাই পেয়ে গেল – কারন সে অফিশে কাজ করছিলো। - সে সত্যিই করপরেশানে কাজ করত – মানে খাতায় নাম থাকত – মাসের শেষে মাইনেও পেত।

    এই রকমই একটা ঘটনা – অথ জার্মানি কথা ! এক জার্মান ভদ্রলোক - সে তার নাম প্রকাশ করতে চায় না - কাজ করত এক সিভিল সার্ভিস দপ্তরে। পঁয়ষট্টি বছর বয়েসে অবসর নিল। এবং সেই সাথেই তার পদটি অবলুপ্ত হল। - কারনটা কী ! তার প্রাক্তন সহকর্মীকে লেখা একটি চিঠি।

    মেন্ডেন শহরের করপোরেশান অফিশে ১৯৭৪ সাল থেকে একই পদে কাজ করত। সে তার সহকর্মীকে লিখেছিল যে - গত চোদ্দ বছর সে তার দপ্তরে কোন কাজ করেনি। আর এই বিনা-কাজের সময়ে সে স্টেট সার্ভেয়ার অফিশ থেকে মাইনে হিসেবে পেয়েছে – ৭৪৫,০০০ ইউরো – মোটামুটি ভাবে ৯৮০,০০০ ডলার। প্রকৃতপক্ষে ১৯৯৮ সাল থেকে সত্যি সত্যিই তাকে কোনও কাজ করতে দেওয়া হয় নি। কিন্তু নিয়ম করে সে প্রতিদিন কাজে এসেছে ও যথাসময় কাজ থেকে বাড়ি ফিরেছে।

    এটা কেমন করে ঘটল ! - সে অভিযোগ করে লিখেছে – যে কাজ ওর করার কথা – সেই কাজ করার জন্যে কর্তৃপক্ষ অন্য একটা এজেন্সিকে ভাড়া করেছে। ওর কথা বেমালুম ভুলেই গেছে। তারই ফলে এই এত টাকা বরবাদ হয়েছে।

    মেয়র এই চিঠির কথা শুনে খুবই হতাশ হয়ে মন্তব্য করেছে – ঐ কর্মী তো এর আগে এরকম অভিযোগ করেনি।

    এই প্রসঙ্গে একটা এখানকার ঘটনা। আন্তর্জাতিক এক ভারতীয় মালিকের অফিশে – এক ভদ্রলোক ছয় মাসের একটা কাজের চুক্তিতে ঢুকেছিল। - তা ছ মাস শেষ হয়ে গেলে – সে অন্য কাজে চলে যায়। - এদিকে সাত মাসের মাথায় - তাকে ফোন করে জানানও হয় – তার নামে আই ডি কার্ড পাঠানো হচ্ছে। শুধু তাই নয় - তাকে দশ মাস পর্যন্ত তার ব্যাঙ্ক একাউন্টে মাইনে জমা দেওয়া হয়েছিল। যদিও সে আগেই চুক্তি অনুযায়ী কাজ ছেড়ে অন্য কাজে লেগেছে।

    মনোজ
  • জিতেন | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১২685071
  • আপনি কোন দেশের কথা বলছেন জানিনা, তবে ভারতে আসি যাই মাইনে পাইএর ভুরি ভুরি উদাহরন পাবেন। বিএসএনএল বা স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডগুলোর অফিসে যান বা কর্পোরেশন অফিসগুলোয়, দেখবেন অনেক লোক চেয়ারে বসে বসে দিব্যি গুলতানি মারছে।
  • সে | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২৩685072
  • ডি আই অফিসেও একই চিত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন