এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিতা

    Sukalyan Basu লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৫৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sukalyan Basu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৯630642
  • বৃষ্টি যেমন

    জীবন কে বৃষ্টির মত
    মুখে গলায় মাখতে চেয়েছি,
    পদ্ম পাতায় জলবিন্দুর মত
    হাতের তালুতে নিয়ে
    নেড়েচেড়ে দেখতে চেয়েছি;
    কখনও পেঁজা মেঘের মিঠে চাদরের মত
    সর্বাঙ্গে জড়াতে চেয়েছি -
    তারিয়ে তারিয়ে উপভোগ করতে চেয়েছি
    তার রঙ, রস, গন্ধ, স্পর্শ;
    কিন্তু না চাইতেই সে আমাকে
    বারবার ভিজিয়ে দিয়েছে মাথা থেকে পা;
    অথবা বজ্র কঠোরতায় ঝলসে দিয়েছে
    আমার ভাবালুতা, নরম আদিখ্যেতা।
  • Sukalyan Basu | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৪630643
  • ভালোবাসা

    ভালোবাসি তোমায় আমি
    যেমন হংসমিথুন;
    বুকের মধ্যে খা-খা করে
    কামনা, তুষের আগুন।

    তোমায় চেয়ে বৃষ্টি নামল
    ধু-ধু তেপান্তরে,
    রোমকুপে নিই বৃষ্টির ঘ্রাণ
    তুমি শরীর জুড়ে।

    তোমার কথা ভাবতেই
    আমার মরা ডালে সবুজ;
    ধুসর তারায় মরীচিকা
    মন আজও সেই অবুঝ!

    তোমার হাতেই মরা-বাঁচা
    তোমায় ঘিরেই বিশ্ব;
    সৃষ্টিসুখে বিভোর হয়ে
    তোমায় দিয়েই নিঃস্ব।
  • :-( | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৯630644
  • কী বাজে !!!
  • Abhyu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৪৩630645
  • কবিতার টই খুলে লিখতে অ্যাপ্রিশিয়েশন পাওয়া যায় না। ভাটিয়ালীতে লিখলেই কত লোক ভালো বলত। ইন ফ্যাক্ট এই কবিতাদুটো তো আমার অন্যগুলোর মতই লাগল। বেশ নরম-গরম টক-মিষ্টি।
  • Sukalyan Basu | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫630646
  • একদিন চলে যাবো ঠিক

    একদিন চলে যাবো ঠিক।
    সাজানো ক্যানভাসে জল ঢেলে উঠে যাবো;
    মোমের মত, অশ্রুর মত গলে গলে মুছে যাবে
    অপ্রাপ্তির, অক্ষমতার, ব্যার্থতার অভিমান যত;
    সেই গোলা রঙে দুই ডানা এঁকে নেবো,
    তারপর পাড়ি দেবো অজানার দেশে;
    বিষাদের এই উপত্যকা পার হয়ে
    একদিন চলে যাবো ঠিক।

    চলে যাবো গোধুলির রঙটুকু নিয়ে,
    মাটির গন্ধ আর আজানের সুরটুকু নিয়ে;
    ফেলে যাবো বাসভুমি, চেনা পথ, জনপদ
    রেখে যাবো চরাচর জোরা সম্পর্ক,
    রেখে যাবো রক্তের দাগ।

    সব দাবী ছেড়ে দিয়ে যাবো।
    অভিযোগের সব মুখ চুমু দিয়ে বন্ধ করে যাবো।
    সঙ্গে নেবো শুধু প্রিয়স্মৃতি, অর্জন...
    তারপর ভালবাসার মধু, আর
    দাম্পত্যের শেষ স্বাদটুকু জিভে নিয়ে
    একদিন উড়ে যাবো ঠিক।
  • sweta | ১১ মার্চ ২০১৪ ১২:২৮630647
  • বেশ ভালই লেখেন তো ...........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন