এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অণিল বিশ্বাসের মৃত্যুতেই ধ্বসে পড়তে শুরু করে সিপিএমএর বিশাল অপরাধ সাম্রাজ্য

    তাপস
    অন্যান্য | ০৪ ডিসেম্বর ২০১৩ | ৭৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৫৫626311
  • ডন ভিটো কর্লিওয়ন এর বিশ্বস্ত ও অভিজ্ঞ সিসিলিয়ান পরামর্শদাতা 'কনসিলিয়ারি' জেনকো এবানডেন্ডো'র মৃত্যুর পরে পরামর্শদাতা পদে শুন্যতা সৃষ্টি হয়েছিল এবং তার ফলে ভার্জিল সলোৎসোর পক্ষে ভিটোকে সাময়িকভাবে ঘায়েল করে দেয়া সম্ভব হয়েছিল সেটারই পূণারাবৃত্তি দেখা গেল ডন বুদ্ধদেবের আমলের হঠকারী সব সিদ্ধান্তে। সান্টিনো কর্লিওনের মতোই একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নেন বুদ্ধ যার ফল দেখা গেল পুর ও রাজ্য নির্বাচনে।

    কনসিলিয়ারি এক্সট্রাঅর্ডিনারি, মাস্টার স্ট্র্যাটেজিস্ট ও হ্যাচেটম্যান নাম্বার ওয়ান অনিল বিশ্বাস বেঁচে থাকলে এরকম হতো না বলেই মনে হয়। সব পলিটিক্যাল মাফিয়ারই একটা করে অনিল বিশ্বাস থাকার দরকার আছে। রিপ অনিল।
  • tp | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০১626315
  • ডোনা মমতা লংটার্মে খুব সম্ভবত ফেইল করবেন কারণ তাঁর কোনও অনিল বিশ্বাস নেই।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০৮626316
  • ইয়ে মানে তিনি যদি পুনঃজন্ম নেন? জাস্ট থিঙ্কিং অ্যালাউড। ঃ)
  • tp | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১১626317
  • সেটা প্রশ্ন বটে। কিন্তু পার্টির ভিতরে তাঁকে গ্র্যাফট করতে হবে তো প্রথমে।
  • jhiki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৫626318
  • আত্মা ট্রান্সফার হয়ত হয়ে গেছে, 'ফেস অফ' বা 'অকশ' এর মত।
    পুনর্জন্ম অনেক লম্বা ব্যাপার ঃ)
  • রোবু | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৬626319
  • ব্যাপারটা বুঝবার আছে মনে হচ্ছে।
  • b | ০৫ ডিসেম্বর ২০১৩ ০৮:২১626320
  • তাপসবাবু গড্ফাদার পড়েছেন বুঝি?
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২০626321
  • সবচেয়ে গরিব ডন হিসেবে বুদ্ধদেবের নাম গিনেস বুকে যেতে পারে। হায় কোথায় সেই সিসিলিয়ান মাফিয়া ডন-দের মত প্রাসাদোপম ভিলা। একটা সামান্য দু-কামরার ফ্ল্যাটে জীবন কাটাচ্ছেন বিশাল অপরাধ সাম্রাজ্যের অধীশ্বর
  • db | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩626322
  • এর কত্তো জানে !!! বাপরে !!!
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ০৯:১২626312
  • কিন্তু বল্লে বিশ্বাস করবেন না; কোন গর্ব নেই ! ঃ))
  • বিপ্লব | ০৭ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২626313
  • অনিল বিশ্বাস কোন অসাধারন স্ট্রাটেজিস্ট ছিলেন না - উনি রিস্ক নিতেন না। একটা বাউন্ডারীর মধ্যে খেলতেন। পরীক্ষা নিরীক্ষাতে বিশ্বাস করতেন না। পার্টির অন্তর্দ্বন্দ মেটাতে মোটেও পারেন নি। উনার বড় হয়ে ওঠা করিমপুরে-যে স্কুলে আমিও পরেছি। এখানে সিপিএমের দুটো ভাগ ছিল-একটা বিধায়ক চিত্ত বিশ্বাসের আরেকটা অনিল বিশ্বাসের ভগ্নীপতি ভৌমিকদের। আমি এই দৃশ্য ও দেখেছি একই ইস্যুতে দুটো ভাগ, দুটো মিছিল বার করেছে। অনিল বার বার এসেও এদের বিবাদ মেটাতে পারে নি। মাস্টার স্ট্রাটেজিস্ট হলে এমন হওয়ার কথা না। উনার ঘনিষ্টরা উনার বুদ্ধিতে আস্থা রাখতেন না।

    তবে উনার মাথা ছিল অসম্ভব ঠান্ডা। ভেবে চিন্তা, অন্য পাঁচ জনার কথা শুনে সিদ্ধান্ত নিতেন। বুদ্ধর মতন যা বুঝলাম, চাপিয়ে দিলাম এই মনোবৃত্তি ছিল না। এই জন্য সংগঠনের লোকেরা তাকে পছন্দ করত।
  • | ০৭ ডিসেম্বর ২০১৩ ১১:৩০626314
  • শৈলেন দাশগুপ্ত? ওনার সাংগঠনিক ক্ষমতা নিয়ে অনেক শুনেছি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন